VAT, Tax And Customs Legal Advisor

VAT, Tax And Customs Legal Advisor

Share

"VAT, Tax And Customs Legal Advisor"
Reliable solutions for VAT, tax, and customs matters. Expert legal advice for businesses & individuals.

Ensuring compliance with vat, tax laws & regulations. Simplifying tax filing & financial planning.

24/10/2025

বিষয় : জমি (Land) বা জমিসহ স্থাপনা হস্তান্তরকালে দলিল মূল্যের অতিরিক্ত কোনো অর্থ গৃহীত হলে উক্ত গৃহীত অতিরিক্ত অর্থ কখন মূলধনী আয় হিসাবে গণ্য হয়ে ১৫% হারে করারোপিত হবে এবং কখন এইরূপ মূলধনি আয় মোট আয়ের অন্তর্ভুক্ত হবে এবং মোট আয়ের উপর নিয়মিত ( Regular Rate) হারে করারোপিত হবে?

আলোচনা :

জমি বা জমিসহ স্থাপনা একটি মূলধনী পরিসম্পদ।
কোনো ব্যক্তি কর্তৃক কোনো জমি বা জমিসহ স্থাপনা হস্তান্তরকালে দলিল মূল্যের অতিরিক্ত কোনো অর্থ গৃহীত হলে উক্ত গৃহীত অতিরিক্ত অর্থ মূলধনী আয় হিসাবে গণ্য হইবে এবং এইরূপ মূলধনী আয়ের উপর আয়কর আইন ২০২৩ এর, সপ্তম তফসিলের অনুচ্ছেদ ১ এর করহার অনুসারে কর প্রদান করতে হবে:

(অ) যেক্ষেত্রে মূলধনি পরিসম্পদ অর্জন বা প্রাপ্তির অনধিক ৫ (পাঁচ) বছরের মধ্যে পরিসম্পদ হস্তান্তর হয় সেক্ষেত্রে এইরূপ মূলধনি আয় মোট আয়ের অন্তর্ভুক্ত হবে এবং মোট আয়ের উপর নিয়মিত হারে ( Regular Rate) করারোপিত হবে।

(আ) যেক্ষেত্রে মূলধনি পরিসম্পদ অর্জন বা প্রাপ্তির পাঁচ বছর (৫ বছর) অতিক্রান্ত হবার পর পরিসম্পদ হস্তান্তর হয় সেক্ষেত্রে এইরূপ মূলধনি আয়ের উপর ১৫% হারে করারোপিত হবে। তবে শর্ত থাকে যে, দলিল মূল্যের অতিরিক্ত গৃহীত অর্থ ব্যাংক বিবরণীসহ (Bank Statement) দালিলিক প্রমাণাদি দ্বারা সমর্থিত হতে হবে।

ধন্যবাদ,
জাহিদ বিন আজাদ
আয়কর আইনজীবী ও ভ্যাট প্রফেশনাল
01780043314 (WhatsApp)
২৪ অক্টোবর ২০২৫

29/09/2025

Return জমা দিতে আর হবে না লাইনে দাঁড়াতে! এখন etaxnbr.gov.bd পোর্টাল সবার জন্য খোলা, অনলাইনে রিটার্ন দাখিলে নেই কোন ঝামেলা।




29/09/2025

Corporate -17

বিষয়: উৎসে করের রিটার্ন কত তারিখে
দাখিল করিতে হইবে? কোন কোন প্রতিষ্ঠান কে উৎসে করের রিটার্ন দাখিল করতে হবে?

আলোচনা :
উৎসে করের রিটার্ন অনেক গুরুত্বপূর্ণ কারন এই রিটার্ন এর সাথে প্রতি বছর একটি প্রতিষ্ঠানের যে আয়কর রিটার্ন দাখিল করতে হয় তার সাথে সরাসরি সম্পৃক্তা আছে, তাই উৎসে করের রিটার্নে এক ধরনের তথ্য, আর আয়কর রিটার্নে অন্য একধরনের তথ্য দেওয়া যাবে না, তথ্যের মিল থাকতে হবে।

কোন কোন প্রতিষ্ঠান কে উৎসে করের রিটার্ন দাখিল করতে হবে?

১) ডায়াগনস্টিক সেন্টার;
২) ক্লিনিক;
৩) বেসরকারি হাসপাতাল;
৪) ব্যক্তিসংঘ;
৫) ফার্ম;
৬) সরকারের মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও পরিদপ্তর এবং মাসিক পেমেন্ট আদেশভুক্ত (এমপিও) কোনো শিক্ষা প্রতিষ্ঠান ব্যতীত যেকোনো কোম্পানি।

উপরোক্ত ব্যক্তিগণকে আয়কর আইন ২০২৩ এর ধারা ১৭৭ অনুসারে বোর্ড কর্তৃক যেইরূপ উপযুক্ত সেইরূপ নির্ধারিত ফরমে অংশ ৭ এর বিধানাবলির অধীন কর্তনকৃত বা সংগ্রহকৃত করের রিটার্ন দাখিল করিতে হইবে।

উৎসে করের রিটার্ন কত তারিখে
দাখিল করিতে হইবে?

জুলাই ২০২৫ হতে নতুন নিয়মে উৎসে করের রিটার্ন দাখিল করতে হবে।

নতুন নিয়ম হলো:

১) জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর এই ৩ মাসের জন্য রিটার্ন দাখিল করতে হবে ২৫ অক্টোবর ২০২৫।

২) অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর এই ৩ মাসের জন্য রিটার্ন দাখিল করতে হবে ২৫ জানুয়ারি ২০২৬।

৩) জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ এই ৩ মাসের জন্য রিটার্ন দাখিল করতে হবে ২৫ এপ্রিল ২০২৬।

৪) এপ্রিল, মে ও জুন এই ৩ মাসের জন্য রিটার্ন দাখিল করতে হবে ২৫ জুলাই ২০২৬।

তবে শর্ত থাকে যে, যেইক্ষেত্রে উল্লিখিত তারিখ সাপ্তাহিক বা সরকারি কোনো ছুটির দিন সেইক্ষেত্রে পরবর্তী কর্মদিবসে উক্ত রিটার্ন দাখিল করিতে হইবে।

ধন্যবাদ
জাহিদ বিন আজাদ
আয়কর আইনজীবী ও ভ্যাট প্রফেশনাল
01780043314 (WhatsApp)
২৯ সেপ্টেম্বর ২০২৫

29/09/2025

ব্যাংক গ্যারানটির বিপরীতে আংশিক রপ্তানি কারকগণকে শুল্ক মুক্ত ভাবে কাঁচামাল আমদানির সুবিধা প্রদান।

29/09/2025
28/09/2025

Corporate -16

বিষয় : VAT আইন অনুসারে রেয়াত নিতে হবে কয়টি কর মেয়াদের মধ্যে এবং কিছু ক্ষেত্রে সমন্বয় করতে হবে কয়টি কর মেয়াদের মধ্যে?

আলোচনা :
১) আমদানি কালে আগাম কর সমন্বয় করতে হয় কয়টি কর মেয়াদের মধ্যে?

আইনের ধারা ৩১ এর উপধারা ৩ অনুসারে, উপ-ধারা (৩ক) এর ক্ষেত্র ব্যতীত,] প্রত্যেক নিবন্ধিত আমদানিকারক যিনি আগাম কর পরিশোধ করিয়াছেন তিনি নির্ধারিত পদ্ধতিতে সংশ্লিষ্ট কর মেয়াদ বা তৎপরবর্তী ছয়টি কর মেয়াদের] মধ্যে মূসক দাখিলপত্রে পরিশোধিত আগাম করের সমপরিমাণ অর্থ হ্রাসকারী সমন্বয় গ্রহণ করিতে পারিবেন।

[(৩ক) যেইক্ষেত্রে বাণিজ্যিক আমদানিকারক কর্তৃক আমদানি পর্যায়ে ৭.৫ (সাত দশমিক পাঁচ) শতাংশ আগাম কর পরিশোধ করা হইয়াছে, সেইক্ষেত্রে স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজনের পরিমাণ ৫০ (পঞ্চাশ) শতাংশের অধিক না হইলে আমদানি পরবর্তী প্রথম বিক্রয়ের ক্ষেত্রে নির্ধারিত পদ্ধতিতে চালানপত্র জারি সাপেক্ষে, মূসক পরিশোধ করিতে হইবে না।]

২) রেয়াত গ্রহন করতে হবে কয়টি কর মেয়াদের মধ্যে?

ধারা ৪৬ অনুসারে, রেয়াত গ্রহন করতে হবে, যেই কর মেয়াদে চালানপত্র বা বিল অব এন্ট্রির মাধ্যমে উপকরণ ক্রয় বা সংগ্রহ করা হয় সেই কর মেয়াদে বা তৎপরবর্তী ছয়টি কর মেয়াদের মধ্যে।

৩) উৎসে কর কর্তনের পর সরবরাহকারী কর্তৃক হ্রাসকারী সমন্বয় করতে হয় কয়টি কর মেয়াদের মধ্যে?

ধারা ৫০ অনুসারে, যে কর মেয়াদে কোন সরবরাহের বিপরীতে মূল্য পরিশোধ করা হয়, সেই কর মেয়াদে বা সেই কর মেয়াদের পরবর্তী ৬ (ছয়)} কর মেয়াদে উক্ত সমন্বয় সাধন করিতে হইবে এবং উক্ত সময়ের পর সমন্বয় দাবী তামাদি হইবে। ( মূসক - ৬.৬ থাকলে সমন্বয় করতে পারবে, না থাকলে সমন্বয় করতে পারবে না।)

৪) অতিরিক্ত পরিশোধিত কর দাখিলপত্রে হ্রাসকারী সমন্বয় করা যাবে কয়টি কর মেয়াদের মধ্যে?

ধরা ৭২ অনুসারে, যেই কর মেয়াদের মধ্যে
দাখিলপত্রে প্রদর্শিত প্রদেয় করের তুলনায় অতিরিক্ত পরিমাণ কর পরিশোধ করেন সেই কর মেয়াদ পরবর্তী ছয়টি কর মেয়াদের মধ্যে দাখিলপত্রে হ্রাসকারী সমন্বয় সাধন করা যাইবে।

ধন্যবাদ
জাহিদ বিন আজাদ
আয়কর আইনজীবী ও ভ্যাট প্রফেশনাল
01780043314 (WhatsApp)
২৮ সেপ্টেম্বর ২০২৫

25/09/2025

📢 ২০২৫-২৬ করবর্ষে ন্যূনতম আয়কর সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য

করবর্ষ ২০২৫-২৬ এর জন্য ন্যূনতম আয়কর নির্ধারণ করা হয়েছে করদাতার অবস্থানভেদে। করমুক্ত সীমার ঊর্ধ্বে আয় থাকলে, করদাতাকে অবশ্যই প্রযোজ্য ন্যূনতম আয়কর পরিশোধ করতে হবে, এমনকি বিনিয়োগজনিত কর রেয়াতের কারণে কর শূন্য বা ঋণাত্মক হলেও।

🔍 ন্যূনতম করের হার (অবস্থানভেদে):

১️⃣ ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত করদাতা:
💰 ৳৫,০০০

২️⃣ অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত করদাতা:
💰 ৳৪,০০০

3️⃣ সিটি কর্পোরেশন ব্যতীত অন্যান্য এলাকা (পৌরসভা/ইউনিয়ন ইত্যাদি):
💰 ৳৩,০০০

🧾 অবস্থান নির্ধারণের নিয়মাবলি:

✅ করদাতার অবস্থান বিবেচনায় ন্যূনতম কর ধার্য হবে, আয় যেখানেই হোক না কেন।
✅ একাধিক স্থানে বসবাস করলে সর্বাধিককাল অবস্থানের স্থান প্রযোজ্য হবে।
✅ ব্যবসার ক্ষেত্রে, মূল ব্যবসা পরিচালনার স্থান হবে অবস্থানস্থল।
✅ চাকরিজীবীর ক্ষেত্রে, যেখানে বেশি সময় কর্মরত ছিলেন সেই স্থান বিবেচিত হবে।
✅ অনিবাসীদের জন্য, বাংলাদেশে ব্যবহৃত স্থায়ী ঠিকানা অবস্থানস্থল হিসেবে বিবেচিত হবে।

📌 গুরুত্বপূর্ণ:
যদি করমুক্ত সীমার উপরে আয় থাকলেও বিনিয়োগ বা রেয়াতের কারণে করের পরিমাণ ন্যূনতম করের চেয়ে কম হয় – তাহলেও ন্যূনতম কর পরিশোধ আবশ্যক।

---

🔎 পরামর্শ প্রয়োজন?

✍️ জাহিদ বিন আজাদ
আয়কর আইনজীবী ও ভ্যাট প্রফেশনাল
📱 WhatsApp: 01780043314
📅 ২৫ সেপ্টেম্বর ২০২৫

19/09/2025

📢 গুরুত্বপূর্ণ নোটিশ: ভবন নির্মাণ অনুমোদনের জন্য আয়কর রিটার্ন দাখিল এখন বাধ্যতামূলক 🏗️

🔍 বিষয়:
নিম্নবর্ণিত কর্তৃপক্ষের নিকট ভবন নির্মাণের অনুমোদনের জন্য আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ / PSR (Proof of Submission of Return) দাখিল করা আবশ্যক:

১️⃣ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)
২️⃣ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)
৩️⃣ খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)
৪️⃣ রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)
৫️⃣ গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ
৬️⃣ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বা সরকার কর্তৃক গঠিত অনুরূপ কর্তৃপক্ষ
৭️⃣ সিটি কর্পোরেশন
৮️⃣ পৌরসভার অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ

🏢 উপরোক্ত যেকোনো কর্তৃপক্ষের নিকট ভবন নির্মাণের অনুমোদনের আবেদন করার সময়, আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ (PSR) দাখিল বাধ্যতামূলক।

⚠️ সতর্ক বার্তা:
আমাদের অনেকেই আয়কর আইনের সঠিক ধারণা না রেখে, অনলাইনে অথবা অদক্ষ ব্যক্তির মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল করে থাকি। এতে পরবর্তীতে জটিলতা তৈরি হতে পারে। শুধুমাত্র রিটার্ন দাখিল করলেই হবে না — সেটা যেন সঠিকভাবে, আয়কর আইনের আলোকে এবং ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী করা হয়, তা নিশ্চিত করা জরুরি।

✅ যেসকল করদাতার উপরোক্ত এলাকায় জমি আছে এবং ভবন নির্মাণ করতে আগ্রহী, দয়া করে একজন দক্ষ আয়কর আইনজীবী বা ট্যাক্স প্রফেশনাল এর সহায়তা নিন। কেননা আপনার আয়কর ফাইলে ভবন নির্মাণ করার মত সম্পদ / টাকা থাকতে হবে অথবা লোন নিয়ে যদি করেন তাহলে কিভাবে আয়কর রিটার্ন ফাইলে লোন দেখাতে হবে।

📞 পরামর্শ ও সহায়তার জন্য যোগাযোগ করুন:
জাহিদ বিন আজাদ
আয়কর আইনজীবী ও ভ্যাট প্রফেশনাল
📱 01780043314 (WhatsApp)
🗓️ ২০ সেপ্টেম্বর ২০২৫

19/09/2025

বিষয়: Income Tax Act 2023 এর ধারা ২৬৪ অনুসারে উপকর কমিশনার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে কখন, কি কারনে অনধিক ১০ লক্ষ টাকার জরিমানা আরোপ করিতে পারিবেন।

আলোচনা : আমরা অনেকেই জানি, আইনের ধারা ২৬৪ তে ৩৯ টি ক্ষেত্রে "রিটার্ন দাখিলের প্রমাণ " / (PSR) ও ১২ টি ক্ষেত্রে "নাম ও TIN সংবলিত সিস্টেম জেনারেটেড প্রত্যয়নপএ" দাখিল করিতে হইবে। ( কোন ৩৯ টি ক্ষেত্র PSR দাখিল করিতে হইবে তা পূর্বের পোস্টে দেওয়া আছ, তবে ৩৯ টি ক্ষেত্রের মধ্যে (৩৬ নং হলো, "নির্দিষ্ট ব্যক্তির" নিকট সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি ভাড়া বা লিজ প্রদানকালে; এবং ৩৭ নং টা হলো, কোন "নির্দিষ্ট ব্যক্তির" নিকট পন্য ও সেবা সরবরাহ কালে PSR দাখিল করিতে হইবে)। নির্দিষ্ট ব্যক্তি কারা তা নিচে দেওয়া আছে।

ধারা ১৪০ এর উপধারা (৩) এ "নির্দিষ্ট ব্যক্তি” অর্থ-

(ক) কোনো কোম্পানি, ফার্ম, ব্যক্তিসংঘ, ট্রাস্ট বা তহবিল,

(খ) পাবলিক-প্রাইভেট পার্টনারশীপ,

(গ) কোনো বিদেশি ঠিকাদার, বিদেশি এন্টারপ্রাইজ বা বাংলাদেশের বাহিরে প্রতিষ্ঠিত কোনো সংঘ বা সংস্থা,

(ঘ) কোনো হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার,

(৪) বার্ষিক এক কোটি টাকার অধিক টার্নওভার বিশিষ্ট কোনো ই-কমার্স প্লাটফর্ম, যাহা অন্য কোনো নির্দিষ্ট ব্যক্তি নহে, যে নামেই অভিহিত হউক না কেন,

(চ) বার্ষিক ১ (এক) কোটি টাকার অধিক টার্নওভার বিশিষ্ট হোটেল, সূরিসোর্ট, মোটেল, রেস্টুরেন্ট, কনভেনশন সেন্টার,] কমিউনিটি সেন্টার, ট্রান্সপোর্ট এজেন্সি,

(ছ) কৃষক নহেন এইরূপ কোনো ব্যক্তি যিনি তামাক পাতা, সিগারেট, বিড়ি, জর্দা, গুল ও অন্যান্য তামাক জাতীয় পণ্য উৎপাদন এবং সরবরাহে জড়িত;

আইনের ধারা ২৬৪ এর উপধারা (৫) অনুসারে, যেইসকল ক্ষেত্রে "রিটার্ন দাখিলের প্রমাণ" PSR বা নাম ও টিআইএন সংবলিত সিস্টেম জেনারেটেড প্রত্যয়নপত্র দাখিল বাধ্যতামূলক সেইসকল ক্ষেত্রে কোনো নমিনেশন, মনোনয়ন বা আবেদন যাচাই-বাচাই, কোনো লাইসেন্স অনুমোদন, সার্টিফিকেট, সদস্যপদ, অনুমতি, ভর্তি, এজেন্সি বা ডিস্ট্রিবিউটরশিপের অনুমোদন, ঋণ অনুমোদন, ক্রেডিট কার্ড ইস্যু, সংযোগ বা অপারেশন অনুমোদন, নিবন্ধন সম্পাদন বা পেমেন্টের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি "রিটার্ন দাখিলের প্রমাণ" (PSR) বা নাম ও টিআইএন সংবলিত সিস্টেম জেনারেটেড প্রত্যয়নপত্র দাখিল ব্যতীত কোনো প্রকার যাচাই-বাচাই, অনুমোদন, অনুমতি, মনজুর, ইস্যু, ছাড়, সম্পাদন বা পেমেন্ট প্রদান হইতে বিরত থাকিবেন।

আইনের ধারা ২৬৪ এর উপধারা (৭) অনুসারে, যেইসকল ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ বা নাম ও টিআইএন সংবলিত সিস্টেম জেনারেটেড প্রত্যয়নপত্র দাখিল বাধ্যতামূলক সেইসকল ক্ষেত্রে কোনো নমিনেশন, মনোনয়ন বা আবেদন যাচাই-বাচাই, কোনো লাইসেন্স অনুমোদন, সার্টিফিকেট, সদস্যপদ, অনুমতি, ভর্তি, এজেন্সি বা ডিস্ট্রিবিউটরশিপের অনুমোদন, ঋণ অনুমোদন, ক্রেডিট কার্ড ইস্যু, সংযোগ বা অপারেশন অনুমোদন, নিবন্ধন সম্পাদন বা পেমেন্টের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি "রিটার্ন দাখিলের প্রমাণ" (PSR) বা নাম ও টিআইএন সংবলিত সিস্টেম জেনারেটেড প্রত্যয়নপত্র দাখিল নিশ্চিত করিবেন, যাহার ব্যর্থতায় উক্ত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে উপকর কমিশনার অনধিক ১০ (দশ) লক্ষ টাকার জরিমানা আরোপ করিতে পারিবেন।

ধন্যবাদ
জাহিদ বিন আজাদ
আয়কর আইনজীবী ও ভ্যাট প্রফেশনাল
01780043314 (WhatsApp)

18/09/2025

বিষয়: কয়টি ক্ষেত্রে আয়কর "রিটার্ন দাখিল এর প্রমাণ" (PSR) দিতে হবে?

আলোচনা : পূর্বে ছিল ৪৫ টি ক্ষেত্র জুলাই ২০২৫ থেকে ৩৯টি করা হয়েছে। নিম্নবর্ণিত ক্ষেত্রসমূহে "রিটার্ন দাখিলের প্রমাণ" দাখিল করিতে হইবে, যথা:-
১। ২০ (বিশ) লক্ষাধিক টাকার ঋণ গ্রহণে;
২। কোনো কোম্পানির পরিচালক বা স্পন্সর শেয়ারহোল্ডার হইতে হইলে;
৩।আমদানি নিবন্ধন সনদ বা রপ্তানি নিবন্ধন সনদ গ্রহণ অথবা নবায়ন করিতে;
৪। সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স নবায়ন করিতে।
৫ । সাধারণ বিমার তালিকাভুক্ত সার্ভেয়ার লাইসেন্স নবায়ন করিতে;
৬। সিটি কর্পোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় জমি, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বিক্রয় বা লিজ বা হস্তান্তর বা বায়নানামা বা আমমোক্তারনামা নিবন্ধন করিতে;
৭। চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড সেক্রেটারি, আইনজীবী ও কর আইনজীবী, একচুয়ারি, প্রকৌশলী, স্থপতি, সার্ভেয়ার হিসাবে কোনো স্বীকৃত পেশাজীবী সংস্থার সদস্যপদ নবায়ন করিতে;
৮। Muslim Marriages and Divorces (Registration) Act, 1974 (Act No. LII of 1974) এর অধীন নিকাহ রেজিস্ট্রার, হিন্দু বিবাহ নিবন্ধন আইন, ২০১২ (২০১২ সনের ৪০ নং আইন) এর অধীন হিন্দু বিবাহ নিবন্ধক ও Special Marriage Act, 1872 (Act No. III of 1872) এর অধীন রেজিস্ট্রার হিসাবে লাইসেন্স প্রাপ্তি অথবা নবায়ন করিতে;
৯। ট্রেডবডি বা কোনো বাণিজ্যিক সংগঠনের সদস্যপদ প্রাপ্তি অথবা নবায়ন করিতে;
১০। স্ট্যাম্প, কোর্ট ফি ও কার্টিজ পেপারের ভেন্ডর বা দলিল লেখক হিসাবে লাইসেন্স নবায়নে;
১১। ড্রাগ লাইসেন্স, ফায়ার লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, বিএসটিআই লাইসেন্স, বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স, কাস্টমস এজেন্ট লাইসেন্স, ফ্রেইট ফরওয়ার্ডিং লাইসেন্স ও বায়িং হাউজ নিবন্ধন গ্রহণ ও নবায়নে;
১২। যেকোনো এলাকায় গ্যাসের বাণিজ্যিক ও শিল্প সংযোগ প্রাপ্তি ও বহাল রাখিতে;
১৩। সিটি কর্পোরেশন এলাকায় আবাসিক গ্যাস সংযোগ প্রাপ্তিতে;
১৪। সিটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রাপ্তিতে;
১৫। লঞ্চ, স্টিমার, মাছ ধরার ট্রলার, কার্গো, কোস্টার, ডাম্ব-বার্জসহ যেকোনো প্রকারের ভাড়ায় চালিত নৌযানের সার্ভে সার্টিফিকেট গ্রহণ ও নবায়নে;
১৬। পরিবেশ অধিদপ্তর বা জেলা প্রশাসকের কার্যালয় হইতে ইট উৎপাদনের অনুমতি গ্রহণ ও নবায়নে:
১৭। সিটি কর্পোরেশন, জেলা সদর বা পৌরসভায় অবস্থিত ইংরেজি মাধ্যম স্কুলে শিশু বা পোষ্য ভর্তিতে;
১৮। কোম্পানির এজেন্সী বা ডিস্ট্রিবিউটরশিপ গ্রহণে ও নবায়নে;
১৯। আগ্নেয়াস্ত্রের লাইসেন্স গ্রহণে ও নবায়নে;
২০। আমদানির উদ্দেশ্যে ঋণপত্র খোলায়;
২০। আমদানির উদ্দেশ্যে ঋণপত্র খোলায়;
২১। ১০ (দশ) লক্ষাধিক টাকার মেয়াদী আমানত খোলায় ও বহাল রাখিতে;
২২। ১০ (দশ) লক্ষাধিক টাকার সঞ্চয়পত্র ক্রয়ে;
২৩। পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন বা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে;
২৪। ব্যবস্থাপনা বা প্রশাসনিক বা উৎপাদন কার্যক্রমের তত্ত্বাবধানকারী পদমর্যাদায় কর্মরত ব্যক্তির বেতন-ভাতাদি প্রাপ্তিতে;
২৫। দশম গ্রেড বা তদূর্ধ্ব পদমর্যাদার গণকর্মচারীর বেতন-ভাতাদি প্রাপ্তিতে;
২৬। স্বাভাবিক ব্যক্তি ব্যতীত অন্যান্য করদাতাদের ক্ষেত্রে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা মোবাইল ব্যাংকিং বা ইলেক্ট্রনিক উপায়ে টাকা স্থানান্তরের মাধ্যমে এবং মোবাইল ফোনের হিসাব রিচার্জের মাধ্যমে কমিশন, ফি বা অন্য কোনো অর্থ প্রাপ্তির ক্ষেত্রে;
২৭।কোনো নিবাসী করদাতা কর্তৃক অ্যাডভাইজরি বা কনসালটেন্সি সার্ভিস, ক্যাটারিং সার্ভিস, ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস, জনবল সরবরাহ, নিরাপত্তা সেবা সরবরাহ বাবদ কোনো কোম্পানি হইতে অর্থ প্রাপ্তিতে;
২৮। বিমা কোম্পানির এজেন্সি সার্টিফিকেট গ্রহণ ও নবায়নে;
২৯। দ্বি-চক্র বা ত্রি-চক্র মোটরযান ব্যতীত অনান্য মোটরযানের নিবন্ধন, মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়নকালে;
৩০। এনজিও বিষয়ক ব্যুরোতে নিবন্ধিত এনজিও বা মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি হইতে লাইসেন্সপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ সংস্থার অনুকূলে বিদেশি অনুদানের অর্থ ছাড় করিতে;
৩১। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করিয়া ই-কমার্স ব্যবসার ক্ষেত্রে লাইসেন্সিং অথরিটির কাছ থেকে লাইসেন্স নবায়নে;
৩২। কোম্পানী আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন) এবং Societies Registration Act, 1860 (Act No. XXI of 1860) এর অধীন নিবন্ধিত কোনো ক্লাবের সদস্যপদ গ্রহণ ও নবায়নে;
৩৩। কোনো নিবাসী করদাতা কর্তৃক পণ্য সরবরাহ, চুক্তি সম্পাদন বা সেবা সরবরাহের উদ্দ্যেশ্যে টেন্ডার ডকুমেন্টস্ দাখিলকালে;-
৩৪ । পণ্য আমদানি বা রপ্তানির উদ্দ্যেশ্যে বিল অব এন্ট্রি দাখিলকালে;
৩৫। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ), রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ), গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বা, সময় সময়, সরকার কর্তৃক গঠিত অনুরূপ কর্তৃপক্ষ অথবা সিটি কর্পোরেশন বা পৌরসভার অন্যান্য সংশ্লিষ্ট
কর্তৃপক্ষের নিকট অনুমোদনের নিমিত্ত ভবন নির্মাণের নকশা দাখিলকালে;
৩৬। এই আইনের ধারা ১৪০ এ সংজ্ঞায়িত কোনো নির্দিষ্ট ব্যক্তির নিকট সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি ভাড়া বা লিজ প্রদানকালে;
৩৭। এই আইনের ধারা ১৪০ এ সংজ্ঞায়িত কোনো নির্দিষ্ট ব্যক্তির নিকট পণ্য বা সেবা সরবরাহ কালে;
৩৮। হোটেল, রেস্টুরেন্ট, মোটেল, কমিউনিটি সেন্টার, কনভেনশন হল, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারসমূহের লাইসেন্স গ্রহণ ও নবায়নে:
৩৯। সামাজিক অনুষ্ঠান, কর্পোরেট প্রোগ্রাম, ওয়ার্কশপ, সেমিনার, সিম্পোজিয়াম, প্রশিক্ষণসহ সমজাতীয় যেকোনো অনুষ্ঠান আয়োজনের জন্য সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত কমিউনিটি সেন্টার, কনভেনশন
হল বা সমজাতীয় কোনো প্রতিষ্ঠান হইতে ভাড়া বা অন্য যেকোনো সেবা গ্রহণকালে;

ধন্যবাদ
জাহিদ বিন আজাদ
আয়কর আইনজীবী ও ভ্যাট প্রফেশনাল
01780043314 (WhatsApp)

15/09/2025

📢 ২০২৫-২০২৬ করবর্ষে যাদের জন্য আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক 📢

জাতীয় রাজস্ব বোর্ড (NBR) নির্ধারিত নির্দেশনা অনুযায়ী, নিচের যেকোনো ক্যাটাগরির আওতায় পড়লে আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক:

✅ সাধারণ করদাতা (Individual):
বাৎসরিক আয় ৳৩,৫০,০০০-এর বেশি হলে।

✅ মহিলা ও ৬৫ বছর বা তদূর্ধ্ব করদাতা:
বাৎসরিক আয় ৳৪,০০,০০০-এর বেশি হলে।

✅ তৃতীয় লিঙ্গের ব্যক্তি ও প্রতিবন্ধী করদাতা:
বাৎসরিক আয় ৳৪,৭৫,০০০-এর বেশি হলে।

✅ গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা:
বাৎসরিক আয় ৳৫,০০,০০০-এর বেশি হলে।

✅ প্রতিবন্ধী সন্তানের অভিভাবক:
প্রতিটি প্রতিবন্ধী সন্তানের জন্য করমুক্ত আয়ের সীমা অতিরিক্ত ৳৫০,০০০। তবে বাবা-মা উভয় করদাতা হলে, যেকোনো একজন এ সুবিধা পাবেন।

🎯 আয়কর রিটার্ন দাখিলে জটিলতা এড়াতে ও সঠিকভাবে রিটার্ন দাখিল নিশ্চিত করতে এখনই যোগাযোগ করুন:

📞 ভ্যাট, ট্যাক্স এন্ড কাস্টমস লিগ্যাল এডভাইজর (VTCLA)
মোবাইল:
📱 01780043314
📱 01670891557

📍 ঠিকানা:
বাড়ি নং: ২১৮, হলান কেন্দ্রীয় মসজিদের দক্ষিণ পাশে,
বরুয়া রোড, হলান, দক্ষিণখান, ঢাকা-১২৩০

📝 কর নিয়ম মেনে চলুন, নিশ্চিত করুন আপনার আইনানুগ অধিকার ও দায়বদ্ধতা।

#আয়কর #রিটার্ন_দাখিল #ঢাকা #ভ্যাট_ট্যাক্স_কাস্টমস

Want your business to be the top-listed Accountant in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

House# 218, Beside South Central Mosque, Holan Dakkhin Khan
Dhaka
1230