17/07/2026
#প্রণোদনা গ্রহণ করবেন, শুধু #স্বাভাবিক_কর দিয়ে রিটার্ন দিবেন, নাকি #অতিরিক্ত_কর দিয়ে রিটার্ন দিবেন?
Income Tax related problem discussion and solution point #incometax #income_tax #income_tax_bd #tax_BD #incometaxBD
17/07/2026
#প্রণোদনা গ্রহণ করবেন, শুধু #স্বাভাবিক_কর দিয়ে রিটার্ন দিবেন, নাকি #অতিরিক্ত_কর দিয়ে রিটার্ন দিবেন?
10/07/2026
কতিপয় করদাতার জন্য ট্যাক্স রিটার্ন সাবমিটে আয় পরিগণনাপত্র ( ) বাধ্যতামূলক করেছে।
আয়কর আইন, ২০২৩-এর ধারা ৭৩, ধারা ১১২ক এবং ধারা ১৩০ক অনুযায়ী নিম্নোক্ত করদাতাদের আয়কর রিটার্নের সাথে Income Computation Sheet (আয় পরিগণনাপত্র) দাখিল করতে হবে, যা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট (CA), কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট (CMA) অথবা আয়কর আইনজীবী কর্তৃক প্রস্তুত ও প্রত্যয়নকৃত হতে হবে।
১। সকল কোম্পানি
২। দীর্ঘমেয়াদি চুক্তি (Long-term Contract) থেকে আয় রয়েছে—এমন ব্যক্তি
৩। সকল ফার্ম (Firm)
৪। সকল ব্যক্তিসংঘ (Association of Persons – AOP)
৫। সকল হিন্দু অবিভক্ত পরিবার (Hindu Undivided Family – HUF)
৬। সকল কৃত্রিমসত্তা (Artificial Juridical Person)
৭। স্বর্ণ, রৌপ্য, স্বর্ণালংকার, রৌপ্যালংকার, রত্ন-হীরক বা প্লাটিনাম ক্রয়-বিক্রয় ব্যবসা বা পেশায় নিয়োজিত ব্যক্তি (ধারা ১১২ক-এর আওতাভুক্ত)
৮। যেসব উৎপাদনকারী, আমদানিকারক, সরবরাহকারী, পরিবেশক ও আড়তদার খুচরা বিক্রেতার নিকট সরাসরি পণ্য বিক্রয় বা সরবরাহ করেন (ধারা ১৩০ক-এর আওতাভুক্ত)
#অডিট
২০২৩-২০২৪ কর বর্ষ (২০২২-২০২৩ আয় বছর) ৩য় ধাপ
যেসব ব্যক্তি রিটার্ন অডিটের জন্য বাছাই হয়েছে, সেসব রিটার্নের টিআইএন তালিকা প্রকাশিত হয়েছে!
#স্বনির্ধারণী বা self assessed রিটার্ন বলতে আসলে কি বোঝায়?
~ করদাতা কর্তৃক দাখিলকৃত রিটার্ন আয়কর অফিস কর্তৃক পুনরায় কোনো কর নির্ধারণ কার্যক্রম ব্যতিরেকে বিনা প্রশ্নে গৃহীত হয়, সেটিই স্বনির্ধারণী বা self assessed রিটার্ন। তবে, শর্ত হলো-
১। রিটার্ন যথাসময়(ধারা ১৭০),
২। যথানিয়মে (ধারা ১৬৯) দাখিলকৃত হতে হবে।
~আয়কর অফিস অডিট, পুনঃউন্মোচন বা অন্য কোনো আইনী পদক্ষেপ ব্যতিরেকে স্বনির্ধারণী রিটার্নে কর নির্ধারণ বা assessment কার্যক্রম গ্রহণ করতে পারে না। তবে, ধারা ১৮১ অনুসারে রিটার্নে গাণিতিক ভুল বা অশুদ্ধ দাবী থাকলে রিটার্ন প্রসেস করতে পারে।
25/06/2026
কোন সময়ে রিটার্ন দাখিল করা হচ্ছে সে অনুযায়ী আয়করের পরিমাণ পরিবর্তন হবে।
১জুলাই-৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল যেখানে প্রণোদনা পাওয়া যাবে, ১ জানুয়ারি থেকে একই রিটার্ন দাখিল করতে চাইলে দিতে হবে অতিরিক্ত আয়কর!
#আয়
#আয়কর
17/06/2026
আয়কর সাশ্রয় পরিকল্পনা যেভাবে করা যায়-
* নির্দিষ্ট পরিমাণ অনুমোদিত বিনিয়োগে সর্বোচ্চ রেয়াত
* সময়মত আয়কর নীতিমালা পরিপালন
13/06/2026
উৎসে কর বিধিমালা ২০২৬
জুলাই ২০২৬ হতে যেসব হারে উৎসে কর কর্তন করতে হবে বিস্তারিত...
13/06/2026
েয়াত
যেসব প্রতিষ্ঠানে দান করলে আয়কর রেয়াত পাওয়া যাবে-
11/06/2026
#করহার
২০২৬-২০২৭ কর বছর হতে আগামী ৫ বছরের করহার!
#আয়কর
#নতুন_আয়কর_নীতি
ব্যক্তিশ্রেণির করদাতারা বছরের #যেকোনো_সময়_রিটার্ন_জমা দিতে পারবেন!
করছাড় ও জরিমানা~
■ জুলাই – সেপ্টেম্বর: এই সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে পরিশোধিত করের ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত করছাড় পাওয়া যাবে।
■ অক্টোবর – ডিসেম্বর: এই সময়ে জমা দিলে কোনো জরিমানা নেই, তবে বিনিয়োগজনিত কর রেয়াত সুবিধা বাতিল হবে।
■ জানুয়ারি – মার্চ: এই সময়ে রিটার্ন দাখিল করলে ২ শতাংশ হারে বা সর্বনিম্ন ৩,০০০ টাকা জরিমানা গুণতে হবে।
■ এপ্রিল – জুন: এই সময়ের মধ্যে জমা দিলে ৫ শতাংশ হারে বা সর্বনিম্ন ৫,০০০ টাকা বিলম্ব ফি বা জরিমানা প্রযোজ্য হবে।
゚viralシfypシ゚viralシalシ ゚viralシfypシ゚ #করযোগ্য #আয়কর