Hassle Free Tax & Vat Consultancy Service

Hassle Free Tax & Vat Consultancy Service

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hassle Free Tax & Vat Consultancy Service, Tax preparation service, Dhaka.

8 বছরের অভিজ্ঞতার আলোকে Hassle Free Tax & Vat consultancy service কোম্পানি ও ব্যক্তি পর্যায়ের ট্যাক্স ও ভ্যাট রিটার্ন তৈরি সহ ট্যাক্স ও ভ্যাট অফিসের যাবতীয় পরিষেবার পাশাপাশি সরকারি ও ব্যাংক কর্মকর্তাদের অনলাইনে রিটার্ন প্রস্তুত ও জমা দান করে থাকে। আমি আশিকুর রহমান একজন ট্যাক্স ও ভ্যাট পরামর্শদাতা হিসেবে ব্যক্তিগত ও ব্যবসায়িক কর পরিকল্পনা, রিটার্ন প্রস্তুতি এবং ভ্যাট সংক্রান্ত সেবা প্রদান করি।

17/11/2024

আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩৩৪ এ প্রদত্ত ক্ষমতাবলে, জাতীয় রাজস্ব বোর্ড, কোম্পানি ব্যতীত সকল করদাতার, ২০২৪-২০২৫ করবর্ষের জন্য নির্ধারিত করদিবস ৩০ নভেম্বর, ২০২৪ তারিখ এর পরিবর্তে ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখ নির্ধারণ করিল।

15/11/2024

অনলাইনে আয়কর পরিশোধের ক্ষেত্রে ফি/চার্জ নির্ধারণ

২০২৪-২৫ করবর্ষের রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজীকরণের লক্ষ্যে c-Return সিস্টেম হতে ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস)/পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ওয়ালেট-এর মাধ্যমে করদাতাগণ আয়কর পরিশোধের ক্ষেত্রে ফি/চার্জ নির্ধারণ বিষয়ে আজ ১৩-১১-২০২৪ তারিখে পেমেন্ট সিস্টেমস্ ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক কর্তৃক একটি সার্কুলার জারী করা হয়েছে। উক্ত সার্কুলার অনুসারে e-Return সিস্টেম হতে কার্ড পেমেন্ট, ইন্টারনেট ব্যাংকিং ও এমএফএস/পিএসপি ওয়ালেট-এর মাধ্যমে আয়কর পরিশোধের ক্ষেত্রে ফি/চার্জ নিম্নরূপে নির্ধারণ করা হয়েছেঃ

ক) বাংলাদেশে ইস্যুকৃত কার্ড ও ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) টাকা পর্যন্ত লেনদেনে গ্রাহকের নিকট হতে লেনদেন প্রতি সর্বোচ্চ ২০.০০ (বিশ) টাকা (ভ্যাট অন্তর্ভুক্ত) এবং ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) টাকার উর্ধ্বে লেনদেন প্রতি সর্বোচ্চ ৫০.০০ (পঞ্চাশ) টাকা (ভ্যাট অন্তর্ভুক্ত) আদায় করা যাবে:

খ) এমএফএস/পিএসপি ওয়ালেট ব্যবহার করে লেনদেনে গ্রাহকের নিকট হতে লেনদেন প্রতি ১% বা সর্বোচ্চ ৩০.০০ (ত্রিশ) টাকা (ভ্যাট অন্তর্ভুক্ত), যা নিম্নতর, আদায় করা যাবে:

মূলতঃ আয়কর জাতীয় জনগুরুত্বপূর্ণ ও অগ্রাধিকার খাত বিবেচনায় করদাতাদের অধিকতর উৎসাহ প্রদান ও অনলাইনে আয়কর পরিশোধ সহজ করার লক্ষ্যে বর্ণিত ফি/চার্জ নির্ধারণ করা হয়েছে। ফলে করদাতাগণ পূর্বাপেক্ষা কম বা ন্যূনতম ফি/চার্জ প্রদানের মাধ্যমে অনলাইনে আয়কর পরিশোধের সুযোগ পাবেন। এ প্রেক্ষিতে, অনলাইন লেনদেন বৃদ্ধি, করদাতাগণের সময় ও অর্থ সাশ্রয় এবং দেশের আর্থিক লেনদেন বেগবান হবে মর্মে আশা করা যায়।

জাতীয় স্বার্থে উল্লিখিত প্রেস বিজ্ঞপ্তিটি প্রচারের জন্য বিশেষ অনুরোধ করা হলো।

06/11/2024

সরকার জাতীয় সঞ্চয় অধিদপ্তর কর্তৃক পরিচালিত 'জাতীয় সঞ্চয় স্কিম' এর বিষয়ে নিম্নোক্ত সিদ্ধান্তসমূহ গ্রহণ করিলঃ

১।জাতীয় সঞ্চয় অধিদপ্তর কর্তৃক পরিচালিত 'জাতীয় সঞ্চয় স্কিম' এর আওতাভুক্ত ইউএস ডলার প্রিমিয়াম বন্ড এবং ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডের ন্যায় 'ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড' এ বিনিয়োগের উর্ধ্বসীমা প্রত্যাহার করা হইল।

2 জাতীয় সঞ্চয় অধিদপ্তর কর্তৃক পরিচালিত নিম্নোক্ত 'জাতীয় সঞ্চয় স্কিম' এর ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে স্বয়ংক্রিয় পুনঃবিনিয়োগ সুবিধা চালু করা হইল:

(ক) ৩-মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড এবং ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এর ক্ষেত্রে শুধুমাত্র মূল বিনিয়োগকৃত অর্থ স্বয়ংক্রিয় পুন:বিনিয়োগ সুবিধা পাইবে;

(খ) ৫-বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র এবং ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদী হিসাব এর ক্ষেত্রে মুনাফাসহ মূলবিনিয়োগকৃত অর্থ পুন:বিনিয়োগ সুবিধা পাইবে;

(গ) ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডের ক্ষেত্রে একবার প্রাপ্ত রেমিট্যান্স এর অর্থ দ্বারা ১ (এক) মেয়াদে বিনিয়োগ ও পরপর সর্বোচ্চ ২ (দুই) মেয়াদের জন্য পুনঃবিনিয়োগ সুবিধা প্রদান করা যাইবে; এবং ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এর ক্ষেত্রে একবার প্রাপ্ত রেমিট্যান্স এর অর্থ দ্বারা ১ (এক) মেয়াদে বিনিয়োগ ও পরপর সর্বোচ্চ ৪ (চার) মেয়াদের জন্য পুনঃবিনিয়োগ সুবিধা প্রদান করা যাইবে;

(ঘ) ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড; ইউএস ডলার প্রিমিয়াম বন্ড; এবং ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডে বিনিয়োগ ও পুন:বিনিয়োগর মেয়াদ উত্তীর্ণ হইবার পর পুনরায় বিনিয়োগ করিতে হইলে নতুন করিয়া রেমিট্যান্স আনিয়া সম্পূর্ণ নতুনভাবে বিনিয়োগ করিতে পারিবেন;

(৫) জাতীয় সঞ্চয় স্কিমে স্বয়ংক্রিয় পুন: বিনিয়োগের ক্ষেত্রে, পুন:বিনিয়োগের তারিখ হইতে বিনিয়োগের ঊর্ধ্বসীমা প্রযোজ্য হইবে।
3 বিদেশী মালিকানাধীন শিপিং বা এয়ার ওয়েজ কোম্পানির বিদেশস্থ অফিসে চাকুরীরত অনিবাসী বাংলাদেশী মেরিনার, পাইলট ও কেবিনক্রুদের নিজ নামে বাংলাদেশে কোন তফসিলী ব্যাংকের অথোরাইজড ডিলার (এডি) শাখায় বৈদেশিক মুদ্রা (এফসি) হিসাব থাকিলে, উক্ত এফসি একাউন্টে প্রাপ্ত রেমিটেন্স দ্বারা 'ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড' এ বিনিয়োগ করার সুযোগ পাইবে।
বিস্তারিত নিচে দেওয়া হল:

05/11/2024

আপনার ইনকাম ট্যাক্স এর রিটার্ন কেন একজন প্রফেশনাল বা এক্সপার্ট দিয়ে করাবেন?
প্রশ্নটির উত্তর জানার আগে আমাদের এটা জানতে হবে যে আমরা ইনকাম ট্যাক্স রিটার্ন কেন জমা দিয়ে থাকি, আমরা শুধুমাত্র কিছু সুযোগ সুবিধা নেয়ার জন্যই ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেইনা, বরং আমরা ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেই ভবিষ্যতে ট্যাক্স বিষয়ে ঝামেলায় এড়াতে এবং সম্পদ ও আয় বিষয়ে সব রকম ঝামেলা থেকে নিজেদের সুরক্ষা দিতে । অর্থাৎ ইনকাম ট্যাক্স রিটার্ন হল আপনার ভবিষ্যতের সম্পদের ডিফেন্স সিস্টেম , আর এই ডিফেন্স সিস্টেম যদি একজন অনভিজ্ঞ লোক দ্বারা তৈরি করা হয়, যে কোন রকম যোগ বিয়োগ মিল করে আপনার রিটার্ন দাখিল করে, ফলশ্রুতিতে আপনার ডিফেন্স সিস্টেম খুবই দুর্বল হয়ে যায় এবং আপনার নিজের অজান্তেই ট্যাক্স অফিসের কাছে আপনাকে ফায়ার করার জন্য নিজেই অস্ত্র তুলে দিচ্ছেন । এর জন্য একজন এক্সপার্ট এর মাধ্যমে আপনার ইনকাম ট্যাক্স এর রিটার্নটি প্রস্তুত করা উচিত , যাতে সে ট্যাক্স প্লানিং করে ইনকাম ট্যাক্স রিটার্নটি প্রস্তুত করতে পারে এবং ভবিষ্যতে আপনি বিপদে পড়লেও সব কিছু আপনার অনুকূলে থাকে ।


-return

Hassle Free Tax & Vat Consultancy Service

Hassle Free Tax & Vat Consultancy Service 8 বছরের অভিজ্ঞতার আলোকে Hassle Free Tax & Vat consultancy service কোম্পানি ও ব্যক্তি পর্যায়ের ট্যাক্স ও ভ্যাট রিটার্ন তৈরি সহ ট্যাক্স ও ভ্যাট অফিসের যাবতীয় পরিষেবার পাশাপাশি সরকারি ও ব্যাংক কর্মকর্তাদের অনলাইনে রিটার্ন প্রস্তুত ও জমা দান করে থাকে।

05/11/2024

ভ্যাট রিটার্নের কপি , অনলাইনে জমা দেয়ার পরে ,ভ্যাট অফিসে জমা আইনসঙ্গত নয় , এ বিষয়টি SRO প্রকাশের মাধ্যমে সর্বসাধারণগণকে অবৈধ করা হলো।

বিষয়ঃ অনলাইনে দাখিলপত্র, সহগ ঘোষণা ইত্যাদি দাখিলকরণ বিষয়ে স্পষ্টীকরণ।

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় রাজস্ব বোর্ড অবহিত হয়েছে যে, অনলাইনে দাখিলপত্র, সহগ ঘোষণা ইত্যাদি দাখিল করার পর কোনো কোনো ক্ষেত্রে ভ্যাট অফিসার কর্তৃক হার্ডকপি চাওয়া হয় যা আইনসঙ্গত নয়। অনলাইনে দাখিলপত্র, সহগ ঘোষণা ইত্যাদি দাখিল করার পর হার্ডকপি ভ্যাট অফিসে দাখিল করতে হবে না। তাছাড়া, দাখিলপত্র, সহগ ঘোষণা, ট্রেজারি চালান ইত্যাদি ভ্যাট অফিসার কর্তৃক সত্যায়িত করে সংরক্ষণ করার বিধান নেই। ০২। স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়ে (ভ্যাট সার্কেল অফিস। কাগুজে দাখিলপত্র দাখিল করতে চাইলে সার্কেল অফিসের গ্রহণ-প্রেরণ শাখা থেকে রিসিভ করে নিতে হবে। অধিকন্তু, দাখিলপত্র ডাকযোগেও প্রেরণ করা যায়। ০৩। কাগুজে দাখিলপত্র দাখিল করার পরিবর্তে সকলকে অনলাইনে দাখিলপত্র দাখিল করার জন্য অনুরোধ করা হলো।

01/11/2024

এস.আর.ও. নং ৩৮১-আইন/২০২৪/৯৪/কাস্টমস।সরকার, কাস্টমস আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৭ নং আইন) এর ধারা ২৫ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে, জাতীয় রাজস্ব বোর্ডের সহিত পরামর্শক্রমে, জনস্বার্থে, উক্ত আইনের প্রথম তফসিলভুক্ত পণ্যসমূহের মধ্যে নিম্নবর্ণিত TABLE এর কলাম (1) এ উল্লিখিত Heading এর বিপরীতে কলাম (2) এ উল্লিখিত H.S. Code এর আওতাধীন কলাম (3) এ বর্ণিত পণ্যের আমদানির ক্ষেত্রে উহার উপর আরোপণীয় সমুদয় কাস্টমস শুল্ক ও রেগুলেটরি শুল্ক প্রদান হইতে অব্যাহতি প্রদান করিল, যথা:-
Boiled Rice (except aromatic rice)

Non-Boiled Atap Rice (except aromatic rice)

এই প্রজ্ঞাপনের আওতায় রেয়াতি হারে চাল আমদানির পূর্বে প্রত্যেক চালানের জন্য খাদ্য মন্ত্রণালয় কর্তৃক এতদুদ্দেশ্যে মনোনীত অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার কর্মকর্তা হইতে লিখিত অনুমোদন গ্রহণ করিতে হইবে।

২। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হইবে।

01/11/2024

আয়কর আইন, ২০২৩ এর ধারা ২ এর দফা (১৩) তে "আয়” এর সংজ্ঞা রয়েছে। অর্থ আইন, ২০২৪ এর মাধ্যমে এই দফায় সংশোধনীর মাধ্যমে নিম্নবর্ণিত উপায়ে অর্জিত পরিসম্পদ ব্যতীত অন্য যেকোনোভাবে অর্জিত পরিসম্পদ "আয়” অর্থে অন্তর্ভুক্ত হবে, যথা;-

(অ) প্রাকৃতিকভাবে অর্জিত পরিসম্পদ;

(আ) কোনো ব্যক্তির স্বীয় সৃষ্ট পরিসম্পদ;

(ই) কোনো দায় বা বন্ধকের বিপরীতে অধিগ্রহণকৃত (foreclosure) পরিসম্পদ;

(ঈ) উত্তরাধিকার, উইল, অছিয়ত বা ট্রাস্টমূলে অর্জিত কোনো পরিসম্পদ;

(ড) বিনিময় বা ক্রয়মূলে অর্জিত কোনো পরিসম্পদ।

এই পরিবর্তনের ফলে সকল প্রকার দান, অনুদান, উপহার, বা অন্য কোনোভাবে অর্জিত পরিসম্পদ আয় হিসাবে গণ্য হবে এবং করারোপিত হবে।

01/11/2024

বিষয়: আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র দাখিল নিশ্চিতকরণ এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক যাচাই করা প্রসঙ্গে।

উপর্যুক্ত বিষয়ের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করা হলো।

২। আয়কর আইন, ২০২৩ এর ২৬৪ ধারার উপ-ধারা (৩) এর বিধান অনুযায়ী ৪৫টি ক্ষেত্রে একজন ব্যক্তি কর্তৃক রিটার্ন দাখিলের প্রমাণপত্র দাখিলের বাধ্যবাধকতা রয়েছে। বর্ণিত ৪৫টি ক্ষেত্রের মধ্যে আপনার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানের জন্য নিম্নবর্ণিত ০৬টি ক্ষেত্রে কার্য সম্পাদন/সেবা প্রদানকালে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র দাখিল নিশ্চিতকরণ এবং জাতীয় রাজস্ব বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে (www.incometax.gov.bd) উক্ত রিটার্ন দাখিলের প্রমাণপত্রের (PSR) সঠিকতা যাচাইকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করা হলো।

ক. করারোপযোগ্য আয় না থাকা সত্ত্বেও ২০ (বিশ) লক্ষাধিক টাকার ঋণ গ্রহণে;

খ. ক্রেডিট কার্ড প্রাপ্তি ও বহাল রাখতে;

আমদানির উদ্দেশ্যে ঋণপত্র খোলায়; গ

ঘ. ১০ (দশ) লক্ষাধিক টাকার মেয়াদি আমানত খোলায় ও বহাল রাখতে;

৫. ৫ (পাঁচ) লক্ষাধিক টাকার সঞ্চয়পত্র ক্রয়ে;

চ. ট্রাস্ট, তহবিল, ফাউন্ডেশন, এনজিও, মাইক্রোক্রেডিট অরগানাইজেশন, সোসাইটি এবং সমবায় সমিতির ব্যাংক হিসাব খুলতে এবং চালু রাখতে;

৩। এখানে উল্লেখ্য যে, বৃহৎ করদাতা ইউনিট (LTU), ঢাকা কর্তৃক রিটার্ন দাখিলের প্রমাণপত্র যাচাই কার্যক্রম পরিবীক্ষণ করা হবে।

জাতীয় রাজস্ব আহরণে আপনার সহযোগিতা একান্তভাবে কাম্য।

সংযুক্তি: ১. আয়কর আইন-২০২৩ এর ২৬৪ ধারার উপধারা (৩) এ বর্ণিত তালিকা। ২. জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক এতদ্বিষয়ক সভার কার্যবিবরণী।

Photos from Hassle Free Tax & Vat Consultancy Service's post 30/10/2024

এস. আর. ও. নং ৩৭৫-আইন/আয়কর-৫০/২০২৪। জাতীয় রাজস্ব বোর্ড, আয়কর আইন, ২০২৩ (২০০৩ সনের ১২ নং আইন) এর ধারা ৭৬ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে, নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে, Private Sector Power Generation Policy of Bangladesh এর আওতায় BOO (Build Own Operate) ভিত্তিতে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বিদ্যুৎ উৎপাদনকারী যে সকল কোম্পানির বাণিজ্যিক উৎপাদন ১ জুলাই, ২০২৫ তারিখ হইতে ৩০ জুন, ২০৩০ তারিখের মধ্যে আরম্ভ হইবে, সেই সকল কোম্পানিকে এই Sro মোতাবেক উক্ত আইনের অধীন প্রদেয় কর হইতে অব্যাহতি প্রদান করিল,

28/10/2024

#অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতে ইনকাম ট্যাক্স রিটার সাবমিশনের অনুমতি চেয়ে ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন কর্তৃক আবেদন পত্র দাখিল করেছে।

28/10/2024

আয়কর নিয়ে দেশবাসীর উদ্দেশে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বর্তমান সরকার ও আমরা আপনাদের কষ্ট বুজি তাই Hassle free service দিতে চেষ্টা করি।

বিস্তারিত জানতে কমেন্ট এর লিঙ্ক এ ক্লিক করুন।

28/10/2024

#সঠিক সময়ে ট্যাক্স রিটার্ন ফাইল জমা না দিলে কি হতে পারে ?
উত্তর: করদিবস আর্থাৎ ৩০ নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা না দিলে কি কি বিষয় বিবেচনা করতে হবে এবং কিভাবে জরিমানা ও কর পরিগণনা করতে হবেঃ

ধারার প্রযোজ্যতা ২(১৬), ৭৬(৫), ১৭১, ১৮০ এবং ২৬৬ (১) অনুযায়ী
১। প্রদেয় করের ২% হারে জরিমানা।

২। কর অব্যাহতি প্রাপ্ত আয় মোট আয়ের অন্তর্ভুক্ত হবে এবং নিয়মিত হারে কর পরিগণনা করতে হবে; এবং

৩। করদিবস অতিক্রান্ত হবার পর মাসের সংখ্যা যা অনধিক ২৪ হবে এবং কোনো মাসের ভগ্নাংশও ১ মাস হিসাবে পরিগণিত হবে।

৪। কর অব্যাহতি বলতে ধারা ২(২৬) অনুযায়ী রেয়াত, অবকাশ, অব্যাহতি: হ্রাসকৃত হারে কর পরিশোধ; বা মোট আয় পরিগণনা হতে কোনো আয় বাদ দেয়াকে বুঝাবে:

৫। রিটার্ন দাখিলের ব্যর্থতার জন্য উপ কর কমিশনার করদাতাকে তার সর্বশেষ নিরুপিত আয়ের উপর ধার্যকৃত করের ১০% সমপরিমাণ জরিমানা আরোপ, যা ন্যূনতম ১,০০০ টাকা এবং রিটার্ন দাখিলের ব্যর্থতা থাকলে প্রতিদিনের জন্য ৫০ টাকা হারে অতিরিক্ত জরিমানা করতে পারেন। করদিবসের পরে রিটার্ন জমা দিলে- বেসরকারি চাকুরিজীবি করদাতার বেতন খাতের আয়ের ১/৩ বা ৪,৫০,০০০ এর মধ্যে যেটি কম, সরকারি চাকুরিজীবির ক্ষেত্রে বেতন ও বোনাস বাদে সকল ভাতাদি, রিবেট, করমুক্ত আয় যেমন- পেনশন, গ্রাচুইটি ইত্যাদি এবং হ্রাসকৃত কর হারের আয়সহ সকল সুবিধা বাতিল হবে।

উদাহরণ: ৩০ জুন ২০২৪ তারিখে সমাপ্ত আয় বছরে মিজ মৌলি হাসানের মোট আয় ছিল ৬,০০,০০০ টাকা। তিনি ২০২৩-২০২৪ অর্থ বছরে ১২,০০০ টাকা অগ্রিম কর ও ৪,০০০ টাকা উৎসে কর প্রদান করেছেন। মিজ মৌলি হাসান ১৫ জানুয়ারি ২০২৫ তারিখে রিটার্ন জমা দিয়েছেন। এক্ষেত্রে, মোট আয়ের উপর নিরূপিত কর ৩০,০০০ টাকা অগ্রিম কর ও উৎস করের সমষ্টি: (১২,০০০ + ৪,০০০) = ১৬,০০০ টাকা
পার্থক্য: ৩০,০০০-১৬,০০০ = ১৪,০০০ টাকা। বিলম্ব সুদ পরিগণনার সময়: ১ ডিসেম্বর ২০২৪ হতে ১৫ জানুয়ারি ২০২৫ = ১ মাস ১৫ দিন। এক্ষেত্রে ভগ্নাংশ মাস ১ মাস হিসেবে ধরতে হবে।

(ট্যাক্স ও ভ্যাট সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন)


Want your business to be the top-listed Accountant in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Dhaka