ট্যাক্সভ্যাট এক্সপ্রেস - TaxVat Express

ট্যাক্সভ্যাট এক্সপ্রেস - TaxVat Express

Share

আপনার ব্যক্তিগত ও ব্যবসায়িক ট্যাক্স ও ভ্যাট সমস্যার সমাধান।

ট্যাক্সভ্যাট কেয়ার একটি নির্ভরযোগ্য এবং পেশাদার প্রতিষ্ঠান, যা আপনার ব্যক্তিগত এবং ব্যবসায়িক ট্যাক্স ও ভ্যাট সম্পর্কিত সকল আইনি সহায়তা প্রদান করে। আমরা অভিজ্ঞ ট্যাক্স বিশেষজ্ঞ এবং আইনি পরামর্শদাতা দ্বারা পরিচালিত, যারা আপনার ব্যক্তিগত আয়কর থেকে শুরু করে ব্যবসার ট্যাক্স ও ভ্যাট সমস্যার জন্য নির্ভুল এবং সময়মত সমাধান প্রদান নিশ্চিত করে।

26/12/2024

ভ্যাট টিপস-১৩২/২০২৪:

বিষয়: শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠানের ‘শ্রমিক কল্যাণ ও বিনোদন ব্যয়’-এর বিপরীতে ভ্যাট অব্যাহতি পাওয়ার পদ্ধতি কি?

উত্তর: জাতীয় রাজস্ব বোর্ডের এসআরও নং-১৮৮-আইন/২০১৯/৪৫-মূসক, তারিখ: ১৩ জুন, ২০১৯ অনুসারে, শতভাগ রপ্তানিকারক, শতভাগ প্রচ্ছন্ন রপ্তানিকারক এবং ইপিজেড এলাকায় অবস্থিত প্রতিষ্ঠান কতিপয় ক্ষেত্রে ভ্যাট অব্যাহতি সুবিধা পায়। তার মধ্যে একটা হলো, ‘শ্রমিক কল্যাণ ও বিনোদন ব্যয়’। তবে, এক্ষেত্রে ভ্যাট অব্যাহতি নিয়ে মাঠ পর্যায়ে বেশ জটিলতা রয়েছে। কোন্ কোন্ ব্যয় এই শিরোনামের অন্তর্ভুক্ত হবে- এ বিষয়ে অস্পষ্টতা থাকার কারণে মূলত জটিলতার সৃষ্টি হয়।
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর অষ্টম অধ্যায়ের শিরোনাম হলো, “কল্যাণমূলক ব্যবস্থা”। তদনুযায়ী শ্রমিক কল্যাণ ও বিনোদন ব্যয় নিম্নরূপ হতে পারে:
(ক) শ্রমিকদের চিকিৎসা সহায়তা;
(খ) শিল্প দুর্ঘটনার কারণে আহত বা অক্ষম শ্রমিকদের সহায়তা;
(গ) অবসরপ্রাপ্ত বা মৃত শ্রমিকদের পরিবারের জন্য আর্থিক সহায়তা;
(ঘ) শ্রমিকদের বিনোদনের জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম;
(ঙ) শ্রমিকদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ;
(চ) বিশ্রামাগার বা রিক্রিয়েশন সেন্টার;
(ছ) ক্যান্টিনের ব্যবস্থা;
(জ) শ্রমিকদের বার্ষিক পিকনিক ও ভ্রমণ, ইত্যাদি।
তাছাড়া, শ্রমিকদের মৌসুমী ফল সরবরাহ, শ্রমিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান, শিশু দিবাযত্ন কেন্দ্র, ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার জন্য শ্রমিকদের যানবাহন সরবরাহ, স্বল্প মূল্যে বা বিনামূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহ- এসব খরচ ‘শ্রমিক কল্যাণ ও বিনোদন ব্যয়’ এর আওতায় পড়ে। মাঠ পর্যায়ে শ্রমিক কল্যাণ ব্যয় নিয়ে তেমন জটিলতা হয় না, বিনোদন ব্যয় নিয়ে জটিলতা হয়। বিনোদনের মধ্যে সাধারণত বাৎসরিক পিকনিক, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা আয়োজন ইত্যাদি ব্যয় অন্তর্ভুক্ত হয়। এসব আয়োজনে ভ্যাটযোগ্য কিছু সেবা থাকে; যেমন: অনুষ্ঠান আয়োজক, ডেকোরেটর ও ক্যাটারিং ইত্যাদি। পূর্বসতর্কতাস্বরূপ বিনোদন ব্যয়ের বিপরীতে যথাযথ বিল ভাউচার সংরক্ষণ ও লেজার ‍বুকে কন্ট্রোল লেজারকে স্টাফ রিক্রিয়েশনাল এক্সপেন্সেস লিখে তার অধীনে খরচগুলো এন্ট্রি করা যায়। তাছাড়া, শ্রমিকদের বিনোদনের জন্য ভ্যাটযোগ্য সেবা ক্রয়ের ক্ষেত্রে ভ্যাট চালানপত্র ইস্যুকারী এসআরও নম্বর ও তারিখ উল্লেখ করে অব্যাহতিপ্রাপ্ত লিখে দিতে পারে। ভ্যাট অডিটের সময় ভ্যাট কতৃপক্ষের কাছে Sample Voucherসহ Ledger Details এবং যৌক্তিক ব্যাখ্যা প্রদান করা আবশ্যক।

ধন্যবাদ এবং শুভ কামনা।

09/12/2024

ভ্যাট দিবে জনগন
দেশের হবে উন্নয়ন

05/12/2024
05/12/2024

ভ্যাট দিলে জনগণ
দেশের হবে উন্নয়ন

02/12/2024

হিসাব করে ভ্যাট দেব।
দেশ গঠনে অংশ নেব।

17/11/2024

NBR Time Extension of Tax Return Submission AY 2024-2025

06/11/2024

একটি ওয়্যারহাউস লাইসেন্সধারি প্রতিষ্ঠান হতে অন্য ১টি ওয়্যারহাউস লাইসেন্সধারি প্রতিষ্ঠানে রেয়াতিহারে আমদানিকৃত মূলধনূ যন্ত্রপাতি ও যন্ত্রাংশ হস্তান্তর বা বিক্রয়ের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে মূসক অব্যাহতি প্রযোজ্য হবে

05/11/2024

"💼 ট্যাক্স ভ্যাট এক্সপ্রেস-এর সাথে ট্যাক্সের ঝামেলা সহজ করুন! 💼
ব্যক্তিগত থেকে কর্পোরেট – আপনার সকল ট্যাক্স প্রস্তুতি আমরা নিখুঁতভাবে সমাধান করি।
🖋️ ট্যাক্স পরিকল্পনা, কর ছাড় সহ আরো অনেক কিছুতে আমাদের সাথে একবার চেষ্টা করেই দেখুন! সবকিছুই নির্ভুলভাবে ! 📈

আপনার ট্যাক্স নিয়ে ভাবনা শেষ ! সহজ ও সঠিক ট্যাক্স সমাধানের জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন 👉 +88 01585 897969
+88 01823 170934

Want your business to be the top-listed Accountant in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

House # 116 (5th Floor), Road # 02, Block # E, Pallabi Eastern Housing, Mirpur
Dhaka
1216