TaxMate BD

TaxMate BD

Share

We are committed to helping individuals and businesses stay tax-compliant and financially smart.

কেন TaxMate BD থেকে সেবা নিবেন?
✅ নির্ভুল আয়কর হিসাবায়ন
✅ তথ্যের গোপনীয়তা সংরক্ষণ
✅ অনলাইন ভিত্তিক ই-রিটার্ন প্রস্তুতি
✅ উপযুক্ত সার্ভিস ফি
✅ আয়কর, VAT, RJSC, ট্রেনিং – সব এক সাথে

বিশ্বাসযোগ্য ও পেশাদার কর পরামর্শের জন্য আজই যোগাযোগ করুন! TaxMate is a Bangladesh-based tax consultancy and training firm offering income tax return filing, VAT registration, RJSC compliance, trade licensing, and professional tax courses.

10/04/2026

📢 ই-রিটার্ন ব্যবস্থায় বড় পরিবর্তন আসছে!

জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন— খুব শিগগিরই ই-রিটার্ন সিস্টেমে ব্যাংকিং তথ্য সংযুক্ত করা হবে।

🔍 এর ফলে—
✅ করদাতার আয় যাচাই হবে আরও সহজ ও নির্ভুল
✅ কর ফাঁকি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে
✅ স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে
✅ কর প্রশাসন হবে আরও ডিজিটাল ও আধুনিক

💡 অর্থাৎ, এখন থেকে আপনার ব্যাংক লেনদেন ও আয়কর তথ্যের মধ্যে থাকবে আরও শক্ত সংযোগ। তাই সময়মতো সঠিক তথ্য দিয়ে রিটার্ন প্রস্তুত করা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

📌 TaxMate BD-এর পরামর্শ:
আপনার ব্যাংকিং লেনদেন ও আয়-ব্যয়ের হিসাব সঠিকভাবে সংরক্ষণ করুন এবং পেশাদার সহায়তায় রিটার্ন প্রস্তুত করুন।

🚀 কর সংক্রান্ত যেকোনো সহায়তায় আমরা আছি আপনার পাশে!

📲 01310-311511
🌐 facebook.com/taxmatebd.official
🌐 facebook.com/taxmateacademy
🌐 http://youtube.com/

04/04/2026

📢 গুরুত্বপূর্ণ আপডেট | আয়কর অডিট ২০২৩-২৪ করবর্ষ

আগামী সপ্তাহেই জাতীয় রাজস্ব বোর্ড (NBR) প্রায় ৬০,০০০ আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করে তালিকা প্রকাশ করতে যাচ্ছে।

🔎 এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন—
আগে ডাটা স্বল্পতার কারণে মাত্র ১৬,০০০ ফাইল অডিট করা হয়েছিল।
এবার সেই পরিধি বাড়িয়ে আরও ৬০,০০০ করদাতার রিটার্ন অডিটের আওতায় আনা হবে।

✅ যারা সঠিকভাবে আয়কর রিটার্ন দাখিল করেছেন:
চিন্তার কোনো কারণ নেই।

⚠️ যারা এখনো সঠিকভাবে রিটার্ন দাখিল করেননি তারা প্রস্তুত থাকুন—সঠিক জবাব ও ডকুমেন্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

💼 TaxMate BD আপনার পাশে আছে
ঘরে বসেই অনলাইনে আয়কর রিটার্ন, অডিট রিপ্লাই ও সংশ্লিষ্ট সব ধরনের সেবা পেতে এখনই যোগাযোগ করুন।

📲 01310-311511
🌐 facebook.com/taxmatebd.official
🌐 facebook.com/taxmateacademy
🌐 http://youtube.com/

#অডিট #আয়কর #রিটার্ন

28/03/2026

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন, ব্যবসাবান্ধব ও আধুনিক কর ব্যবস্থা গড়ে তুলতে এনবিআর বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। এসব উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে কর ব্যবস্থাকে সহজ করা, অযৌক্তিক করের চাপ কমানো এবং প্রযুক্তিনির্ভর স্বচ্ছতা নিশ্চিত করা।
🔹 মিনিমাম ট্যাক্স সমস্যা সমাধান:
ব্যবসায়ীদের দীর্ঘদিনের অভিযোগ—লাভ না হলেও টার্নওভারের ওপর কর দিতে হয়। এই ‘মিনিমাম ট্যাক্স’ ব্যবস্থার জটিলতা দূর করতে এনবিআর দ্রুত কার্যকর পদক্ষেপ নিচ্ছে।
🔹 টার্নওভার ট্যাক্স সংস্কার:
মুনাফা ছাড়া শুধু টার্নওভারের ভিত্তিতে কর আরোপের বিষয়টি পুনর্বিবেচনা করা হচ্ছে, যাতে ব্যবসায়ীরা অযৌক্তিক করের বোঝা থেকে মুক্তি পান।
🔹 ডিজিটালাইজেশন ও অটোমেশন:
কর আদায় প্রক্রিয়াকে সম্পূর্ণ ডিজিটাল করার মাধ্যমে হয়রানি কমানো এবং কর ফাঁকি প্রতিরোধ সহজ করা হবে।
🔹 জোরপূর্বক কর আদায় বন্ধ:
ব্যবসায়ীদের ওপর জোর করে কর চাপিয়ে দেওয়ার প্রবণতা বন্ধ করা হবে—কর ব্যবস্থা হবে আরও সহনশীল ও ব্যবসাবান্ধব।
🔹 বন্ড ব্যবস্থার আধুনিকীকরণ:
আগামী ডিসেম্বরের মধ্যে বন্ড ব্যবস্থাকে সম্পূর্ণ অটোমেশনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
🔹 খাতভিত্তিক সুবিধা:
জুয়েলারি শিল্পসহ বিভিন্ন বিশেষ খাতের জন্য কর ও ভ্যাট কাঠামোকে আরও যৌক্তিক ও সহায়ক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
সার্বিকভাবে, কর হার বৃদ্ধি না করে প্রযুক্তিনির্ভর পদ্ধতিতে করজাল বিস্তৃত করা এবং স্বচ্ছতা নিশ্চিত করাই এনবিআরের প্রধান লক্ষ্য।

Want your business to be the top-listed Accountant in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

14, Darus Salam Arcade, Purana Paltan, Dhaka.
Dhaka
1100