07/10/2023
https://m.facebook.com/story.php?story_fbid=733409015474557&id=100064163945208&mibextid=Nif5oz
কর রেয়াত উপভোগ করার সুন্দর কিছু টিপস:
1) রেয়াতের জন্য সবচেয়ে ভালো মাধ্যম সঞ্চয়পত্র। ধরেন আপনি ৩ লাখ টাকা দিয়ে সঞ্চয় পত্র কিনতে চাচ্ছেন।
৩ লাখ টাকা দিয়ে একবারে ৩ মাস অন্তর মুনাফভিত্তিক ৩ বছর মেয়াদী সঞ্চয়পত্র একবারে এক অর্থ বছরে না কিনে
১ লাখ করে ৩ বারে ৩ অর্থ বছরে সঞ্চয়পত্র ক্রয় করুন। ৩ বছর পর Mature হয়ে গেলে পুনরায় কিনবেন, এভাবে পর্যায়ক্রমে চলতে থাকবে।
2) প্রতি বছর জুলাই মাসে ডি পি এস খুলুন (প্রতিমাসে ১০,০০০ টাকার) এক বছর মেয়াদী।
এমন ব্যাংক এ খুলতে হবে যেখানে ইন্টারনেট ব্যাংকিং সুবিধা আছে এবং ওই ব্যাংকে আপনার সেভিংস একাউন্ট থেকেই প্রতি মাসে ওই ১০,০০০ কেটে নিবে (Auto debit system) এবং এক বছর শেষে Mature হলে ওই অ্যাকাউন্টে জমা হবে।
উক্ত ব্যাংকে ইন্টারনেট ব্যাংকিং থাকায়, অর্থ বছর শেষে স্টেটমেন্ট এর জন্য ব্যাংক এ যাওয়ার প্রয়োজন হবে না। আপনি সহজেই ঘরে বসে ডাউনলোড করে নিতে পারবেন।
যার ফলে আপনার সময়, অর্থ ও শ্রম সাশ্রয় হবে।
রিটার্ন সম্পর্কিত আমাদের প্রয়োজনীয় টিপস গুলো এবং গুরুত্বপূর্ণ পোস্ট গুলো আপনার ফেসবুক ওয়ালে সহজেই দেখতে চাইলে আমাদের এই পেজের পোস্ট গুলোতে নিয়মিত লাইক ও কমেন্ট করতে পারেন।
বর্তমানে ফেসবুকের বিভিন্ন মার্কেটিং পলিসির জন্য নিয়মিত আমাদের এই পেজের পোস্টে লাইক কমেন্ট না করলে আপনার ওয়ালে সহজেই উক্ত পোস্ট গুলো দেখা যাবে না।
07/09/2023
আপনি নিজে ট্যাক্স অফিসে রিটার্ন জমা করেছেন !
রিটার্ন জমার স্লিপও আছে !
জটিল আইনী প্রক্রিয়ায় আপনার জমা কৃত ট্যাক্স রিটার্ণ এমন ভাবে বাতিল হতে পারে যেন রিটার্ণ জমা হয়নি !
আয়কর আইন ২০২৩ এর ধারা ১৭৬ এ এমনই বিধান রাখা হয়েছে ।
সুতরাং, রিটার্ণ দাখিল এর পূর্বে সাবধানতা অবলম্বন করুন, নির্ভুল রিটার্ণ জমা করুন এবং যাবতীয় জটিলতা থেকে মুক্ত থাকুন ।
কি এমন আছে আয়কর আইনের ধারা ১৭৬ এ ?
আসুন জেনে নেই ……
আয়কর আইন ২০২৩ এর ধারা ১৭৬ এর উপধারা ৩ বলছে
যখন আপনার কোন জমাকৃত রিটার্ণ ধারা ১৭৬ এর উপধারা ২ এর অধীনে নোটিশের আওতায় আসবে
এবং সেই নোটিশে অনুসৃত যথাযত পদক্ষেপ নিতে করদাতা ব্যার্থ হন তবেঃ
ইতিপূর্বে জমা করা রিটার্ণ এইরুপ ভাবে বাতিল বা অকার্যকর বলিয়া বিবেচিত হবে যে রিটার্ণ জমা করা হয় নাই ।
বিষয়টি পরিস্কার ভাবে বুঝতে হলে আয়কর আইন ২০২৩ এর ধারা ১৭৬ টি ভালো করে জানতে হবে ।
আসুন দেখে নেই কি আছে ধারা ১৭৬ এ ।
ধারা ১৭৬ এর মুল উপজীব্য বিষয় হচ্ছেঃ “অসম্পূর্ণ রিটার্ণ দাখিলের ফলাফল” এই ধারায় মোট ৫ টি উপধারা রয়েছে ।
১৭৬( ১) এ বলা হয়েছে
ধারা ১৬৯ ধারা অনুসারে বোর্ড কর্তৃক জারীকৃত কোনো নির্দেশনা অনুসরণ না করিলে উক্ত রিটার্ন বা সংশোধিত রিটার্ন অসম্পূর্ণ বলিয়া বিবেচিত হইবে।
ধারা ১৬৯ এ কি বলা হয়েছে বিষয়টি জেনে নিলে উপধারা ১ এর বিষয়েটি বুঝতে সহজ হবেঃ
ধারা ১৬৯ মুলত
রিটার্ণ দাখিলের সাধারন নিয়মাবলী নিয়ে আলোচনা করা হয়েছে যেমন বোর্ড কর্তৃক নির্ধারিত ফরমে প্রয়োজনীয় বিবরণ ও তথ্যাদি প্রদান করিয়া নির্ধারিত তফসিলসমূহ, বিবৃতি, হিসাব, পরিশিষ্ট বা দলিলাদিসহ রিটার্ন দাখিল করিতে হইবে।
অর্থাৎ ধারা ১৬৯ হচ্ছে
কিভাবে রিটার্ণ প্রস্তুত করতে হবে, কি কি তথ্য প্রদান করতে হবে, কি কি সংযুক্তি এবং প্রমাণাদি জমা করতে হবে তার বিস্তারিত নিয়ে।
১৭৬ (২) এ বলা হয়েছে
রিটার্ন বা সংশোধিত রিটার্নটি অসম্পূর্ণ বলিয়া বিবেচনা করা হইলে, উপকর কমিশনার, কারণ উল্লেখপূর্বক, করদাতার নিকট সংশ্লিষ্ট তথ্যাদি, যাচাইকরণ, বিবৃতি বা দলিলাদি নোটিশে উল্লিখিত সময়ের মধ্যে দাখিল করিবার জন্য নোটিশ প্রেরণ করিবেন।
অর্থাৎ রিটার্ণ প্রস্তুতে কোন ভুল হলে বা কোন তথ্য উপস্থাপনে ভুল হলে সংযুক্তিতে অসম্পূর্ণ থাকলে ট্যাক্স অফিস থেকে নির্দিষ্ট তারিখের মধ্যে উক্ত চাহিদা মোতাবেক তথ্য উপাত্ত সরবরাহ করতে বলা হবে ।
১৭৬(৩)এ বলা হয়েছে
কোনো করদাতা উপ-ধারা (২) এর অধীন প্রদত্ত নোটিশ সম্পুর্ণরূপে অনুসরণ করিতে ব্যর্থ হইলে, রিটার্ন বা সংশোধিত রিটার্ন, যাহা অসম্পূর্ণ বলিয়া বিবেচিত হইয়াছিল তাহা এইরূপভাবে বাতিল বা অকার্যকর বলিয়া বিবেচনা করা হইবে যেন উহা দাখিল করা হয় নাই।
অর্থাৎ ট্যাক্স অফিস থেকে নোটিশ করার পর আপনি যদি যথা সময়ে যথাযতভাবে তথ্য উপাত্ত সরবরাহ না করেন সেক্ষেত্রে আপনি রিটার্ণ দাখিল করেন নাই হিসেবে বিবেচনা করা হইবে ।
১৭৬(৪)এ বলা হয়েছে
কোনো করদাতা উপ-ধারা (২) এর অধীন প্রদত্ত নোটিশের বিষয়বস্তু সম্পূর্ণ বাস্তবায়ন করিলে রিটার্ন বা সংশোধিত রিটার্ন তাহা দাখিলের তারিখে সম্পূর্ণ হইয়াছে বলিয়া বিবেচিত হইবে।
অর্থাৎ রিটার্ণের সঠিক তথ্য উপাত্তের জন্য ট্যাক্স অফিসের নোটিশের আলোকে যথাযত সন্তোষ জনক উপস্থাপনের ভিত্তিতে দাখিলের তারিখে রিটার্ণ দাখিল হইয়াছে বলিয়া বিবেচিত হইবে ।
১৭৬ (৫) এ বলা হয়েছে
কেবল প্রাপ্তি স্বীকারের কারণে রিটার্নটি সম্পূর্ণ বলিয়া বিবেচিত হইবে না।
অর্থাৎ উপধারা ২,৩,৪ এর আলোকে যথাযত বাস্তবায়ন না করিলে রিটার্ণ জমার প্রাপ্তি স্বীকারের কপি থাকলেও রিটার্ণ দাখিল হিসাবে গণ্য হইবে না ।
এখন আসি শিরোনামের বাস্তবতায়ঃ
আমাদের দেশের প্রেক্ষাপটে চাকুরিজীবির চাকুরি পরিবর্তন, বদলি, বাসার ঠিকানা পরিবর্তন সহ এমন অনেক কারন ছাড়াও ঢাক বিভাগের অনেক চিঠি যাহা ট্যাক্স অফিসের নোটিশ তাহা করদাতার হস্তগত নাও হতে পারে ।
আবার অনেক সময় এমন হয় যে সময় পার হওয়ার পর চিঠি হাতে আসে ।
সেসব ক্ষেত্রে ট্যাক্স অফিস আইনানুগ ভাবে রিটার্ণ প্রসেস করবে এবং সেই আইনের জটিলতায় রিটার্ণ জমা না হওয়ার আইন আরোপ হয়ে যেতে পারে।
*** রির্টান সর্ম্পকিত তথ্য ও সেবা পেতে যোগাযোগ করতে পারেন:-
Cell: 01811 878760 or What's App (same number)
E-mail: [email protected]
Fb page: www.facebook.com/taxreturn.nbr
উক্ত পেজের প্রথম (Pinned) পোস্টের রিভিউ 500+ কমেন্টগুলো আপনাকে পরিস্কার ধারনা দিবে আমাদের সম্পর্কে।
20/08/2023
রিটার্ন দাখিলের প্রমাণ দাখিলের বাধ্যবাধকতা নতুন আইন 2023 অনুযায়ী ধারা ২৬৪
(১) এই আইনে যাহা কিছুই থাকুক না কেন, উপ-ধারা (৩) এ উল্লিখিত ক্ষেত্রসমূহে একজন ব্যক্তিকে রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল করিতে হইবে।
(২) “রিটার্ন দাখিলের প্রমাণ” বলিতে বুঝাইবে-
(ক) রিটার্ন দাখিলের প্রত্যয়ন বা প্রাপ্তি স্বীকার পত্র;
(খ) করদাতার নাম, টিআইএন এবং করবর্ষ সংবলিত সিস্টেম জেনারেটেড সার্টিফিকেট; বা
(গ) করদাতার নাম, টিআইএন এবং করবর্ষ সংবলিত উপকর কমিশনার কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়ন।
(৩) নিম্নবর্ণিত ক্ষেত্রসমূহে “রিটার্ন দাখিলের প্রমাণ” দাখিল করিতে হইবে, যথা:-
১. করারোপযোগ্য আয় না থাকা সাপেক্ষে, ২০ (বিশ) লক্ষাধিক টাকার ঋণ গ্রহণে;
২. কোনো কোম্পানির পরিচালক বা স্পন্সর শেয়ারহোল্ডার হইতে হইলে;
৩. আমদানি নিবন্ধন সনদ বা রপ্তানি নিবন্ধন সনদ প্রাপ্তি ও বহাল রাখিতে;
৪. সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন করিতে;
৫. সমবায় সমিতির নিবন্ধন পাইতে;
৬. সাধারণ বিমার তালিকাভুক্ত সার্ভেয়ার হইতে এবং লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন করিতে;
৭. সিটি কর্পোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় ১০ (দশ) লক্ষাধিক টাকার জমি, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বিক্রয় বা লিজ বা হস্তান্তর বা বায়নানামা বা আমমোক্তারনামা নিবন্ধন করিতে;
৮. ক্রেডিট কার্ড প্রাপ্তি ও বহাল রাখিতে;
৯. চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, প্রকৌশলী, স্থপতি অথবা সার্ভেয়ার হিসাবে বা সমজাতীয় পেশাজীবী হিসাবে কোনো স্বীকৃত পেশাজীবী সংস্থার সদস্যপদ প্রাপ্তি ও বহাল রাখিতে;
১০. Muslim Marriages and Divorces (Registration) Act, 1974 (Act No. LII of 1974) এর অধীন নিকাহ্ রেজিস্ট্রার, হিন্দু বিবাহ নিবন্ধন আইন, ২০১২ (২০১২ সনের ৪০ নং আইন) এর অধীন হিন্দু বিবাহ নিবন্ধক ও Special Marriage Act, 1872 (Act No. III of 1872) এর অধীন রেজিস্ট্রার হিসাবে লাইসেন্স প্রাপ্তি বা, ক্ষেত্রমত, নিয়োগপ্রাপ্তির ক্ষেত্রে বহাল রাখিতে;
১১. ট্রেডবডি বা পেশাজীবী সংস্থার সদস্যপদ প্রাপ্তি ও বহাল রাখিতে;
১২. ড্রাগ লাইসেন্স, ফায়ার লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, বিএসটিআই লাইসেন্স ও ছাড়পত্র প্রাপ্তি ও নবায়নে;
১৩. যেকোনো এলাকায় গ্যাসের বাণিজ্যিক ও শিল্প সংযোগ প্রাপ্তি ও বহাল রাখিতে এবং সিটি কর্পোরেশন এলাকায় আবাসিক গ্যাস সংযোগ প্রাপ্তি এবং বহাল রাখিতে;
১৪. লঞ্চ, স্টিমার, মাছ ধরার ট্রলার, কার্গো, কোস্টার, কার্গো ও ডাম্ব বার্জসহ যেকোনো প্রকারের ভাড়ায় চালিত নৌযানের সার্ভে সার্টিফিকেট প্রাপ্তি ও বহাল রাখিতে;
১৫. পরিবেশ অধিদপ্তর বা জেলা প্রশাসকের কার্যালয় হইতে ইট উৎপাদনের অনুমতি প্রাপ্তি ও নবায়নে;
১৬. সিটি কর্পোরেশন, জেলা সদর বা পৌরসভায় অবস্থিত ইংরেজি মাধ্যম স্কুলে শিশু বা পোষ্য ভর্তিতে;
১৭. সিটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রাপ্তি বা বহাল রাখিতে;
১৮. কোম্পানির এজেন্সী বা ডিস্ট্রিবিউটরশিপ প্রাপ্তি ও বহাল রাখিতে;
১৯. আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রাপ্তি ও বহাল রাখিতে;
২০. আমদানির উদ্দেশ্যে ঋণপত্র খোলায়;
২১. ৫ (পাঁচ) লক্ষাধিক টাকার পোস্ট অফিস সঞ্চয়ী হিসাব খোলায়;
২২. ১০ (দশ) লক্ষাধিক টাকার মেয়াদী আমানত খোলায় ও বহাল রাখিতে;
২৩. ৫ (পাঁচ) লক্ষাধিক টাকার সঞ্চয়পত্র ক্রয়ে;
২৪. পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন বা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে;
২৫. মোটরযান, স্পেস বা স্থান, বাসস্থান অথবা অন্যান্য সম্পদ সরবরাহের মাধ্যমে শেয়ারড ইকোনমিক এক্টিভিটিজে অংশগ্রহণ করিতে;
২৬. ব্যবস্থাপনা বা প্রশাসনিক বা উৎপাদন কার্যক্রমের তত্ত্বাবধানকারী পদমর্যাদায় কর্মরত ব্যক্তির বেতন-ভাতাদি প্রাপ্তিতে;
12/08/2023
ঘরে বসে নিশ্চিন্তে E-mail/What’sApp এ তথ্য ও ডকুমেন্টস পাঠিয়ে আপনার নির্ভুল রিটার্ন ফাইল প্রস্তুত ও জমা করতে পারেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন (90 দশকের) মেধাবী কিছু স্টুডেন্ট এবং দক্ষ ITP যারা নির্ভুল ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল প্রস্তুত করতে অভিজ্ঞ, তাদের সমন্বয়ে গঠিত আমাদের এই সার্ভিসটি।
যেভাবে আমাদের সার্ভিসটি পেতে পারেন:-
১। আপনার রিটার্ন ফাইল প্রস্তুত ও জমার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহের লিস্ট জেনে নিতে পারেন আমাদের থেকে।
২। এরপর ডকুমেন্টস গুলো এবং আমাদের একটি ফরমেট পূরন করে ই-মেইল([email protected]) করতে হবে।
৩। আপনার পাঠানো ডকুমেন্টস গুলো রিভিউ করার পর, আপনার সাথে আলোচনার ভিত্তিতে নির্ভুল রিটার্ন ফাইল প্রস্তুত করে আপনাকে ই-মেইলে পাঠিয়ে দেওয়া হবে।
যা (উক্ত রিটার্ন ফাইলটি) আপনি প্রিন্ট করে জমা দিতে পারেন আপনার নিদিষ্ট সার্কেল অফিসে।
অথবা আমাদের মাধ্যমে জমা দিয়ে নিতে পারেন অনলাইনে বা আপনার নিদিষ্ট সার্কেল অফিসে (দেশের যে কোন প্রান্তে)।
** আমরা সারা বাংলাদেশের রিটার্ন সম্পর্কিত কাজ সাফল্যের সহিত করে আসছি দীর্ঘ দিন ধরে।
যা আমাদের মূল ফেসবুক (taxreturn.nbr) পেজের প্রথম (Pinned) পোস্টের 500+ রিভিউ কমেন্টগুলো দেখলে পরিস্কার ধারনা পাওয়া যায়।
** ফেসবুকে taxreturn.nbr লিখে সার্চ দিলে পাওয়া যাবে আমাদের Main page "Tax Return"
রির্টান সর্ম্পকিত তথ্য ও সেবা পেতে যোগাযোগ করতে পারেন।
Cell: 01811 87 87 60, What’s App (same number)
Email: [email protected]
10/08/2023
এ বছর থেকে ব্যক্তি করদাতাগণ "ট্যাক্স ডে" অর্থাৎ ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা না দিলে মাসিক ৪% অতিরিক্ত কর দেয়া সহ ট্যাক্স রিবেট, অব্যাহতি, অবকাশ, হ্রাসকৃত কর হার প্রভৃতি সুবিধা থেকে বঞ্চিত হবেন। সময় বৃদ্ধির সুযোগও নেই!
01/08/2023
আয়কর রিটার্ন প্রস্তুত এবং জমার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহের লিস্ট (সংগ্রহ করুন আপনার ক্ষেত্রে যেগুলো প্রযোজ্য)।
*** সমস্ত তথ্য / স্টেটমেন্ট / সার্টিফিকেট হতে হবে
(জুলাই 1, 2022 থেকে জুন 30, 2023) পর্যন্ত।
# ব্যক্তিগত তথ্য :
1. এক কপি পাসপোর্ট সাইজ ছবি
2. NID এর ফটোকপি
3. TIN এর ফটোকপি
4. গত বছরের জমাকৃত ট্যাক্স রিটার্ন ফাইলের কপি
# চাকুরির তথ্য :
1. বেতন বিবরনী বা Salary Certificate
(a) বেসরকারি স্কুল/ কলেজের ক্ষেত্রে MPO Sheet এবং প্রতিষ্ঠান প্রধানের সিল এবং সই থাকতে হবে।
(b) সরকারি চাকুরির ক্ষেত্রে: হিসাবরক্ষন অফিস বা অনলাইনে ibas++ থেকে সংগ্রহ করতে হবে
(c) বেসরকারি চাকুরির ক্ষেত্রে: যেখানে চাকুরি করেন ঐ প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে হবে
2. প্রভিডেন্ট ফান্ড (PF বা GPF) এর স্টেটমেন্ট
(a) সরকারি চাকুরির ক্ষেত্রে: GP Fund এর স্টেটমেন্ট সংগ্রহ করতে হবে হিসাবরক্ষন অফিস বা অনলাইনে ibas++ থেকে
(b) বেসরকারি চাকুরির ক্ষেত্রে: PF (প্রভিডেন্ট ফান্ড)যেখানে চাকুরি করেন ঐ প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে হবে
3. উৎসে কর কর্তনের সার্টিফিকেট এবং চালানের কপি
(যদি অগ্রীম কর দেওয়া থাকে)
(a) সরকারি চাকুরির ক্ষেত্রে: হিসাবরক্ষন অফিস বা অনলাইনে ibas++ থেকে সংগ্রহ করতে হবে
(b) বেসরকারি চাকুরির ক্ষেত্রে: যেখানে চাকুরি করেন ঐ প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে হবে
4. ব্যাংক স্টেটমেন্ট (যতগুলো ব্যাংকের একাউন্টে লেনদেন আছে)
** যেমন বেতনের জন্য একাউন্ট, সঞ্চয়পত্রের ইন্টারেস্ট এর জন্য একাউন্ট, DPS এর জন্য একাউন্ট, FDR এর জন্য একাউন্ট ইত্যাদি।
# গৃহ সম্পত্তি হতে আয়ের তথ্য:
(বাড়ী/ দোকান/ অফিস ভাড়া থেকে আয় থাকলে)
1. বাড়ী ভাড়ার প্রাপ্ত রশিদ এবং চুক্তিপত্র (যদি থাকে)
( না থাকলে বছরে মোট কত টাকা ভাড়া সংগ্রহ করেন তার হিসাব)
2. হোল্ডিং ট্যাক্স ও ভূমি কর / খাজনা
3. বাড়ী ভাড়ার টাকা ব্যাংক একাউন্টে নিয়ে থাকলে
(ঐ ব্যাংকের স্টেটমেন্ট)
4. বাড়ী তৈরিতে লোন নেওয়া থাকলে
(ঐ লোনের স্টেটমেন্ট)
# ব্যবসায়ের তথ্য:
1. আপডেট ট্রেড লাইসেন্স
2. ব্যাংক স্টেটমেন্ট
(ব্যবসায়ীক লেনদেন যে যে ব্যাংকের একাউন্টে হয়)
3. লোন স্টেটমেন্ট
(ব্যবসার জন্য লোন নেওয়া থাকলে ব্যাংক, এনজিও বা অন্য কোন সোর্স থেকে)
4. ক্রয়, বিক্রয় এবং আয়ের তথ্য
5. সম্পদ এবং দায় এর তথ্য
# বিনিয়োগের তথ্য: (যদি থাকে)
1. ডিপিএস এর স্টেটমেন্ট (ব্যাংক থেকে)
2. এফ ডি আর এর স্টেটমেন্ট (ব্যাংক থেকে)
3. শেয়ার মার্কেটে বিনিয়োগের সার্টিফিকেট
(ব্রোকারহাউজ থেকে সংগ্রহ করতে হবে)
4. সঞ্চয়পত্রের সার্টিফিকেট
(যেখান থেকে সঞ্চয়পত্র কিনেছেন ঐ খানে যেয়ে বলতে হবে ট্যাক্স রিটার্ন জমার জন্য সঞ্চয়পত্রের সার্টিফিকেট প্রয়োজন।)
5. ইন্সুরেন্স এর প্রিমিয়াম জমার সার্টিফিকেট
(নিজের বা সন্তানের নামে)
# সম্পদ এর তথ্য: (যদি নিজ নামে থাকে)
{নিম্নের তিনটার জন্য আমাদের ফরমেট পূরন করতে হবে।}
1. জমি, বাড়ি, ফ্ল্যাট এর তথ্য (দলিল বা অন্যান্য)
2. গাড়ীর তথ্য এবং অগ্রীম কর দেওয়া থাকলে তার কপি
3. মটর সাইকেল/ বাইক এর তথ্য
# ঋন এর তথ্য: (যদি নিজ নামে থাকে)
1. ব্যাংক লোনের স্টেটমেন্ট
2. অন্যান্য কোন লোন থাকলে তার তথ্য বা স্টেটমেন্ট যেমন এন জি ও বা অন্য কোন সোর্স থেকে।
** এছাড়া বিদেশ থেকে আয় থাকলে Remittance Certificate এবং যে ব্যাংকে টাকা এসেছে, ঐ ব্যাংকের স্টেটমেন্ট ইত্যাদি।
রির্টান সর্ম্পকিত তথ্য ও সেবা পেতে যোগাযোগ করতে পারেন:-
Cell: 01811 878760 or What's App (same number)
E-mail: [email protected]
Fb page: Tax Return
উক্ত পেজের প্রথম (Pinned) পোস্টের রিভিউ কমেন্টগুলো আপনাকে পরিস্কার ধারনা দিবে আমাদের সম্পর্কে।
19/07/2023
বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে ঘরে বসে নির্ভুল ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল রেডি করে জমা ও দিয়ে নিতে পারেন অনলাইনে বা নিদিষ্ট সার্কেল অফিসে (বাংলাদেশের যে কোন স্থানে)।
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কিছু মেধাবী স্টুডেন্ট এবং দক্ষ ITP যারা নির্ভুল ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল প্রস্তুত করতে অভিজ্ঞ, তাদের সমন্বয়ে গঠিত আমাদের এই সার্ভিসটি।
যেভাবে আমাদের সার্ভিসটি পেতে পারেন:-
১। প্রথমে আমাদের সাথে কথা বলে জানতে হবে আপনার রিটার্ন ফাইল প্রস্তুত করার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন।
২। এরপর ডকুমেন্টস গুলো সংগ্রহ করে আমাদেরকে ই-মেইলে পাঠাতে হবে ([email protected])।
৩। আপনার পাঠানো ডকুমেন্টস গুলো রিভিউ করার পর, আপনার সাথে কথা বলে আরও প্রয়োজনীয় কিছু তথ্য নিয়ে রিটার্ন ফাইল রেডি করে আপনাকে ই-মেইলে পাঠিয়ে দেওয়া হবে।
যা আপনি প্রিন্ট করে উক্ত রিটার্ন ফাইলটি জমা দিয়ে দিতে পারেন আপনার নিদিষ্ট সার্কেল অফিসে।
অথবা আমাদের মাধ্যমে জমা দিয়ে নিতে পারেন অনলাইনে বা আপনার নিদিষ্ট সার্কেল অফিসে (দেশের যে কোন প্রান্তে)।
রির্টান সর্ম্পকিত তথ্য ও সেবা পেতে যোগাযোগ করতে পারেন।
Cell: 01811 87 87 60, What’s App (same number)
Email: [email protected]
Fb Page: www.facebook.com/taxreturn.nbr
উক্ত পেজের প্রথম (Pinned) পোস্টের 500+ রিভিউ কমেন্টগুলো আপনাকে পরিস্কার ধারনা দিবে আমাদের সম্পর্কে।
21/06/2023
৩০ শে জুন, ২০২৩ পর্যন্ত জরিমানা ছাড়াই আয়কর রিটার্ন জমা করতে পারবেন, যাদের TIN Certificate আছে কিন্তু পূর্বে কখনও রিটার্ন জমা করেননি।
** বাংলাদেশের আইন অনুযায়ী - TIN Certificate থাকলেই আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক।
রির্টান সর্ম্পকিত তথ্য ও সেবা পেতে যোগাযোগ করতে পারেন।
taxreturn . nbr লিখে সার্চ দিলে আমাদের মূল ফেসবুক পেজ Tax Return পেয়ে যাবেন।
উক্ত পেজের প্রথম পোস্টের কিছু কমেন্ট পড়লে আমাদের সম্পর্কে পরিষ্কার ধারনা পাবেন।
** কমেন্ট গুলো আমাদের থেকে সার্ভিস নেওয়া দেশের বিভিন্ন প্রান্তের কিছু মানুষের।
বাংলাদেশের যে কোন জায়গা থেকে আমাদের সার্ভিসটি পাওয়া সম্ভব।
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কিছু মেধাবী স্টুডেন্ট এবং দক্ষ ITP যারা নির্ভুল ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল প্রস্তুত করতে অভিজ্ঞ, তাদের সমন্বয়ে গঠিত আমাদের এই সার্ভিসটি।
যেভাবে এই সার্ভিসটি পেতে পারেন:-
১। প্রথমে কল করে জানতে হবে আপনার রিটার্ন ফাইল প্রস্তুত করার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন
২। এরপর ডকুমেন্টস গুলো আমাদেরকে ই-মেইলে পাঠাতে হবে
৩। আপনার পাঠানো ডকুমেন্টস গুলো রিভিউ করে আপনার সাথে কথা বলার পরে ফাইল রেডি করে আপনাকে ই-মেইলে পাঠিয়ে দেওয়া হবে।
যা আপনি প্রিন্ট করে উক্ত রিটার্ন ফাইলটি জমা দিয়ে দিতে পারেন আপনার নিদিষ্ট সার্কেল অফিসে।
অথবা ফাইল রেডি করে অনলাইনে জমা দিয়ে আপনাকে ডকুমেন্টস গুলো পাঠিয়ে দেওয়া হবে।
Cell: 01811 87 87 60 (What’s app), Email: [email protected]
01/06/2023
২০২৩-২৪ করবর্ষের জন্য করমুক্ত আয়ের সীমা ৩,৫০,০০০ নির্ধারণ এবং ৭৫ ধারায় রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে এমন ব্যক্তিদের করযোগ্য আয় না থাকলেও নূন্যতম ২,০০০ টাকা ট্যাক্স প্রদান করার বিধান রেখে অর্থ আইন ২০২৩ সংসদে উপস্থাপন করা হয়-