Account Master Institute

Account Master Institute

Share

"Master your accounts, master your business." (QuickBooks, Xero & cloud accounting software freelancer in Bangladesh)

06/08/2026

ডেস্কে বসে কখনোই ইনভেন্টরির সঠিক হিসাব সম্ভব নয়!
​কাগজের হিসাবের সাথে মাঠপর্যায়ের বাস্তবতার মিল আছে কি না, তা যাচাই করাই আমাদের মূল কাজ।
​স্টক কাউন্টের মূল দুই নিয়ম:
1️⃣ IAS 2 (Inventories): স্টক সবসময় Lower of Cost and Net Realizable Value (NRV)-এ হিসাব করতে হয়। ফিজিক্যালি কোন পণ্য ড্যামেজ থাকলে তা ডেস্কে বসে ধরা অসম্ভব।
2️⃣ ISA 501 (Audit Evidence): স্টকের অস্তিত্ব (Existence) এবং সঠিক অবস্থা নিশ্চিত করতে সরাসরি উপস্থিত থাকা আবশ্যক।
​অফিসিয়াল স্ট্র্যাটেজি আর মাঠপর্যায়ের নিখুঁত কাজ— দুটোর কম্বিনেশনেই আসে আসল সাফল্য।
​ Account Master Institute

Photos from Account Master Institute 's post 28/07/2026

একটা সেশন তখনই প্রাণবন্ত হয়ে ওঠে যখন ছাত্র এবং মেন্টরের লক্ষ্য এবং উদ্দেশ্য এক হয়(offline class batch 578)...
নিজেকে গ্লোবাল মার্কেটের জন্য প্রস্তুত করে এবং নিজের শক্ত অবস্থান গড়ে তোলা যাতে যে কোন পরিস্থিতিকে নিজের মেধা এবং যোগ্যতা দিয়ে মোকাবেলা করা যায়...
Account Master Institute

27/07/2026

ক্যামেরার সামনে যা দেখো ওইটা আসলে পেছনের অনেক প্ল্যানের ফল। 📊
একটা জাপান-বাংলাদেশের লেদার কোম্পানির সাথে বসছিলাম। সামনে ওরা কোথায় যেতে চায়, বাইরের বায়াররা কি চায়, অডিটের জন্য কি কি রেডি রাখতে হবে - এইসব নিয়েই কথা হইলো।
বাইরের ক্লায়েন্ট ধরে রাখতে চাইলে গাইডলাইন আর অডিটের কাজ গুলা ঠিকঠাক করতেই হয়।
ওদের গ্রোথের একটা অংশ হতে পেরে ভালোই লাগলো। কমপ্লায়েন্স ঠিক থাকলে ইন্টারন্যাশনাল মার্কেটে টিকে থাকা ইজি হয়ে যায় আরকি।
Account Master Institute

26/07/2026

💐 সফলতা শুধু সময়ের অপেক্ষা মাত্র (85)💐
🌍 দেশের ঘরে বসেই গ্লোবাল ইন্টারভিউ!
আমার স্টুডেন্ট জব ফিল্ড দাপিয়ে বেড়াচ্ছে গ্লোবাল মার্কেট প্লেসে

✅ আপনি কি পরবর্তী সফল গল্প?
Md. Shohan

21/07/2026

💐আমি আমার ছাত্রদের এমন কোনো গন্তব্যে পথ দেখাই না যেখানে আমি নিজে পৌঁছাইনি। 💼✨
অনেকে প্রায়ই জিজ্ঞাসা করেন আমার কোর্সগুলো কেন আলাদা এবং কেন আমার ছাত্ররা অসাধারণ ফলাফল পায়।

উত্তরটা খুব সহজ: আমি যা বলি, তা নিজে করে দেখাই। 👇
কুইকবুকস পেরোল এবং অ্যাডভান্সড লেভেলের পাশাপাশি ইন্টুইট বুককিপিং সার্টিফিকেশন অর্জন করাটা শুধু কয়েকটি ব্যাজ যোগ করার বিষয় নয়। এর মূল উদ্দেশ্য হলো নিজেকে ক্রমাগত উন্নত করা, যাতে আমি সর্বোচ্চ মানের শিক্ষা প্রদান করতে পারি। 🏅
👏 কোনো সেকেলে লেকচার নয়: আমি শুধু পাঠ্যবই থেকে নয়, বরং বাস্তব জগতের বৈশ্বিক অভিজ্ঞতা থেকে শিক্ষা দিই।

📌 উদাহরণ দিয়ে নেতৃত্ব: আমি আমার নিজের রাত এবং সপ্তাহান্তের সময় শেখার পেছনে বিনিয়োগ করি, কারণ আমার ছাত্ররা আমার সেরা রূপের কাছ থেকে শেখার যোগ্য।

🔥 আমার ছাত্রদের উদ্দেশ্যে: আমরা শুধু সময় কাটানোর জন্য শিখি না। আমরা বাজারে আধিপত্য বিস্তার করার জন্য সেরা দক্ষতা তৈরি করি।

চলো, এগিয়ে চলি! 🚀
আমার প্রোফাইল লিঙ্কটি দেখুন :https://www.credly.com/users/mohammed-shohan
Account Master Institute

19/07/2026

সফলতা যখন নিজেই কথা বলে! ✨

একজন মেন্টর হিসেবে আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি হলো যখন দেখি আমার কোনো শিক্ষার্থী নিজের মেধা আর সঠিক দিকনির্দেশনাকে কাজে লাগিয়ে সাফল্যের চূড়ায় পৌঁছায়। ঠিক এমনই একজন লড়াকু এবং সফল মানুষ— রোকনুজ্জামান রোকন ভাই।

তিনি আমাদের Account Master Institute থেকে কুইকবুকস অনলাইন (QuickBooks Online) এবং জিরো (Xero)-র মতো অ্যাডভান্সড ক্লাউড অ্যাকাউন্টিং স্কিলগুলো সফলভাবে আয়ত্ত করেছেন। শুধু কাজ শেখাই নয়, সেই দক্ষতাকে কাজে লাগিয়ে তিনি আজ নিজেই পরিচালনা করছেন তার নিজস্ব এজেন্সি "ট্রিপল এ কনসালটেন্সি ফার্ম" (AAA Consultancy Firm)! 💼🚀

তার এই সুন্দর ভিডিও ফিডব্যাক এবং কৃতজ্ঞতা প্রকাশ আমার পথচলাকে আরও অর্থবহ করে তুলেছে। রোকন ভাইয়ের এই দুর্দান্ত পথচলা প্রমাণ করে যে, সঠিক গাইডলাইন আর প্রবল ইচ্ছা থাকলে ফ্রিল্যান্সিং এবং অ্যাকাউন্টিং ক্যারিয়ারে যেকোনো উচ্চতায় পৌঁছানো সম্ভব।✨

রোকন ভাই ও তার এজেন্সির জন্য রইলো মন থেকে অনেক অনেক শুভকামনা ও দোয়া। আপনার এই পথচলা আরও সুদূরপ্রসারী হোক! 👏
Md. Shohan Account Master Institute

18/07/2026

Instructions about Cloud Accounting Journey | QuickBooks Online | Xero | 2026 | Md. Shohan

Photos from Account Master Institute 's post 16/07/2026

একবার থমকে যাওয়া মানেই কিন্তু হেরে যাওয়া নয়!" 🔥
আমাদের স্টুডেন্ট নুরুন্নবী এর আগে কয়েক জায়গায় চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন। কিন্তু তিনি হাল ছাড়েননি, নিজের ওপর বিশ্বাস রেখে আমাদের Account Master Institute -এ নতুন করে শুরু করেছিলেন।
তার কঠোর পরিশ্রম আর জেদের ফল? আলহামদুলিল্লাহ্‌, আজ তিনি ইউএসএ, কানাডা এবং আবু ধাবি থেকে একাধিক ইন্টারন্যাশনাল রিমোট জবের অফার ও প্রপোজাল পাচ্ছেন! 🚀
যারা একবার ব্যর্থ হয়ে ভাবছেন আপনাকে দিয়ে হবে না—নুরুন্নবীর এই গল্প আপনার জন্য জবাব। আজই নিজেকে আরেকটা সুযোগ দিন, সঠিক গাইডলাইনে পরিশ্রম করুন, সফলতা আপনারও আসবে! 💪❤️

Photos from Account Master Institute 's post 10/07/2026

💐সফলতা কোনো কাকতালীয় বিষয় নয়; এটি হলো কঠোর পরিশ্রম, সঠিক দিকনির্দেশনা আর ধৈর্যের ফল! 🚀

🎯​যখন দেখি কেউ শূন্য থেকে শুরু করে নিজের চেষ্টা আর সঠিক গাইডলাইন কাজে লাগিয়ে এগিয়ে যাচ্ছে, তখন সত্যিই অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। স্বপ্ন দেখার পাশাপাশি তা বাস্তবায়নের জন্য প্রতিদিন একটু একটু করে লড়াই করাটাই আসল সার্থকতা।

​যারা নতুন কিছু শুরু করার কথা ভাবছেন, মনে রাখবেন—শুরু করার জন্য পারফেক্ট সময়ের অপেক্ষায় বসে থাকার চেয়ে, আজই ছোট একটা পদক্ষেপ নেওয়া অনেক ভালো।
​ Account Master Institute Md. Shohan Mentor Shohan

Want your business to be the top-listed Accountant in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address

Dhaka