FlexiTax BD

Call Contact the business

FlexiTax BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from FlexiTax BD, Tax preparation service, Stadium Market, Paltan, .

Service We Provide:
* Income Tax Return (Individual & Corporate)
* Tax Certificate
* VAT Return
* e-return submission
* BIN Registration
* TIN Registration
* Trade License
* Preparation of Accounts

Like & Follow the Page

18/09/2026
যদিও বাস্তবায়নটা একটু চ্যালেঞ্জিং
18/09/2026

যদিও বাস্তবায়নটা একটু চ্যালেঞ্জিং

কর ফাঁকি শনাক্ত ও রাজস্ব আদায় বাড়াতে, করদাতাদের ঘোষিত আয়ের সঙ্গে তাদের প্রকৃত আয়-ব্যয় ও অর্জিত সম্পদের মধ্যে সামঞ্জস্যহী...
24/08/2026

কর ফাঁকি শনাক্ত ও রাজস্ব আদায় বাড়াতে, করদাতাদের ঘোষিত আয়ের সঙ্গে তাদের প্রকৃত আয়-ব্যয় ও অর্জিত সম্পদের মধ্যে সামঞ্জস্যহীনতা খুঁজে বের করতে এক ডেটাভিত্তিক বা উপাত্তনির্ভর সমন্বিত ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এই ব্যবস্থার অধীনে, প্রতিটি করদাতার একটি 'ইন্টিগ্রেটেড' বা সমন্বিত প্রোফাইল তৈরি করা হবে। এতে করদাতার আয়কর রিটার্নে ঘোষিত আয়ের সঙ্গে ক্রেডিট কার্ডের ব্যবহার, শিক্ষা ও স্বাস্থ্যখাতে খরচ, বিদেশ ভ্রমণ, ব্যাংক লেনদেন, গাড়ি ক্রয়, শেয়ারবাজারের বিনিয়োগ এবং অন্যান্য স্থাবর ও অস্থাবর সম্পত্তির ক্রয়-বিক্রয় বা ব্যবহারের তথ্য স্বয়ংক্রিয়ভাবে মিলিয়ে দেখা হবে।

নতুন এই প্রযুক্তি করদাতার আয়, ব্যয় ও সম্পদের মধ্যে সংগতি রয়েছে কি না—তা স্বয়ংক্রিয়ভাবে মূল্যায়ন করবে। যদি এতে বড় ধরনের কোনো গরমিল পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট করদাতাকে উচ্চ-ঝুঁকিপূর্ণ (হাই-রিস্ক) ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হবে।

টার্নওভার ট্যাক্স এর ব্যাপারে জানতে লেখাটি পড়ুন
22/08/2026

টার্নওভার ট্যাক্স এর ব্যাপারে জানতে লেখাটি পড়ুন

নতুন কর অঞ্চল
22/08/2026

নতুন কর অঞ্চল

🚨 ব্যাংকে আমানতের সুদ/মুনাফার ওপর উৎসে কর কর্তনে কঠোর নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের!💰 সঞ্চয়ী আমানত, স্থায়ী আমানত, মেয়াদি আ...
11/08/2026

🚨 ব্যাংকে আমানতের সুদ/মুনাফার ওপর উৎসে কর কর্তনে কঠোর নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের!
💰 সঞ্চয়ী আমানত, স্থায়ী আমানত, মেয়াদি আমানত—সব ক্ষেত্রেই উৎসে করের বিষয়ে ব্যাংকগুলোকে সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক ১০ আগস্ট ২০২৬ তারিখে জারিকৃত এক সার্কুলারে ব্যাংকগুলোকে আয়কর আইন, ২০২৩ অনুযায়ী আমানতের বিপরীতে পরিশোধিত সুদ/মুনাফার ওপর সঠিক হারে উৎসে কর কর্তন এবং নির্ধারিত সময়ে সরকারি কোষাগারে জমা দেওয়ার বিষয়ে নির্দেশনা দিয়েছে।

📌 কী বলা হয়েছে সার্কুলারে?
১️. আমানতের সুদ/মুনাফায় উৎসে কর কর্তন বাধ্যতামূলক
আয়কর আইন, ২০২৩-এর ধারা ১০২ অনুযায়ী ব্যাংক কর্তৃক গ্রাহকের—
🔹 সঞ্চয়ী আমানত🔹 স্থায়ী আমানত🔹 মেয়াদি আমানত🔹 অন্যান্য আমানত
এর বিপরীতে পরিশোধিত সুদ/মুনাফার ওপর প্রযোজ্য হারে উৎসে কর কর্তন করতে হবে।
অর্থাৎ, ব্যাংকে টাকা রেখে যে সুদ বা মুনাফা পাওয়া যায়, সেটি সম্পূর্ণ অর্থ গ্রাহকের হাতে যাওয়ার কথা নয়—আইন অনুযায়ী প্রযোজ্য উৎসে কর কর্তন করে বাকি অর্থ প্রদান করতে হবে।

⚠️ ২️. রিটার্ন দাখিলের প্রমাণপত্র না দিলে করের হার ৫০% বেশি!
আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৪২ অনুযায়ী, কর কর্তন বা সংগ্রহের ক্ষেত্রে করদাতা রিটার্ন দাখিলের প্রমাণ (Proof of Submission of Return বা PSR) উপস্থাপন করতে ব্যর্থ হলে—
👉 প্রযোজ্য উৎসে করের হারের চেয়ে ৫০% (পঞ্চাশ শতাংশ) বেশি হারে উৎসে কর কর্তন/সংগ্রহ করতে হবে।
অর্থাৎ, PSR-এর বিষয়টি এখন আরও গুরুত্বপূর্ণ।

🏦 ৩️. ব্যাংক কর্তন করা কর কখন সরকারি কোষাগারে জমা দেবে?
সার্কুলারে উৎসে কর বিধিমালা, ২০২৩-এর বিধান অনুযায়ী সময়সীমাও স্পষ্ট করা হয়েছে।
📌 অর্থবছরের জুলাই থেকে মে মাসে কোনো কর কর্তন/সংগ্রহ হলে—
➡️ কর্তন/সংগ্রহের মাস শেষ হওয়ার পরবর্তী ২ সপ্তাহের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে হবে।
📌 অর্থবছরের জুন মাসের ১ম থেকে ২০তম দিনের মধ্যে কর কর্তন/সংগ্রহ হলে—
➡️ কর্তন/সংগ্রহের দিনের পরবর্তী ৭ দিনের মধ্যে জমা দিতে হবে।
📌 জুন মাসের অন্যান্য দিনে কর কর্তন/সংগ্রহ হলে—
➡️ পরবর্তী দিনেই সরকারি কোষাগারে জমা দিতে হবে।

⚠️ ব্যাংকের জন্য আরও গুরুত্বপূর্ণ নির্দেশনা
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কর্তৃক কর্তনকৃত উৎসে কর যেন নির্ধারিত সময়ের বেশি General Ledger বা অন্য কোনো হিসাবে সংরক্ষণ না করা হয়।
এছাড়া—
✅ নির্ধারিত সময়ে সরকারি কোষাগারে জমা দিতে হবে
✅ উৎসে কর কর্তনের তথ্য যথাযথভাবে সংরক্ষণ করতে হবে
✅ প্রয়োজনীয় বিবরণী ও চালানের কপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাখিল করতে হবে
✅ আয়কর আইন, ২০২৩ ও উৎসে কর বিধিমালা, ২০২৩-এর অন্যান্য প্রযোজ্য বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।

🔥 করদাতাদের জন্য বিষয়টি কেন গুরুত্বপূর্ণ?
অনেকেই মনে করেন, “ব্যাংক আমার সুদ/মুনাফা থেকে কর কেটে নিয়েছে, এখানেই সব শেষ।”
কিন্তু বাস্তবে আয়কর রিটার্নে ব্যাংক সুদ/মুনাফার আয় এবং কর্তনকৃত উৎসে করের তথ্য সঠিকভাবে উপস্থাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষ করে—
👉 ব্যাংক হিসাবের তথ্য
👉 আমানতের পরিমাণ
👉 সুদ/মুনাফার আয়
👉 কর্তনকৃত উৎসে কর
👉 PSR
👉 রিটার্নে প্রদর্শিত আয় ও সম্পদের তথ্য
এসবের মধ্যে অসামঞ্জস্য থাকলে ভবিষ্যতে কর সংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে।

মনে রাখবেন—ব্যাংক শুধু টাকা রাখার জায়গা নয়; ব্যাংকের মাধ্যমে আপনার আয়, সুদ/মুনাফা এবং উৎসে করের তথ্যও কর ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হয়ে যাচ্ছে।

📢 তাই আয়কর রিটার্ন দাখিলের সময় ব্যাংক স্টেটমেন্ট, সুদ/মুনাফার সার্টিফিকেট এবং উৎসে করের তথ্য যাচাই করে রিটার্নে সঠিকভাবে উপস্থাপন করুন।
আইন মেনে রিটার্ন দিন, ভবিষ্যতের ঝামেলা এড়িয়ে চলুন।

টার্নওভার ট্যাক্স নিয়ে আতঙ্ক যেনো কমছেই না।
10/08/2026

টার্নওভার ট্যাক্স নিয়ে আতঙ্ক যেনো কমছেই না।

জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) নতুন নিয়ম অনুযায়ী উপহার বা দানে করের বিধানগুলো :■ করমুক্ত সম্পর্ক: স্বামী-স্ত্রী,বাবা-মা,স...
10/08/2026

জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) নতুন নিয়ম অনুযায়ী উপহার বা দানে করের বিধানগুলো :

■ করমুক্ত সম্পর্ক: স্বামী-স্ত্রী,বাবা-মা,সন্তান এবং আপন ভাই-বোনের উপহারে কোনো কর নেই।

■ করযোগ্য সম্পর্ক: শ্বশুরবাড়ির লোকজন (শ্বশুর-শাশুড়ি, শ্যালক-শ্যালিকা),বন্ধু বা অন্য আত্মীয়দের উপহারে কর দিতে হবে।

■ ভাই-বোনের সুবিধা: প্রবাসীদের পাঠানো অর্থ বা আপন ভাই-বোনের দান এখন থেকে পুরোপুরি করমুক্ত।

■ ব্যাংকিং বাধ্যবাধকতা: ৫ লাখ টাকার বেশি উপহার অবশ্যই ব্যাংকের মাধ্যমে নিতে হবে, নাহলে কর দিতে হবে।

■ রিটার্ন দাখিল: উপহার করমুক্ত হলেও তা দাতা ও গ্রহীতা উভয়কে আয়কর রিটার্নে দেখাতে হবে।

■ সম্পত্তির ধরন: নগদ টাকা, জমি বা ফ্ল্যাট—সব ধরনের উপহারের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য।

FlexiTax BD


২০২৫-২৬ কর বর্ষের আয়কর রিটার্ন জমা দেন নি প্রায় ৬২%  টিআইএনধারী। এই হার জীবনেও কমবে না যদি না জাতীয় রাজস্ব বোর্ড (এনবি...
08/08/2026

২০২৫-২৬ কর বর্ষের আয়কর রিটার্ন জমা দেন নি প্রায় ৬২% টিআইএনধারী। এই হার জীবনেও কমবে না যদি না জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রিটার্ন খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দেয়।
বিভিন্ন সেবায় টিআইএন বাধ্যতামূলক করে অযথা মানুষকে করের আওতায় না এনে, যারা টিআইএন করে তাদের জন্য রিটার্ন দাখিল নিশ্চিত করার দিকে নজর দিতে হবে এনবিআর-কে।

শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে যারা রিটার্ন দিচ্ছে তাদের হয়রানি না করে যারা একেবারে রিটার্ন দিচ্ছে না তাদের নজরদারি বাড়ান অধিক জরুরি।

ঘরে বসে অনলাইন রিটার্ন সংক্রান্ত যেকোনো সেবা পেতে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন।

#আয়কর #রিটার্ন #খেলাপি #করে #এনবিআর
FlexiTax BD

ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য ২০২৬-২০২৭ কর বর্ষের ই-রিটার্ন সেবা চালু হয়ে গেল। দ্রুত রিটার্ন জমা দিন এবং ইন্সেন্টিভ নি...
22/07/2026

ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য ২০২৬-২০২৭ কর বর্ষের ই-রিটার্ন সেবা চালু হয়ে গেল। দ্রুত রিটার্ন জমা দিন এবং ইন্সেন্টিভ নিয়ে নিন।

Address

Stadium Market, Paltan

1000

Telephone

+8801682138912

Website

Alerts

Be the first to know and let us send you an email when FlexiTax BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FlexiTax BD:

Shortcuts

  • Want your business to be the top-listed accountant?

Share