CA Ripon

CA Ripon

Share

Chartered Accountants. Spokesperson on Financial Management, Tax, VAT, customs & business compliance.

২০২৮-২৯ অর্থবছর থেকে দেড় কোটি টাকার বেশি আয়ে ৩৫% কর আরোপের চিন্তা সরকারের 21/05/2026

আগামী জাতীয় বাজেটে সর্বোচ্চ আয়কারীদের জন্য সরকার আয়করের সর্বোচ্চ হার ৩৫ শতাংশে উন্নীত করার কথা ভাবছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংশ্লিষ্ট সূত্র।

প্রস্তাব অনুযায়ী, বছরে দেড় কোটি টাকার বেশি আয় করেন—অর্থাৎ মাসে ১২ লাখ ৫০ হাজার টাকার বেশি আয়—এমন করদাতারা নতুন এই উচ্চ করহারের আওতায় পড়বেন। বর্তমানে বছরে ৩৫ লাখ ৭৫ হাজার টাকার বেশি আয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ শতাংশ করহার প্রযোজ্য রয়েছে।

প্রস্তাবটি অনুমোদিত হলে ২০২৮-২৯ অর্থবছর থেকে এটি কার্যকর হতে পারে এবং পরবর্তী তিন বছর তা বলবৎ থাকবে। আগামী জুনে অর্থমন্ত্রী এ প্রস্তাব সংসদে উপস্থাপন করতে পারেন।

২০২৮-২৯ অর্থবছর থেকে দেড় কোটি টাকার বেশি আয়ে ৩৫% কর আরোপের চিন্তা সরকারের প্রস্তাবটি অনুমোদিত হলে ২০২৮-২৯ অর্থবছর থেকে এটি কার্যকর হতে পারে এবং পরবর্তী তিন বছর তা বলবৎ থাকবে।

ব্যবসায়ীদের বড় স্বস্তি দিতে অতিরিক্ত ন্যূনতম কর ফেরতের সুযোগ দিতে পারে সরকার 20/05/2026

কোম্পানিগুলোর পরিশোধিত অতিরিক্ত ন্যূনতম কর যদি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ভবিষ্যতের মুনাফার সাথে সমন্বয় করা না যায়, তবে তা ফেরত দেওয়ার একটি ব্যবস্থা চালুর কথা ভাবছে সরকার। কর ব্যবস্থার ন্যায্যতা বৃদ্ধি এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের একটি বড় উদ্বেগ দূর করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা 'দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে জানিয়েছেন, আগামী জাতীয় বাজেটে এই প্রস্তাব অন্তর্ভুক্ত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এর অধীনে কোনো ব্যবসা প্রতিষ্ঠান যদি পরবর্তী তিন বছরের মধ্যে তাদের বেশি পরিশোধিত ন্যূনতম কর—ভবিষ্যতের করযোগ্য আয়ের সাথে সমন্বয় করতে না পারে, তবে তারা সেই অর্থ ফেরতের (রিফান্ড) দাবি জানাতে পারবে।

ব্যবসায়ীদের বড় স্বস্তি দিতে অতিরিক্ত ন্যূনতম কর ফেরতের সুযোগ দিতে পারে সরকার কর ব্যবস্থার ন্যায্যতা বৃদ্ধি এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের একটি বড় উদ্বেগ দূর করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হ....

20/05/2026
17/05/2026

আয়কর রিটার্ন জমা দেওয়ার পর অনেক করদাতাই মনে করেন, দায়িত্ব শেষ। কিন্তু বাস্তবতা ভিন্ন। রিটার্ন জমা দেওয়ার পরই শুরু হতে পারে নতুন ঝামেলা। কারণ, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নজর এখন রিটার্নের তথ্য যাচাই-বাছাইয়ে। সামান্য অসঙ্গতি, ভুল তথ্য, অসম্পূর্ণ কাগজপত্র কিংবা আয়ের সঙ্গে ব্যয়ের গরমিল— যেকোনও কারণেই আপনার রিটার্ন চলে যেতে পারে নিরীক্ষা বা অডিটে।

এ বছর ইতোমধ্যে প্রায় ৮৮ হাজার করদাতার আয়কর রিটার্ন নিরীক্ষার জন্য নির্বাচন করেছে এনবিআর। সম্পূর্ণ অটোমেটেড বা স্বয়ংক্রিয় পদ্ধতিতে ২০২৩-২৪ করবর্ষের রিটার্ন বাছাই করা হয়েছে। ফলে আগের মতো ‘পছন্দমতো’ কাউকে টার্গেট করার সুযোগ কমেছে বলে দাবি করছে এনবিআর। তবে করদাতাদের উদ্বেগ কমেনি। কারণ, একবার অডিটে পড়লে কর অফিসে বারবার যাওয়া, নথিপত্র জমা দেওয়া, শুনানিতে হাজিরা এবং দীর্ঘ ব্যাখ্যা দেওয়ার মতো ভোগান্তিতে পড়তে হয়।

কোন ভুলে অডিটে পড়তে পারেন:
✅ আয়-ব্যয়ে অসঙ্গতি
✅ হঠাৎ সম্পদ বৃদ্ধি
✅ ব্যবসায় অতিরিক্ত খরচ দেখানো
✅ উৎসে করের গরমিল
✅ অসম্পূর্ণ কাগজপত্র
✅ হাতে অস্বাভাবিক নগদ টাকা
✅ অস্বাভাবিক ঋণ বা দায়
✅ সম্পদ গোপন করা
✅ ভুল বিনিয়োগ তথ্য

https://www.banglatribune.com/business/news/946745/আয়কর-রিটার্নে-১০-ভুল-করলেই-অডিট-আপনার-নামও-কি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে 17/05/2026

আগামী জাতীয় বাজেটে আবাসন খাতে পূর্ণ দায়মুক্তিসহ অপ্রদর্শিত আয় বা কালো টাকা বিনিয়োগের বিতর্কিত সুযোগটি আবারও ফিরিয়ে আনার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে সরকার।

বাজেট আলোচনার বিষয়ে অবহিত অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা 'দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে জানিয়েছেন, সরকার মনে করছে প্রস্তাবিত এই সুবিধা—যা বিনিয়োগকারীদের অর্থের উৎসের বিষয়ে যেকোনো ধরনের তদন্ত থেকে সুরক্ষা দেবে—অর্থনৈতিক কর্মকাণ্ডকে পুনরুজ্জীবিত করতে এবং বিনিয়োগ বাড়াতে সহায়তা করতে পারে।

নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন সিনিয়র কর্মকর্তা জানান, "অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ আসতে পারে। তবে এটি কী ফরম্যাটে হতে পারে, ট্যাক্স রেট কেমন হবে - তা এখনো ঠিক হয়নি।"

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে আগামী জাতীয় বাজেটে আবাসন খাতে পূর্ণ দায়মুক্তিসহ অপ্রদর্শিত আয় বা কালো টাকা বিনিয়োগের বিতর্কিত সুযোগটি আবারও ফি.....

29/04/2026

স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য ৭২,০৪১টি আয়কর রিটার্ন নির্বাচন করেছে এনবিআর

রাজস্ব আদায়ে গতিশীলতা বৃদ্ধি এবং অডিটের জন্য রিটার্ন নির্বাচনের প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড Risk Based Audit Criterion এর ভিত্তিতে সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতিতে ২০২৩-২৪ করবর্ষের জন্য ২য় পর্যায়ে ৭২,০৪১টি রিটার্ন অডিটের জন্য নির্বাচন করেছে। ১ম পর্যায়ে জুলাই’২৫ মাসে Random Selection পদ্ধতিতে ১৫,৮৯৪ টি মামলা অডিটের জন্য নির্বাচন করা হয়।

এই পদ্ধতিতে অডিট নির্বাচনের জন্য কয়েকটি সুনির্দিষ্ট Criterion অনুসরণ করে প্রত্যেক সার্কেলের জন্য সর্বোচ্চ ২০০ এবং সর্বনিম্ন ২০ জন করদাতাকে অডিটের জন্য নির্বাচন করা হয়েছে। এ নির্বাচন প্রক্রিয়ায় কোনরূপ ম্যানুয়াল হস্তক্ষেপের কোন সুযোগ না থাকায় অডিট নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ করার জন্য করদাতা এবং সুশীল সমাজের দীর্ঘদিনের দাবি পূরণ হলো।

স্বয়ংক্রিয় ব্যবস্থায় অডিটের জন্য নির্বাচিত টিআইএন (TIN) নাম্বারের তালিকা জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

List of Audit files: https://nbr.gov.bd/uploads/publications/AUDIT_SELECTION_2023-24.xlsx

#জাতীয়_রাজস্ব_বোর্ড #এনবিআর #আয়কর িটার্ন িট ংবাদ #বাংলাদেশ_কর

অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মান 18/04/2026

নিম্ন-আয়ের এবং দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের ব্যবহার্য পণ্য ও সেবা বাদে দেশের অধিকাংশ পণ্য ও সেবায় বিদ্যমান ভ্যাট অব্যাহতি তুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপ কার্যকর করা কঠিন হবে—এ উদ্যোগ বাস্তবায়ন করা হলে করজাল বড় হবে এবং কার্যকর করহার বাড়বে, যা ভোক্তার খরচ বাড়িয়ে দিতে পারে।

গত ৮ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ে চলমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ পরিস্থিতিতে সামষ্টিক অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলার করণীয় নির্ধারণে একটি সভা অনুষ্ঠিত হয়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই সভায় সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে নতুন সরকারকে কোন কোন খাতে সংস্কারের উদ্যোগ নিতে হবে, সেই পরিকল্পনা উপস্থাপন করা হয়।

Source:

অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মান নিম্ন-আয়ের এবং দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের ব্যবহার্য পণ্য ও সেবা বাদে দেশের অধিকাংশ পণ্য ও সেবায় বিদ্....

15/04/2026

মার্চ ২০২৬ কর মেয়াদের অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ২৩ এপ্রিল ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

Want your business to be the top-listed Accountant in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Dhaka
1212