MARZS Business Solutions

MARZS Business Solutions

Share

A Consultancy Firm
[Tax, VAT, RJSC, BIDA, Audit, Accounts, License, etc.]

29/05/2026

আসসালামু আলাইকুম।
প্রিয় করদাতা,
আপনার আয়কর রিটার্ন নির্ভুলভাবে দাখিল, প্রি-এসেসমেন্ট, ট্যাক্স রিবেট প্ল্যানিং সহ অন্যান্য সেবার জন্য জুন মাসের ৩০ তারিখের আগেই আমাদের সাথে যোগাযোগ করুন। কারণ জুন ৩০ তারিখের পর প্রয়োজনীয় সংশোধন করা যায় না।
সঠিকভাবে পরিকল্পনা গ্রহণ করলে আয়কর সংক্রান্ত যে কোন সমস্যা সমাধান সহজ হয়।
আয়কর সংক্রান্ত যে কোন বিষয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।
আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ আয়কর আইনজীবী।

MARZS Business Solutions
A Consultancy Firm
[Tax, VAT, Accounts, Audit, RJSC, etc]

27/05/2026

আত্মত্যাগের মহিমায় মহিমান্বিত হোক সবার জীবন।
সকল বিভেদ দূর হোক।
সবার জীবন সুন্দর হোক।
এই কামনায় সবাইকে জানাই পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা ।
ঈদ মুবারক।

25/05/2026

আয়কর আইন, ২০২৩-এর ধারা ২৭২ অনুযায়ী, কর ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে আয়,সম্পদ,বা গুরুত্বপূর্ণ তথ্য গোপন করলে গোপন করা বা ফাঁকি দেওয়া অর্থের ওপর ন্যূনতম ১০% থেকে সর্বোচ্চ ১৫% পর্যন্ত অথবা ফাঁকি দেওয়া করের ৫০% থেকে ১০০% পর্যন্ত জরিমানা হতে পারে।এছাড়া ইচ্ছাকৃতভাবে গুরুতর কর ফাঁকির ক্ষেত্রে সর্বনিম্ন ৬ মাস থেকে ৫ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধানও রয়েছে।
আয় গোপন করার জরিমানার বিস্তারিত দিকগুলো নিচে দেওয়া হলো:
■ আর্থিক জরিমানা (আয়কর আইন, ২০২৩-এর ধারা ২৭২ অনুযায়ী):
কর ফাঁকি দেওয়া অর্থের ওপর ১৫% জরিমানা।
অথবা,ফাঁকি দেওয়া অর্থের ওপর ১০% হারে যতগুলো করবর্ষে তথ্য গোপন করা হয়েছে (আয় গোপন করার বছর থেকে উদঘাটনের বছর পর্যন্ত), তার গুণফল।
■ অন্যান্য সংশ্লিষ্ট জরিমানা ও শাস্তি:
মিথ্যা তথ্য: করের সাথে সম্পর্কিত কোনো আয়, সম্পদ বা গুরুত্বপূর্ণ তথ্য গোপন বা অসত্য প্রদর্শন করলে লুকানো আয়ের ওপর আরোপিত করের নূন্যতম ৫০% থেকে সর্বোচ্চ ১০০% পর্যন্ত জরিমানা করা হতে পারে।
■ শুনানির সুযোগ: জরিমানা আরোপের আগে কর কর্মকর্তাকে অবশ্যই করদাতাকে শুনানির যুক্তিসঙ্গত সুযোগ প্রদান করতে হবে।
■ কারাদণ্ড: কর ফাঁকি বা ইচ্ছাকৃত জালিয়াতির মতো অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

Collected;

21/05/2026

Time left only one month and couple of days for tax planning, tax savings & pre-assessment of income tax return.

18/05/2026

সম্পদ কর চালু হলে অর্থনীতিতে এবং রেভিনিউ তথা অভ্যন্তরীণ সম্পদ মবিলাইজেশনে খারাপ চিত্র দেখা যেতে পারে :
প্রথমত :সম্পদ কর, সম্পদ করের সুবিধা-অসুবিধা :
১। সম্পদ কর চালু করলে ইনভেসমেন্ট চলে যাবে
২।সাইফনিং হবে টাকা পয়সা অর্থাৎ রিপ্যাট্রিয়েশন হবে
টাকা পয়সা
৩।ক্যাশ ফ্লাইট হবে বেশি
৪।পৃথিবীর অনেক দেশেই এটা চালু করেছিল কিন্তু বর্তমানে তারা বন্ধ করে দিয়েছে
৫।যে বৃদ্ধ মানুষটির সম্পদ আছে কিন্তু কোন আয় নাই
তিনি কেমনে দিবেন? কোত্থেকে দেবেন?
৬।নাগরিক অধিকারের উপর সম্পত্তি কর নাগরিক অধিকারকে খর্ব করবে, স্খলন হবে।
৭।একই সম্পদের উপর ফি বছর সম্পদ কর হলে জনগণের জন্য এই বোঝা মেনে নিতে কঠিন হবে।
৮।সরকারের উন্নয়ন কর্মকান্ড ত্বরান্বিত করতে সম্পদ করের বাড়তি কর সরকারের কাজে সহায়ক হলেও
ঋনাত্মক প্রভাব বেশি পড়বে।
৯।গৃহ -সম্পত্তি, এফডিআর, প্রভৃতি সাইফনী হবে।
দ্বিতীয়তঃ উদাহরণ :
১৯৯০ সালে, ইউরোপের প্রায় ১২টি দেশে বার্ষিক নিট সম্পদ কর (net wealth tax) চালু ছিল। তবে, ২০২০-এর দশকের মধ্যে তাদের প্রায় সবকটি দেশই এই কর বাতিল করে দেয়।
​অধিকাংশ দেশেরই এই কর ব্যবস্থা বন্ধ করার পেছনের মূল কারণগুলো ছিল একই রকম: মূলধন পাচার বা দেশ থেকে পুঁজি চলে যাওয়া (বিনিয়োগকারীদের দেশত্যাগ), অতিরিক্ত প্রশাসনিক ব্যয় এবং এই রূঢ় সত্যটি অনুধাবন করা যে, এই কর থেকে অত্যন্ত সামান্য রাজস্ব আসত, অথচ তা অর্থনীতির সক্রিয় ক্ষতি করছিল।
​বিনিয়োগকারীদের অসন্তোষ এবং রাজস্বের ওপর নেতিবাচক প্রভাবের কারণে যে সমস্ত উল্লেখযোগ্য দেশ সম্পদ কর চালু করার পর পরবর্তীতে তা বাতিল করে দিয়েছে, দেশগুলো হলো:
ফ্রান্স, জার্মানি, সুইডেন, অস্ট্রিয়া, নেদারল্যান্ড, স্পেন, ডেনমার্ক, আইসল্যান্ড, ফিনল্যান্ড, লুক্সেমবার্গ,আয়ারল্যান্ড, ইতালি এবং
ইন্ডিয়া পর্যন্ত এর নেগেটিভ ইনপ্যাক্ট এর জন্য বন্ধ করে দেয়।
বালা বাহুল্য :
ফ্রান্সের ৬ টি পারমাণবিক চুল্লির বাজেট /রিএক্টরের দাম
প্রায় ৭৩ বিলিয়ন ইউ এস ডলার আর আমাদের ৭ লক্ষ কোটি বাজেট এর ক্ষেত্রে টোটাল দেশের বাজেট মাত্র ৫৩ বিলিয়ন ডলার।
সুতরাং আমাদের অর্থনীতির আকার রাজস্বের উদ্দেশ্য
দুইজন নন্দিত অর্থমন্ত্রী
পরলোকগত মোহাম্মদ সাইফুর রহমান এবং শহীদ এস এম এস কিবরিয়া (মহান আল্লাহ তাঁদের জান্নাতবাসী করুন) তাঁদের দূরদর্শী রাজস্ব নীতির আলোকে বর্তমান মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এম পি মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
শ্রদ্ধান্তে
এ কে বোরহানউদ্দিন
বিসিএস (সপ্তম), ১৯৮৫ ব্যাচ
অবসরপ্রাপ্ত কর কমিশনার জাতীয় বোর্ড
Collected;

Photos from MARZS Business Solutions's post 17/05/2026

আলহামদুলিল্লাহ, নির্ধারিত সময় অনুযায়ী Exam 2026 Preparation Course এ ১৫ জন সক্রিয় মেম্বার নিয়ে প্রথম ক্লাস গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণকারীদের মতে, আমাদের CEO sir Income Tax এর উপর অত্যন্ত প্রাণবন্ত এবং সহজে মনে রাখার কৌশল আলোচনা করেছেন। যার ফলে চাকরিজীবীরা যারা এই পেশায় আগ্রহী তারা অল্প সময়ের মধ্যে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন বলে আমরা আশাবাদী। গতানুগতিক কোর্স করানো আমাদের লক্ষ্য না, নিম্নলিখিত বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ :
---Professional connectivity
---Job placement opportunity
---Keeping touch with VAT, Tax,Accounts & Finance practicle experienced professional.

আমরা আরো আনন্দের সাথে জানাচ্ছি যে, খুব শীঘ্রই অনলাইন এবং ফিজিক্যাল নিম্নলিখিত কোর্স গুলা চালু করব ইনশাআল্লাহ :

1. VAT Consultant Exam Course
2.Practical Accounting Course
3.IPO Process Course
4.Case process on Appeal, Tribunal & High Court in the Aspect of Tax, VAT and Customs
5.Practicle VAT Management Course etc.

Photos from Tax Learning with Asif's post 17/05/2026
16/05/2026

আজ অনু‌ষ্ঠিত C &F লাইসে‌ন্স এর পরীক্ষার প্রশ্ন।

16/05/2026

Update list of VAT Commissionerate

14/05/2026

কোম্পানির আয়কর রিটার্ন দাখিলের শেষ সময় ১৭ই মে ২০২৬, অবশ্যই আপনি চাইলে ধারা ১৭৪ অনুযায়ী ৩০ শে জুন ২০২৬ পর্যন্ত রিটার্ন দিতে পারবেন, সে ক্ষেত্রে আপনাকে ২% হারে মাসিক সরল সুদ পরিশোধ করতে হবে।

Want your business to be the top-listed Accountant in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

18/A, Tejgaon I/A
Dhaka
1208