MARZS Business Solutions

MARZS Business Solutions

Share

A Consultancy Firm
[Tax, VAT, RJSC, BIDA, Audit, Accounts, License, etc.]

17/08/2026

সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কাজ করা ঠিকাদাররা যথাযথভাবে ভ্যাট ও কর পরিশোধ করছেন কি না, তা যাচাই করতে বড় পরিসরে অনুসন্ধান শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর অংশ হিসেবে এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকারী বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও অধিদপ্তরের কাছ থেকে চলমান প্রকল্প ও সংশ্লিষ্ট ঠিকাদারদের বিস্তারিত তথ্য সংগ্রহ করছে।

Collected

10/08/2026

কর ফাঁকি দেয়া,
আয় গোপন করা,
সম্পদ গোপন করা,
তথ্য গোপন করার দিন শেষ হয়ে এলো
সময় থাকতে আপনার আয়কর রির্টান ফাইল সঠিকভাবে দাখিল করুন।

10/08/2026
Photos from MARZS Business Solutions's post 07/08/2026

Hopefully will take a good initiative in this respect.

07/08/2026

আয়কর আইনের ১৬৩ ধারায় টার্নওভার করের আওতামুক্ত রয়েছে কমিশন ব্যবসা ও ডিও ব্যবসা। কিন্তু আমরা অনেকেই এটা ঠিক মত বুঝতে পারিনা।

আশা করি পোস্টটি আপনার বিভ্রান্তি দূর করতে সহায়তা করবে।

ভালো লাগলে আপনার সহকর্মী, বন্ধু বা কর-সংশ্লিষ্ট অন্যদের উপকারের জন্য শেয়ার করতে ভুলবেন।

collected

04/08/2026

দুইটা সিদ্ধান্ত মনে হয় ভালো হয়নি।
১। ৩ মাস পরপর ভ্যাট রিটার্ন;
২। ১% টার্নওভার ট্যাক্স;

এর প্রতি অনুরোধ করছি, দ্রুততম সময়ে সিদ্ধান্ত পরিবর্তন করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য। যেমনঃ

১। ৩ মাস পরপর ভ্যাট রিটার্ন দাখিল সিস্টেম বাতিল করে পূর্বের সিস্টেমে ফেরত যাওয়া;
২। ০.১০% অথবা এর থেকে কম টার্নওভার ট্যাক্স ধার্য করণ।

02/08/2026

সময় কিন্তু দ্রুত ফুরিয়ে যায়। প্রথম প্রান্তিকের আয়কর রিটার্ন দাখিলে কর প্রণোদনা পাওয়ার সুযোগ এক মাস শেষ। আর মাত্র দুই মাস সময় আছে। তাই আর দেরি নয়,সময়মতো আয়কর রিটার্ন দাখিল করুন এবং কর প্রণোদনার সুযোগ গ্রহণ করুন।

26/07/2026

কর ফাঁকির সুযোগ ধীরে ধীরে কমে আসছে!

অর্থ আইন, ২০২৬-এর একটি গুরুত্বপূর্ণ সংযোজন—আয়কর আইন, ২০২৩-এর নতুন ধারা ২০০ক।

অর্থ আইন, ২০২৬-এর মাধ্যমে আয়কর আইন, ২০২৩-এ নতুন ধারা ২০০ক সংযোজন করা হয়েছে। এই ধারার মাধ্যমে এনবিআর বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে API (Application Programming Interface) এর মাধ্যমে তথ্য আদান-প্রদানের ব্যবস্থা করতে পারবে।

ধরুন আপনি—
একটি ফ্ল্যাট বা জমি কিনলেন,
একটি গাড়ি নিবন্ধন করলেন,
ব্যাংকে বড় অঙ্কের বিনিয়োগ করলেন,
নতুন কোম্পানি নিবন্ধন করলেন।

ভবিষ্যতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে API সংযোগ কার্যকর হলে, এসব তথ্য যাচাই করা এনবিআরের জন্য আরও সহজ হবে। ফলে রিটার্নে প্রদত্ত তথ্য এবং বিভিন্ন প্রতিষ্ঠানে সংরক্ষিত তথ্যের মধ্যে অসঙ্গতি থাকলে তা শনাক্ত করা সম্ভব হবে।

এর ফলে -
তথ্য গোপনের সুযোগ কমবে।
ঝুঁকিভিত্তিক (Risk-based) অডিট আরও কার্যকর হবে।
সৎ করদাতারা উপকৃত হবেন।
কর প্রশাসন হবে আরও আধুনিক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর।

আমরা অনেকেই মনে করি, রিটার্ন জমা দিলেই দায়িত্ব শেষ। কিন্তু এখন থেকে রিটার্নে প্রদত্ত তথ্যের নির্ভুলতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

আপনার আয়, সম্পদ, বিনিয়োগ ও দায়-দেনার তথ্য সঠিকভাবে ঘোষণা করুন এবং প্রয়োজনীয় দলিল সংরক্ষণ করুন।

সঠিক তথ্য দিন, নিশ্চিন্ত থাকুন।

Collected

25/07/2026

কর ফাঁকির দিন শেষ!
এনবিআর-এর সাথে যুক্ত হচ্ছে সব সার্ভার (API)! 💻
অর্থ আইন ২০২৬-এর ১১৫ ধারার মাধ্যমে আয়কর আইনে যুক্ত হলো যুগান্তকারী নতুন ধারা ২০০ক!
এখন থেকে ব্যাংক, সাব-রেজিস্ট্রার বা বিআরটিএ-এর মতো সব প্রতিষ্ঠানের ডেটাবেস API-এর মাধ্যমে এনবিআর-এর সাথে যুক্ত থাকতে বাধ্য! 🔗 এর মানে হলো, আপনি যেখানেই জমি, গাড়ি বা সঞ্চয়পত্র কিনুন না কেন, এনবিআর রিয়েল-টাইমে তা জেনে যাবে!
তাই আপনার আয়কর রিটার্নে সম্পদের সঠিক তথ্য দিন এবং আইনি ঝামেলা থেকে নিরাপদ থাকুন

Collected;

Want your business to be the top-listed Accountant in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

18/A, Tejgaon I/A
Dhaka
1208