13/11/2023
বেতন-ভাতা সচল রাখতে ২০২৩ সাল থেকে যাদের জন্য আয়কর রিটার্ন ফাইল জমা দেওয়া বাধ্যতামূলক।
• সকল সরকারি কর্মচারী (গ্রেড ১ - ২০)
• MPO শিক্ষক (১৬,০০০+ মাসিক প্রাপ্তিতে)
{Source: আয়কর আইন ২০২৩ এর ধারা ২৬৪ (পাতা-৮২৮৯), আয়কর নির্দেশিকা ২০২৩-২৪ (পাতা – ২, ৩) এবং আয়কর পরিপত্র ২০২৩-২৪ (পাতা – ১৩৩, ১৩৪)}
অর্থাৎ আপনার বার্ষিক করযোগ্য আয় ৩৫০,০০০ টাকার কম হলেও আপনাকে রিটার্ন ফাইল জমা দেওয়া লাখবে। তবে ট্যাক্স বাবদ কোন টাকা সরকারকে দিতে হবে না।
আমাদের থেকে যেভাবে খুব সহজেই এই সার্ভিসটি পেতে পারেনঃ-
ঘরে বসে E-mail বা What’sApp এ তথ্য ও ডকুমেন্টস পাঠিয়ে অথবা আমাদের এখানে এসে খুব সহজেই আপনার নির্ভুল রিটার্ন ফাইল প্রস্তুত ও জমা করিয়ে নিতে পারেন অনলাইনে বা আপনার নিদিষ্ট সার্কেল অফিসে।
আমাদের সার্ভিসটি সরাসরি ঢাকা থেকে পরিচালিত।
আপনি চাইলে সরাসরি ঢাকা থেকেও সার্ভিসটি নিতে পারেন। নিম্নের লিঙ্কের 500+ রিভিউ কমেন্টস গুলো আপনাকে ঢাকার সার্ভিস সম্পর্কে পরিষ্কার ধারনা দিবে।
https://m.facebook.com/story.php?story_fbid=104089311452253&id=103585798169271
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন (90 দশকের) মেধাবী কিছু স্টুডেন্ট এবং দক্ষ ITP যারা নতুন আয়কর আইন (২০২৩) এর নতুন ফরমেটে {আইটি-১১গ (২০২৩)} নির্ভুল ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল প্রস্তুত করতে অভিজ্ঞ, তাদের সমন্বয়ে গঠিত ঢাকার সার্ভিসটি।
রির্টান সর্ম্পকিত তথ্য ও সেবা পেতে যোগাযোগ করতে পারেন।
For Dhaka:
Cell: 01811 87 87 60, 01511 878760, 01601 878765 (What’s App)
Email: [email protected]
Fb Page: taxreturn.nbr
For Natore
Cell: 01716 575073, Email: [email protected]
07/10/2023
যারা আয়কর রিটার্ন সম্পর্কিত নূন্যতম জ্ঞান না থাকার পরও নিজের খেয়াল-খুশি মতো তথ্য লিখে রিটার্ন অথবা তথাকথিত জিরো রিটার্ন সাবমিট করেন
** তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে।
আয়কর আইন -২০২৩ এর একটি ধারা সংক্ষিপ্ত আকারে বোঝার জন্য এখানে উপস্থাপন করা হল।
যারা আয়কর রিটার্ন সম্পর্কিত নূন্যতম জ্ঞান না থাকার পরও নিজের খেয়াল-খুশি মতো তথ্য লিখে রিটার্ন অথবা তথাকথিত জিরো রিটার্ন সাবমিট করেন
** তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে।
আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে বোর্ড কর্তৃক জারিকৃত নির্দেশনা অনুসরণ না করিলে উক্ত রিটার্ন অসম্পূর্ণ বলিয়া বিবেচিত হইবে।
অসম্পূর্ণ বলিয়া বিবেচিত হইলে উক্ত রিটার্নের জন্য উপ কর কমিশনার কারণ উল্লেখপূর্বক করদাতার নিকট সংশ্লিষ্ট তথ্যাদি দাখিল করিবার জন্য নোটিশ প্রেরণ করিবেন।
কোন করদাতা উক্ত নোটিশ সম্পূর্ণরূপে অনুসরণ করিয়া প্রয়োজনীয় দলিলাদি দাখিল করিতে ব্যর্থ হইলে
ঐ রিটার্নটি পূর্বে অসম্পূর্ণ বলিয়া বিবেচিত হইয়াছিল তাহা এখন বাতিল বলিয়া বিবেচিত হইবে।
অর্থাৎ আপনি ঐ সময়ে কোন রিটার্ন জমা করেন নাই, এই হিসাবে বিবেচিত হইবে।
সুতরাং বুঝতেই পারছেন অসম্পূর্ণ রিটার্ন ফাইল জমা করলে তা এক সময় বাতিলও হতে পারে।
07/10/2023
শূন্য (জিরো) রিটার্ন
আজকাল অনেকেই ফেসবুকে শূন্য (জিরো) রিটার্ন দাখিল করে দেবেন বলে বিজ্ঞাপন দিয়ে করদাতাদের আহ্বান করছেন কিম্বা করদাতাদের শূন্য (জিরো) রিটার্ন দাখিলে উদ্বুদ্ধ করছেন।
যার ফলে অনেকেই আমাদের কাছে ফোন/ইনবক্স করে শূন্য (জিরো) রিটার্ন তৈরী করে নিতে চাচ্ছেন।
মূলত আয়কর আইন এবং ট্যাক্স রিটার্ন ফর্ম সম্পর্কে সঠিক ধারণা না থাকায় কিম্বা আইন না বুঝে তারা এই শূন্য (জিরো) রিটার্ন দাখিলের প্রতি আগ্রহী হচ্ছেন!
কারো কারো ধারণা শূন্য (জিরো) রিটার্ন মানে সবকিছু শূন্যে দিয়ে রিটার্ন সাবমিট করা এবং এটি করলে পরবর্তীতে তাদের কোনো ঝামেলা থাকবে না।
আসলে ট্যাক্স আইনে শূন্য (জিরো) রিটার্ন নামে কোন রিটার্ন নেই। এটা কিছু মানুষের নিজস্ব চিন্তা ভাবনার ফসল!
একটি ট্যাক্স রিটার্নের মধ্যে অনেকগুলো পার্ট থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো করযোগ্য আয় নির্ধারণ, ট্যাক্স ক্যালকুলেশন, রেয়াত ক্যালকুলেশন, সম্পদ ও দায় বিবরণী তৈরী, পারিবারিক ব্যয় প্রদর্শন ইত্যাদি।
আইন অনুযায়ী কারো করযোগ্য আয় যদি ৩,৫০,০০০ টাকা অতিক্রম না করে তাহলে তাকে কোন ট্যাক্স দিতে হয় না। অর্থাৎ তার ট্যাক্স শূন্য (জিরো) হয়।
তবে সংশ্লিষ্ট অর্থবছরে তার যতটুকু আয় অর্জিত হয়েছে সেটা অবশ্যই রিটানে প্রদর্শন করতে হয় এছাড়াও অন্যান্য পার্টগুলো বিশেষত সম্পদ দায় বিবরণ, পারিবারিক ব্যয় বিবরণী যথাযথভাবে পূরণ করতে হয়, এতে করে ফাইলটি মজবুত হয়।
যারা উপরোক্ত বিষয়গুলো না বুঝে রিটার্নে সবকিছু শূন্য বসিয়ে কিম্বা রিটার্নে বিক্ষিপ্ত এবং এলোমেলোভাবে তথ্য ইনপুট করে রিটার্ন দাখিল করছেন।
এক্ষেত্রে সাময়িক ভাবে সুবিধা প্রাপ্ত (সহজেই রিটার্ন ফাইলপ্রস্তুত ও জমা) হলেও সামনের দিনগুলোতে অপেক্ষা করছে অনেক বড় সমস্যা। ঠিক যেন নিজের পায়ে নিজেই কুড়াল মারার সমতুল্য।
একটি ট্যাক্স এর গুরুত্বপূর্ণ পার্ট হলো সম্পদ বিবরণী। এটা যত সুন্দর ও স্বচ্ছ ভাবে (আপনার নামে যেখানে যা আছে তা রিটার্ন ফাইলে উল্লেখ করা) করবেন আপনার ফাইলটি তত বেশি নিরাপদ ও ঝামেলা মুক্ত থাকবে।
মনে রাখবেন ট্যাক্স রিটার্নের ট্যাক্স ক্যালকুলেশন অংশটি একটি পার্টিকুলার বছরের সাথে রিলেটেড বাট সম্পদ ও দায় বিবরণী অংশটি আপনার ভবিষ্যতের রিটার্নের সাথে রিলেটেড।
কোনো সম্পদ নিজের নামে থাকার পরেও সেটা না দেখানো একটা বড় ভুল কাজ। রিটার্ন সঠিক ভাবে তৈরি করলে আপনি যেমন ঝামেলা মুক্ত থাকবেন এবং ভূল ভাবে জমা দিলে যে কোন সময় পরতে পারেন মহা বিপদে। যিনি অফিস থেকে এই সম্পর্কিত নোটিশ পেয়েছেন, তিনিই জানেন এর ঝামেলা।
এজন্য সঠিকভাবে রিটার্ন তৈরি করে জমা করুন এবং ঝামেলা মুক্ত থাকুন।
রির্টান সর্ম্পকিত তথ্য ও সেবা পেতে যোগাযোগ করতে পারেন।
Cell: 01811 87 87 60, What’s App (same number)
Email: [email protected]
Fb Page: www.facebook.com/taxreturn.nbr
উক্ত পেজের প্রথম (Pinned) পোস্টের 500+ রিভিউ কমেন্টগুলো আপনাকে পরিস্কার ধারনা দিবে আমাদের সম্পর্কে।
07/10/2023
স্বল্প খরচে অনঅভিজ্ঞ কারো সাহায্যে আয়কর রিটার্ন ফাইল প্রস্তুত ও জমা এবং কঠিন বাস্তবতা:
স্বল্প খরচে অনঅভিজ্ঞ কারো সাহায্যে আয়কর রিটার্ন ফাইল প্রস্তুত ও জমা এবং কঠিন বাস্তবতা:
1) গ্রাহক: কম টাকায় জিরো রিটার্ন করে দিবেন?
অনঅভিজ্ঞ সেবাদানকারী: কোন সমস্যা নেই করা যাবে।
2) গ্রাহক: আমার জায়গা বিক্রির জন্যে রিটার্ন স্লিপ লাগবে। আমার ব্যবসা আছে, ব্যাংকে জমানো টাকা আছে এবং বিভিন্ন সম্পদ আছে, সেগুলো না দেখিয়ে এবং ডকুমেন্টস না দিয়ে করা যাবে?
অনঅভিজ্ঞ সেবাদানকারী: কোন সমস্যা নেই করা যাবে।
3) গ্রাহক: কোন ডকুমেন্টস কি লাগবে রিটার্ন দিতে?
অনঅভিজ্ঞ সেবাদানকারী: শুধু টিআইএন দিবেন আর কিছু লাগবে না।
4) গ্রাহক: কয়দিন লাগবে রিটার্ন স্লিপ পেতে?
অনঅভিজ্ঞ সেবাদানকারী: ২ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন।
5) গ্রাহক: এই নিন ৫০০ টাকা, দ্রুত স্লিপটা দিয়েন।
অনঅভিজ্ঞ সেবাদানকারী: ২ ঘন্টা পর, এই নিন আপনার জিরো রিটার্ন স্লিপ।
বি.দ্র: এমন ঘটনা অহরহ ঘটছে অতঃপর বিপদের সম্মুখীন হচ্ছেন অনেকেই।
আয়কর রিটার্ন ফাইল অডিটে পড়লে তখন ঝামেলার অন্ত থাকে না।
নিজের অর্জিত সম্পদ অথচ সঠিক ভাবে রিটার্নে প্রদর্শিত না হওয়ার কারনে তখন মোটা অঙ্কের টাকা জরিমানা গুনতে হয়।
একদিকে প্রচুর টাকা খরচ এবং বোনাস হিসাবে থাকে মানষিক টেনশন।
* অনঅভিজ্ঞ ব্যক্তির দ্বারা রির্টান ফাইল প্রস্তুত ও জমা করে
নিজের বিপদ নিজেই ডেকে আনছেন না তো।
তাই জেনে, বুঝে অভিজ্ঞ ব্যাক্তির দ্বারা আয়কর রিটার্ন প্রস্তুত ও জমা করুন এবং অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়িয়ে চলুন।
*** আয়কর রিটার্ন সম্পর্কিত যেকোনো তথ্য ও সেবা পেতে যোগাযোগ করতে পারেন।
Cell: 01811 878760 or 01511 878760
What's App: Same No
Email: [email protected]
Fb page: Tax Return
উক্ত পেজের প্রথম (Pinned) পোস্টের 500+ রিভিউ কমেন্ট গুলো আপনাকে পরিস্কার ধারনা দিবে আমাদের সম্পর্কে।
07/10/2023
আগের বছর গুলোতে যাদের বেতন কম হওয়া সত্বেও ৩০০০/৪০০০/৫০০০ টাকা নূন্যতম কর দেওয়া লাগতো।
আগের বছর গুলোতে যাদের বেতন কম হওয়া সত্বেও ৩০০০/৪০০০/৫০০০ টাকা নূন্যতম কর দেওয়া লাগতো।
এই বছর নতুন আইন অনুযায়ী তাদের মধ্যে অনেকেরই এবার করযোগ্য সীমা অতিক্রম করবে না। অর্থাৎ নূন্যতম কর দেওয়া লাখবে না।
ফলে নির্ভুল রিটার্ন প্রস্তুত করলে বেঁচে যেতে পারে আপনার কষ্টার্জিত অর্থ।
# সুতরাং নির্ভুল রিটার্ন ফাইল প্রস্তুত ও জমা (অনলাইনে বা নিদিষ্ট সার্কেল অফিসে) করতে যোগাযোগ করতে পারেন।
Cell: 01811 87 87 60, What’sApp: same number
E-mail: [email protected]
Fb page: Tax Return
07/10/2023
এ বছর থেকে ব্যক্তি করদাতাগণ "ট্যাক্স ডে" অর্থাৎ ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা না দিলে মাসিক ৪% অতিরিক্ত কর দেয়া সহ ট্যাক্স রিবেট, অব্যাহতি, অবকাশ, হ্রাসকৃত কর হার প্রভৃতি সুবিধা থেকে বঞ্চিত হবেন। সময় বৃদ্ধির সুযোগও নেই!
07/10/2023
ঘরে বসে নিশ্চিন্তে E-mail/What’sApp এ তথ্য ও ডকুমেন্টস পাঠিয়ে আপনার নির্ভুল রিটার্ন ফাইল প্রস্তুত ও জমা করতে পারেন।
ঘরে বসে নিশ্চিন্তে E-mail/What’sApp এ তথ্য ও ডকুমেন্টস পাঠিয়ে আপনার নির্ভুল রিটার্ন ফাইল প্রস্তুত ও জমা করতে পারেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন (90 দশকের) মেধাবী কিছু স্টুডেন্ট এবং দক্ষ ITP যারা নির্ভুল ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল প্রস্তুত করতে অভিজ্ঞ, তাদের সমন্বয়ে গঠিত আমাদের এই সার্ভিসটি।
যেভাবে আমাদের সার্ভিসটি পেতে পারেন:-
১। আপনার রিটার্ন ফাইল প্রস্তুত ও জমার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহের লিস্ট জেনে নিতে পারেন আমাদের থেকে।
২। এরপর ডকুমেন্টস গুলো এবং আমাদের একটি ফরমেট পূরন করে ই-মেইল([email protected]) করতে হবে।
৩। আপনার পাঠানো ডকুমেন্টস গুলো রিভিউ করার পর, আপনার সাথে আলোচনার ভিত্তিতে নির্ভুল রিটার্ন ফাইল প্রস্তুত করে আপনাকে ই-মেইলে পাঠিয়ে দেওয়া হবে।
যা (উক্ত রিটার্ন ফাইলটি) আপনি প্রিন্ট করে জমা দিতে পারেন আপনার নিদিষ্ট সার্কেল অফিসে।
অথবা আমাদের মাধ্যমে জমা দিয়ে নিতে পারেন অনলাইনে বা আপনার নিদিষ্ট সার্কেল অফিসে (দেশের যে কোন প্রান্তে)।
** আমরা সারা বাংলাদেশের রিটার্ন সম্পর্কিত কাজ সাফল্যের সহিত করে আসছি দীর্ঘ দিন ধরে।
যা এই পেজের প্রথম (Pinned) পোস্টের 500+ রিভিউ কমেন্টগুলো দেখলে পরিস্কার ধারনা পাওয়া যায়।
রির্টান সর্ম্পকিত তথ্য ও সেবা পেতে যোগাযোগ করতে পারেন।
Cell: 01811 87 87 60, What’s App (same number)
Email: [email protected]
07/10/2023
আপনি নিজে ট্যাক্স অফিসে রিটার্ন জমা করেছেন !
রিটার্ন জমার স্লিপও আছে !
জটিল আইনী প্রক্রিয়ায় আপনার জমা কৃত ট্যাক্স রিটার্ণ এমন ভাবে বাতিল হতে পারে যেন রিটার্ণ জমা হয়নি !
আপনি নিজে ট্যাক্স অফিসে রিটার্ন জমা করেছেন !
রিটার্ন জমার স্লিপও আছে !
জটিল আইনী প্রক্রিয়ায় আপনার জমা কৃত ট্যাক্স রিটার্ণ এমন ভাবে বাতিল হতে পারে যেন রিটার্ণ জমা হয়নি !
আয়কর আইন ২০২৩ এর ধারা ১৭৬ এ এমনই বিধান রাখা হয়েছে ।
সুতরাং, রিটার্ণ দাখিল এর পূর্বে সাবধানতা অবলম্বন করুন, নির্ভুল রিটার্ণ জমা করুন এবং যাবতীয় জটিলতা থেকে মুক্ত থাকুন ।
কি এমন আছে আয়কর আইনের ধারা ১৭৬ এ ?
আসুন জেনে নেই ……
আয়কর আইন ২০২৩ এর ধারা ১৭৬ এর উপধারা ৩ বলছে
যখন আপনার কোন জমাকৃত রিটার্ণ ধারা ১৭৬ এর উপধারা ২ এর অধীনে নোটিশের আওতায় আসবে
এবং সেই নোটিশে অনুসৃত যথাযত পদক্ষেপ নিতে করদাতা ব্যার্থ হন তবেঃ
ইতিপূর্বে জমা করা রিটার্ণ এইরুপ ভাবে বাতিল বা অকার্যকর বলিয়া বিবেচিত হবে যে রিটার্ণ জমা করা হয় নাই ।
বিষয়টি পরিস্কার ভাবে বুঝতে হলে আয়কর আইন ২০২৩ এর ধারা ১৭৬ টি ভালো করে জানতে হবে ।
আসুন দেখে নেই কি আছে ধারা ১৭৬ এ ।
ধারা ১৭৬ এর মুল উপজীব্য বিষয় হচ্ছেঃ “অসম্পূর্ণ রিটার্ণ দাখিলের ফলাফল” এই ধারায় মোট ৫ টি উপধারা রয়েছে ।
১৭৬( ১) এ বলা হয়েছে
ধারা ১৬৯ ধারা অনুসারে বোর্ড কর্তৃক জারীকৃত কোনো নির্দেশনা অনুসরণ না করিলে উক্ত রিটার্ন বা সংশোধিত রিটার্ন অসম্পূর্ণ বলিয়া বিবেচিত হইবে।
ধারা ১৬৯ এ কি বলা হয়েছে বিষয়টি জেনে নিলে উপধারা ১ এর বিষয়েটি বুঝতে সহজ হবেঃ
ধারা ১৬৯ মুলত
রিটার্ণ দাখিলের সাধারন নিয়মাবলী নিয়ে আলোচনা করা হয়েছে যেমন বোর্ড কর্তৃক নির্ধারিত ফরমে প্রয়োজনীয় বিবরণ ও তথ্যাদি প্রদান করিয়া নির্ধারিত তফসিলসমূহ, বিবৃতি, হিসাব, পরিশিষ্ট বা দলিলাদিসহ রিটার্ন দাখিল করিতে হইবে।
অর্থাৎ ধারা ১৬৯ হচ্ছে
কিভাবে রিটার্ণ প্রস্তুত করতে হবে, কি কি তথ্য প্রদান করতে হবে, কি কি সংযুক্তি এবং প্রমাণাদি জমা করতে হবে তার বিস্তারিত নিয়ে।
১৭৬ (২) এ বলা হয়েছে
রিটার্ন বা সংশোধিত রিটার্নটি অসম্পূর্ণ বলিয়া বিবেচনা করা হইলে, উপকর কমিশনার, কারণ উল্লেখপূর্বক, করদাতার নিকট সংশ্লিষ্ট তথ্যাদি, যাচাইকরণ, বিবৃতি বা দলিলাদি নোটিশে উল্লিখিত সময়ের মধ্যে দাখিল করিবার জন্য নোটিশ প্রেরণ করিবেন।
অর্থাৎ রিটার্ণ প্রস্তুতে কোন ভুল হলে বা কোন তথ্য উপস্থাপনে ভুল হলে সংযুক্তিতে অসম্পূর্ণ থাকলে ট্যাক্স অফিস থেকে নির্দিষ্ট তারিখের মধ্যে উক্ত চাহিদা মোতাবেক তথ্য উপাত্ত সরবরাহ করতে বলা হবে ।
১৭৬(৩)এ বলা হয়েছে
কোনো করদাতা উপ-ধারা (২) এর অধীন প্রদত্ত নোটিশ সম্পুর্ণরূপে অনুসরণ করিতে ব্যর্থ হইলে, রিটার্ন বা সংশোধিত রিটার্ন, যাহা অসম্পূর্ণ বলিয়া বিবেচিত হইয়াছিল তাহা এইরূপভাবে বাতিল বা অকার্যকর বলিয়া বিবেচনা করা হইবে যেন উহা দাখিল করা হয় নাই।
অর্থাৎ ট্যাক্স অফিস থেকে নোটিশ করার পর আপনি যদি যথা সময়ে যথাযতভাবে তথ্য উপাত্ত সরবরাহ না করেন সেক্ষেত্রে আপনি রিটার্ণ দাখিল করেন নাই হিসেবে বিবেচনা করা হইবে ।
১৭৬(৪)এ বলা হয়েছে
কোনো করদাতা উপ-ধারা (২) এর অধীন প্রদত্ত নোটিশের বিষয়বস্তু সম্পূর্ণ বাস্তবায়ন করিলে রিটার্ন বা সংশোধিত রিটার্ন তাহা দাখিলের তারিখে সম্পূর্ণ হইয়াছে বলিয়া বিবেচিত হইবে।
অর্থাৎ রিটার্ণের সঠিক তথ্য উপাত্তের জন্য ট্যাক্স অফিসের নোটিশের আলোকে যথাযত সন্তোষ জনক উপস্থাপনের ভিত্তিতে দাখিলের তারিখে রিটার্ণ দাখিল হইয়াছে বলিয়া বিবেচিত হইবে ।
১৭৬ (৫) এ বলা হয়েছে
কেবল প্রাপ্তি স্বীকারের কারণে রিটার্নটি সম্পূর্ণ বলিয়া বিবেচিত হইবে না।
অর্থাৎ উপধারা ২,৩,৪ এর আলোকে যথাযত বাস্তবায়ন না করিলে রিটার্ণ জমার প্রাপ্তি স্বীকারের কপি থাকলেও রিটার্ণ দাখিল হিসাবে গণ্য হইবে না ।
এখন আসি শিরোনামের বাস্তবতায়ঃ
আমাদের দেশের প্রেক্ষাপটে চাকুরিজীবির চাকুরি পরিবর্তন, বদলি, বাসার ঠিকানা পরিবর্তন সহ এমন অনেক কারন ছাড়াও ঢাক বিভাগের অনেক চিঠি যাহা ট্যাক্স অফিসের নোটিশ তাহা করদাতার হস্তগত নাও হতে পারে ।
আবার অনেক সময় এমন হয় যে সময় পার হওয়ার পর চিঠি হাতে আসে ।
সেসব ক্ষেত্রে ট্যাক্স অফিস আইনানুগ ভাবে রিটার্ণ প্রসেস করবে এবং সেই আইনের জটিলতায় রিটার্ণ জমা না হওয়ার আইন আরোপ হয়ে যেতে পারে।
*** রির্টান সর্ম্পকিত তথ্য ও সেবা পেতে যোগাযোগ করতে পারেন:-
Cell: 01811 878760 or What's App (same number)
E-mail: [email protected]
Fb page: www.facebook.com/taxreturn.nbr
উক্ত পেজের প্রথম (Pinned) পোস্টের রিভিউ 500+ কমেন্টগুলো আপনাকে পরিস্কার ধারনা দিবে আমাদের সম্পর্কে।
07/10/2023
আয়কর রির্টান পূরন এবং জমা সম্পর্কে অধিকাংশ করদাতা যে সমস্ত ভূল গুলো করে থাকেন। যার ফলে নিম্নরূপ সমস্যার সম্মুখীন হতে পারেন।
আয়কর রির্টান পূরন এবং জমা সম্পর্কে অধিকাংশ করদাতা যে সমস্ত ভূল গুলো করে থাকেন। যার ফলে নিম্নরূপ সমস্যার সম্মুখীন হতে পারেন।
সমস্যাঃ
১. ভুল পূরণ ও জমা দেওয়ার ফলে আয়কর অফিস কর্তৃক ডেস্ক অডিট, ৯৩ ধারা (বর্তমানে ২১২) অনুযায়ী পুন:উন্মোচন, অডিট বা নিজেকে সংশোধনী রির্টান দেওয়ার প্রয়োজন পরে।
২. পরবর্তীতে সংযোজন বা বিয়োজনের সময় থাকেনা।
৩. নতুন সম্পত্তি ক্রয় বা নিজের অপ্রদর্শিত সম্পত্তি বিক্রয়ের সময় সমস্যার সম্মুখীন হতে হয়।
৪. নতুন বিনিয়োগে সমস্যা ফেস করতে হয়।
৫. ভূয়া বা মিথ্যার খেসারত দিতে হয়।
** যে সমস্ত ভূল গুলো করে থাকেন অধিকাংশ করদাতা:
১. বেশিরভাগ করদাতা বিশেষ করে নতুন করদাতা কোন গুরুত্ব ছাড়া নিজে নিজে হ-য-ব-র-ল অবস্থায় আয়কর রির্টান জমা দেন।
২. অনেকেই আছেন কয়েকজন বন্ধু/কলিগ মিলে আয়কর রির্টান পূরণ করেন। কিন্তু সেখানে কেউই হয়ত আয়কর রির্টান সম্পর্কে বিস্তারিত জ্ঞান রাখেন না।
৩. অনেকেই হুড়াহুড়ি করে শেষ দিন এসে আরেকজন কিভাবে পূরণ করছে সেটা দেখে আয়কর রির্টান পূরণ এবং জমা দেয়।
অনেক সময় আরেকজনের তথ্য নিজের নথিতে হুবুহু কপি করে ফেলেন।
৪. অনেকেই ভাবে এটা শুধু জমা দিলেই হবে এত কিছু ভাবার সময় নাই এই প্রকার মনমানসিকতা নিয়ে জমা দেন।
৫. মেলায় এসে কোন অভিজ্ঞ ব্যাক্তির দ্বারা রির্টান পূরণ না করিয়ে কোন রকমে অনঅভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিয়ে তাড়াহুড়ো করে আয়কর রির্টান পূরণ করে জমা দেন।
৬. আয়কর নির্দেশিকা পড়া এবং বোঝা ছাড়া আয়কর রির্টান পূরন এবং জমা করেন নিশ্চিন্তে।
৭. সংযুক্তি প্রসেজ সম্বলিত রির্টানের শেষ পাতা কেউ পড়তে চায় না বা ঐ অনুসারে কাগজপত্রাদী সংযুক্ত করা ছাড়া রির্টান জমা দেন।
৮. রির্টানের অত্যাবশকীয় শিরোনাম, রো, কলাম পূরণ এবং এমনকি অনেকেই সবখানে সিগনেচার ছাড়াও আয়কর রির্টান জমা দেন।
উপেক্ষিত আইটি-১০বিঃ
আয়কর রির্টানের সবচেয়ে গুরত্বপূর্ণ পাতা হলো আইটি-১০বি! যার অপর নাম পরিসম্পদ, দায় ও ব্যয় বিবরণীর পাতা।
এখানে ০১ থেকে শুরু করে ১৮ পযর্ন্ত বিভিন্ন শিরোনামে নানা রকম তথ্য চেয়ে নাম্বারিং করা থাকে। আর এই তথ্যগুলির সঠিক বিন্যাস, সংযোজন বা বিয়োজন না হওয়ার মাধ্যমে এই গুরুত্বপূর্ণ পাতাটি উপেক্ষিত হয়ে থাকে।
** বেশীরভাগ করদাতা যে ভাবে পূরন করে থাকেন এটা।
১. এই পাতা নিয়ে সঠিক ধারণা না থাকা সত্বেও অনেকেই যেমন তেমন করে পূরণ করে জমা দেন।
২. নিজের দায় বা পরিসম্পদ আরেকজনকে কেন বলবেন, এটা মাথায় রেখে করদাতা কাউকে কিছু বলতে চান না বিধায় সঠিক তথ্য সংযোজন ছাড়ায় এটি পূরণ ও জমা হয়।
৩. ব্যবসায়ের পুঁজি, কৃষি বা অকৃষি জমির সঠিক তথ্য পূরণ না করে জমা দেওয়া। অনেকেই চিন্তা করেন এগুলো কে দেখবে একটা দিলেই হয়!
৪. বিনিয়োগ বেশি দেখালে মনে হয় বেশী ট্যাক্স আসবে, এটা চিন্তা করে বিনিয়োগের ০৪ নং কলাম সঠিকভাবে পূরণ ছাড়া জমা হয়।
৫. ০৬ নং কলামের অলংকারাদি পূরণের সময় নিজের বয়স, লিঙ্গ, বৈবাহিক স্টেটাস চিন্তা না করে ইচ্ছামতো পরিমাণ বসিয়ে বা পূরণ করে জমা দেন।
৬. ক্যাশ বা হাতে নগদ এবং ব্যাংক ও ব্যাংক বহির্ভূত নগদের পার্থক্য না বুঝে পূরণ করা হয়, যার ফলে ব্যাংক স্টেটম্যান্টের সাথে দারুণ অসংগতি পরিলক্ষিত অবস্থায় জমা হয়।
৭. অন্যান্য পরিসম্পদ, আসবাবপত্র, লোন, পরিসম্পদ, অর্জিত তহবিল সংযোজন বা বিয়োজন সম্পর্কে ভালো ধারণা না থাকায় সঠিক ভাবে পূরন হয় না।
এছাড়াও জীবন যাত্রার ব্যয় বিবরণী আইটি-১০বিবি বাস্তবতার সাথে মিল না রেখে পারিবারিক খরচসহ অন্যান্য খরচ পূরণ করে যেন তেন ভাবে জমা দেন।
সমাধানঃ
* যেহেতু বছরে এক বার নিজের দায়, পরিসম্পদ ও ব্যয় সংবলিত আইটি-১০বি দাখিল করতে হয় তাই সময় নিয়ে বুঝে, নির্দেশিকা বা অন্যান্য পুস্তক পড়ে পূরণ করতে পারেন।
অথবা অভিজ্ঞ কারো সাহায্য নিয়ে সঠিক তথ্য সহ রির্টান পূরণ ও জমা করতে পারেন।
** ডাক্তারের সাথে যেমন নিজের সব রোগের কথা না বললে, ওনার দেওয়া ঔষধ খেয়ে সমস্যায় পরার সম্ভবনা থাকে,
ঠিক তেমনই যিনি আপনার রিটার্ন ফাইল প্রস্তুত করবেন তার সাথে আপনার দায়, পরিসম্পদ, অর্জিত তহবিল গোপন না করা বুদ্ধিমানের কাজ হবে।
*** রির্টান সর্ম্পকিত তথ্য ও সেবা পেতে যোগাযোগ করতে পারেন:-
Cell: 01811 878760 or What's App (same number)
E-mail: [email protected]
Fb page: Tax Return
উক্ত পেজের প্রথম (Pinned) পোস্টের রিভিউ 500+ কমেন্টগুলো আপনাকে পরিস্কার ধারনা দিবে আমাদের সম্পর্কে।
07/10/2023
২০২১ থেকে ২০২৩ পর্যন্ত অনলাইনে ভুলে ভরা হাজার হাজার রিটার্ন জমা হয়েছে। তাদের জন্য নতুন আইনে ধাঁরা যুক্ত হয়েছে
🚷 ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত অনলাইনে ভুলে ভরা হাজার হাজার রিটার্ন জমা হয়েছে। তাদের জন্য নতুন আইনে ধাঁরা যুক্ত হয়েছে, যা আগে ছিল না ।
আয়কর আইন ২০২৩ এর ধারা ১৭৬ এ এমনই বিধান রাখা হয়েছে ।
আইনে স্পষ্টভাবে লেখা আছে, অসম্পূর্ণ রিটার্ন দাখিল করলে তা বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ কোন রিটার্ন জমা হয়নী বলে গন্য হবে।
তাই অতীতে যারা ভুলে ভরা রিটার্ন সাবমিট করেছেন তাদের জন্য সতর্ক বার্তা এবং রিটার্ন জমা পরবর্তী ইনকাম ট্যাক্স এর ঝামেলা থেকে মুক্ত থাকতে
সঠিক ভাবে অর্থাৎ রিটার্ণে সঠিক হিসাব সম্বলিত এবং প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে রিটান সাবমিট করুন।
* অনলাইনে রিটার্ন জমার ক্ষেত্রে কোন ডকুমেন্টস সংযুক্ত করা লাগে না, কিন্তু ভবিষ্যতে ঝামেলা মুক্ত থাকতে সমস্ত ডকুমেন্টস সংগ্রহে রাখুন।
*** রির্টান সর্ম্পকিত তথ্য ও সেবা পেতে যোগাযোগ করতে পারেন:-
Cell: 01811 878760 or What's App (same number)
E-mail: [email protected]
Fb page: Tax Return
উক্ত পেজের প্রথম (Pinned) পোস্টের রিভিউ 500+ কমেন্টগুলো আপনাকে পরিস্কার ধারনা দিবে আমাদের সম্পর্কে।