22/09/2025
ITP-2024 এর সার্টিফিকেটের জন্য সুপারিশ প্রাপ্তhttps://nbr.gov.bd/uploads/public-notice/ITP_Final_result_.pdf
Income Tax and License Consultant Bangladesh (ITLCB) is one of the most Trusted Professional Consult
Income Tax and License Consultant Bangladesh (ITLCB) is one of the most trusted professional Tax Consultancy firms in Bangladesh.
22/09/2025
ITP-2024 এর সার্টিফিকেটের জন্য সুপারিশ প্রাপ্তhttps://nbr.gov.bd/uploads/public-notice/ITP_Final_result_.pdf
22/09/2025
19/08/2025
Withholding Tax Return Time Period-from 01.07.2025
19/08/2025
Income Tax Return Submision
10/08/2025
https://www.prothomalo.com/business/economics/r50414prbg
করদাতারা শূন্য রিটার্ন জমা দিলে তা আইনত দণ্ডনীয় অপরাধ। এ জন্য করদাতার ৫ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়ার বিধান আছে।
আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ১ জুলাই থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ব্যক্তিশ্রেণির করদাতারা বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেন। সেখানে সারা বছরের আয়-ব্যয়ের তথ্য দিতে হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর বলেছে, করদাতার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় প্রদর্শন না করে এর কোনো একটি শূন্য অথবা সব কটি তথ্য শূন্য হিসেবে প্রদর্শন করা সম্পূর্ণ বেআইনি এবং এটি একটি ফৌজদারি অপরাধ। করদাতার জমা দেওয়া আয়কর রিটার্নে তাঁর আয়, ব্যয়, সম্পদ ও দায়–সম্পর্কিত সঠিক তথ্য প্রদর্শন না করে মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করলে বর্তমান আয়কর আইনের ৩১২ ও ৩১৩ ধারা অনুসারে করদাতাকে ৫ বছর পর্যন্ত কারাদণ্ড প্রদানের বিধান রয়েছে।
এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জিরো রিটার্ন’ দাখিল–বিষয়ক কতিপয় ভ্রান্ত ধারণাপ্রসূত পোস্ট এনবিআরের নজরে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমের এসব পোস্টে রিটার্ন ফরমের সব কটি ঘর ‘শূন্য’ হিসেবে পূরণ করে রিটার্ন জমা দেওয়া যায় বলে ভ্রান্ত ধারণা প্রচার করা হচ্ছে। এসব ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে কোনো কোনো করদাতা তাঁদের আয়কর রিটার্নে আয়, ব্যয়, সম্পদ ও দায়ের বিষয়ে অসত্য ঘোষণা প্রদান করে আসছেন, এমন জানা যায়।
এনবিআর আরও বলেছে, আয়কর আইন অনুসারে ‘জিরো রিটার্ন’ নামে কোনো প্রকার রিটার্ন দাখিলের বিধান নেই। আয়কর আইন অনুসারে একজন করদাতাকে তাঁর প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় অবশ্যই সঠিকভাবে আয়কর রিটার্নে প্রদর্শন করতে হবে।
এনবিআরের মতে, একজন করদাতার আয়, ব্যয়, সম্পদ বা দায়সংক্রান্ত বিষয়ে রিটার্নে সঠিক ঘোষণা প্রদান করা একজন করদাতার নাগরিক ও আইনি দায়িত্ব। করদাতার প্রকৃত আয়ের পরিমাণ আইনানুযায়ী করযোগ্য না হলে তাঁকে কোনো কর পরিশোধ করতে হবে না। তবে কর প্রদেয় না হলেও সঠিক তথ্য-উপাত্ত প্রদর্শন না করে শূন্য আয়, ব্যয়, সম্পদ ও দায় দেখিয়ে জিরো রিটার্ন দাখিল করার কোনো সুযোগ আয়কর আইনে নেই।
এনবিআর বলেছে, সব করদাতা দায়িত্বশীল নাগরিক হিসেবে আয়কর রিটার্নে প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় প্রদর্শন করে দেশের উন্নয়নে গর্বিত অংশীদার হবেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত প্রতারণামূলক জিরো রিটার্নের ফাঁদে পা না দিয়ে নিজেকে কারাদণ্ড ও অর্থদণ্ড থেকে সুরক্ষিত রাখবেন।
এনবিআর সূত্রে জানা গেছে, গত অর্থবছরের ১৭ লাখের মতো করদাতা অনলাইনে রিটার্ন দেন। তাঁদের মধ্যে ৭০ শতাংশ করদাতা কোনো কর দেননি। তবে রিটার্ন দিয়েছেন।
বর্তমানে ১ কোটি ১২ লাখ কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। তাঁদের মধ্যে বছরে ৪০ লাখের মতো করদাতা রিটার্ন দেন। চলতি অর্থবছর থেকে সব করদাতাকে অনলাইনে রিটার্ন জমা দিতে হবে।
‘শূন্য’ রিটার্ন দিলে ৫ বছর পর্যন্ত জেল: এনবিআর এনবিআর বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু পোস্টে ফরমের সব কটি ঘর ‘শূন্য’ হিসেবে পূরণ করে রিটার্ন জমা দেওয়া যায় বল.....
আই টি পি মৌখিক পরীক্ষার ২০২৫ এর সংক্ষিপ্ত সাজেশন:
১। করের সংজ্ঞা দাও ?
২। কর ও ফি এর মধ্যে পার্থক্য কী?
৩। সরকারি আয়ের উৎসসমূহ কী কী?
৪। সরকারি অর্থ ব্যবস্থা কী?
৫। করের বৈশিষ্ট্যসমূহ কী কী?
৬। কর ধার্যের প্রধান উদ্দেশ্য কী?
৭। উত্তম কর বাবস্থা কী?
৮। করপাত কী?
৯। আয়কর কোন ধরনের কর এবং কে দিবে?
১০। যে করের চূড়ান্ত ভার অন্যের উপর চাপানো যায় তার নাম কী?
১১। আবগারী শুল্ক, মূল্য সংযোজন কর ও বিক্রয় কর কোন ধরনের কর?
১২। কর হারের ভিত্তিতে করের শ্রেণীবিভাগ দেখাও?
১৩। আয়কর কোন প্রকৃতি কর?
১৪। প্রত্যক্ষ কর বলতে কী বুঝ?
১৫। পরোক্ষ কর বলতে কী বুঝ?
১৬। ব্যক্তিবাচক করের সংজ্ঞা দাও?
১৭। সম্পদ কর কাকে বলে?
১৮। জনসাধারণের উপর কর বলতে কি বুঝ?
১৯। কেন্দ্রীয় কর কী?
২০। আমাদের দেশে কোন শ্রেণির কর ব্যবস্থা প্রচলিত আছে ?
২১। সারচার্জ কী?
২২। একমালিকানা কারবারে কে কর প্রদান করে?
২৩। প্রকৃত করদাতা কাকে বলে?
২৪।জাতীয় রাজস্ব বোর্ড প্রতিষ্ঠিত হয় কত সালে?
২৫। অনিবাসী করদাতার করের হার কত?
২৬। জাতীয় রাজস্ব বোর্ডের সার্কুলার, এস আর ও এবং প্রজ্ঞাপন কি?
২৭। আয়ের ১০টি খাত উল্লেখ করা ।
২৮। আয়কর কাকে বলে?
২৯। আধুনিক আয়কর আইনের জনক কে?
৩০। সর্বপ্রথম আধুনিক কর ব্যবস্থা কে চালু করেন এবং ইহা কত সালে?
৩১। নিম্নোক্ত আইনগুলোর পাশাপাশি সাল উল্লেখ কর।
৩২। আয়কর আইনে মোট কতটি ধারা ও কতটি অংশ এবং কতটি তফসিল আছে।
৩৩। মূলধনী আয় কাকে বলে?
৩৪। মুনাফা জাতীয় আয় কি?
৩৫। সম্পদের শ্রেণীভেদে মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় ?
৩৬। সম্পদ ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পার্থক্য কী?
৩৭। ব্যাক্তি বলতে কী বুঝ?
৩৮। শুল্ক কী?
৩৯। অভিকর কাকে বলে?
৪০। চার্জ কাকে বলে?
৪১। পৌরকর কাকে বলে?
৪২। আয়ের বিবরণী কাকে বলে?
৪৩। করবর্ষ ।
৪৪। খেলাপী করদাতা কাকে বলে?
৪৫। আর্থিক আইন কী?
৪৬। অতিরিক্ত কর আরোপ কী?
৪৭। আয়কর আইনের কত ধারা অনুসারে আয় করের হার নির্ধারিত হয়।
৪৮ । একক ব্যক্তির ক্ষেত্রে করমুক্ত ন্যূনতম আয়ের সীমা কত?
৪৯ । তৃতীয় লিঙ্গের কারদাতা, মহিলা করদাতা, ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতার করমুক্ত আয়ের সীমা কত?
৫০। প্রতিবন্ধী করদাতার করমুক্ত আয়ের সীমা কত?
৫১ । গেজেটেড আহত মুক্তিযোদ্ধাদের করমুক্ত আয়ের সীমা কত?
৫২। মোট আয়, ৩,৫০,০০০ টাকার বেশি হলে কমপক্ষে কত টাকা কর দিতে হবে।
৫৩। ব্যাংক, বিমা কোম্পানি, অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান, সিগারেট প্রস্তুতকারী কোম্পানি ও মোবাইল ফোন অপারেট
৫৪। ব্যাংক, বিমা কোম্পানি, অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান ও মোবাইল কোম্পানি ব্যতীত অন্যান্য কোম্পানির ক্ষেত্রে করের হার কত?
৫৫। মোবাইল ফোন অপারেটর এর ক্ষেত্রে কর হার কত?
৫৬। মোট আয় কাকে বলে ?
৫৭। করধার্যের উদ্দেশ্যে আয় প্রধানত কত প্রকার ও কী কী?
৫৮। করমুক্ত আয় কি।
৫৯। কর প্রদেয় আয় কী?
৬০। ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠানের আয় কখন অকরধার্য হবে?
৬১। জাতীয় রাজস্ব বোডের্র চেয়ারম্যানের নাম কি?
৬২ । অর্থ উপদেষ্ঠার নাম কি?
৬৩। অকরধার্য আয় ও কররেয়াতযোগ্য আয়ের মধ্যে প্রধান পার্থক্য কী?
৬৪। আকস্মিক আয় কী?
৬৫। TIN এর পূর্নরূপ লিখ।
৬৬। আয়কর ধার্যের উদ্দেশ্যে আয়ের সংজ্ঞা দাও।
৬৭। মূলধন জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় প্রাপ্তি কাকে বলে?
৬৮। আয়বর্ষ কী?
৬৯। করবর্ষ কী?
৭০। ৫টি ক্ষেত্র উল্লেখ কর যেখানে TIN নম্বর বাধ্যতামূলক।
৭১। করবর্ষ কীভাবে নির্ধারিত হয়?
৭২। করযোগ্য আয় কী?
৭৩। আকস্মিক আয়ের অন্তর্ভুক্ত অকরধার্য আয়গুলি কী কী।
৭৪। করদাতার শ্রেণিবিভাগ লিখ।
৭৫। স্থানীয় কর্তৃপক্ষ কি?
৭৬। আইনসৃষ্ট কৃত্রিম ব্যক্তি সত্ত্বা কি?
৭৮। একক ব্যক্তি করদাতার আবাসিক মর্যাদা নির্ণয়ের নিয়মাবলি লিখ।
৭৯ । আয়ের বিবরণী কাকে বলে?
৮০ । স্বয়ং কর নির্ধারণের শর্ত লিখ।
৮১। কখন আয়ের বিবরণী দাখিল করতে হয়?
৮২। কর ফেরত বলতে কী বুঝ?
৮৩। করদাতা কর্তৃক প্রদেয় করের পরিমাণ কে নির্ধারণ করেন?
৮৪। TIN সংগ্রহ বা প্রদর্শনে ব্যর্থ হলে উপকার কমিশনার কত টাকা জরিমানা ধার্য করেন।
৮৫। কে আয়কর রিটার্ন দাখিল করবেন?
৮৮। স্পট এসেসমেন্ট কী?
৮৯। ২০২৩ সালের ৩০ জুন তারিখে সমাপ্ত বছরের জনাব রহমানের আয় ২,৪০,০০০ টাকা। তার পূর্ববর্তী বছরে অবশ্য তিনি ৩০০০ টাকা কর দিয়েছিলেন। এ বছর কি তিনি আয়কর রিটার্ন দাখিল করবেন?
৯০। করদাতা কোন ক্ষেত্রে আয়ের বিবরণীর পরিবর্তে সার্টিফিকেট দাখিল করতে পারবেন।
৯১। সংশোধিত আয়কর রিটার্ন কখন দাখিল করা হয়?
৯২। করযোগ্য আয়ের সীমা অতিক্রম করলে একজন ব্যক্তিকে কত টাকা কর দিতে হবে।
৯৩। আকস্মিক ও অনাবর্তক অকরধার্য আয়সমূহ কী?
৯৪ । রিটার্ন কি ?
৯৫। রিটার্ন ফরম কোথায় পাওয়া যায় ?
৯৬। রিটার্ন দাখিলের সময় কখন ?
৯৭। করদিবস পরবর্তীকালে রিটার্ন দাখিল করা যাবে কি ?
৯৮। রিটার্ন দাখিলের পদ্ধতি আলোচনা করুন।
৯৯। করদিবস পরবর্তীকালেও স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন দাখিল করা যাবে কি?
১০০। রিটার্ন কারা দাখিল করবেন ?
১০১। প্রাথমিক অবচয় কিসের জন্য প্রযোজ্য?
১০২। সর্ব প্রথম কোন দেশে আয়কর আইন প্রবর্তন করা হয়?
১০৩। সর্বপ্রথম কত সালে আয়কর আইন প্রবর্তন করা হয়?
১০৪। কোন সরকার সর্বপ্রথম আয়কর আইন প্রবর্তন করেন?
১০৫। করদিবস কী ?
১০৬।রিটার্ন কোথায় দাখিল করতে হয়।
১০৭। রিটার্ন দাখিল না করলে কী হয়?
১০৮। আয়কর কী?
১০৯। আয়কর পরিগণনার নিয়ম আলোচনা করুন।
১১০। কর রেয়াত কি?
১১১। আয়কর কীভাবে পরিশোধ করতে হবে ?
১১২। কর প্রত্যর্পণ কী?
১১৩। ব্যক্তিশ্রেণির করদাতার আয়করের সর্বোচ্চ হার কত?
১১৪। রিটার্ন প্রসেস কি?
১১৫। করদাতার অবস্থানভেদে ন্যূনতম কর আলোচনা করুন।
১১৬। স্বাভাবিক ব্যক্তি করদাতার সারচার্জ আলোচনা করুন।
১১৭।করদিবসের মধ্যে রিটার্ন দাখিলে ব্যর্থতার ক্ষেত্রে কর পরিপণনা আলোচনা করুন।
১১৮।রিটার্নের ভিত্তিতে প্রদত্ত কর (ধারা ১৭৩ অনুযায়ী)
১১৯। প্রত্যর্পণযোগ্য করের সমন্বয়।
১২০। নিবাসী [ধারা-২(৪৫)]
১২১। স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন দাখিলের বিধান আলোচনা করুন।
১২২। স্পটে কর নির্ধারণ কেন করা হয়?
১২৩। কর অব্যাহতির বিধান আলোচনা করুন।
১২৪। রিটার্ন দাখিলের প্রমাণ প্রদর্শন সংক্রান্ত বিধান কি?
১২৫। আয়কর আইন, ২০২৩ কোন তারিখ থেকে কার্যকর হয়েছে?
১২৬। বাংলাদেশে প্রতি বছর কোন তারিখে 'আয়কর দিবস' পালিত হয়?
১২৭। আয়কর আইন, ২০২৩ অনুযায়ী ব্যক্তি করদাতাদের রিটার্ন দাখিলের শেষ তারিখ কোনটি?
১২৮। আয়কর আইন, ২০২৩ এ মোট ধারার সংখ্যা কত?
১২৯। আয়কর আইন, ২০২৩ অনুযায়ী সর্বোচ্চ আয়কর কর্তৃপক্ষের নাম লিখুন।
১৩০। কোন করদাতার ক্ষেত্রে সর্বশেষ আয়বর্ষে কত টাকার অধিক আয় নিরূপিত হলে অগ্রিম আয়কর প্রযোজ্য হয়?
১৩১। ব্যক্তি করদাতার আয়কর রিটার্নে কে স্বাক্ষর করতে পারেন?
১৩২। ব্যক্তি করদাতার পরিসম্পদ ও দায় বিবরণীতে প্রদর্শিত নীট সম্পদের পরিমাণ কত টাকার অধিক হলে সারচার্জ প্রযোজ্য হবে?
১৩৩। ২০২৪-২০২৫ কর বছরে মহিলা করদাতার করমুক্ত আয়ের সীমা কত?
১৩৪। গাজীপুর সিটি কর্পোরেশনের একজন করদাতার জন্য ২০২৪-২০২৫ কর বছরে ন্যূনতম করের পরিমাণ কত?
১৩৫। ব্যক্তি করদাতাদের জন্য Tax Day কত তারিখে?
১৩৬। আয়কর আইন, ২০২৩ এর ১৭১ ধারা মোতাবেক কোম্পানী ব্যতীত অন্যান্য করদাতাদের ক্ষেত্রে প্রতি বৎসর কোন তারিখের মধ্যে রিটার্ন দাখিল করিতে হয়?
১৩৭। অগ্রীম আয়কর প্রদানের ধারা কত?
১৩৮। সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতি কোন ধারা দ্বারা নিয়ন্ত্রিত?
১৩৯। ব্যবসায়িক ক্ষতি সর্বোচ্চ কত বৎসর পর্যন্ত সমন্বয় করা যায়?
১৪০। কোন প্রাইভেট লিমিটেড কোম্পানী কর্তৃক স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন দাখিলের ক্ষেত্রে পূর্ববর্তী বৎসরের আয় অপেক্ষা কত শতাংশ আয় বেশী দেখাইলে তাহা নিরীক্ষা এর আওতায় পড়িবে না?
১৪১। অগ্রীম আয়কর প্রদানের ৪ টি কিস্তির সময়সীমা (তারিখ) উল্লেখ করুন।
১৪২। কে/কাহারা একজন করদাতার 'অনুমোদিত প্রতিনিধি' হইতে পারেন?
১৪৩। গেজেটেড যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার করমুক্ত আয়ের সীমা কত?
১৪৪। কুমিল্লা সিটি করপোরেশন এলাকার একজন করদাতার ন্যূনতম কর কত হবে?
১৪৫। নীট পরিসম্পদ ১৫ কোটি অতিক্রম করলে সারচার্জের হার কত হবে?
১৪৬।Eligible amount নিরূপণের ক্ষেত্রে মোট আয়ের সর্বোচ্চ কত শতাংশ নেয়া হয়?
১৪৭। আয়কর আইনে মোট তফসিল সংখ্যা কয়টি?
১৪৮। অগ্রিম আয়করের দ্বিতীয় কিস্তি কোন তারিখের মধ্যে প্রদান করতে হয়?
১৪৯। জীবনযাত্রা ব্যয়ের তথ্য কোন ফরমে দাখিল করতে হয়?
১৫০। আয়বর্ষ বলা হয় কত মাস কে?
১৫১। কর নির্ধারণী বৎসর ধার্য করেন কে?
১৫২। মৃত করদাতার কর প্রদান করিবে কে?
১৫৩। মৃত বা অক্ষম ব্যক্তির পক্ষে প্রত্যর্পণ দাবি করিতে পারিবেন কে?
১৫৪। করদাতাগণ আয়কর বিবরণী কাহার কাছে দাখিল করিবেন?
১৫৫। বাংলাদেশ সরকার কর অনুসন্ধান কমিশন গঠন করেন কত সালে?
১৫৬। আয়কর কমিশনের তত্ত্বাবধানে একটি নতুন আয়কর আইন রচনা করা হয় কত সালে?
১৫৭। আয়কর আইনের বিভিন্ন নিয়মাবলীর তৈরী ও কার্যকর ক্ষমতা কোন অফিসকে দেওয়া হয়েছে?
১৫৮। কর ধার্য হয় কিসের উপর?
১৫৯। প্রত্যক্ষ করের আশা না করিয়া যে পরিমাণ অর্থ প্রদান করা হয় তাহাকে কি বলে?
১৬০। রিটার্নের ভিত্তিতে কর পরিশোধে ব্যর্থতার জন্য জরিমানার হার কত?
১৬১।ই-টিআইএন কি?
১৬২।আমি আমার আয়কর অধীক্ষেত্র কোনটি তা কিভাবে বুঝব?
১৬৩।আয়কর সনদ কি?
১৬৪। আমার আয় আয়কর আরোপযোগ্য সীমার নিম্নে নেমে গেলে আমি কিভাবে আমার নিবন্ধন বাতিল করতে পারি?
১৬৫। কর অবকাশ কি?
১৬৬। কর অব্যাহতি দেওয়া হয় শতকরা কত ভাগ?
১৬৭।কর প্রণোদনা কি?
১৬৮। বাবার মৃতুর পর তার সম্পত্তি সন্তানের হিসাবে কিভাবে অর্ন্তভুক্ত করবে?
১৬৯।বাবার মৃতুর পর তার টিআইএন বাতিল করার প্রয়োজনীয়তা আছে কি?
১৭০।অগ্রিম আয়কর কি?
১৭১।অবচয়
১৭২। করদাতা কে?
১৭৩। কর ফাঁকি
১৭৪। কর এড়ানো
১৭৫। কর নিরীক্ষা কী?
১৭৬।কর অবকাশ স্কীম
১৭৭। কর অব্যাহতি প্রাপ্ত আয়:
১৭৮। করমুক্ত আয়:
১৭৯। কর রেয়াতযোগ্য আয়:
১৮০। পরিবেশ সারচার্জ
১৮১। যাদেরকে রিটার্ন জমা করা আবশ্যক নয়।
১৮২। আবাসিক মর্যাদা কত প্রকার ও কী কী?
১৮৩। করদাতাকে সম্পূর্ণ ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য গাড়ি প্রদত্ত হলে
১৮৪। অগ্রিম বেতন কী?
১৮৫। একক ব্যক্তি বলতে কী বুঝ?
১৮৬। ব্যক্তি সংঘ কী?
১৮৭। মজুরী কাকে বলে?
১৮৮। করদাতার আবাসিক মর্যাদা কী?
১৮৯। বার্ধক্য তহবিল কাকে বলে?
১৯০। প্রভিডেন্ড ফান্ডের আয় কত অংশ অকরধার্য আয় হিসেবে বিবেচনা করা হয়?
১৯১। অনুমোদিত ভবিষ্য তহবিল কাকে বলে?
১৯২। ভবিষ্যত তহবিল বা প্রভিডেন্ড ফান্ড কাকে বলে?
১৯৩। নগদ যাতায়াত ভাতার কত অংশ অকরধার্য আয়?
১৯৪। বাড়ি ভাড়ার কত অংশ বেতন পূরকের সাথে সমন্বয় করতে হয়?
১৯৫। বিশেষ বেতন কাকে বলে?
১৯৬। বোনাস কী?
১৯৭। মহার্ঘ ভাতা কাকে বলে?
১৯৮। অবসর ভাতা কী?
২০০। গ্র্যাচুইটি বা পারিতোষিক বা আনুতোষিক তহবিল কাকে বলে?
২০১। সরকারি ভবিষ্যত তহবিল বলতে কী বুঝায়?
২০২। আপ্যায়ন ভাতার কী পরিমাণ চাকরি হতে আয়ের সাথে যুক্ত করতে হয়?
২০৩। ভাড়ামুক্ত বাসস্থান এর ক্ষেত্রে বেতন পূরকের পরিমাণ কত?
২০৪।ওভার টাইম কাকে বলে?
২০৫। ফি ও কমিশন কী?
২০৬। বেতনের ৫টি উপাদানের নাম লিখ।
২০৭। চিকিৎসা ভাতার কতটুকু অকরধার্য?
২০৮। নিয়োগকর্তার সংজ্ঞা দাও।
২০৯। অফিস চলাকালীন সময়ের আপ্যায়ন ভাতা কি করধার্য না অকরধার্য?
২১০। সরকারি কর্মচারীদের বেতনের কতটুকু করধার্য?
২১১। বই ক্রয় কতটুকু পর্যন্ত বিনিয়োগ ভাতা হবে?
২১২। চাকরি হতে পরিগণিত আয়ের কতটুকু অকর ধার্য?
২১৩। সম্পত্তি ভাড়া খাতে আয় বলতে কী বুঝ?
২১৪। করমুক্ত গৃহ সম্পত্তির তিনটি উদাহরণ দাও।
২১৫ । গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য কাকে বলে?
২১৬। পৌরমূল্য বলতে কী বুঝ?
২১৭। গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য কে নির্ধারণ করেন?
২১৮। বার্ষিক মূল্যের ভিত্তিতে গৃহ সম্পত্তিকে কয়ভাগে ভাগ করা যায়?
২১৯। গৃহ সম্পত্তি খাতে উৎসে কর কর্তন বলতে কী বুঝ?
২২০। প্রকৃত বার্ষিক ভাড়া কাকে বলে?
২২১। গৃহ সম্পত্তির পৌর মূলা কে নির্ধারণ করেন?
২২২। গৃহ সম্পত্তি খাতে উৎসে কর কর্তনের শতকরা হার কত?
২২৩। গৃহ সম্পত্তি খাতে ব্যবহৃত ছয়টি অনুমোদনযোগ্য খরচের নাম লিখ।
২২৪। ঋণকৃত মূলধনের সুদ কি অনুমোদনযোগ্য খরচ হবে?
২২৫। বাড়ি ভাড়া ব্যাংকের মাধ্যমে পরিশোধ কী বাধ্যতামূলক?
২২৬। বাড়ি ভাড়ার ক্ষেত্রে কোন জরিমানার বিধান আছে কী?
২২৭। কৃষি আয়ের সংজ্ঞা দাও।
২২৮। কৃষি আয়ের ৪টি উদাহরণ দাও।
২২৯। অকৃষি আয় বলতে কী বুঝ?
২৩০। কৃষি আয়ের যেকোনো চারটি বৈশিষ্ট্যের বর্ণনা দাও।
২৩২। মূলধনী সম্পত্তির অবচয় কাকে বলে।
২৩৩। চা-বাগানের আয়ের কতটুকু ব্যবসায় খাতে আয় হিসাবে বিবেচিত হবে?
২৩৪। তামাক শিল্পের আয়ের কতটুকু কৃষি আয় হিসাবে বিবেচিত হবে?
২৩৫। চা-বাগানের আয়ের কতটুকু কৃষি আয় হিসাবে বিবেচিত হবে?
২৩৬। রাবার বাগানের আয়ের কতটুকু কৃষি আয় হিসাবে বিবেচিত হবে?
২৩৭। কৃষি আয়ের ক্ষেত্রে অনুমোদিত উৎপাদন খরচের পরিমাণ কত?
২৩৮। কৃষি খাতে আয় নির্ণয়ে ৪টি অনুমোদনযোগ্য খরচের নাম লিখ।
২৩৯। অনুমোদনযোগ্য খরচ হিসাবে ট্রাক্টরের অবচয়ের শতকরা হার কত?
২৪০। রাবার বাগানের আয়ের কতটুকু ব্যবসায় খাতে আয় হিসাবে বিবেচিত হবে?
২৪১। বাংলাদেশের কোন কোন জেলার জনগোষ্ঠির কৃষি আয় সম্পূর্ণ অকরধার্য?
২৪২। কৃষি আয় ও অকৃষি আয়ের মধ্যে পার্থক্য কি?
২৪৩। যখন একজন করদাতার একমাত্র আয়ের উৎস কৃষি হয়, তখন কৃষি আয় কতটুকু অকরধার্য হয়?
২৪৪। যেখানে করদাতা উৎপাদন ব্যয় সংক্রান্ত হিসাবের বই সংরক্ষণ করেন না সেক্ষেত্রে উৎপাদন খরচ
২৪৫। কৃষি খাতে আয়কে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় ও কি কি?
২৪৬। আংশিক কৃষি ও আংশিক ব্যবসায়িক আয় বলতে কী বুঝ?
২৪৭। কৃষি আয়ের দু'টি বৈশিষ্ট্য লিখ।
২৪৮। দু'টি আংশিক কৃষি আয়ের উদাহরণ দাও।
২৪৯। পাঁচটি অকৃষি আয়ের উদাহরণ দাও।
২৫০। কৃষিখাতে অকরধার্য আয়ের উল্লে¬খ আয়কর অধ্যাদেশের কোথায় আছে?
২৫১। ব্যবসায় বা পেশা খাতে আয় কী?
২৫২। পেশা বলতে কী বুঝ?
২৫৩। পেশার কয়েকটি উদাহরণ দাও।
২৫৪। ব্যবসায় বা পেশা খাতে অন-অনুমোদনযোগ্য খরচের কয়েকটি উদাহরণ দাও।
২৫৫। ব্যবসায় বা পেশা খাতে অনুমোদনযোগ্য ব্যয় বলতে কী বুঝ?
২৫৬। ব্যবসায় বা পেশা খাতে অনুমোদনযোগ্য পাঁচটি ব্যয়ের নাম লিখ।
২৫৭। কারবার বা পেশা খাতে আয় নির্ণয়ের আয়কর অধ্যাদেশের ধারাগুলো কী কী?
২৫৮।অবচয় কাকে বলে?
২৪৯। কম্পিউটার সফটওয়্যারের উপর অ্যামটাইজেশন ভাতার হার কত?
২৫০। অবচয় ধার্যের ভিত্তি কয়টি ও কী কী?
২৫১। মূলধনী লাভ হতে আয় কাকে বলে?
২৫২।সম্পত্তির বাজার মূল্য কাকে বলে?
২৫৩। আয়কর অধ্যাদেশের কোন কোন ধারায় মূলধনী লাভ খাতে আয় নির্ণয় করা হয়?
২৫৪। মূলধনী লাভ খাতে অনুমোদনযোগ্য খরচ কাকে বলে?
২৫৫। কারবার বা পেশার ক্ষেত্রে মূলধনী লাভ কখন অকরমুক্ত?
২৫৬। আয়কর আইন, ২০২৩ অনুযায়ী কোন কোন সম্পত্তিসমূহ মূলধনী সম্পত্তির আওতায় আসবে না?
২৫৭ । গৃহ সম্পত্তির ক্ষেত্রে মূলধনী লাভ কখন অকরমুক্ত?
২৫৮। মূলধনী লাভ খাতে অনুমোদনযোগ্য খরচগুলো কী কী?
২৫৯। করঅব্যাহতি প্রাপ্ত নয় এমন মূলধনী লাভ কী?
২৬০। মূলধনী সম্পত্তির ক্রয় বা অর্জন মূল্য বলতে কী বুঝ?
২৬১। সিকিউরিটির সুদ খাতে আয় কী?
২৬২। সিকিউরিটি সুদ খাতে আয় কত প্রকার ও কী কী?
২৬৩। সিকিউরিটি সুদের ক্ষেত্রে অনুমোদিত খরচ কাকে বলে?
২৬৪। অনুমোদিত (বাণিজ্যিক) সিকিউরিটি বলতে কী বুঝায়?
২৬৫। সরকার অনুমোদিত সিকিউরিটি বলতে কী বুঝ?
২৬৬। সিকিউরিটির সুদ খাতে আয় নির্ণয়ে অনুমোদনযোগ্য খরচগুলো কী?
২৬৭। করযোগ্য সরকার অনুমোদিত সিকিউরিটি বলতে কী বুঝ?
২৬৮। সিকিউরিটি সুদ খাতে আয়ের অনুমোদিত খরচের তিনটি উদাহরন।
২৬৯। লভ্যাংশ কাকে বলে?
২৭০। লভ্যাংশ হতে উৎসে কর কর্তনের হার কত?
২৭১। পোস্ট অফিস সেভিংস হিসাবের সুদের উপর করধার্যের হার কত?
২৭২। লটারির পুরষ্কারের উপর আয় করের হার কত?
২৭৩। ব্যাংক সুদের উপর উৎস করের হার কত?
২৭৪। ব্যাংক সঞ্চয়ী হিসাবের সুদের উপর উৎস করের হার কত?
২৭৬। ফার্মের সংজ্ঞা দাও।
২৭৭। করদাতা যে অংশীদারি ফার্মের সদস্য তার নাবালক সন্তানও যদি একই ফার্মের সদস্য হয় তবে উক্ত ফার্ম থেকে নাবালক সন্তানের আয় মোট আয়ের সাথে যুক্ত হবে কি?
২৭৮। বিবাহিতা কন্যাকে হস্তান্তরিত সম্পত্তি আয় বলে গণ্য হবে কি না?
২৭৯। সন্তানের জন্মদিন উপলক্ষে উপহার আয় বলে গণ্য হবে কিনা?
২৮০। স্ত্রীর নামে পাবলিক লিঃ কোম্পানির শেয়ার কিনেছেন যার উপর থেকে ৫০,০০০ টাকা লভ্যাংশ পেয়েছেন। এটি করধার্য হায় কিনা।
২৮১। বিনিয়োগ ভাতা বলতে কী বুঝ?
২৮২। মিউচ্যুয়াল ফান্ড বা একক তহবিলের লভ্যাংশ কত টাকা পযন্ত অকরধার্য।
২৮৩। কোন জেলার আদিবাসীদের আয় অকরধার্য?
৩৮৪। অকরধার্য আয় কাকে বলে?
২৮৫। গ্র্যাচুইটি ও অবসরভাতা কোন ধরনের আয়?
২৮৬। যদি কোন করদাতার কৃষি আয় বাতীত অন্য কোন আয় না থাকে তাহলে তার উক্ত খাতে আয়ের অকরধার্যে সীমা কতটুকুর
২৮৭। কর অব্যহতি প্রাপ্ত আয় কি? এ আয় কি বিনিয়োগ ভাতা হিসাবে গণ্য হবে।
২৮৮।কর অব্যাহতি প্রাপ্ত দান (খরচ) কী? উদাহরণ দাও এবং ইহা কীভাবে করদার্যের উদ্দেশ্যে দেখানো হয় ?
২৮৯।বিনিয়োগ ভাতার সর্বোচ্চ পরিমাণ কত?
২৯০। বৈদেশিক আয় কখন করমুক্ত হয়?
২৯১। বিনিয়োগ ভাতার কত ভাগ কররেয়াত পাওয়া যায়।
২৯২। কর অবকাশ পাওয়া শিল্প প্রতিষ্ঠানকে তার আয়ের কত ভাগ সেই প্রতিষ্ঠানে অথবা অন্য কোন প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে হবে।
২৯৩। তুমি একজন অবিভক্ত হিন্দু পরিবারের সদস্য। তোমায় পরিবার কর প্রদান করে থাকে, তাহলে তোমার পারিবারিক আয়ের অংশ কি অকরধার্য হবে?
২৯৪। অংশীদারি ফার্ম বা কারবার বলতে কী বুঝ
২৯৫। অংশীদারি কারবারের ক্ষেত্রে নুন্যতম সদস্য সংখ্যা কত জন?
২৯৬। অংশীদারি কারবারের মূল ভিত্তি কী?
২৯৭। অংশীদারি আইন কত সালের?
২৯৮। নাবালক অংশীদার কি লাভ-লোকসান উভয়ের জন্য দাবীদার?
২৯৯। অংশীদারি কারবার বন্ধ হওয়ার কত দিনের মধ্যে কারবার বন্ধ হওয়ার কথা জানাতে হবে?
৩০০। বন্ধ হওয়া ফার্মের কর নির্ধাণে ডেপুুটি কর কমিশনার কত দিনের নোটিশে মোট আয় ও অন্যান্য তথ্যাদি প্রদানের জন্য ফার্মের অংশীদারকে আদেশ দিতে পারেন?
৩০১। কখন ডেপুটি কর কমিশনার বন্ধ ফার্মের উপর জরিমানা ধার্য করতে পারেন?
৩০২। অংশীদারি ফার্মের কারবার বা পেশা বন্ধ হয়ে গেলে কীভাবে কর নির্ধারণ করতে হবে?
৩০৩। অংশীদারি কারবার বন্ধ হওয়ার কত দিনের মধ্যে উঈঞ কে জানানো হয়?
৩০৪। অংশীদারি কারবারে করযোগ্য আয়ের ন্যূনতম সীমা কত?
৩০৫। অংশীদারি কারবারে কে কর প্রদান করে।
৩০৬।কর রেয়াতযোগ্য বিনিয়োগের কয়েকটি খাত আলোচনা করুন।
৩০৭।কর দিবসের মধ্যে রিটার্ন দাখিলে ব্যর্থতার ক্ষেত্রে বিনিয়োগজনিত কর রেয়াতের প্রাপ্যতা আলোচনা করুন।
৩০৮। ফার্ম বা ব্যক্তি-সংঘের আয়ের অংশ আলোচনা করুন।
৩০৯। ভাড়া হইতে আয় পরিগণনার ক্ষেত্রে বিয়োজন কি কি ।
৩১০। অংশীদারি কারবারের ন্যূনতম আয় কত হলে তাকে কর দিতে হবে এবং কত দিতে হবে? (আয়কর আইন ২০২৩ অনুসারে)।
৩১১। অংশীদারি কারবারের মুলধনী লাভ খাতে আয় কখন অকরধার্য হবে?
৩১২। অংশীদারি ফার্মের আয়ের উপর গড় হারে কর ছাড় নির্ণয়ের সূত্রটি লেখ।
৩১৩। মূল বেতন
৩১৪। মহার্ঘ ভাতা
৩১৫। শ্রান্তি বিনোদন ভাতা
৩১৬। কর রেয়াতযোগ্য আয়/ বিনিয়োগ ভাতা কাকে বলে?
৩১৭। ডিপোজিট পেনশন স্কিমে দান কত টাকা পর্যন্ত অনুমোদিত বিনিয়োগ?
৩১৮। কম্পিউটার বা ল্যাপটপ ক্রয় বাবদ কত টাকা অনুমোদিত বিনিয়োগ হিসাবে বিবেচিত।
৩১৯। অব্যাখ্যায়িত বিনিয়োগ কি আয়?
৩২০। একক ব্যক্তির আয়ের খাত কয়টি?
৩২১। সরকারি কর্মকর্তার বেতন খাতে কোন কোন আয় করযোগাঃ
৩২২। একজন মন্ত্রী/ স্পীকার/ সংসদ সদস্য/উপদেষ্টার সরকার কর্তৃক প্রাপ্ত সম্মানির কোন কোন অংশ করযোগ্য?
৩২৩।রাষ্ট্রপতির ত্রাণ তহবিলে দান কি বিনিয়োগ ভাতার মধ্যে আসবে।
৩২৪। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান কি বিনিয়োগ ভাতার মধ্যে অন্তর্ভুক্ত হবে।
৩২৫।ফার্ম বা ব্যক্তিসংঘ হতে প্রাপ্ত আয় কি মোট আয়ের অন্তর্ভুক্ত হবে?
৩২৬।স্বামী/স্ত্রী বা অপ্রাপ্তবয়স্ক সন্তানের আয় কি করদাতার মোট আয়ের অন্তর্ভুক্ত হবে?
৩২৭। বাণিজ্যিক গৃহ সম্পত্তি হতে আয় নিরূপণের ক্ষেত্রে 'মেরামত ও রক্ষণাবেক্ষণ' খাতে অনুমোদনযোগ্য
৩২৮। ব্যক্তি করদাতার ক্ষেত্রে বিনিয়োগ ভাতার সর্বোচ্চ সীমা কত?
৩২৯। চাকরি হতে আয় এর ধারা উল্লেখ করুন।
৩৩০। কোন করদাতা কর্তৃক তাহার চা বাগানে চাষকৃত এবং তাহার নিজস্ব ফ্যাক্টরীতে উৎপাদিত চা এর বিক্রয়লব্ধ আয় কোন খাতের আয় হিসাবে গণ্য হইবে?
৩৩১। একজন ব্যক্তির ব্যবসা বা পেশা খাতে আয় ভিন্ন অন্য কোন আয় নাই। কিন্তু তিনি হিসাবের সঠিক খাতাপত্র সংরক্ষণ করেন না। তিনি কি স্বনির্ধারণী পদ্ধতিতে তাহার আয়কর রির্টান দাখিল করিতে পরিবেন?
৩৩২। বাণিজ্যিক গৃহ-সম্পত্তির ক্ষেত্রে বার্ষিক মূল্যের কত শতাংশ মেরামত খরচ অনুমোদন করা হয়?
৩৩৩। বেতন আয় নিরূপণে যাতায়াত ভাতা কত টাকা পর্যন্ত করমুক্ত?
৩৩৪। বেতন পুরকগুলো কী?
৩৩৫। উৎস স্থলে কর কর্তন বলতে কী বুঝায়?
৩৩৬। কর পরিশোধের পন্থাগুলো কী কী?
৩৩৭। কর আদায় কী?
৩৩৮। উৎসে কর্তনকৃত অর্থ কর্তনকারী কর্তৃপক্ষ কখন সরকারি কোষাগারে জমা করে?
৩৩৯। নতুন করদাতার ক্ষেত্রে অগ্রিম কর প্রদানের আইনী বিধান কী?
৩৪০। লভ্যাংশ হতে উৎসে কর কর্তনের হার কত?
৩৪১। মিউচ্যুয়াল ফান্ড বা একক তহবিলের আয় কত টাকা পর্যন্ত অকরধার্য ।
৩৪২। কোন জেলার আদিবাসীদের আয় অকরধার্য?
৩৪৩। গ্র্যচুইটি ও অবসরভাতা কোন ধরনের আয়?
৩৪৪।যদি কোন করদাতার কৃষি আয় ব্যাতীত অন্য কোন আয় না থাকে তাহলে তার উক্ত খাতে আয়ের অকরবার্গ সীমা কত।
৩৪৫। ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজের আয় এর অকরধার্যের বিধান কী?
৩৪৬। দ্বৈত কর কী?
৩৪৭। উৎসে কর কর্তনে ব্যর্থতার পরিণাম কী?
৩৪৮। উৎসে কর্তনকৃত অর্থ কর্তনকারী কর্তৃপক্ষ কখন সরকারি কোষাগারে জমা করে?
৩৪৯। চূড়ান্ত করদায় পরিশোধ কী?
৩৫০। লভ্যাংশ হতে উৎসে কর কর্তনের হার কত?
৩৫১।। গৃহ-সম্পত্তির উৎসে কর কর্তনের হার কত যখন মাসিক প্রদত্ত ভাড়ার পরিমাণ ৪০,০০০ টাকার অধিক নয়?
৩৫২। রিটার্নের ভিত্তিতে কর প্রদান কাকে বলে?
৩৫৩।কর কর্তনের সার্টিফিকেট বলতে কী বুঝ?
৩৫৪। ব্যাংক জমার সুদের উৎসে কর কর্তনের হার কত?
৩৫৫। ডিমান্ড নোটিশের ভিত্তিতে কর প্রদান কী?
৩৫৬। জাতীয় সংসদ সদস্যদের আয়ের উপর কী উৎস কর কর্তন প্রযোজ্য হবে।
৩৫৭। অভিনেতা, অভিনেত্রী, সঙ্গীত শিল্পী ও প্রযোজকদের পরিশোধের উপর উৎস কর কত?
৩৫৮। ভবিষ্যত তহবিল কত ধরনের?
৩৫৯। সরকারি ভবিষ্য তহবিলে সুদের হার করা
৩৬০। অনুমোদিত ভবিষ্যত তহবিলের সুদের হার কত
৩৬১। সরকারি ভবিষ্যত তহবিলের সুদ করযোগ্য কিনা?
৩৬২। সরকারি ভবিষ্যত তহবিলে বিনিয়োগ কররেয়াতযোগ্য বিনিয়োগ কি না?
৩৬৩। বার্ধক্য তহবিল কী?
৩৬৪। অননুমোদিত ভবিষ্যত তহবিল কী?
৩৬৫। বর্তমানে বিনিয়োগ কররেয়াতযোগ্য আয়ের সর্বোচ্চ সীমা কত?
৩৬৬।অনুমোদিত ভবিষ্যত তহবিলে বিনিয়োগ করযোগ্য কি না?
৩৬৭। অনুমোদিত ভবিষ্যত তহবিলে জমা বিনিয়োগ ভাতার অন্তর্ভুক্ত হবে কি না?
৩৬৮। সরকারি ভবিষ্যত তহবিলে মূল বেতনের কত অংশ সর্বোচ্চ জমা দিতে হবে?
৩৬৯। অনুমোদিত ভবিষ্যত তহবিল নিয়োগকর্তা সর্বোচ্চ কত % অর্থ দান করবে?
৩৭০। বার্ধক্য তহবিলের সুবিধা কী?
৩৭১। চাকরির আয় হইতে উৎসে কর কর্তন
৩৭২। উপদেষ্টা বা পরামর্শ উৎসে কর কর্তন
৩৭৩।পোস্ট অফিস সঞ্চয় ব্যাংকে রক্ষিত অর্থের সুদ হইতে প্রাপ্ত আয়ের উপর উৎসে কর কর্তন
৩৭৪। সঞ্চয় পত্রের মুনাফা হইতে কর কর্তন
৩৭৫। ভাড়া হইতে উৎসে কর কর্তন
৩৭৬। রিয়েল এস্টেট উন্নয়নকারির (ডেভেলপার) নিকট হইতে ভূমির মালিক কর্তৃক প্রাপ্ত আয় হইতে কর কর্তন
৩৭৭। TDS বা উৎসে কর কর্তনকারী সত্ত্বা।
৩৭৮। টিডিএস কি?
৩৮০। অগ্রিম কর পরিশোধে ব্যর্থতার জন্য সুদ আরোপের বিধান কি?
৩৮১। উৎসে করের রিটার্ন সম্পর্কে আলোচনা করুন।
৩৮২। অগ্রিম কর পরিশোধের বিধান আলোচনা করুন।
৩৮৩। অগ্রিম করের পরিমাণ এবং তাহা পরিশোধের সময় আলোচনা করুন।
৩৮৪। উৎসে কর্তনকৃত বা সংগৃহীত কর পরিশোধের পদ্ধতি ।
৩৮৫। অগ্রিম করের কিস্তি প্রদানে ব্যর্থতার বিধান কি?
৩৮৬। অনুমোদিত গ্রাচুইটি ফান্ড কী?
৩৮৭। ঢাকা, নারায়নগঞ্জ ও গাজীপুরে অবস্থিত সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে উৎসে কর কর্তনের হার কত?
৩৮৮। আমদানি পর্যায়ে উৎস করের সর্বোচ্চ হার কত?
৩৮৯। উইথহোল্ডার শনাক্তকরণ নম্বর এর বিধান রয়েছে কোন ধারায়?
৩৯০। কোম্পানির কর নির্ধারণ কী?
৩৯১। পাবলিকলি ট্রেডেড কোম্পানি কী?
৩৯২। কোম্পানির ন্যূনতম কর কিভাবে নির্ণয় করা হয়?
৩৯৩। কোম্পানির করদায় কীভাবে নির্ধারিত হয়?
৩৯৪। যৌথ মূলধনী কারবারে কে কর প্রদান করে।
৩৯৫। যৌথমূলধনী কারবারের আয় ন্যূনতম কত হলে কর দিতে হয়?
৩৯৬। সিগারেট প্রস্তুুতকারক কোম্পানির আয়করের হার কত?
৩৯৭।ব্যাংক, বিমা কোম্পানি ও অন্যান্য অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠানের মার্চেন্ট ব্যাংক ব্যতীত আয়ের উপর করের হার কত?
৩৯৮। মার্চেন্ট ব্যাংকের আয়ের উপর করের হার কত?
৩৯৯। মোবাইল ফোন অপারেটর কোম্পানির আয়ের উপর করের হার কত?
৪০০। অনিবাসী করদাতার করের হার কত?
৪০১। কোম্পানির ক্ষেত্রে কোন সর্বনিম্ন করের হার আছে কি
৪০২। পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা কত?
৪০৩। সংঘস্মারক কী?
৪০৫। স্মারকলিপি কী?
৪০৬। ট্রান্সফার প্রাইসিং কী?
৪০৭। যৌথ মূলধনী কারবারের আয় কর ন্যূনতম কত দিতে হয়?
৪০৮। ব্যাংক, বিমা কোম্পানি, অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান, সিগারেট প্রস্তুুতকারী কোম্পানি ও মোবাইল ফোন অপারেট কোম্পানি ব্যতীত অন্যান্য সকল কোম্পানির ক্ষেত্রে করের হার কত?
৪০৯। ব্যাংক, বিমা কোম্পানি, অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান ও মোবাইল কোম্পানি ব্যতীত অন্যান্য কোম্পানির ক্ষেত্রে করের হার কত?
৪১০। স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ব্যাংকের করহার কত?
৪১১। জাতীয় রাজস্ব বোর্ড কী?
৪১২। প্রধান কর কমিশনারকে কে নিয়োগ দিবেন?
৪১৩। আয়কর কর্তৃপক্ষ কাদের দ্বারা নিয়োগপ্রাপ্ত হয়ে থাকে?
৪১৪। জাতীয় রাজস্ব বোর্ডের প্রধানের পদের নাম কী? তিনি কিভাবে নিয়োগ প্রাপ্ত হন?
৪১৫। অ্যাপিলেট কর কমিশনারের সিদ্ধান্তের বিরুদ্ধে করদাতা কার কাছে আপীল করতে পারে?
৪১৬। মুখ্য কর কমিশনারের প্রধান কাজ কী?
৪১৭। একজন ইনকাম ট্যাক্স প্রাকটিশনারের কর অ্যাপিলেট ট্রাইব্যুনালের সদস্য হওয়ার জন্য কি অভিজ্ঞতার প্রয়োজন ?
৪১৮। একজন চার্টার্ড একাউন্ট্যান্টের কর আপিলেট ট্রাইব্যুনালের সদস্য হওয়ার জন্য কি অভিজ্ঞতার প্রয়োজন?
৪১৯। কর আদায়কারী কর্মকর্তার প্রধান দায়িত্ব কী?
৪২০। মহাপরিচালক পরিদর্শন (কর) এর সংজ্ঞা দাও।
৪২১। উপ কর কমিশনার এর সংজ্ঞা দাও।
৪২২। কর কমিশনার এর সংজ্ঞা দাও।
৪২৩। বিচার বিভাগীয় কর্তৃপক্ষ কারা?
৪২৪। অ্যাপিলেট ট্রাইবুনাল কী?
৪২৫। জাতীয় রাজস্ব বোর্ড কয়টি শাখায় বিভক্ত?
৪২৬ । কর কমিশনার (আপীল) এক সংজ্ঞা দাও।
৪২৭। বর্তমানে কতটি কর অঞ্চল আছে।
৪২৮। সহকারী কর কমিশনার এর সংজ্ঞা দাও।
৪২৯। মহাপরিচালক (প্রশিক্ষণ) এর সংজ্ঞা দাও।
৪৩০। অ্যাপিলেট ট্রাইবুনালের প্রধানকে কী বলে?
৪৩১। পরিদর্শন, যুগ্ম কর কমিশনার এর সংজ্ঞা দাও।
৪৩২। কে কর ফাঁকি উদঘাটন এবং প্রতিরোধে কাজ করে?
৪৩৩। বিচার বিভাগীয় সদস্য হওয়ার যোগ্যতা কী?
৪৩৪। মহাপরিচালক সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল এর সংজ্ঞা দাও।
৪৩৫। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং সদস্যগণ কাদের দ্বারা নিয়োগ প্রাপ্ত হয়ে থাকেন?
৪৩৬। কর আদায়কারী অফিসার এর সংজ্ঞা দাও।
৪৩৭। একজন কষ্ট এন্ড ম্যানেজমেন্ট এক্যাউন্ট্যান্ট এর কর আপিলেট ট্রাইব্রানালে সদস্য হওয়ার জন্য কি অভিজ্ঞতার প্রয়োজন।
৪৩৮। জাতীয় রাজস্ব বোর্ডের যেকোনো তিনটি ক্ষমতা ও কার্যবলি বর্ণনা কর।
৪৩৯। অ্যাপিলেট ট্রাইব্যুনালের মূল সদস্য সংখ্যা কতজন?
৪৪০। সহকারী কর কমিশনার কর্তৃক কতটাকা পর্যন্ত কর অব্যাহতি দিতে পারেন?
৪৪১। সর্বোত্তম বিচার ভিত্তিক কর নির্ধারণ কী?
৪৪২। জাতীয় রাজস্ব বোর্ড এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
৪৪৩। অ্যাপিলেট ট্রাইব্যুনালের বিচার বিভাগীয় সদস্য কি কি যোগ্যতা থাকতে হয়?
৪৪৪। অতিরিক্ত সহকারী কর কমিশনার কর্তৃক কত টাকা পর্যন্ত কর অব্যাহতি দিতে পারেন।
৪৪৫। NBR-এর পূর্নরূপ লেখ ?
৪৪৬। মৃত ব্যক্তির কর নির্ধারণ আইনের বিধান কী?
৪৪৭। আয়কর মামলার চূড়ান্ত নিষ্পত্তি স্থল কোথায়।
৪৪৮। আয়করের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের ভূমিকা কী?
৪৪৯। আপিল কী?
৪৫০।আপিল কর্তৃপক্ষ কারা?
৪৫১। কখন অ্যাপিলেট ট্রাইব্যুনালে আপিল করা যাবে?
৪৫২। কখন হাইকোর্ট ডিভিশনে রেফারেন্সের জন্য যাওয়া যাবে?
৪৫৩। কোম্পানি ব্যতীত অন্যান্য করদাতা উপকর কমিশনারের আদেশের বিরুদ্ধে কোথায় আপিল করতে পারবে?
৪৫৪। কোম্পানি করদাতা উপকর কমিশনারের আদেশের বিরুদ্ধে কোথায় আপিল করতে পারবে?
৪৫৫। হাইকোর্ট ডিভিশনের আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে কি না?
৪৫৬। উচ্চ আদালত কি আয়কর মামলার বিচার করতে পারে।
৪৫৭।ডেপুটি কর কমিশনারের বিরুদ্ধে কোথায় আপিল করা যায়?
৪৫৮। অ্যাপিলেট যুগ্ম কমিশনারের নিকট কতদিনের মধ্যে আপিল করতে হবে।
৪৫৯। রেফারেন্স কর্তৃপক্ষ কারা?
৪৬০। অ্যাপিলেট ট্রাইবুনালের সভাপতি কে হয়?
৪৬১। বিকল্প বিরোধ নিষ্পত্তিতে বেঞ্চ বলতে কী বুঝ?
৪৬২। ২০২৩ সালের আয়কর আইনের অধীনে জরিমানা ধার্যের কর্তৃপক্ষ কারা?
৪৬৩। ডেপুটি কর কমিশনার কিসের জন্য সরাসরি জরিমানা আরোপ করতে পারে।
৪৬৪। উপকর কমিশনার কর্তৃক জরিমানা আরোপের ধারা প্রয়োগের ক্ষেত্রে কে তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেন?
৪৬৫। কারা যেকোনো অপরাধের জন্য করদাতাকে সরাসরি জরিমানা প্রায়োগ করতে পারে?
৪৬৬। আয়কর আইনে বিভিন্ন অপরাধে জরিমানার বিধান লিখ।
৪৬৭। আয়কর আইন অনুযায়ী বিভিন্ন অপরাধের শাস্তির বিধানগুলো লেখ।
৪৬৮। কর নিরীক্ষা বলতে কী বুঝ?
৪৬৯।কর এড়ানো কাকে বলে?
৪৭০। আইনের আওতায় কর এড়ানোর বিভিন্ন কৌশলগুলো আলোচনা কর।
৪৭১। কর অবকাশ সুবিধাপ্রাপ্ত কয়েকটি প্রতিষ্ঠানের নাম লিখ।
৪৭২। কী কী কারণে কর অবকাশ বাতিল হতে পারে?
৪৭৩। কমিশনারের রিভিশনের কত দিনের মধ্যে,কার কাছে,কত টাকা ফি জমা দিতে হয়।
৪৭৪। আপিল দায়েরের সময়সীমা ও কত টাকা ফি জমা দিতে হয়।
৪৭৫। আপিল ট্রাইব্যুনালে আপিল দায়েরের সময় কত দিন?
09/07/2025
ITP Exam 2024 এর মৌখিক পরীক্ষার সময়সূচি
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Saturday | 09:00 - 17:00 |
| Sunday | 09:00 - 17:00 |