VaTax Compliance Solution

VaTax Compliance Solution

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from VaTax Compliance Solution, Tax preparation service, Gulshan 2, Dhaka.

✅ Income Tax Return Preparation & e-Return Filing
✅ VAT Registration & VAT Return Filing
✅ VAT & TDS Audit Assistance
✅ VAT & Tax Assessment Representation
✅ Appeal & Tribunal Representation
✅ High Court Tax Litigation Support
✅ e-TIN & BIN Registration

13/08/2026

করের চাপ সাধারণ জনগণের উপর

13/08/2026

২০২৬-২৭ করবর্ষে ৫% Tax Rebate পেতে কী করতে হবে জানেন?

11/08/2026
Photos from VaTax Compliance Solution's post 06/08/2026

দ্রুতই একটা ভালো খবর আসবে আশাবাদী!
Dhaka Taxes Bar Association - DTBA

06/08/2026

সারা দেশের সকল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে আগামী ৩১ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে e VAT System এর মাধ্যমে "উপকরণ উৎপাদ সহগ ঘোষণা (মূল্য ঘোষণা)" অর্থাৎ "মূসক-৪.৩" হালনাগাদ করার নির্দেশনা দেয়া হয়েছে।

উল্লেখ্য, এখন থেকে হার্ড কপির পরিবর্তে শুধুমাত্র e VAT System এর মাধ্যমে মূসক ৪.৩ দাখিল করতে।

06/08/2026

৩০শে সেপ্টেম্বর এর মধ্যে রিটার্ন সাবমিট এ প্রণোদনা বা ইন্সেন্টিব প্রাপ্তির এর নিয়ম-

📢 ই-রিটার্নে প্রত্যাশিত ইনসেনটিভ পাচ্ছেন না—ক্যালকুলেশনে কি ভুল হচ্ছে?

অনেকেই আমাকে নক দিয়ে জানতে চেয়েছেন—

“ইনসেনটিভ হিসেবে যে পরিমাণ টাকা পাওয়ার কথা, তা পাচ্ছি না। অনলাইনে কি ক্যালকুলেশন ভুল দেখাচ্ছে?”

উত্তর: না, অনলাইনের ক্যালকুলেশন ঠিক আছে।

ইনসেনটিভের হার ৫% বা সর্বোচ্চ ২৫,০০০ টাকা। তবে এই ৫% ইনসেনটিভ আপনার মোট কর বা নেট করদায়ের ওপর পাওয়া যাবে না। আইনে বলা হয়েছে, ইনসেনটিভ পাওয়া যাবে পরিশোধযোগ্য করের ওপর।

তাহলে জানতে হয়, পরিশোধযোগ্য কর কী?

নেট করদায় থেকে ইতোমধ্যে পরিশোধিত কর বাদ দেওয়ার পর রিটার্নের সঙ্গে যে অর্থ পরিশোধ করতে হবে, সেটিই পরিশোধযোগ্য কর।

ইতোমধ্যে পরিশোধিত করের মধ্যে থাকতে পারে—

✅ উৎসে কর্তিত কর (TDS)
✅ উৎসে সংগৃহীত কর (TCS)
✅ অগ্রিম পরিশোধিত কর (Advance Tax)

অর্থাৎ—

পরিশোধযোগ্য কর = নেট করদায় − উৎসে কর্তিত/সংগৃহীত কর − অগ্রিম পরিশোধিত কর

এই অবশিষ্ট পরিশোধযোগ্য করের ওপরই ৫% ইনসেনটিভ পাওয়া যাবে; আপনার সম্পূর্ণ নেট করদায়ের ওপর নয়।

আবার ইনসেনটিভ বেশি পাওয়ার জন্য ইচ্ছা করলেই পুরো কর রিটার্নের সঙ্গে পরিশোধ করার সুযোগ নেই। যেসব করদাতার আয় ১০ লাখ টাকার বেশি, তাঁদের ক্ষেত্রে নেট করদায়ের ন্যূনতম ৭৫% অগ্রিম কর হিসেবে পরিশোধ করতে হয়। তা না হলে প্রযোজ্য ক্ষেত্রে ১০% হারে সুদ আরোপ হতে পারে।

🔎 একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বুঝে নেওয়া যাক—

ধরা যাক, একজন করদাতার—

নেট করদায় = ১,০০,০০০ টাকা
উৎসে কর্তিত কর = ৬০,০০০ টাকা
অগ্রিম পরিশোধিত কর = ১৫,০০০ টাকা

তাহলে তাঁর পরিশোধযোগ্য কর হবে—

১,০০,০০০ − ৬০,০০০ − ১৫,০০০ = ২৫,০০০ টাকা

এখন ৫% হারে ইনসেনটিভ হবে—

২৫,০০০ × ৫% = ১,২৫০ টাকা

অর্থাৎ, তাঁর নেট করদায় ১,০০,০০০ টাকা হলেও ইনসেনটিভ হিসাব করা হবে শুধু ২৫,০০০ টাকা পরিশোধযোগ্য করের ওপর। তাই তিনি ইনসেনটিভ পাবেন ১,২৫০ টাকা।

বিশেষ করে বেসরকারি চাকরিজীবীরা অনেক ক্ষেত্রে এই সুবিধা একেবারেই পাবেন না অথবা খুব কম পাবেন। কারণ তাঁদের বিনিয়োগজনিত কর রেয়াত সমন্বয়ের পর অধিকাংশ বা সম্পূর্ণ কর সাধারণত বেতন থেকেই উৎসে কেটে নেওয়া হয়। ফলে রিটার্নের সঙ্গে পরিশোধযোগ্য কর খুব কম থাকে বা থাকেই না।

সুতরাং, ই-রিটার্নে ইনসেনটিভের পরিমাণ কম দেখালে আগে দেখতে হবে—আপনার নেট করদায় কত এবং উৎসে কর্তিত, সংগৃহীত ও অগ্রিম কর বাদ দেওয়ার পর প্রকৃত পরিশোধযোগ্য কর কত রয়েছে।






Want your business to be the top-listed Accountant in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Gulshan 2
Dhaka
1212