TaxNest & Corporate Advisory

TaxNest & Corporate Advisory

Share

Professional services in Tax, VAT, Accounting & RJSC compliance.

29/01/2026

আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বৃদ্ধি।

21/01/2026

ট্যাক্স রিটার্ন না জমা দিলে কি ব্যাবস্থা, জানাচ্ছেন এনবিআর প্রধান আব্দুর রহমান খান এফসিএমএ।

নির্দিষ্ট সময়ের মাঝে আপনার রিটার্ন দাখিল করুন।

20/01/2026

🚗 ব্যক্তিগত গাড়ি আছে? জেনে নিন আয়কর আইন ২০২৩-এর ১৫৩ ধারা ও অগ্রিম কর!
আপনার যদি ব্যক্তিগত গাড়ি (কার, জিপ বা মাইক্রোবাস) থাকে, তবে ফিটনেস নবায়ন বা নিবন্ধনের সময় আপনাকে একটি নির্দিষ্ট হারে অগ্রিম আয়কর পরিশোধ করতে হয়। আয়কর আইন ২০২৩-এর ১৫৩ ধারা অনুযায়ী এই নিয়মটি পরিচালিত হয়।

⚖️ ১৫৩ ধারার মূল কথা:
আইন অনুযায়ী, একজন ব্যক্তিগত মোটরযানের মালিকের ওই গাড়ি রক্ষণাবেক্ষণ করার মতো প্রয়োজনীয় আয় আছে বলে গণ্য করা হয়। তাই ফিটনেস নবায়নের সময় অগ্রিম কর দেওয়া বাধ্যতামূলক।

💰 গাড়ির সিসি (CC) অনুযায়ী অগ্রিম করের হার:
গাড়ির ইঞ্জিন ক্যাপাসিটির ওপর ভিত্তি করে করের পরিমাণ নির্ধারিত হয়:

১৫০০ সিসি পর্যন্ত: ২৫,০০০ টাকা।

১৫০১ থেকে ২০০০ সিসি: ৫০,০০০ টাকা।

২০০১ থেকে ২৫০০ সিসি: ৭৫,০০০ টাকা।

২৫০১ থেকে ৩০০০ সিসি: ১,২৫,০০০ টাকা।

৩০০১ থেকে ৩৫০০ সিসি: ১,৫০,০০০ টাকা।

৩৫০০ সিসির বেশি: ২,০০,০০০ টাকা।

মাইক্রোবাস (প্রতিটি): ৩০,০০০ টাকা।

⚠️ একাধিক গাড়ি থাকলে কী হবে?
আপনার নামে যদি একাধিক গাড়ি থাকে, তবে দ্বিতীয় গাড়ি এবং তার পরবর্তী প্রতিটি গাড়ির জন্য নির্ধারিত করের চেয়ে ৫০% বেশি হারে কর দিতে হবে।

✅ মনে রাখা জরুরি:

১. এই অগ্রিম কর আপনার বার্ষিক আয়কর রিটার্নের সময় মোট করদায়ের সাথে সমন্বয় করা যাবে।

২. সরকারি গাড়ি, বিদেশি মিশন বা কূটনৈতিক গাড়ির ক্ষেত্রে এই কর প্রযোজ্য নয়।

৩. ধারা ১৬৬ এর উপ-ধারা (২) অনুসারে রিটার্ন দাখিল হইতে অব্যাহতিপ্রাপ্ত করদাতাগণ;

৪. গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা;

৫. অগ্রিম কর পরিশোধ করিতে হইবে না মর্মে বোর্ড হইতে সার্টিফিকেট গ্রহণকারী কোনো প্রতিষ্ঠান

🛣️যেইক্ষেত্রে কোনো ব্যক্তি এই ধারা এর অধীন অগ্রিম কর পরিশোধ করেন, এবং উক্ত ব্যক্তির নিয়মিত উৎসের আয়ের উপর প্রযোজ্য করদায় উক্ত অগ্রিম কর অপেক্ষা কম হয়, সেইক্ষেত্রে উক্ত ব্যক্তির উক্ত আয়বর্ষে এইরূপ ধারণাগত আয় ছিল মর্মে গণ্য হইবে যাহার উপর গণনাকৃত করদায় এই-ধারা এর অধীন সংগৃহীত। এবং এই ধারা এর অধীন পরিশোধকৃত অগ্রিম কর ফেরতযোগ্য হইবে না।

13/01/2026

যাদের টিন নেওয়া আছে তারা অবশ্যই ৩১ জানুয়ারী ২০২৬ এর মাঝে রিটার্ন জমা করুন

Photos from TaxNest & Corporate Advisory's post 07/01/2026

যারা মনে করেন—

“ট্যাক্স রিটার্ন তো সাবমিট করতেই হবে, যেভাবে পারি করে দিলাম, যা ইচ্ছে দিলাম, যার মাধ্যমেই পারি জমা দিলাম”

অনলাইন রির্টান প্রদানকে যারা সহজভাবে নিচ্ছেন, দায়সারাভাবে রিটার্ন জমা দিচ্ছেন তারা সতর্ক হউন।

এই ব্যক্তির নামে ১৫,০০,০০০ টাকা সঞ্চয়পত্র ছিল,
কিন্তু তা রিটার্ন ফাইলে দেখানো হয়নি।
ফলাফল হিসেবে—
এই অঘোষিত সঞ্চয়পত্রের উপরই ২২৪,২৫০ উক্ত পরিমাণ ট্যাক্সের দায় সৃষ্টি হয়েছে।

তাই মনে রাখবেন—
রিটার্ন সাবমিট করা মানেই দায় শেষ নয়,
সঠিকভাবে ও সম্পূর্ণ তথ্য দিয়ে রিটার্ন সাবমিট করাটাই আসল।

ধন্যবাদ সবাইকে


বাজেটে করদাতাদের করমুক্ত আয়সীমা বাড়তে পারে 10/05/2025

আগামী অর্থবছরে বাড়তে পারে ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক করমুক্ত আয়সীমা। বর্তমানে বার্ষিক আয়ে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত করমুক্ত আয়সীমা রয়েছে। এই সীমা আরও ২৫ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে।

বাজেটে করদাতাদের করমুক্ত আয়সীমা বাড়তে পারে আসন্ন বাজেটে একজন করদাতার বার্ষিক করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা থেকে ৪ লাখ টাকা পর্যন্ত প্রস্তাব করা হতে পার....

03/10/2023

আয়কর আইন ২০২৩ এর ধারা ১৬৬ (গ) কোন গণকর্মচারী হন রির্টান দাখিল বাধ্যতামূলক এবং ধারা ১৬৭ (১) সকল গণকর্মচারী আবশ্যিকভাবে পরিসম্পদ ও দায়ের বিবরণী দাখিল করিবেন।
অর্থাৎ এই আইন ধারা গ্রেড ১ থেকে গ্রেড ২০ পর্যন্ত সকল গণকর্মচারীর আয়কর রিটার্ন ও সম্পদ ও দায়ের বিবরণী দাখিল বাধ্যতামূলক।

#রিটার্ন

28/08/2023

As per ITO 1984, profit on the sale of the property was considered as final tax liability but now that is considered as minimum tax.

The problem is that Those who have received property by inheritance and started property value as unknown whether they have to pay tax on the whole sales amount.

According to ITA, sec 58, here market price of that property on acquisition date will be considered and tax will be imposed on gain, if any, which will be difference between value received from sale proceed and acquisition price.

Want your business to be the top-listed Accountant in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Dhaka
1212

Opening Hours

Monday 09:00 - 00:30
Tuesday 09:00 - 00:30
Wednesday 09:00 - 00:30
Thursday 09:00 - 00:30
Friday 09:00 - 00:30
Saturday 09:00 - 00:30
Sunday 09:00 - 00:30