14/09/2025
Whisper In The Wind
Ideas of the Amature
14/09/2025
শকুনের চোখ পড়েছে! দেশটার সামনে খুবই বিপদ!
খোপের মুরগি, বনে থাকলেই কী, আর ঘরে থাকলেই কী, কোনটাই নিরাপদ না!
আমেরিকা, ভারত, না কী চায়না, কে, আমাদের প্রকৃত বন্ধু? আসলে বাংলাদেশ বন্ধুহীন রাষ্ট্র যে সবার মুখ রক্ষা করেই চলে!
" সবার সাথে বন্ধুত্ব কারও সাথে শত্রুতা নয় " কথাটা বাহারী বটে কিন্তু বাস্তবতা হল, আপনি কারই বন্ধু নন, বরং কারও কারও শত্রু বটে !
ব্যাপারটা অনেকটা এরকম যে, আপনি বাংলাদেশে বাস করেন কিন্তু কোন রাজনৈতিক দল করেন না! সুস্থ মানুষ জামা গায়ে না দিলে যেমন বেখাপ্পা, বাংলাদেশে বাস করে রাজনৈতিক দল না করাও বেমানান! বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের অবস্থান অনেকটা একই রকমের বেখাপ্পা!
ভারত বাংলাদেশের বন্ধু হওয়ার চেষ্টা করছে, কিন্তু অর্থনৈতিক দিক বিবেচনা করলে সব সময় লাভের পাল্লা ভারতের দিকেই বেশী থাকে! তাই বন্ধু হওয়ার দৌড়ে ভারতের আরষ্ঠ মনভাভ বাংলাদেশকে নেতীয়ে দেয়!
চায়না বাংলাদেশকে অর্থনৈতিক দিক থেকে নানা ভাবে সহযোগীতা দিয়ে থাকে। বিশেষকরে পদ্মা সেতু নির্মানে চায়নার সহযোগীতা অনস্বীকার্য! কিন্তু রাজনৈতিক দিক থেকে চায়না বাংলাদেশ কে চাপে রাখতে চায়! কে না জানে, চায়না মায়ান্মার কে একটা শক্ত ধমক দিলে রোহিংগা সমস্যা রাতারাতি সমাধান সম্ভব, কিন্তু চায়না সবসময় জাতিসংঘে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে থাকে! এটাও সত্য, যদি কখনো যুদ্ধ বাধে, চায়না বাংলাদেশ নয়, মায়ান্মারের পক্ষ নিবে !
আর আমেরিকা যার বন্ধু তার শত্রুর দরকার নেই! জুনিয়র বুশ নির্বাচিত হলে, ইউনিয়ন কংগ্রেস এ ভাষন দিয়েছিলেন। উনি বলেছিলেন, " আমেরিকা হ্যাজ নো ফ্রেন্ড বাট ফ্রেন্ডশিপ অব ইন্টারেষ্ট" এবং আমার মনে হয় উনি আমেরিকার পররাষ্ট্রনীতির অমোঘ সত্য উন্মোচন করেছিলেন! বাংলাদেশে মার্কিন স্বার্থ দিন দিন সংকুচিত হচ্ছে, আর তাই আমেরিকার বন্ধু রাষ্ট্রের তালিকায় বাংলাদেশ নেই তা বলাই চলে!
ঠিক আছে, কোন বন্ধুর দরকার নেই, তবু তোমরা আমাদেরশত্রু ভেব না, তা হলেই চলবে! কিন্তু সম্ভবত বাংলাদেশ সেই নির্বিষ তকমাটাও হাড়াতে বসেছে ! বিশ্ব রাজনীতিতে অচিরেই বাংলাদেশ উপরোক্ত তিনটি দেশের কারও না কারও শত্রুতে পরিনত হওয়ার সমুহ সম্ভাবনা উকি দিচ্ছে এবং সেরকম হলে দেশের অর্থনীতি মারাত্নক ধাক্কা খাবে!
কেবল রাজনৈতিক প্রজ্ঞা এবং শক্তিশালী নেত্রীত্ব দেশকে এই বিপদ থেকে রক্ষা করতে পারে!
"দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে!
লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার।।"
#ভারত #চায়না #আমেরিকা #বাংলাদেশ
মানুষ গুন গুন করে গান গায়, ছোট ছোট ভাল চিন্তা মনের মাঝে উকি দেয়, কিন্তু প্রকাশ করা হয় না! এখানে চাইলে সেই কথাগুলি আমরা শেয়ার করতে পারি। কে জানে, আপনার ফিস ফিস করে বলা কথাগুলি কারো অনেক উপকার হতে পারে!
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
365/8/7 West Shewrapara
Dhaka
1216