The TaxPayers' Zone

The TaxPayers' Zone

Share

Taxpayers are here for sharing all tax related informations.

28/12/2025

ব্যক্তি করদাতার আয়কর রিটার্ন জমার বর্ধিত সময়সীমা ৩১শে জানুয়ারী ২০২৬

24/12/2025

আলহামদুলিল্লাহ। কর আইনজীবী সনদ হাতে পেলাম। সকল করদাতার জন্য কর সেবা প্রদানে একজন কর আইনজীবী হিসাবে আমার দায়িত্বশীল ভুমিকা পূর্বের তুলনায় আরও বৃদ্ধি পাবে ইনশা-আল্লাহ।

29/11/2025

"রিভাইস রিটার্ন (Revised Return)" এখন অ্যাকটিভ — যাদের রেগুলার রিটার্নে ভুল ছিল তাদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা-

এখন থেকে করদাতারা "ধারা ১৮০(২)" এর আওতায় "রিভাইজড রিটার্ন" (Revised Return) দাখিল করতে পারবেন। রেগুলার রিটার্ন জমা দেওয়ার পর যদি কোনো ভুল, তথ্যগত অসামঞ্জস্য, নথির ত্রুটি, বা আয়-ব্যয়ের ভুল হিসাব পাওয়া যায়—তাহলে আইন করদাতাকে সংশোধনের সুযোগ দেয়।

কারা রিভাইজড রিটার্ন দিতে পারবেন?

যে কোনো করদাতা যারা—

"রেগুলার রিটার্নে" ভুল আয় দেখিয়েছেন-
* ছাড় (rebate) হিসাব ভুল হয়েছে
* ব্যয় বা ইনভেস্টমেন্ট ঠিকমতো যোগ হয়নি
* উৎসে কর (TDS/TCS) সঠিকভাবে সমন্বয় হয়নি
* নথির ভুলে অতিরিক্ত ট্যাক্স চাপছে
তারা "ধারা ১৮০(৩)" এর শর্ত সাপেক্ষে সংশোধন করে "ধারা ১৮০(২)" অনুযায়ী রিভাইস রিটার্ন দিতে পারবেন।

যখনই আপনি রিভাইজড রিটার্ন সাবমিট করবেন, সেদিন অথবা পরদিনই আপনার ফাইল অডিটে যাবে।
এটি সম্পূর্ণ স্বাভাবিক প্রক্রিয়া—আইন অটোমেটিকভাবে রিভাইসড রিটার্নকে "Scrutiny/Audit Flag" দেয়।

কারণ—
রিভাইজড রিটার্ন মানেই আপনি পূর্বে ভুল করেছেন এবং এখন তা সংশোধন করছেন। তাই সিস্টেম করদাতার রিটার্নকে পুনরায় যাচাই করার অধিকার সংরক্ষণ করে।

অডিট হওয়া মানেই সমস্যা?

সবসময় না।
যদি—

* আপনার ইনকাম ডকুমেন্ট
* ব্যাংক স্টেটমেন্ট
* বিনিয়োগ
* উৎসে কর
* সম্পদ-দায় বিবরণী
সব ঠিক থাকে—
তাহলে অডিট সাধারণত খুব সহজে ক্লিয়ার হয়ে যায়।

অডিট এড়াতে ভুল রিটার্ন কখনো জমা দেবেন না**

অনেক করদাতা তাড়াহুড়ো করে রিটার্ন সাবমিট করেন—যেটি সবচেয়ে বড় ভুল।

রিটার্ন জমা দেওয়ার আগে অবশ্যই—

* ব্যালেন্স মিলিয়ে নিন
* ব্যাংক হিসাব ক্রসচেক করুন
* উৎসে কর সমন্বয় নিশ্চিত করুন
* ইনভেস্টমেন্ট প্রমাণ ঠিক আছে কিনা দেখুন।

14/11/2025

যাদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামুলক নয়...

23/10/2025

বিদেশে অবস্থানরত বংলদেশী করদতার জন্য আয়কর রিটার্ন দখিল সহজ হলো।

10/08/2025

জিরো রিটার্ন!! এটা আবার কি? আপনার কর‍্যোগ্য আয় না থাকলে নিশ্চিত থাকুন আপনাকে কোন আয়কর দিতে হবেনা। কিন্তু রিটার্নে আপনার আয়, ব্যয়, সম্পদ ও দায়ের ভূল বা মিথ্যা তথ্য দিয়ে আইন ভঙ্গ করবেননা। আয়কর আইন ২০২৩ এর ধারা ৩১২ ও ৩১৩ অনুসারে জেল জরিমানা হতে পারে।
NBR এর প্রেস রিলিজ।

07/08/2025

আলহামদুলিল্লাহ। আয়কর আইনজীবি (ITP) পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছি। এখন থেকে সকল করদাতাকে আরও বড় পরিসরে সেবা দিতে পারবো ইনশা-আল্লাহ।

03/08/2025

ব্যক্তি করদাতা সবাইকে অনলাইনে রিটার্ন সাবমিট করতে হবে।

16/07/2025
24/12/2024

২০২৪-২৫ করবর্ষের ব্যক্তি আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়লো ৩১শে জানুয়ারি ২০২৫ পর্যন্ত।

17/11/2024

ব্যাক্তি করদাতার আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়লো ৩১শে ডিসেম্বর পর্যন্ত।

22/10/2024

অফিস আদেশ

Want your business to be the top-listed Accountant in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


House#2, Sector#3, Uttara
Dhaka
1230