# পর্ব:-০২
যে কোনো বিষয় ভালোভাবে জানতে, বুঝতে এবং শিখতে হলে প্রথমে সেই বিষয়ের মৌলিক (Basic) ধারণাগুলো পরিষ্কারভাবে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমরা জানি, ভ্যাট আইন ২০১২ সালের ৪৭ নং আইন হিসেবে প্রণীত হলেও এটি কার্যকর হয় ১লা জুলাই ২০১৯ সাল থেকে।
ভ্যাটকে পেশা হিসেবে নিতে চাইলে আমাদের অবশ্যই জানতে হবে—আইন, বিধিমালা, SRO, G.O, ব্যাখ্যাপত্র, বিশেষ আদেশ এবং তফসিলসমূহ সম্পর্কে সুস্পষ্ট ধারণা।
অনেকেই ভ্যাটের কাজ শিখতে আগ্রহী, কিন্তু কোথা থেকে এবং কীভাবে শুরু করবেন—তা বুঝে উঠতে পারেন না।
এই বিষয়গুলো গভীরভাবে বিবেচনা করে আমরা প্রস্তুত করেছি একটি Magical Study Plan। এর মাধ্যমে আপনি সহজে ভ্যাট আইনের ধারা, বিধি এবং সংশ্লিষ্ট SRO, G.O, ব্যাখ্যাপত্র ও বিশেষ আদেশগুলোকে একটি সংযুক্ত (Connected) পদ্ধতিতে বুঝতে ও মনে রাখতে পারবেন। অর্থাৎ, কোন ধারার সাথে কোন বিধি বা SRO সম্পর্কিত—তা সমন্বিতভাবে পড়ার কৌশল আপনাকে শেখানো হবে।
আপনাকে প্রতিদিন মাত্র ৩০–৪৫ মিনিট সময় দিতে হবে—তবে তা নিয়মিতভাবে।
ইনশাআল্লাহ, ৪ মাস পর আপনি নিজেই আপনার অগ্রগতি মূল্যায়ন করতে পারবেন—যদি আপনি নির্দেশনাগুলো সঠিকভাবে অনুসরণ করেন।
⚠️ আপনি যদি নিয়মিত সময় দিতে না পারেন বা নির্দেশনা অনুসরণ করতে আগ্রহী না হন, তবে এই গ্রুপটি আপনার জন্য নয়।
এই গ্রুপটি তাদের জন্য, যারা ভ্যাট এবং ট্যাক্সে নতুন এবং যারা ভ্যাট ও ট্যাক্সকে ক্যারিয়ার হিসেবে গড়ে তুলতে সত্যিই আগ্রহী। (স্পেশালি নতুনদের জন্যই আমার এই প্রচেষ্টা)
📌 প্রতি সপ্তাহে ১ দিন থাকবে—
• পূর্ববর্তী ক্লাসের উপর প্রশ্নোত্তর পর্ব (রবিবার)
• সাপ্তাহিক MCQ পরীক্ষা (শনিবার)
📊 নতুন ভ্যাট আইনে—
১। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর অধ্যায় আছে মোট ১৮ টি এবং ধারা আছে-১৩৯, অতিরিক্ত সংযোজনসহ মোট ধারা আছে প্রায় ১৪৬ টি।
২। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ তে বিধি আছে-১১৯ টি; অতিরিক্ত সংযোজনসহ মোট বিধি আছে প্রায় ১৩০ টি।
৩। ফরম আছে-৭৭ টি।
📚 ভ্যাট আইনে শিডিউল/তফসিল আছে ৩ টি—
🔹 প্রথম তফসিলঃ
সকল পর্যায়ে শুল্ক কর অব্যাহতি প্রাপ্ত পণ্য ও সেবার তালিকা। এখানে দুটি পার্ট/অংশ রয়েছে। (ধারা-২৬)
First part: VAT Exempted Goods
Second part: VAT Exempted Services
🔹 দ্বিতীয় তফসিলঃ
যে সব পণ্য ও সেবাতে সম্পূরক শুল্ক বিদ্যমান সেসব পণ্য ও সেবার তালিকা। (ধারা-৫৫)
কোন কোন স্তরে সম্পূরক শুল্ক বিদ্যমান তা জানার জন্য এখানে তিনটি টেবিল রয়েছে।
Table-1: Goods (Import Stage)
Table-2: Goods (Supply Stage)
Table-3: Services (Supply Stage)
🔹 তৃতীয় তফসিলঃ
হ্রাসকৃত হার ও সুনির্দিষ্ট কর সংক্রান্ত পণ্য ও সেবার তালিকা। (ধারা-১৫)
Table-1 (Part-A): Goods (5%)
(Part-B): Service (5%)
Table-2 (Part-A): Goods (7.5%)
(Part-B): Service (7.5%)
Table-3 (Part-A): Goods (10%)
(Part-B): Service (10%)
Table-4 (Part-A): Goods (Specific Amount of VAT)
(Part-B): Service (Specific Amount of VAT)
📌 VAT for Local Trading Stage:
• Medicine: 2.4%
• Diesel, Kerosine, Octane, Petrol, Furnace oil and LPG: 2%
• Land Developer: 2%
• Procurement Provider: 10%
• Flat (1–1600 square feet): 2%
• Flat (Above 1600 square feet): 4.5%
• Re-registration: 2%
📢 ২০২৫-২৬ অর্থ বছরে নির্মাণ সংস্থার ক্ষেত্রে ভ্যাটের হার ১০%।
তবে চুক্তি যদি ২০২৫-২৬ অর্থবছরের পূর্বে হয়ে থাকে এবং চুক্তিতে যদি বলা থাকে “যখন যে রেট হবে সেই রেটেই ভ্যাট দিতে হবে”—তাহলে ভ্যাটের হার ১০% হবে; অন্যথায় ভ্যাটের হার ৭.৫% হবে।
📌 এই রেটগুলো ছাড়া সকল লোকাল ট্রেডিং এর ক্ষেত্রে ভ্যাটের হার ৭.৫%।
নির্ধারিত শর্ত ও পদ্ধতি পরিপালন সাপেক্ষে কতিপয় পাইকারি ব্যবসায়ের ক্ষেত্রে মূসক হার হবে ১.৫%।
……………………………………………………………………………………………………………………………………
📚 নিয়মিত পড়ুন, শিখুন, মডেল টেস্ট দিন, নিজেকে প্রস্তুত করুন।
শিখবো এবং শিখাব—এই প্রত্যয় নিয়েই এগিয়ে চলুন।
🎯 মূসক পরামর্শক পরীক্ষা ২০২৭ এর জন্য এখন থেকেই প্রস্তুতি নিন।
📲 For Regular Update:
Compliance House
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Compliance House, Tax preparation service, Mirpur, Dhaka.
✅ Our Services:
👉VAT | TAX | RJSC | Accounting Solution | FDI Report | Internal Audit | IRC | ERC | BIDA | Bond | Trade Licence |
| Training &Total Business Solutions👈
👉 যারা ভ্যাট শিখতে চান / জানতে চান / আগামী ২০২৭ সালে যারা মূসক পরামর্শক পরীক্ষা দিবেন তারা এখন থেকে নিয়মিত ভ্যাট রিলেটেড ধারাবাহিক পোস্ট পাবেন ইনশাআল্লাহ।
📚 আলোচনা করা হবে ভ্যাটের একদম শুরু থেকে Step by Step.
📝 প্রতি সপ্তাহে
যে পোস্টগুলো করা হবে, তার আলোকে নেয়া হবে ঐ সপ্তাহের মধ্যে একটি মডেল টেস্ট।
✅ পারবেন নিজেকে মূল্যায়ন করতে।
👉 চলুন আজ থেকেই শুরু করা যাক
━━━━━━━━━━━━━━
*পর্ব:-০১*
📌ভ্যাট কী?
ভ্যাট (VAT) বা মূল্য সংযোজন কর হলো এমন এক ধরনের পরোক্ষ কর, যা উৎপাদন, বিতরণ ও বিক্রয়ের প্রতিটি ধাপে পণ্য বা সেবার ওপর যে মূল্য সংযোজন হয়, তার ওপর আরোপ করা হয়।
প্রতিষ্ঠান বিভিন্ন কাঁচামাল, উপকরণ, বিদ্যুৎ, যন্ত্রপাতি ইত্যাদি ক্রয় করে ভূমি, শ্রম ও মূলধনের সহায়তায় প্রক্রিয়াজাত করে পণ্য বা সেবার মূল্য বৃদ্ধি করে। এই বৃদ্ধি পাওয়া অংশের ওপরই ভ্যাট আরোপিত হয়।
সহজভাবে, কোনো পণ্য বা সেবার ক্রয়মূল্যের সঙ্গে অতিরিক্ত যে মূল্য যোগ হয়ে বিক্রয়মূল্য বৃদ্ধি পায়, সেই বাড়তি অংশের ওপর যে কর/ভ্যাট ধার্য করা হয় তাকে ভ্যাট (VAT) বা মূল্য সংযোজন কর বলা হয়।
👉 উদাহরণ:
একজন ব্যবসায়ী ১০০ টাকায় পণ্য কিনে ১৫০ টাকায় বিক্রি করলে, এখানে ৫০ টাকা মূল্য সংযোজন হয়েছে। এই ৫০ টাকার ওপর নির্ধারিত হারে ভ্যাট প্রযোজ্য হবে।
━━━━━━━━━━━━━━━
🔹 *ইউরোপে ভ্যাটের আবির্ভাব*
ভ্যাট (VAT) প্রকৃতপক্ষে কোনো নতুন কর নয়; এটি বিক্রয় করের আধুনিক ও উন্নত রূপ, যা ভিন্ন পদ্ধতিতে আরোপ করা হয়। অনেক অর্থনীতিবিদের মতে, সঠিকভাবে প্রয়োগকৃত ভ্যাট একস্তর বিশিষ্ট করের সমতুল্য ফল প্রদান করে।
ভ্যাট ব্যবস্থার ধারণা প্রথমে ইউরোপে বিকশিত হয়। প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্যাট নিয়ে আলোচনা শুরু হয়।
🔸 গুরুত্বপূর্ণ সময়রেখা:
✅ ১৯১৮ সালে জার্মান শিল্পপতি F. Von Siemens টার্নওভার করের পরিবর্তে ভ্যাট চালুর পক্ষে মত দেন এবং উপকরণ কর রেয়াত ব্যবস্থার ধারণা দেন।
✅ ১৯২১ সালে T. S. Adams সরকারি রাজস্ব বৃদ্ধির জন্য ভ্যাটের পক্ষে যুক্তি দেন।
✅ একই বছরে Reed Smoot কর্তৃক Revenue Act of 1921-এর সংশোধনীতে ভ্যাট অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হয়।
✅ ১৯৩৬ সালে France সর্বপ্রথম একস্তর বিশিষ্ট ভ্যাট চালু করে, যা শুধু উৎপাদন পর্যায়ে সীমাবদ্ধ ছিল।
✅ ১৯৫৪ সালে ফ্রান্সে ভ্যাট পাইকারি পর্যায়ে সম্প্রসারিত হয়।
✅ ১৯৬৬ সালে ফ্রান্সে ভ্যাট খুচরা পর্যায়ে বিস্তৃত করা হয়।
🔸 মূল কথা:
✔️ ভ্যাটের সূচনা ও বিকাশ প্রথমে ইউরোপে, বিশেষত ফ্রান্সে।
✔️ ফ্রান্স আধুনিক ভ্যাট ব্যবস্থার পথিকৃৎ দেশ।
✔️ টার্নওভার করের বিকল্প হিসেবে ভ্যাট চালু হয়।
✔️ ধাপে ধাপে উৎপাদন → পাইকারি → খুচরা পর্যায়ে ভ্যাট বিস্তৃত হয়।
━━━━━━━━━━━━━━━
🔹*সিস্টেম হিসেবে মূল্য সংযোজন কর*
ভ্যাট (VAT) একটি আধুনিক, কার্যকর ও আদর্শ পরোক্ষ কর ব্যবস্থা। এটি শুধু কর আদায়ের পদ্ধতি নয়, বরং একটি পূর্ণাঙ্গ সিস্টেম, যেখানে করদাতা, কর প্রশাসন, আইন-কানুন এবং ব্যবসায়িক কার্যক্রম পরস্পরের সাথে সমন্বিতভাবে কাজ করে।
🔸*ভ্যাট ব্যবস্থার প্রধান উপাদান:*
1️⃣ ভ্যাট প্রশাসন (VAT Management)
✔️ কর আদায়কারী কর্তৃপক্ষ
✔️ আইন, বিধি, বিধান ও নীতিমালা
2️⃣ ভ্যাট প্রদানকারী ব্যবসায়ী সম্প্রদায়
✔️ সরাসরি ভ্যাট প্রদানকারী
✔️ উৎসে ভ্যাট কর্তন ও জমাদানকারী
🔸 সিস্টেম হিসেবে ভ্যাটের বৈশিষ্ট্য:
✔️ ভ্যাট ব্যবস্থায় বিভিন্ন স্তর ও উপাদান স্বাধীনভাবে কাজ করে।
✔️ প্রতিটি স্তর একে অপরের সাথে আন্তঃসম্পর্কযুক্ত (interrelated)।
✔️ ইনপুট-আউটপুট পদ্ধতিতে এটি পরিচালিত হয়।
✔️ প্রধান উদ্দেশ্য হলো দক্ষভাবে রাজস্ব আদায় বৃদ্ধি করা।
━━━━━━━━━━━━━━━
🔹*বাংলাদেশে ভ্যাট ব্যবস্থার প্রবর্তন*
ইউরোপে ভ্যাট ব্যবস্থা চালুর পর এটি দ্রুত উন্নয়নশীল ও তৃতীয় বিশ্বের দেশসমূহে বিস্তার লাভ করে। International Monetary Fund (IMF) এবং World Bank বিশ্বব্যাপী ভ্যাট প্রবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আইএমএফ-এর অর্থনীতিবিদ Alan A. Tait এ ক্ষেত্রে বিশেষ অবদান রাখেন। অনেক দেশে ঋণ প্রদানের শর্ত হিসেবে ভ্যাট চালুর পরামর্শ দেওয়া হতো।
🔸 *বাংলাদেশে ভ্যাট চালুর পূর্বপ্রস্তুতি:*
✅ ১৯৭৯ সালে বাংলাদেশ সরকার Taxation Enquiry Commission গঠন করে।
✅ কমিশনের উদ্দেশ্য ছিল বিক্রয় করের বিকল্প কর ব্যবস্থা উদ্ভাবন করা।
✅ তখন থেকেই দেশে ভ্যাট নিয়ে আলোচনা শুরু হয়।
🔸*পূর্ববর্তী কর ব্যবস্থা:*
✅ ১৯৮২ সাল পর্যন্ত Sales Tax Act, 1951 অনুযায়ী বিক্রয় কর আদায় করা হতো।
✅ পরে এটি Sales Tax Ordinance, 1982 দ্বারা প্রতিস্থাপিত হয় (কার্যকর: ১ জুলাই ১৯৮২)।
✅ Business Turnover Tax Ordinance, 1982 জারি করা হয় (কার্যকর: ১ সেপ্টেম্বর ১৯৮৩)।
🔸*বাংলাদেশে ভ্যাট চালুর সময়রেখা:*
✅ ১৯৭৯ সালে বাংলাদেশ সরকার Taxation Enquiry Commission গঠন করে।
✅ ১৯৮২ সালে Sales Tax Act, 1951 বাতিল করে Sales Tax Ordinance, 1982 চালু করা হয়।
✅ ১৯৮৩ সালে Business Turnover Tax Ordinance কার্যকর হয়।
✅ ৩১ মে ১৯৯১ মূল্য সংযোজন কর অধ্যাদেশ, ১৯৯১ জারি হয়।
✅ ১ জুলাই ১৯৯১ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ভ্যাট কার্যকর হয়।
✅ ১০ জুলাই ১৯৯১ জাতীয় সংসদে ভ্যাট আইন গৃহীত হয়।
🔸 ভ্যাট চালুর প্রথম ফলাফল:
🎯 সরকারের লক্ষ্য ছিল ২৫০ কোটি টাকা রাজস্ব আদায়, কিন্তু বাস্তবে আদায় হয় প্রায় ১,৭৩৫ কোটি টাকা, যা ভ্যাট ব্যবস্থার সফলতা নির্দেশ করে।
🔸*ভ্যাট চালুর পূর্বে কর ব্যবস্থা:*
✔️ আমদানিতে শুল্ক ও বিক্রয় কর
✔️ উৎপাদনে আবগারী শুল্ক
✔️ পাইকারি ও খুচরা পর্যায়ে টার্নওভার কর
এই ব্যবস্থা ছিল জটিল, পুনঃপুনিক (cascading) এবং সীমিত করভিত্তিক।
🔸*বাংলাদেশে ভ্যাট চালুর উদ্দেশ্য:*
✔️ করের পুনঃপুনিকতা দূর করা
✔️ অধিক রাজস্ব আদায় নিশ্চিত করা
✔️ অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ বৃদ্ধি করা
✔️ বিস্তৃত করভিত্তি তৈরি করা
✔️ কর ব্যবস্থায় স্বচ্ছতা আনা
✔️ কর প্রশাসন শক্তিশালী করা
✔️ অর্থনীতিকে সচল রাখা
✔️ কর-জিডিপি অনুপাত উন্নত করা
━━━━━━━━━━━━━━━
📌
📚 নিয়মিত পড়ুন, শিখুন, মডেল টেস্ট দিন, নিজেকে প্রস্তুত করুন।
*শিখবো এবং শিখাব এই প্রত্যয় নিয়েই আগামীতে আগাব।*
🎯 মূসক পরামর্শক পরীক্ষা ২০২৭ এর জন্য এখন থেকেই প্রস্তুতি নিন।
*For Regular Update Can be Connected:*
*https://chat.whatsapp.com/ImL3zoyqWGg82pNMMQPAdN*
A Limited চীনে অবস্থিত B Limited এর নিকট থেকে ৫ টি মেশিন ৫ লক্ষ ডলারে আমদানি করলেন। আমদানির সময় ১ বছরের জন্য ওয়ারেন্টি দেয়া ছিল। আমদানির ৬ মাস পর ২ টি মেশিন নষ্ট হয়ে যায়। ওয়ারেন্টির শর্ত অনুযায়ী মেশিনগুলো পুনঃআমদানির জন্য চীনে পাঠানো হলো। মেশিনগুলো মেরামত করে পুনঃআমদানি করা হলো। কিন্তু ২ টি মেশিন চীন থেকে আনতে ৯৮০৩ ডলার ফ্রেইট চার্জ খরচ হলো। এক্ষেত্রে আমদানিকৃত পণ্যের মূল্য কত? ১ ডলার = ১১০ টাকা
দাখিলপত্র কি? দাখিলপত্র কখন, কোন ফরমে, কোথায় দাখিল করতে হয়?
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন,২০১২ এর ধারা ২(৫০) অনুযায়ী “দাখিলপত্র’’ অর্থ কর নিরূপণ ও কর নির্ধারণের উদ্দেশ্যে কোন কর মেয়াদে করদাতা কর্তৃক পেশকৃত কোন দাখিলপত্র। আইনের ধারা ৬৪ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা,২০১৬ অনুযায়ী ভ্যাট রিটার্ন প্রতি মাসে ১ বার দাখিল করতে হয়। প্রত্যেক মাসের রিটার্ন পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে অনলাইনে বা ভ্যাট সার্কেল অফিসে সরাসরি দাখিল করতে হয়। ১৫ তারিখ সরকারি ছুটি থাকলে পরবর্তি কার্যদিবসের মধ্যে দাখিল করা যায়। ভ্যাট রিটার্ন ফরম মূসক ৯.১ এ এবং টার্নওভার কর রিটার্ন ফরম মূসক ৯.২ এ দাখিল করতে হয়। টার্নওভার কর রিটার্ন ৩ মাসে এক বার দাখিল করতে হয়। প্রদেয় কর পরিশোধ ব্যতীত রিটার্ন জমা প্রদান করা যায় না। বিধি ৪৭(৩) অনুযায়ী কমিশনারের নিকট দাখিলপত্র পেশ করার লক্ষ্যে, নিম্নবর্ণিত স্থানে দাখিলপত্র দাখিল করা যায়, যথা:
(ক) অনলাইনে বোর্ডের ভ্যাট অনলাইন সিস্টেমে;
(খ) নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির সংশ্লিষ্ট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট বা বিভাগীয় দপ্তর বা স্থানীয় মূল্য সংযোজন কর কার্যালয়;
(গ) বোর্ড বা সংশ্লিষ্ট কমিশনার কর্তৃক নির্ধারিত কোন স্থান;
(ঘ) বোর্ড বা সংশ্লিষ্ট কমিশনার কর্তৃক পরিচালিত কোন মেলা;
(ঙ) বোর্ড কর্তৃক আদেশ দ্বারা নির্ধারিত অন্য কোন স্থান।
২(১): “অনাবাসিক ব্যক্তি” অর্থ এমন ব্যক্তি যিনি আবাসিক নহেন;
২(২): “অপরাধ” অর্থ ধারা ১১১, ১১২, ১১৩, ১১৬ ও ১১৭ এ উল্লিখিত কোন অপরাধ;
২(৩): ‘‘অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ” অর্থ ধারা ২৬ এ উল্লিখিত অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ;
২(৪) ‘‘অব্যাহতিপ্রাপ্ত আমদানি’’ অর্থ ধারা ২৬ এ উল্লিখিত অব্যাহতিপ্রাপ্ত আমদানি;
২(৫): ‘‘অর্থ” অর্থ বাংলাদেশ বা যেকোন দেশে প্রচলিত কোন মুদ্রা(Legal Tender), এবং নিম্নবর্ণিত দলিলাদি ও উহার অন্তর্ভক্ত হইবে, যথাঃ-
(ক) বিনিমেয় দলিল
(খ) বিল অব এক্সচেঞ্জ, প্রমিসরি নোট, ব্যাংক ড্রাফট, পোস্টাল অর্ডার, মানি অর্ডার বা সমতূল্য দলিল
(গ) ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড; বা
(ঘ) একাউন্ট ডেবিট বা ক্রেডিটের মাধ্যমে প্রদত্ত সরবরাহ;
২(৬): ‘‘অর্থনৈতিক কার্যক্রম” অর্থ পণ্য, সেবা বা স্থাবর সম্পত্তি সরবরাহের উদ্দেশ্যে নিয়মিত বা ধারাবাহিকভাবে পরিচালিত কোন কার্যক্রম, এবং
(ক) নিম্নবর্ণিত কার্যক্রম ও উহার অন্তর্ভুক্ত হইবে, যথা:-
(অ) কোন ব্যবসা, পেশা, বৃত্তি, জীবিকা অর্জনের উপায়, পণ্য প্রস্তুত বা কোন ধরণের উদ্যোগ( Undertaking) মুনাফার লক্ষ্যে কার্যক্রমটি পরিচালিত হউক বা না হউক;
(আ) লিজ, লাইসেন্স বা অনুরূপ কোন উপায়ে পণ্য, সেবা বা স্থাবর সম্পত্তি সরবরাহ;
(ই) কেবল এক বারের জন্য পরিচালিত কোন বাণিজ্যিক কার্যক্রম বা উদ্যোগ;
(ঈ) উক্ত কার্যক্রমের প্রারম্ভে বা শেষে সম্পাদিত কোন কার্য; তবে
(খ) নিম্নবর্ণিত কার্যক্রম ও উহার অন্তর্ভুক্ত হইবে না, যথা:-
(অ) কর্মচারী কর্তৃক নিয়োগকর্তাকে প্রদত্ত সেবা;
(আ) কোম্পানির কোন পরিচালক কর্তৃক প্রদত্ত সেবা;
তবে যেইক্ষেত্রে, উক্ত ব্যক্তি কর্তৃক তাহার ব্যবসা পরিচালনার নিমিত্ত উক্ত পরিচালকের পদ গ্রহণ করেছেন, সেইক্ষেত্রে তৎকর্তৃক প্রদত্ত সেবা অর্থনৈতিক কার্যক্রমের অন্তর্ভ্ক্ত হইবে
(ই) বাণিজ্যিকভাবে পরিচালিত নয় এমন কোন বিনোদনমূলক কাজ বা শখ;
(ঈ) বাণিজ্যিক উদ্দেশ্য ব্যতিত, সরকার কর্তৃক পরিচালিত নির্ধারিত কোন কার্যক্রম;
02/08/2023
অর্থ আইন ২০২৩ ,নতুন আয়কর আইন ২০২৩, এবং বাজেট ২০২৩-২৪ এর সকল পরিবর্তনের আলোকে অনেকগুলো উদাহরণের মাধ্যমে সাজানো উৎসে কর কর্তন এবং উৎসে ভ্যাট কর্তন এর উপর ২ দিনব্যাপী ৫ ঘন্টার প্রশিক্ষণ !!!
✅ 2 Days Training on TDS & VDS
✅ Training Type:
👉 Zoom Online Based
✅ Training Date:
👉 12 & 15 August 2023
✅ Course Fees:
👉 After Discount: BDT. 500/-
✅ Will be Provided:
👉 Course Materials, Video Links
✅ Training Time:
👉 08:00 PM – 10:30 PM (Total 5 Hours)
✅ Course Fees Payment Method:
👉 Personal Bkash or Nagad Number: 01313-984930 (Send Money Option)
✅ Registration Google Form Link:
👉 https://forms.gle/vxK1USzK62UrRnjm9
✅ Further Information:
👉 You Can Contact without any hesitation: 01765- 08 42 17
সকলকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা
"ঈদ মোবারক"
25/06/2023
📌২ মাস ব্যাপি প্রাকটিক্যাল ভ্যাটের হাতে কলমে প্রশিক্ষণ!!!
👉প্রশিক্ষণটি কাদের জন্যঃ
(১)যারা শিক্ষিত বেকার এবং কমার্স ব্যাকগ্রাউন্ড বা প্রতিযোগীতায় অন্যদের চেয়ে পিছিয়ে পড়েছেন ভ্যাটের কাজ না জানার কারণে তাদের জন্য।
(২) যারা ভ্যাটের কাজ শিখে কর্পোরেট জগতে স্মার্ট হতে চান
(৩) যারা সরাসরি ভ্যাটের প্রাথমিক পর্যায়ে কাজ করছেন, দক্ষতা বাড়াতে চাচ্ছেন এবং ভ্যাট সম্পর্কে স্বচ্ছ ধারনা নিতে চাচ্ছেন।
(৪) সদ্য পাশ করা আই.টি.পি এবং অ্যাডভোকেট যারা নিজস্ব পেশার পাশাপাশি ভ্যাট নিয়েও কাজ করতে ইচ্ছুক অথবা চাকুরী করতে ইচ্ছুক তাদের জন্য। কারন ভবিষ্যতে ভ্যাট চাকুরীর বিপুল মার্কেট পরিধি রয়েছে।
(৫) যারা ভবিষ্যতে মূসক এজেন্ট, মূসক পরামর্শক পরীক্ষায় অংশগ্রহন করতে ইচ্ছুক
(৬) যারা একাউন্টস ডিপার্টমেন্টে, অডিট ডিপার্টমেন্টে, এইচআর/ এডমিন ডিপার্টমেন্টে, পার্সেজ/ প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টে, সাপ্লাই চেইন/ ষ্টোর ডিপার্টমেন্টে এবং কমার্শিয়াল ডিপার্টমেন্টে সরাসরি কাজ করছেন তাদের জন্য।
(৭) যারা ক্ষুদ্র ব্যবসায়ী, নতুন উদ্যোক্তা, বাণিজ্যিক আমদানিকারক, রপ্তানিকারক, প্রকিউরমেন্ট প্রোভাইডার (যোগানদার), সেবা সরবরাহকারী প্রতিষ্ঠান, সেবা আমদানিকারক, আইটি বিষয়ক প্রতিষ্ঠান (সফটওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান) ইত্যাদি নিজেরা নিজেদের ভ্যাটের কমপ্লাইন্সগুলি মেইনটেন করে স্বচ্ছ থাকতে চান ।
প্রশিক্ষণটির উদ্দেশ্যঃ
ভ্যাট নিয়ে যারা ভয় পান, তাদেরকে একটি সঠিক দিক নির্দেশনা দিয়ে ভ্যাটের ভয় দূর করাই এই কোর্সের মূল উদ্দেশ্য,
ভ্যাট কঠিন কোন বিষয় নয়, যদি আপনি সঠিক ভাবে ধারা ও বিধির সাথে লিংক করে পড়তে পারেন,
এক কথায় কোর্সটি হবে একটি মিনি ডিপলোমাটিক কোর্স
(১) ভ্যাটের কাজ শিখে নিজেকে চাকুরীর বাজারে যোগ্য করার জন্য।
(২) প্রতিষ্ঠানের ট্যাক্স এবং ভ্যাটের কমপ্লাইন্সগুলি মেইনটেন করে প্রতিষ্ঠানকে সকল প্রকার আর্থিক ক্ষতি থেকে রক্ষা করার জন্য।
প্রশিক্ষণটির ধরণঃ
জুম অনলাইন ভিত্তিক কোর্স
সরবরাহ করা হবেঃ
১. ট্রেইনিং এর বিষয়ভিত্তিক পি.ডি.এফ ফাইল এবং এডভান্স এক্সেলের ফাইল,
২. ভিডিও লিংক।
৩. কোর্স শুরুর আগে আমাদের সিক্রেট Whatsapp Group এ ক্লাস ম্যাটেরিয়ালস শেয়ার করা হবে। কোর্স এনরোল করার পর সিক্রেট Whatsapp Group এ জয়েন করার জন্য লিংক শেয়ার করা হবে
👉প্রশিক্ষণের সময়, দিন এবং তারিখঃ
শুরুর তারিখ:০৩/০৮/২০২৩
সময়: রাত- ৯.০০
সপ্তাহে ২ দিন ( সোমবার এবং বৃহস্পতিবার)
কোর্স ফিঃ
২ মাস ব্যাপী এই কোর্সটিতে প্রথম ৩০ জনকে বিশেষ ছাড়ে বর্তমানে বিনিয়োগ করতে হচ্ছে মাত্র ৩০৫০/- (তিন হাজার পঞ্চাশ টাকা)।
৩০ জনের পর কোর্স ফি হয়ে যাবে ৬০০০/- টাকা
তাই আর দেরি না করে ৫০% ডিসকাউন্ট নিয়ে এখনই এনরোল করে আপনি আপনার আসনটি নিশ্চিত করুন।
কোর্স ফি পরিশোধ পদ্ধতিঃ
পার্সোনাল বিকাশ এবং নগদ নম্বর: ০১৩১৩-৯৮ ৪৯ ৩০
👉রেজিষ্ট্রেশন বা ভর্তি প্রক্রিয়া এবং তথ্য প্রদান পদ্ধতিঃ
আপনার রেজিষ্ট্রেশন বা ভর্তি প্রক্রিয়া সম্পন্ন/ নিশ্চিত করতে এবং ই-মেইলে ডকুমেন্ট পেতে, অনুগ্রহপূর্বক কোর্স ফি ২৮ ই জুলাই, ২০২৩ এর মধ্যে জমা দিয়ে নিচের লিংকে গিয়ে গুগল ফরমটি নির্ভুলভাবে পূরণ করুন।
…………………………………………………………………………………
https://forms.gle/ZXTJY1yGbbSHAEcY8
…………………………………………………………………………………
কোর্স ফি পরিশোধ করার পর Whatsapp Group এ জয়েন করার জন্য আমাকে WhatsApp এ মেসেস দিন। আমার WhatsApp নাম্বারে: ০১৩১৩-৯৮৪৯৩০
কোর্স বিষয়ে আরো কিছু জানার থাকলে যোগাযোগ করুন:
👉০১৩১৩-৯৮৪৯৩০
প্রশিক্ষণের বিষয়সমুহঃ
প্রথম দিন:
(১)ভ্যাটের প্রাথমিক আলোচনা।
(২) ভ্যাটের ক্ষেত্রে কোন কোন বিষয় আবশ্যিকভাবে প্রতিপালন করতে হয়?
দ্বিতীয় দিন:
Online Vat Registration Application Process
তৃতীয় দিন:
(১)ভ্যাটের সাধারণ ম্যাথ প্রাকটিস এবং সকল মূসক ফরম পরিচিতি
(২)ভ্যাটের সকল তফসিলগুলো পড়ানো হবে
(৩)ভ্যাটের ধারা এবং বিধি কিভাবে সহজে মনে রাখা যায় সেই টেকনিক শেখানো হবে
চতুর্থ দিন:
(১)Advanced Excel এর মাধ্যমে একটি Dynamic VAT Challan-Mushak-6.3 (কর চালানপত্র) তৈরী করা উদাহরণসহ শেখানো হবে।
(২) ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের কর চালানপত্র (Mushak-6.3) কি রকম হবে তাহা উদাহরণসহ বিস্তারিত আলোচনা এবং তাহা একটি Excel সিটের মাধ্যমে বিভিন্ন নমুনা দেখানো হবে।
(৩)Mushak-6.6, Mushak-6.7, Mushak-6.8 এবং Mushak-6.10 একটি Excel এর মাধ্যমে পূরণ করা উদাহরণসহ শেখানো হবে।
পঞ্চম দিন:
(১) একজন ব্যবসায়ী/ একটি বানিজ্যিক আমদানীকারক প্রতিষ্ঠানের ক্রয়-বিক্রয় হিসাব পুস্তক (Mushak-6.2.1) Excel এর মাধ্যমে পূরণ করা উদাহরণসহর শেখানো হবে।
(২) একজন প্রস্তুতকারক/ উৎপাদক প্রতিষ্ঠানের ক্রয় হিসাব পুস্তক (Mushak-6.1) Excel এর মাধ্যমে পূরণ করা উদাহরণসহ শেখানো হবে।
ষষ্ঠ দিন:
(১)একজন প্রস্তুতকারক/ উৎপাদক প্রতিষ্ঠানের বিক্রয় হিসাব পুস্তক (Mushak-6.2) একটি Excel এর মাধ্যমে পূরণ করা উদাহরণসহ শেখানো হবে।
(২) বিভিন্ন পর্যায়ের ভ্যাট ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
(৩) কাস্টমস রিলেটেড ম্যাথ অনুশীলন করানো হবে।
সপ্তম দিন:
(১)Input Tax Credit (উপকরণ কর রেয়াত), Partial Input Tax Credit (আংশিক উপকরণ কর রেয়াত), Adjustment (সমন্বয়), Penalty (জরিমানা) এর বিভিন্ন বিষয়সমুহের উদাহরণ সহ বিস্তারিত আলোচনা করা হবে।
অষ্টম দিন:
(১) Input-Output Coefficient Declaration (উপকরণ-উৎপাদ সহগ ঘোষণা) এর বিভিন্ন বিষয়সমুহের উদাহরণ সহ বিস্তারিত আলোচনা করা হবে।
(২) একটি প্রস্তুতকারী/ উৎপাদনকারী প্রতিষ্ঠানের উপকরণ-উৎপাদ সহগ ঘোষণার ফরম Mushak-4.3 একটি Advanced Excel এর মাধ্যমে Dynamically পূরণ করা উদাহরণসহ শেখানো হবে।
নবম দিন:
((১) একটি বানিজ্যিক আমদানীকারক প্রতিষ্ঠানের উপকরণ-উৎপাদ সহগ ঘোষণার ফরম Mushak-4.3 একটি Advanced Excel এর মাধ্যমে Dynamically পূরণ করা উদাহরণসহ শেখানো হবে।
(২) উপকরণ-উৎপাদ সহগ ঘোষণার ফরম Mushak-4.3 পূরণ করার ক্ষেত্রে বিভিন্ন Analysis উদাহরণসহ দেখানো হবে।
(৩) একটি বানিজ্যিক আমদানীকারক প্রতিষ্ঠানের পণ্য সরবরাহের ক্ষেত্রে কোন্ পরিস্থিতিতে কোন্ হারে সরবরাহ করা উত্তম হবে তাহার Analysis উদাহরণসহ দেখানো হবে।
দশম দিন:
(১) VAT Deduction at Source (VDS) (উৎসে ভ্যাট কর্তন) এর নতুন নতুন অনেক উদাহরণসহ বিস্তারিত আলোচনা করা হবে।
একাদশতম দিন:
অগ্রিম কর এবং অগ্রিম কর রিফান্ডের আবেদন প্রক্রিয়া
দ্বাদশতম দিন:
(১) ভ্যাট রিটার্ন ফরমের প্রথম ৬ টি অংশের নোট এবং সাব-ফরম সম্পর্কে আলোচনা করা হবে
ত্রয়োদশতম দিন:
(১)ভ্যাট রিটার্ন ফরমের অংশ -৭ থেকে অংশ-১২ পর্যন্ত অংশের নোট এবং সাব-ফরম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে
চতুর্দশতম দিন:
একটি বানিজ্যিক আমদানীকারক প্রতিষ্ঠানের সাব-ফরম সহ ভ্যাট রিটার্ন ফরম (Mushak-9.1) Excel এর মাধ্যমে পূরণ করা উদাহরণসহ শেখানো হবে।
পঞ্চদশতম দিন:
একটি সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানের সাব-ফরম সহ ভ্যাট রিটার্ন ফরম (Mushak-9.1) Excel এর মাধ্যমে পূরণ করা উদাহরণসহ শেখানো হবে।
শিক্ষার্থীরা যদি সর্বশেষ ক্লাস শেষে আরো কিছু ক্লাসের প্রয়োজন মনে করে ইনশা আল্লাহ ক্লাসের সংখ্যা প্রয়োজনে আরো ২ বা ৩ টি অতিরিক্ত ক্লাস নেয়া হবে।
*পর্ব-২: মূসক নিবন্ধনযোগ্য ব্যক্তি (ধারা-৪):*
কোন ব্যক্তিকে কখন ভ্যাটের আওতায় নিবন্ধিত হতে হবে সে সম্পর্কে ধারা-৪ এ বিস্তারিত আলোচনা করা হয়েছে। ভ্যাট নিবন্ধন নির্ভর করে মূলত ২ টি বিষয়ের উপর যথাঃ ১. টার্নওভার ২. নিবন্ধন সীমা
*টার্নওভার:(ধারা-২(৪২)* যদি সহজভাবে বলি টার্নওভার অর্থ, কোন নির্দিষ্ট সময়ের পণ্য বা সেবার মোট বিক্রয়মূল্যই হচ্ছে টার্নওভার।
কোন প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধনযোগ্য কিনা তা নির্ভর করে ১২ মাসের টার্নওভার বা মোট বিক্রয়মূল্যের উপর।
*নিবন্ধন সীমাঃ(ধারা-২(৫৭)* নিবন্ধন সীমা অর্থ কোন ব্যক্তির অর্থনৈতিক কার্যক্রম থেকে বিক্রয়মূল্য ১২ মাস সময়ে ৩ কোটি টাকার অধিক হলে তার নিবন্ধন সীমা অতিক্রম করে। অর্থাৎ উক্ত ব্যক্তি ভ্যাট নিবন্ধনযোগ্য হয়। তবে ৩ কোটি টাকার বিক্রয়মূল্যের মধ্যে অব্যাহতিপ্রাপ্ত সরবরাহের মূল্য, মূলধনী সম্পদের বিক্রয়মূল্য, প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের অংশ বিশেষের বিক্রয়মূল্য এবং প্রতিষ্ঠানের অর্থনৈতিক কার্যক্রম চিরতরে বন্ধের উদ্দেশ্যে মজুদ পণ্যের বিক্রয়মূল্য অন্তর্ভুক্ত হবে না।
ধারা-৪ এর উপধারা ১(ক) অনুসারে,কোন মাসের পূর্ববর্তী মাসের শেষ সমাপ্ত ১২ মাস সময়ে যদি কোন ব্যক্তির নিবন্ধন সীমা(৩কোটি টাকা) অতিক্রম করে তাহলে উক্ত ব্যক্তিকে শেষ তারিখে সমাপ্ত মাসের পরবর্তী মাসের ১ তারিখ হতে অর্থাৎ বর্তমান মাস হতে ভ্যাটের আওতায় নিবন্ধন নিতে হবে।
উদাহরণস্বরূপ: মনে করুন, এপ্রিল মাসের ১৫ তারিখে হিসাব করে দেখা গেল যে, কোন ব্যক্তির মার্চ মাসের ৩১ তারিখ পর্যন্ত (পূর্ববর্তী মাসের) ১২ মাসে মোট বিক্রয় হয়েছে ৩ কোটি ১ টাকা, তাহলে তাকে এপ্রিল মাসের ১ তারিখ থেকে ভ্যাটের আওতায় নিবন্ধন নিতে হবে।
ধারা-৪ এর উপধারা ১(খ) অনুসারে, প্রাক্কলনের ভিত্তিতে ভ্যাটের আওতায় নিবন্ধন নিতে হবে কিনা তা নির্ধারণ করা যায়। প্রাক্কলন হলো যে বিক্রি এখনো হয়নি- ভবিষ্যতে হবে অর্থাৎ পূর্বানুমানের ভিত্তিতে। কোন মাসের পূর্ববর্তী মাসের প্রারম্ভ হতে পরবর্তী ১২ মাস সময়ে কোন ব্যক্তির বিক্রির পরিমাণ ৩ কোটি টাকা অতিক্রম করবে বলে পূর্বানুমান করা হয় তাহলে উক্ত ব্যক্তিকে উক্ত মাসের ১ তারিখ হতে ভ্যাটের আওতায় নিবন্ধন নিতে হবে।
উদাহরণস্বরূপ: যদি কোন ব্যক্তি মার্চ মাসের ১০ তারিখে হিসাব করেন যে, ফেব্রুয়ারী মাসের ১ তারিখ থেকে ১২ মাস সময়ের মধ্যে বিক্রির পরিমাণ ৩ কোটি টাকা অতিক্রম করবে, তাহলে তিনি মার্চ মাসের ১ তারিখ থেকে ভ্যাটের আওতায় নিবন্ধন নিবেন। সে ব্যক্তি মার্চ মাসের ১০ তারিখের পর নিবন্ধনের জন্য আবেদন করলেও তার নিবন্ধন কার্যকারিতার তারিখ ১ মার্চ উল্লেখ করতে হবে।
উপরোক্ত আলোচনা ছাড়াও বিশেষ কিছূ ক্ষেত্রে টার্নওভার এবং নিবন্ধন সীমা বিবেচনা না করে নিম্নবর্ণিত অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করার জন্য বাধ্যতামূলকভাবে ভ্যাটের নিবন্ধন নিতে হয়:
বাংলাদেশে সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য বা সেবা সরবরাহ, প্রস্তুত বা আমদানি করেন,
কোন টেন্ডারে অংশগ্রহণের মাধ্যমে বা কোন চু্ক্তি বা কার্যাদেশের বিপরীতে পণ্য বা সেবা বা উভয়ই সরবরাহ করেন;
কোন আমদানি-রপ্তানি ব্যবসায় নিয়োজিত;
বিদেশি কোন প্রতিষ্ঠানের ব্রাঞ্চ অফিস বা লিয়াজো অফিস বা প্রজেক্ট অফিস স্হাপন করেন;
মূসক এজেন্ট হিসাবে নিয়োগপ্রাপ্ত হন;
বোর্ড কর্তৃক নির্ধারিত কোন নির্দিষ্ট ভৌগোলিক এলাকা বা নির্দিষ্ট পণ্য বা সেবা সরবরাহ, প্রস্তুত বা আমদানি সংশ্লিষ্ট অর্থনৈতিক কার্যক্রমে নিয়োজিত।
এছাড়াও সাধারণ আদেশ নং-১৭/মূসক/২০১৯ এ উল্লিখিত টেবিলভুক্ত পণ্য ও সেবা সরবরাহকারী, উক্ত আদেশে ৩ টি টেবিল রয়েছে। টেবিল-১ ভুক্ত পণ্যের উৎপাদনকারী, টেবিল-২ ভুক্ত সেবা প্রদানকারী, টেবিল-৩ ভুক্ত পণ্যের ব্যবসায়ী এবং অবস্থান নির্বিশেষে সুপারশপ ও শপিংমলে পরিচালনকারী ব্যবসায়ী
04/06/2023
কেন্দ্রিয় নিবন্ধনের নতুন এস আরও
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Mirpur
Dhaka
1216