Celebrating my 4th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
Better Adviser VAT & Tax Solution BD
ভ্যাট/মুসক সংক্রান্ত সকল সমস্যার সহজ সমাধান
02/06/2025
#বাজেটে_ভ্যাট_হারের উল্লেখযোগ্য পরিবর্তনসমূহঃ June 2, 2025
# ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট হার ৭.৫% বহাল;
# রেয়াত বা হ্রাসকারী সমন্বয় গ্রহণের জন্য ৬ কর মেয়াদ সুযোগ দেয়া হয়েছে;
# বানিজ্যিক আমদানি কারক আমদানি পর্যায়ে ৫% এর পরিবর্তে ৭.৫% AT পরিশোধ করতে হবে, সরবরাহ পর্যায় এর সংযোজন ৫০% না হলে ট্রেজারী চালান এ টাকা জমা দিতে হবে না;
# রিটার্ন দাখিল সময়ের মধ্যে না হলে জরিমানা ৫০০০ এর ২০০০ টাকা করা হচ্ছে;
# আইসক্রিমের সম্পূরক শুল্ক ১০% হতে ৫%;
# ওটিটি প্লাটফর্ম-১০% এসডি;
# তারকাটা, টোপতারকাটার ভ্যাট ৫% থেকে বৃদ্ধি পেয়ে ৭.৫%;
# এসএস স্ট্রিপ/কার্বন স্টিলের স্ট্রিপ হতে প্রস্তুত ব্লেড ভ্যাট ৫% থেকে বৃদ্ধি পেয়ে ৭.৫%;
#বাস/ট্রাকের বডি-৫% ভ্যাট;
#নির্মাণ সংস্থার ভ্যাট ৭.৫% থেকে বৃদ্ধি পেয়ে ১০%;
#কটন সুতা, কৃত্রিম আঁশের তেরি ইয়ার্ন- প্রতি কেজির ভ্যাট ৫ টাকা
# স্ক্রাপ/শীপ স্ক্রাপ- প্রতি মে.টন ১২০০ টাকা
12/06/2024
Income Tax Free Services
09/06/2024
#ইনকাম ট্যাক্স টিপস ২০২৪ইং
#আজকের টপিক্স - ট্যাক্স ডে এর পরে রিটার্ন সাবমিটে ট্যাক্স ক্যাল্কুলেশন।
আমাদের মধ্যে অনেকেই আছে যারা রিটার্ন সাবমিট করতে ব্যর্থ হয়েছেন, তারা যদি এখন রিটার্ন সাবমিট করতে চান তাদের ট্যাক্স ক্যাল্কুলেশন কেমন হবে অর্থাৎ কি ধরনের প্যানাল্টি দিয়ে তারা রিটার্ন সাবমিট করতে পারবেন?
* ট্যাক্স ক্যাল্কুলেশনে অব্যাহতি সুবিধা পাবেন না।
* রেয়াতি সুবিধা পাবেন না।
* জরিমানা দিতে হবে।
* ডিলে চার্জ অর্থাৎ সুদ দিতে হবে।
ধরে নিলাম,
একজন ব্যক্তির অব্যাহতি সুবিধা এবং রেয়াতি সুবিধা বাদ দিয়ে ক্যাল্কুলেশন করার পর তার ট্যাক্স আসছে ১০০০০ টাকা।
জরিমানা নির্ধারণ:
জরিমানা ক্যাল্কুলেশন এর প্রসেস গুলো হল- সর্বশেষ নিরুপিত আয়ের ধার্যকৃত করের ১০%, অথবা নূন্যতম ১০০০ টাকা। উভয়ের মধ্যে যেটা বেশি হয় সেটাই বিবেচিত হবে। সেই সাথে রিটার্ন সাবমিট এর ব্যর্থতা অব্যাহত থাকিলে প্রতিদিন এর জন্য ৫০ টাকা করে জরিমানা হবে। তবে এই ৫০ টাকা করে জরিমানা যাহার ক্ষেত্রে কখনো কর নির্ধারণ হয় নাই তার জন্য সর্বোচ্চ ৫০০০ টাকা। আর যাহার ক্ষেত্রে আগে কর নির্ধারণ হয়েছে তাহার ক্ষেত্রে সর্বশেষ নিরুপিত আয়ের প্রদেয় করের ৫০% বা ১০০০ টাকা এই ২ টির মধ্যে যেটা বেশি।
তবে এক্ষেত্রে পরামর্শ হল যদি সঠিক কোন ব্যাখ্যা না থাকে তাহলে নূন্যতম জরিমানা দিয়ে অর্থাৎ ১০০০ টাকা দিয়ে রিটার্ন সাবমিট করে দেয়া। তারপর ডিসিটি অর্থাৎ উপ কর কমিশনার সিদ্ধান্ত নিবে কি করণীয়।
ডিলে চার্জ অর্থাৎ সুদ:
প্রতি মাসে ৪% হারে সরল সুদ দিতে হবে। তবে সেটা ২৪ মাসের বেশি নয়।
আর এই কাউন্ট করতে হবে ট্যাক্স ডে এর পর থেকে অথবা ট্যাক্স ডে এর পরে ও যদি ট্যাক্স কর্তৃপক্ষ কোন ট্যাক্স ডে নির্ধারণ করে দেন।
এখন যদি আমরা ট্যাক্স ডে এর ৩ মাস লেট হিসেব করে রিটার্ন সাবমিট করতে চাই তাহলে সুদ আসবে ১০০০০*৪%=৪০০ টাকা প্রতি মাসে। সুতরাং ৩ মাসে সুদ আসবে ১২০০ টাকা।
সব মিলিয়ে পেমেন্ট দিতে হবে - ট্যাক্স ১০০০০ টাকা, জরিমানা ১০০০ টাকা, সুদ ১২০০ টাকা, মোট ১২২০০ টাকা।
ধন্যবাদ সবাইকে
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Dhaka
1216