TAX & VAT Consultancy

TAX & VAT Consultancy

Share

We are working on-
1. Individual Income Tax Preparation.
2. Return submit
3. Income tax Consultancy

05/04/2026

নিজ ব্যাংকে লেনদেন করার ক্ষেত্রে সাবধান হন, নগদ লেনদেন পরিহার করে ব্যাংকিং চ্যানেলে লেনদেন করুন এবং অন্যের টাকা আদান-প্রদানে সতর্কতা অবলম্বন করুন।

05/09/2025

আপনার ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে প্রতিবছর সঞ্চয় পত্রের সার্টিফিকেট কালেক্ট করতে হয়, যা এতদিন ছিল একটি ম্যানুয়াল প্রসেস।
আমার পাঠানো ছবি এবং লিঙ্ক অনুযায়ী আপনি নিজেই এখন ঘরে বসে আপনার টেক্স কর্তনের সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।
১. আমার পাঠানো লিংকে ক্লিক করুন।
2. আপনার এনআইডি কার্ডের নাম্বার, জন্ম তারিখ, মোবাইল নাম্বার যেখানে otp যাবে।
3. ক্যাপচা প্রদান করুন
4. আপনার সার্টিফিকেটটি ডাউনলোড করুন ঘরে বসেই।

https://nsd.finance.gov.bd/selfreport/Individual/InvestmentCertificate

06/08/2025

(E-TIN) টিন সার্টিফিকেট থাকলে ২০২৫-২০২৬ করবর্ষে রিটার্ন জমা দিন। নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা না দিলে জরিমানার সমমুখীন হবেন।

#বিঃদ্রঃ - অনলাইনে ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার জন্য করদাতার নিজ নামে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন সিম প্রয়োজন। আপনার সিম নাম্বারটি অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য প্রয়োজনে আমাদেরকে প্রেরণ করুন।

#আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিল করতে নিচের ডকুমেন্টগুলো সংগ্রহ করে জমা দিন।

# #চাকরি/বেতন খাতে আয়ের তথ্য :
1. সেলারি সার্টিফিকেট ;
2. সেলারির বিপরীতে কর্তনকৃত টিডিএস -এর প্রত্যয়নপত্র;
3. ব্যাংক স্টেটমেন্ট (From 01-07-2024 to 30-06-2025);
4. WPPF/Provident Fund info/GPF Balance/Gratuity/Super Annuation. (if any)

# #ব্যবসা/পেশা খাতে আয়ের তথ্য:
5. ট্রেড লাইসেন্স;
6. ব্যবসার নামীয় ব্যাংক স্টেটমেন্ট;
7. ব্যবসার নামে লোন থাকলে- লোন আউটস্ট্যান্ডিং সার্টিফিকেট;
8. ব্যবসা আয়ের উপর অগ্রীম আয়কর (AIT) বা উৎসে কর কর্তন (TDS) থাকলে অগ্রীম আয়কর বা উৎসে করের প্রত্যয়নপত্র ও চালানের কপি;
9. বার্ষিক ক্রয়-বিক্রয় ও আয় বিবরনী;
10. মূল্যসহ ব্যবসার সম্পদের তালিকা (Furniture, fixture, Equipment & Machinarie etc.);

# #বিনিয়োগ ও ব্যাংক ইন্টারেস্ট তথ্য ( 01-07-2024 to 30-06-2025):
11. জীবন বীমা করা থাকলে প্রিমিয়াম প্রদানের রসিদ;
12. ডিপিএস করা থাকলে ডিপিএস স্টেটমেন্ট;
13. পূর্বের কোন ডিপিএস এনক্যাশ বা নগদায়ন করে থাকলে নগদায়ন প্রত্যয়নপত্র বা এনক্যাশমেন্ট সার্টিফিকেট ;
14. এফডিআর করে থাকলে তার ডকুমেন্ট ও ইন্টারেস্ট প্রাপ্তির প্রত্যয়নপত্র;
15. শেয়ার মার্কেটে বিনিয়োগ থাকলে ব্রোকার হাউস থেকে বিনিয়োগ প্রত্যয়নপত্র ও পোর্টফলিও এর কপি;
16. সঞ্চয়পত্র ক্রয় করে থাকলে তার ডকুমেন্ট ;
17. সঞ্চয়পত্রের ইন্টারেস্ট প্রাপ্তি ও তার বিপরীতে টিডিএস কর্তনের প্রত্যয়নপত্র;

# #গৃহ-সম্পত্তি হতে আয়ের তথ্য (01-07-2024 to 30-06-2025):
18. আপনার বাড়ি/ফ্ল্যাট/দোকান ভাড়া দিয়ে আয় থাকলে ভাড়ার চুক্তিপত্রের কপি ও ব্যাংক স্টেটমেন্ট দিন;
19. আপনার বাড়ি/ফ্ল্যাট/দোকান এর পৌর কর বা সিটি কর্পোরেশন কর প্রদানের রসিদ;
20. হাউজ লোন থাকলে- লোন আউটস্ট্যান্ডিং সার্টিফিকেট;

# #বৈদেশিক/রেমিট্যান্স আয়ের তথ্য:
21. বৈদেশিক/রেমিট্যান্স আয়ের সপক্ষে ব্যাংক সার্টিফিকেট বা এফএমজে ফরম/বৈদেশিক মুদ্রা ঘোষণা ফরম এর কপি; (মনে রাখবেন, বৈদেশিক আয় করমুক্ত হতে হলে তা আপনার নিজের আয় হতে হবে এবং প্রপার চ্যানেলে আসতে হবে);

# #সম্পদ ও দায় সংক্রান্ত তথ্য:
22. এ বছর আপনার নামে কোন জমি/ফ্ল্যাট/বাড়ি/গাড়ি ক্রয় করে থাকলে তার দলিলের কপি;
23. এ বছর আপনার কোন জমি/ফ্ল্যাট/বাড়ি/গাড়ি বিক্রি করে থাকলে বিক্রয় দলিলের কপি ও উৎসে কর্তনের কপি;
24. বাড়ি/ফ্ল্যাট নির্মাণাধীন থাকলে নির্মাণ বিনিয়োগের পরিমাণ;
25. আপনার নামে গাড়ি থাকলে পারসোনাল ট্যাক্স টোকেনের কপি;
26. আপনার ব্যাংক লোন থাকলে লোন আউটস্ট্যান্ডিং সার্টিফিকেট ;
27. ডেভেলপার কোম্পানিকে দিয়ে বাড়ি নির্মাণকালে সাইনিং মানি পেয়ে থাকলে তার ডকুমেন্ট;
28. ব্যক্তিগত লোন ৫ লাখ টাকার বেশি হলে এর সপক্ষে ব্যাংক স্টেটমেন্ট ;
29. পরিবারের কারো কাছ থেকে কোন দান গ্রহণ করলে বা কাউকে দান করে থাকলে তার ডকুমেন্ট ; আর টাকা দান হলে তার সপক্ষে ব্যাংক স্টেটমেন্ট ;
30. এছাড়াও আপনার অন্য কোন আয় থাকলে তার ডকুমেন্ট দিন;

#সকল Bank Statement/প্রত্যয়নপত্রের সময়কাল হবে 01/07/2024 থেকে 30/06/2025 ইং পর্যন্ত।

#অন্যান্য তথ্যাবলি:
31. ***আপনার অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য আপনার নামে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা সিমকার্ড থাকতে হবে ;

32. আপনি পুরাতন করদাতা হলে গত বছরে দাখিলকৃত রিটার্ন এর কপি লাগবে;

33. আপনার আয়ের ওপর নির্ভরশীল পরিবারের সদস্য সংখ্যা ও তাদের বয়স।

মনে রাখবেন, এবার ৩০ নভেম্বরের পরে রিটার্ন দাখিল করলে আইনানুযায়ী পূর্ণ কর রেয়াত পাবেন না। অর্ধেক রেয়াত পাবেন এবং ২%, ৪%,বিলম্ব ফি দিতে হবে।

Regards,
Dip Roy
LLB,MBA,CA(PL)
Tax Advisor (Nbr Authorized)
Cell #01671848727
Email: [email protected]

22/06/2025
26/06/2024

3 working days left....

10/01/2024

নজর যখন ব্যাংক লোন এবং জমি রেজিষ্ট্রেশন উপর।

ব্যংক লোন এবং জমি রেজিষ্ট্রেশন এর প্রয়োজনে শুন্য আয়কর রির্টান এর পরিধি ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে।তার ফলে
জাতীয় রাজস্ব বোর্ড হারাচ্ছে রাজস্ব আর করদাতা হারাচ্ছে নিজের অর্জিত সম্পত্তির সঠিক ব্যাখ্যা।
সঠিক আর্থিক দিক নির্দেশনার অভাবে। আর এই অবস্থার ফলে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ে সব চেয়ে বেশি ক্ষতি সম্মুখীন হচ্ছে করদাতা নিজে।প্রশ্ন হল কিভাবে সাময়িক সুবিধার ফলে, ৩ ( তিন) থেকে ৪ ( বছর) পর বুঝতে পারে শুন্য আয়কর রির্টান দেওয়াটা ছিল ভুল। তখন বৈধ আয় হয়ে যা অবৈধ। আর তখন আয়কর ফাইল হয়ে যায় জটিল থেকে জটিলতর।অতএব সঠিক আর্থিক পরার্মশ গ্রহণ করুন।আর সঠিক তথ্য দিয়ে আয়কর ফাইল দাখিল করুন।

আপনার আয়কর ফাইল সঠিক ও নির্ভূলভাবে তৈরি ও জমাদানের জন্য আমাদের সঠে যোগাযোগ করতে পারেন। এছাড়া ফাইল সংক্রান্ত যেকোনো পরামর্শ প্রদান করা হয়ে থাকে।

24/11/2023

সঞ্চয়পত্রের ট্যাক্স সার্টিফিকেট
নিজের মোবাইল দিয়ে ঘরে বসে সঞ্চয়পত্রের ট্যাক্স সার্টিফিকেট বা উৎসে কর কর্তনের প্রত্যয়ণপত্র সংগ্রহ করুন খুব সহজে, বিনা খরচে।
ব্যাংক, পোস্ট অফিস বা সঞ্চয় ব্যুরো যেখান থেকেই সঞ্চয়পত্র কেনেন না কেন, ঘরে বসে ইমেইলের মাধ্যমে খুব সহজেই সঞ্চয়পত্রের ট্যাক্স সার্টিফিকেট বা উৎসে কর কর্তনের প্রত্যয়ণ পত্র নিতে পারবেন সোনালী ব্যাংকের "Sonali e Sheba" Apps এর মাধ্যমে। কোন ইউজার আইডি বা পাসওয়ার্ড প্রয়োজন হবেনা। জাস্ট ইমেইল নম্বর দিলেই মেইলে সার্টিফিকেট চলে আসবে।
অনেকে মনে করেন এই এ্যাপস দিয়ে শুধু সোনালী ব্যাংক হতে ক্রয়কৃত সঞ্চয়পত্রের ট্যাক্স সনদ পাওয়া যায়, বিষয়টা কিন্তু তেমন নয়। বর্তমানে অনলাইন সিস্টেমে বাংলাদেশের যে প্রান্তেই সঞ্চয়পত্র কেনেন তা জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সার্ভার ও nid তে সংযুক্ত থাকে ফলে সোনালী ব্যাংক হতে নিলেও একই সার্টিফিকেট আসবে, কেনা যেখানই হোক না কেন।
সার্টিফিকেট পাবার ধাপ সমূহঃ
১. এ্যাপটি ওপেন করুন।
২. সঞ্চয়পত্রের উপর QR code scan করুন।( সকল তথ্য অটোমেটিক চলে আসবে)
৩. Fiscal year ও ইমেইল লিখুন
৪. ব্রাঞ্চ সিলেক্ট করুন ( ***শুধু সোনালী ব্যাংকের ব্রাঞ্চ দেখাবে, যেখান থেকেই কিনুন "বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম শাখা" সিলেক্ট করে দিবেন( কেন এটা করবেন বিষয়টা ব্যাখ্যা মুলক)
৫. ২(দুই)কর্মদিবসের ভিতর আপনার মেইলে সার্টিফিকেট চলে আসবে।
৬. একাধিক সঞ্চয়পত্র কেনা থাকলে যেকোন একটি স্ক্যান করলেই হবে।
Courtesy:
মোঃ ফরিদুল ইসলাম
সহকারী ব্যবস্থাপক,
সঞ্চয়পত্র (সাধারন)শাখা,
বাংলাদেশ ব্যাংক, মতিঝিল, ঢাকা।

Want your business to be the top-listed Accountant in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00