শুভ নববর্ষ ১৪৩৩!!!
সাফল্য, সমৃদ্ধি ও অগ্রগতিতে ভরে উঠুক আপনার নতুন বছর।
ঐক্য, সততা ও পেশাগত উৎকর্ষই হোক আগামীর পথ চলা।
Mainul Azad & Associates
Income Tax, Vat and Company Law Consultant.
19/11/2024
সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়ার সময় বাড়েনি। এ বছর ৩০ নভেম্বর এর মধ্যে দিতে হবে।
আগামী বছর হতে ৩১ ডিসেম্বর এর মধ্যে।
আপনার আয়কর বিবরণী/ রিটার্ন এর সাথে যেন মিল থাকে, সম্পদ ও দায়।
কোন সম্পদ গোপন করতে যাবেন না,
যা নিজ, স্ত্রী ও আপনার উপর নির্ভরশীল সন্তানের নামে আছে এমন সম্পদ।
প্রয়োজন এ এক্সপার্ট এর সাহায্য নিন।
একজন অডিটর তার অডিট ওপিনিয়ন দেওয়ার জন্য দুইটা প্রক্রিয়ার মাধ্যমে ইভিডেন্স কালেক্ট করে,
১. Test of control
2.Substantive Procedures(এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়)
a)analytical procedures
b)test of details
# test of control চেক করার পর যদি দেখে কোম্পানির ইন্টারনাল কন্ট্রোল খুবই শক্ত অবস্থানে আছে, তাহলে substantive procedures এ খুব বেশি গুরুত্ব দিয়ে চেক করতে হয় না।
এর মানে এই না যে একদম চেক করতে হবে না। একটু কম চেক করলেও হয়, কারণ যেহেতু ইন্টার্নাল কন্ট্রোল খুব ভালো ফ্রড হওয়ার সম্ভাবনা কম।
# analytical procedures এর মাধ্যমে কোন একটা কোম্পানির বিগত বছরের সাথে বর্তমান বছরের financial statement তুলনা করা হয়।
আবার একই বছরের সম জাতীয় দুইটি কোম্পানির সাথে financial statement এর তুলনা করা যেতে পারে।
তুলনা করার বিষয়বস্তু ফাইনান্সিয়াল স্টেটমেন্ট ছাড়াও অন্য কিছু হতে পারে।
# test of details এইখানে মূলত কোন একটা লেনদেনের ভিতরে প্রবেশ করে বিস্তারিত চেক করা হয় যে, লেনদেনটি আসলেই সঠিকভাবে হয়েছিল কিনা।
সংগৃহীত।
গাড়ি নিবন্ধন ও ফিটনেস নবায়নে আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র (পিএসআর) বাধ্যতামূলক। সেক্ষেত্রে গাড়ি নিবন্ধন বা নবায়নে গাড়ি ভেদে নির্দিষ্ট হারে অগ্রিম কর দিতে হয়। তবে গাড়ি নিবন্ধন বা নবায়নের সময় রিটার্ন জমার প্রমাণপত্র না দিলে বাড়তি অগ্রিম কর দেওয়ার বাধ্যবাধকতা যুক্ত করে পরিপত্র জারি করেছেন এনবিআর।
গাড়ি নিবন্ধন ও ফিটনেস নবায়নে আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র (পিএসআর) বাধ্যতামূলক। সেক্ষেত্রে গাড়ি নিবন্ধন বা নবায়নে গাড়ি ভেদে নির্দিষ্ট হারে অগ্রিম কর দিতে হয়। তবে গাড়ি নিবন্ধন বা নবায়নের সময় রিটার্ন জমার প্রমাণপত্র না দিলে বাড়তি অগ্রিম কর দেওয়ার বাধ্যবাধকতা যুক্ত করে পরিপত্র জারি করেছেন এন বি আর।
15 November 2007 এর সিডর দেখেছি কিন্তু 26-27 May 2024 এর ঘূর্ণিঝড় রেমাল ভয়াবহ রূপ নিয়েছে।
১৭৩ বছরের ইতিহাসকে ছাড়িয়ে যেতে পারে উষ্ণতায়ে ২০২৪ !!!
টিন আই এন [e-TIN] !!!
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, গতকাল সোমবার পর্যন্ত সারা দেশে টিআইএনধারীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২০ লাখ ৮৯ হাজার ৭৫ !!!
ঢাকা বেইলি রোডের এই মর্মান্তিক অগ্নিকান্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করছি এবং নিহত সবার রুহের মাগফিরাত কামনা করছি। একই সাথে হতাহতদের পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
নিহতদেরকে মহান আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।
TAX
সিনারিও ১ঃ
মি. এক্স ৫ বছর আগে গাড়ি কিনেছে । কেনার সময় ভুয়া TIN নাম্বার দিয়েছে। এতদিন কোনো সমস্যা হয়নি। কিন্তু গতবছর BRTA সার্ভার ইনটিগ্রেশন করার পর ৫ লাখের মত গাড়ি ধরা পড়েছে। এগুলো ভুয়া TIN দিয়ে রেজিস্ট্রেশন করা/ অথবা রিটার্নে দেখানোই হয় নি।
এখন রেজিস্ট্রেশন নবায়ন/ ফিটনেস সনদ নিতে গিয়ে ঝামেলায় পড়ছে। আর করফাঁকির জন্য বিগত বছরগুলোর জরিমানা সহ কর পরিশোধ করতে হবে।
সিনারিও ২ঃ
মি. Y সঞ্চয়পত্র কিনেছিল ৫০ লাখ টাকার। ১০ লাখ টাকারটা শো করেনি রিটার্নে। আর ৪০ লাখ টাকারটা মেয়াদ শেষ হওয়ার আগেই এনক্যাশ করেছে। সার্ভার ইনটিগ্রেশনের কারণে ২টা তথ্যই ধরা পড়েছে। এখন ৯৩ ধারায় পুনঃউন্মোচিত হল তার ফাইল। লুকোনোর সুযোগ নেই।
সিনারিও ৩ঃ
একজন করদাতার বিরুদ্ধে দুদকের মামলা হওয়ার কারণে সে পূর্বের সব কর দিয়ে আর সম্পদ দেখিয়ে ফাইল ক্লিন করতে চাচ্ছিল। বাট তখন সেটা আর সম্ভব না।
সিনারিও ৪ঃ
২০২৪ সাল। ১০ কোটি টাকার ফ্ল্যাট শো করলেন না রিটার্নে। ব্যাংক স্টেটমেন্ট লুকোনোর সুযোগ নেই। করদাতার / রিয়েল স্টেট কোম্পানির ট্রানসেকশনেই ধরা পড়বে। এবং ব্যাংক সার্চ তখন ম্যানুয়ালি করতে হবে না। আর এলার্ট জোনে চলে যাবে ফাইল এবং অটোমেটিক আয়কর বিভাগের ফিল্ড অডিট লিস্টে আসবে।
অলরেডি ক্রেডিট কার্ড সার্ভার, সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স সার্ভার ইনটিগ্রেশনের প্রস্তাব আছে।
এখন লোকবল কম থাকায় ফিল্ড অডিট/ আয়কর অধ্যাদেশের ৯৩ ধারা য় সব ফাইল scrutinised হয় না। বিদ্যমান ৩১ টি জোনের বিপরীতে অনেকগুলো নতুন জোন হওয়ার পথে। কয়েক ধাপে হবে।
স্বাভাবিকভাবেই তখন scrutinise অনেক বেশি হবে।
শুরু থেকে ফাইলে ঝামেলা করে রাখলে পরে সেটা পরিবর্তন করা অনেক কঠিন। আর এখনকার ব্যবস্থা করবান্ধব। সামনে এই সিস্টেম নেক্সট ফেইজে যাবে।যখন শুধু TIN নাম্বার দিয়ে বিদ্যমান সেবাসমূহ পাওয়া যাবে না। আয়কর রিটার্ন স্লিপ/ ট্যাক্স সার্টিফিকেট বাধ্যতামূলক হবে।
কর বিভাগ সম্প্রসারণ, বিসিএস কর ক্যাডার এবং কর পরিদর্শক নিয়োগ বৃদ্ধি- এগুলোর উদ্দেশ্য ক্রিস্টাল ক্লিয়ার। আর সেটা হল অভ্যন্তরীণ রাজস্ব আদায় বৃদ্ধি। এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী চ্যালেন্জ মোকাবেলায় যেটার বিকল্প নেই।
তাই এখন থেকে ফাইল ক্লিয়ার রাখুন। আর নিজের রিটার্ন নিজেই ফিলআপ করুন। আর না পারলে ভালো উকিলের সাহায্য নিন।সেক্ষেত্রে উদাসীন থাকবেন না। দায়টা আপনার।
আর নিজের ব্যাংক একাউন্টে অন্য কারও লেনদেন করবেন না।
[Collected]
[Caution]
Tax return except company-31st January 2024 & Company -28th February 2024.
(Time extension will not allow).....
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
Dhaka