Riyad's Creation

Riyad's Creation

Share

�𝐈'𝐦 𝐂𝐫𝐲𝐩𝐭𝐨 𝐘𝐨𝐮𝐭𝐮𝐛𝐞𝐫 𝐀𝐧𝐝 𝐈𝐧𝐟𝐥𝐮𝐞𝐧𝐜𝐞𝐫�
Welcome To My Page �

13/08/2026

বাহিরে দেশে আর আমাদের বাংলাদেশ
✈️💰 এখন আর শুধু ডলার নয়!
এমিরেটস এয়ারলাইন্সে ফ্লাইট বুকিংয়ের টিকিট কাটা যাবে Bitcoin ও অন্যান্য ক্রিপ্টোকারেন্সি দিয়ে। 🚀₿

বিশ্বের অন্যতম বৃহৎ এয়ারলাইন্সের এই পদক্ষেপ দেখাচ্ছে যে ক্রিপ্টো ধীরে ধীরে বাস্তব জীবনের পেমেন্ট সিস্টেমে জায়গা করে নিচ্ছে। 🌍

Emirates ২০২৬ সালের জুলাই থেকে যোগ্য UAE গ্রাহকদের জন্য Crypto.com Pay চালু করেছে। তবে এই সুবিধা UAE-তে যোগ্য গ্রাহকদের জন্য এবং বুকিং AED-তে সেটেল হয়। �

ARN News Centre +1
Air Arabia তাদের ওয়েবসাইটে AE Coin-এর মাধ্যমে টিকিট পেমেন্টের সুবিধা চালু করেছে। �

23/04/2026

সংসদে এই প্রথম কেউ একজন তো Bitcoin নিয়ে কথা বলেলো। আমরা একদিন ঠিকই বুঝবো কিন্তু সেদিন একটু দেরি করে বুঝবো।

04/03/2026

নিজের বলতে কিছু নেই..!
সবকিছু রবের দেয়া নেয়ামত

আলহামদুলিল্লাহ।❤️❤️

24/02/2026

১ভরিতে যাকাত কতো?

দাম দেখে নয় নিসাব দেখে যাকাত দিন

আজকে ২২ ক্যারেট স্বর্ণের ভরি প্রায় ২ লাখ ৫৬ হাজার।
দাম বাড়ায় অনেকেই যাকাত নিয়ে দুশ্চিন্তায় পড়ছেন তাই না ?
এখন দাম বাড়ার সাথে সাথে অনেকে অনেক অদ্ভুত আজাইরা বিভ্রান্তিকর কথা বলছে । যেমন আগে সাড়ে সাত ভরি থাকলে ফরজ হত কারন দাম কম ছিলো এখন ১ ভরিতে যাকাত আসবে হেন তেন । একদম মিথ্যা তথ্য । দামের সাথে যাকাতের নিয়মের কোনও সম্পর্ক নেই ।
ইসলাম ২০২৬ এর জন্যে আলাদা নিয়ম করে নাই ।

দুইটা হিসাব মনে রাখলেই হয়—
- ৭.৫ ভরির নিচে শুধু স্বর্ণ থাকলে যাকাত ফরজ না
- স্বর্ণ কম হলেও যদি নগদ টাকা/রূপা মিলিয়ে নিসাব পূর্ণ হয়, তখন যাকাত ফরজ

যাকাত নির্ধারিত হয় “নিসাব” পরিমাণ নিয়ে । এখনও অনেকেই এইটা কি তা জানে না । নিসাব নির্ধারণ হয় দুইভাবে:
**স্বর্ণের নিসাব - ৭.৫ ভরি স্বর্ণ(৮৭.৪৮ গ্রাম)
শুধু স্বর্ণ যদি এর কম হয়, যাকাত ফরজ না।মানে আপনার ৮-৯-১০-৫০-১০০ ভরি যাই থাকুক এবার সম্পূর্ণটাই দিতে হবে স্বর্ণ বিক্রি করলে যত টাকা আসত তার ২.৫% ।

**রূপার নিসাব- ৫২.৫ ভরি রূপা(৬১২ গ্রাম)
যদি কারো মোট সম্পদের মূল্য(স্বর্ণ + নগদ টাকা + ব্যবসার মাল)এই পরিমাণ রূপার মূল্যের সমান বা বেশি হয় তাহলে যাকাত ফরজ।

এখন কোন ক্ষেত্রে কম স্বর্ণ থাকলেও যাকাত ফরজ হয়ে যাবে সেটার একটা উদাহরণ দেই । কারো আছে ৩ ভরি স্বর্ণ
সাথে নগদ টাকা আছে ৩–৫ লাখ।
এই মোট সম্পদের মূল্য যদি ৫২.৫ ভরি রূপার বর্তমান বাজারমূল্যের সমান বা বেশি হয়,তাহলে তার উপর যাকাত ফরজ।

মনে রাখার শর্টকাট:
স্বর্ণ বেশি? স্বর্ণের নিসাব দেখুন
স্বর্ণ কম কিন্তু টাকা আছে? রূপার নিসাব দেখুন ।

আমার কাছে মনে হয় নিজের সামর্থ্য অনুযায়ী কারো হকটা ফিরিয়ে দেওয়া কখনো ভয় হতে পারে না।
স্বর্ণের দাম বাড়ছে, হ্যাঁ এই বছর যাকাতে কষ্ট হবে অনেকেরই।
কিন্তু যদি সেই কষ্টে কারো ঘরে এক মুঠো হাসি আসে,
তাহলে সেই যাকাতই তো বরকত।

ইসলাম অসম্ভব বোঝা দেয় না ।যদি বাস্তবে দেখা যায়, কারো কাছে সব সম্পদই স্বর্ণ, নগদ টাকা একেবারেই নেই
বিক্রি করলে বড় ক্ষতি হবে
তাহলে শরিয়ত এই পথগুলো খোলা রেখেছে:

স্বর্ণ দিয়েই যাকাত দেওয়া
- স্বর্ণের ২.৫% অংশ আলাদা করে দেওয়া,এটাই সবচেয়ে ন্যায়সঙ্গত সমাধান।

- আংশিক বিক্রি করে দেওয়া
সব না, যতটুকু দরকার ততটুকু বিক্রি।

যাকাত দারিদ্র্য বাড়ায় না,যাকাত সম্পদ কমায় না।
যাকাত আসলে সম্পদকে নিরাপদ করে।
স্বর্ণের দাম বাড়ছে এটা পরীক্ষা।কিন্তু সেই পরীক্ষার ভেতরেই আল্লাহ সহজ রাস্তা রেখেছেন।

সাওয়াবের নিয়তে পৌঁছে দিন সবার কাছে

#যাকাত

04/01/2026

এই হলো মোদের বাংলাদেশর অবস্থা 🤭🇧🇩

15/12/2025

🇵🇰 পাকিস্তান সিদ্ধান্ত নিয়েছে।
🇧🇩 বাংলাদেশ এখনো দ্বিধায়।

পাকিস্তানে আনুষ্ঠানিকভাবে Crypto বৈধ—
Binance ও HTX পেল সরকারি অনুমোদন।

আর আমরা?
এখনো Crypto-কে
❌ জুয়া
❌ টাকা পাচার করে

এই দুইটি শব্দের ভেতরে আটকে রেখেছি।

💡 বাস্তবতা হলো Crypto কোনো জুয়া না।
এটা Technology + Economy + Future Finance।

আজ যে দেশগুলো Crypto গ্রহণ করছে,
তারা শুধু টাকা ইনকাম করছে না—
তারা Future তৈরি করছে।

আর আমরা?
👉 সময়মতো সিদ্ধান্ত না নেওয়ার কারণে
প্রতিবারই পিছিয়ে পড়ছি।

একদিন বাংলাদেশও বুঝবে। কিন্তু প্রশ্ন হলো সেই একদিন আসতে আসতে আমরা কতটা পিছিয়ে যাব?

Want your business to be the top-listed Accountant in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

Muksudpur, Gopalganj
Dhaka
7911