Arif Audit & Advisory

Arif Audit & Advisory “Professional Internal Auditor & Business Advisor providing Accounts Verification, Bill Checking, Co.

29/09/2026

১ তারিখ যারা আসবেন এগুলো শিখে আসবেন

গার্মেন্টস্ সেক্টরে কোয়ালিটি ডিপার্টমেন্টের চাকরি করতে হলে?

শেয়ার করে টাইম লাইনে রেখে দিন 👍

১/ SSC এর মিনিং কি?
উঃ Secondary school certificate.
২/ HSC এর মিনিং কি?
উঃ Higher secondary certificate.
৩/ GPA এর মিনিং কি?
উঃ Grade point average.
৪/ কোয়ালিটি ইন্সপেক্টর কি?
উঃ কোয়ালিটি ইন্সপেক্টর হচ্ছে মান পরিদর্শক।
৫/ গার্মেন্টস লাইন কোয়ালিটির কাজ কি?
উঃ গার্মেন্টস কোয়ালিটির কাজ হচ্ছে একটি লাইনে যেসব পোশাক গুলি তৈরি হয় সেগুলি চেক করা।
৬/ গার্মেন্টস কোয়ালিটির কাজ কি?
উঃ পণ্যের গুণগত মান ঠিক আছে কিনা তা নিশ্চিত করা।
৭/ গার্মেন্টস অর্থ কি?
উঃ পোশাক।
৮/ Quality শব্দের অর্থ কি?
উঃ Quality একটি ইংরেজি শব্দ। কোয়ালিটি শব্দের অর্থ কোন পণ্যের গুণগত মান।
৯/ Alter বা Defect কাকে বলে?
বায়ারের অনুমোদিত স্যাম্পলের সাথে উৎপাদিতনে যে অমিল রয়েছে সে গুলোকে Alter বা Defect বলে।
*** Garments Voive***

১০/ Defect কত প্রকার ও কি কি?
উঃ Defect ৩ প্রকার।
Minor Defect
Major Defect
Critical Defect

১১/ তিন প্রকার ডিফেক্ট এর কয়েকটি উদাহরণ?
Minor Defect যেমনঃ Joint Stitch, Uncut thread, Loose thread, Uneven topsin,
Major Defect যেমনঃ Skip Stitch, Broken Stitch, Rawedge Out, Down Stitch, Any Spot.
Critical Defect যেমনঃ Any Sharp item, Any insect, Size label mistake.
RMG quality প্রশ্ন ও উত্তর
১২/ সেলাই কি?
উঃ দুটি বন্ধনীর জোড়া দেওয়াকে সেলাই বলে।
১৩/ ব্রকেন স্টিচ কি?
উঃ সেলাইয়ের একটি স্টিচ কেটে গেলে তাকে ব্রকেন স্টিচ বলে।
১৪/ স্কিপ স্টিচ কি?
উঃ সেলাই করার পর নিচে সুতা যদি উপরের সুতা কে না ধরতে পারে তখন তাকে স্কিপ স্টিচ বলে।
১৫/ ওপেন স্টিচ কি?
উঃ সেলাইয়ের সময় কিছু সেলাই এড়িয়ে গেলে বা সেলাই না হলে তখন তাকে বলা হয় ওপেন স্টিচ।
১৬/ একটি মেজারমেন্ট টেপে কত কত ইঞ্চি ও কত সেএম থাকে?
উঃ একটি মেজারমেন্ট টেপে 60 Inch ও 150 CM থাকে।

১৭/ ১ ইঞ্চিতে কত সিএম?
উঃ এক ইঞ্চিতে 2.54 সিএম।

১৮/ ১ সি এম এ কত ইঞ্চি?
উঃ ১ ইঞ্চির ৮ ভাগের ৩ ভাগ।

১৯/ কত সিএমে ১ মিটার এবং ১ মিটার এ কত ইঞ্চি?
উঃ ১০০ সিএম = ১ মিটার এবং ১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি।
২০/ ১ ইঞ্চিতে কত সুতা?
উঃ এক ইঞ্চিতে ৮ সুতা।
২১/= ১/৪ = কত? ৫/৮ = কত? ১/১৬ = কত? ১/৩২ = কত?
উঃ
১/৪ = ২ সুতা।
৫/৮ = ৫ সুতা।
১/১৬ = হাফ সুতো বা ১ ইঞ্চির ১৬ ভাগের ১ ভাগ।
১/৩২ = কোয়াটার সুতা বা ১ ইঞ্চির ৩২ ভাগের ১ ভাগ।
***Garments Voice***
কোয়ালিটি ইন্টারভিউ
২২/ QI এর পূর্ণরূপ কি?
উঃ Quality inspector.

২৩/ SPI এর পূর্ণরূপ কি?
উঃ Stitch per inch.

২৪/ SKU এর পূর্ণরূপ কি?
উঃ Stock keeping unit.

২৫/ HPS এর পূর্ণরূপ কি?
উঃ High point shoulder.

২৬/ UPC এর পূর্ণরূপ কি?
উঃ Universal product code.

২৭/ DHU এর পূর্ণরূপ কি?
উঃ Defect Per hundred Unit.

২৮/ GSM এর পূর্ণরূপ কি?
উঃ Gram per square meter.

২৯/ TLS এর পূর্ণরূপ কি?
উঃ Traffic light system.

৩০/ AQL এর পূর্ণরূপ কি?
উঃAcceptable quality level.

৩১/ OQL এর পূর্ণরূপ কি?
উঃObservat quality level.

৩২/ DTM এর পূর্ণরূপ কি?
উঃ Dyed to match.

৩৩/ CBM এর পূর্ণরূপ কি?
উঃ Cubic meter./Carton box meter

৩৪/ CAD এর পূর্ণরূপ কি?
উঃ Computer aided design.

৩৫/ RPM এর পূর্ণরূপ কি?
উঃ Rotation per minute.

৩৬/ KPI এর পূর্ণরূপ কি?
উঃ Key performance indicator.

৩৭/ SOP এর পূর্ণরূপ কি?
উঃ Standard operating procedure.

৩৮/ QMS এর পূর্ণরূপ কি?
উঃ Quality management system.

৩৯/ GPQ এর পূর্ণরূপ কি?
উঃ Guideline for production quality and control.

৪০/ CTPAT এর পূর্ণরূপ কি?
উঃ Customs trade partnership against terrorism.

গার্মেন্টস কোয়ালিটি মেজারমেন্ট
গার্মেন্টস কোয়ালিটি প্রশ্ন
একটি মেজারমেন্ট টেপেঃ
১.৫ মিটার,
৫ ফুট,
৬০ ইঞ্চি,
১৫০ সিএম,
৪৮০ সুতা,
১৫০০ মিলিমিটার থাকে।
1 Meter / মিটার = 39.37 inch
১০০ CM =1000 mm
1 Feet / ফিট =12inch
1 Inch / ইঞ্চি = 2.54 cm
1 CM / সিএম =10 mm
1 Yds গজ = 36 inch
সুতা মেজারমেন্টঃ
1 Inch Divided by 8
⅛ = ১ সুতা
¼ = ২ সুতা
⅜ = ৩ সুতা
½ = ৪ সুতা
⅝ = ৫ সুতা
¾ = ৬ সুতা
⅞ = ৭ সুতা
1 Inch = ৮ সুতা

1 Inch Divided by 16
1/16 = হাফ সুতা
1/8 = এক সুতা
3/16 = দেড় সুতা
1/4 = দুই সুতা
5/16 = আড়াই সুতা
3/8 = তিন সুতা
7/16 = সাড়ে তিন সুতা
1/2 = চার সুতা
9/16 = সাড়ে চার সুতা
5/8 = পাঁচ সুতা
11/16 = সাড়ে পাঁচ সুতা
3/4 = ছয় সুতা
13/16 = সাড়ে ছয় সুতা
7/8 = সাত সুতা
15/16 = সাড়ে সাত সুতা
16/16 = ৮ সুতা.

29/09/2026
দিনের এবং রাতের দৃশ্য ইয়াংওয়ান গ্রুপ ❤️❤️কে কে কর্মরত আছেন এই গ্রুপে কমেন্টে তাদের দেখতে চাই।।   ゚
23/09/2026

দিনের এবং রাতের দৃশ্য
ইয়াংওয়ান গ্রুপ ❤️❤️
কে কে কর্মরত আছেন এই গ্রুপে কমেন্টে তাদের দেখতে চাই।।
゚

মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগ করে চার লাখ টাকা লাভ করে একজন কল দিলো। তাও মাত্র দেড় মাসে। কীভাবে সম্ভব? এই অবিশ্বাস্য ব্যাক্...
23/09/2026

মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগ করে চার লাখ টাকা লাভ করে একজন কল দিলো।
তাও মাত্র দেড় মাসে।
কীভাবে সম্ভব?
এই অবিশ্বাস্য ব্যাক্তি খুব ভালো সেল করতে পারতেন অনলাইনে। আগে চাকরি করতেন। পরে মাত্র সাত হাজার টাকা পুঁজি দিয়ে ব্যবসায় নেমে পড়েন।
অন্যের মোবাইলের দিয়ে ভিডিও করে কিছু খেজুরের গুড় সংগ্রহ করে একটি ভিডিও নেন।
তারপরে সেটি দিয়ে প্রচার শুরু করেন।
প্রথমে মন্দা গেলেও সপ্তাহ খানেকের মধ্যে অর্ডার আসা শুরু করে।
তারপরে আরো অর্ডার।
এবারে তিনি বিশেষ একটি মার্কেটিং টেকনিক এপ্লাই করেন। ব্যাস আগুনের মত অর্ডার আসতে থাকে।
আর দিন রাত কাজ করতে করতে কেবল সেল করতেই থাকেন।

দেড় মাস পরে আমাকে কল দিয়ে বলল, ভাই আমি তো অবিশ্বাস্য কাজ করে ফেলেছি। সব খরচ বাদে এখন হাতে চার লাখ টাকা আছে। মোবাইল ফোন কিনে ফেলেছি।
কিন্তু কি ছিল সেই টেকনিক?
ওনার অনুমতি নিয়েই এতদিন পর বলতে পারা। প্রথমত কন্টেন্ট ভালো ছিল। দ্বিতীয়ত তিনি বুস্টিং করেছেন বিদেশে।
অর্থাৎ, বিদেশে যেই বাঙালিরা আছে তারা কিনে আত্মীয় স্বজনের কাছে খেজুরের গুড় গিফট করেছেন।
দ্বিতীয়ত, তিনি এক কলসি গুড় একসাথে বিক্রি করতেন।
এর প্রেজেন্টেশন এবং সাথে মাটির কলসি ফ্রি পাওয়া মানুষকে অনেক প্রভাবিত করেছে।
সবশেষে, অনেক কন্টেন্ট করে নিজের উইনিং স্ট্র্যাটেজি বের করেন আর নিরন্তর পরিশ্রম করেন।
কিন্তু থেমে যান নাই।
বর্তমানে কি অবস্থা তার জানেন?
আমের সিজনে এক কোটি টাকার আম সেল করেছে। অনেক বড় টিম নিয়ে কাজ করছেন। আমাকে বলল কাজ জানে এমন ভালো কোন ব্যাক্তি থাকলে জানাতে।
আমি শুনে প্রচণ্ড অবাক। অথচ এই ব্যাক্তিটিই ছয় মাস আগে পকেটে সাত হাজার টাকাতে বেকার হতাশ ঘুরছিল।
অনেক আশা নিয়ে ব্যাবসা শুরু করেন।
নিজের ভালো ক্যামেরা মোবাইল পর্যন্ত ছিল না। আর এখন চাকরি দিতে যোগ্য লোক খুঁজছে

খুশিতে আমাকে এক ঝুড়ি আম পাঠিয়ে দিয়েছে। এর আগে গুড়ও দিয়েছিল।
সে একা ধনী হয়েছে বিষয়টি এমন না। সাথে আরো দশ জনক ধনী করেছে।

একটু মাত্র প্রচেষ্টা আর দেখুন মাত্র ছয় মাসে কিভাবে ভাগ্যের চাকা ঘুরে গেল।

এই হচ্ছে ব্যবসা!
কখন সম্ভাবনা তৈরি হবে নিজেও জানেন না।

মোহাইমিন পাটোয়ারী, CFA
IBA, DU
Double Masters
Norwegian school of economics
Mannheim university, Germany

  এ ঋণ খেলাপি কমানোর ৭ টি টেকনিক, যেটা আমি ফিল্ডে করি:১. কিস্তির ২ দিন আগেই কল, কিস্তির ২ দিন পরে কিস্তির তারিখ।আমরা সবা...
23/09/2026

এ ঋণ খেলাপি কমানোর ৭ টি টেকনিক, যেটা আমি ফিল্ডে করি:

১. কিস্তির ২ দিন আগেই কল, কিস্তির ২ দিন পরে কিস্তির তারিখ।
আমরা সবাই কিস্তির দিন গিয়ে বলি "টাকা দেন"। এটা ভুল। কিস্তির ২ দিন আগে গিয়ে বলবেন "আপা, কাল কিস্তি, টাকা রেডি আছে তো? কোনো সমস্যা হলে এখনই বলেন"। তাহলে খেলাপি ৫০% কমে যাবে।

২. খেলাপিকে ভয় নয়, লজ্জা থেকে বাঁচান।
খেলাপি সদস্য সমিতিতে আসতে লজ্জা পায়। আপনি সবাইর সামনে তাকে বকবেন না। আলাদা ডেকে বলেন "আপা, আজ ৫০০ দেন, বাকিটা কাল দিয়েন। সমিতিতে আসাটা বন্ধ করবেন না"। সমিতিতে আসলেই টাকা আসবে।

৩. সকাল ১০টার মধ্যে কালেকশন শেষ।
১০টার পর গেলে সদস্য বলবে "টাকা খরচ হয়ে গেছে"। আমি সবসময় সকাল ৮-১০ টার মধ্যে কালেকশন করি। এই একটা নিয়মেই আমার PAR ২% এ নেমে এসেছে।

৪. স্বামীকে নয়, শাশুড়িকে ম্যানেজ করুন।
গ্রামে টাকা থাকে শাশুড়ি বা স্বামীর কাছে। কিস্তির সময় শুধু সদস্যকে না, তার পরিবারকে বুঝান। একবার পরিবার রাজি হলে, আর কখনো খেলাপি হবে না।

৫. খেলাপির বাড়িতে বসে থাকা যাবে না।
অনেক অফিসার খেলাপির বাড়িতে ২ ঘণ্টা বসে থাকে। এতে হিতে বিপরীত হয়। আপনি ১০ মিনিট বসবেন, একটা সময় দিয়ে চলে আসবেন। বলবেন "আপা, আমি ৪ টায় আবার আসবো, ততক্ষণে রেডি করেন"। চাপ বজায় থাকবে।

৬. ছোট ঋণ আদায় কিন্ত দিয়ে বড়ো সমাধান।
যে ১০ হাজার দিতে পারছে না, তাকে বকাবকি না করে বলেন "আপা, আপনি ২ হাজার দিয়ে আজকের মতো চালান, বাকিটা কাল দিয়েন"। আংশিক আদায়, পুরো খেলাপির চেয়ে ভালো।

৭. ঋণ দেওয়ার সময়ই খেলাপি চেনা যায়।
ঋণ দেওয়ার সময় যে বেশি মিষ্টি কথা বলে, তাড়াহুড়া করে, সেই খেলাপি হয়। তাই যাচাইটা ঋণ দেওয়ার আগেই কঠোরভাবে করুন।

মনে রাখবেন: ফিল্ডের লোক ফিল্ডেই আছে।

এক ফ্রেমে তিনটি দেশ।
23/09/2026

এক ফ্রেমে তিনটি দেশ।

Address

Gazipur Dhaka
Dhaka
3540

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arif Audit & Advisory posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category