31/12/2025
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এক সংগ্রামী অধ্যায়ের পরিসমাপ্তি। যিনি আপস করেননি ফ্যাসিবাদ আধিপত্যবাদ স্বৈরাচারের সাথে। যেখানে মানুষ একটু কিছু হলেই সুচিকিৎসার জন্য বিদেশে পাড়ি জমান। বহু সুযোগ থাকা সত্ত্বেও তিনি তা গ্রহণ করেননি। আমরা হারালাম আপসহীন, দৃঢ়চেতা ও দেশের প্রতি নিবেদিতপ্রাণ নেত্রীকে। যিনি সারা জীবন নিজের স্বার্থের চেয়ে দেশের মানুষের কল্যাণকে বড় করে দেখেছেন। সাহস, সততা ও দায়িত্ববোধের যে উজ্জ্বল দৃষ্টান্ত তিনি রেখে গেছেন, তা আমাদের জন্য চিরকাল অনুকরণীয় হয়ে থাকবে।
মহান আল্লাহ তাআলা আপনাকে আপনার সকল ভুল–ত্রুটি ও বিচ্যুতি ক্ষমা করে দিন, জীবনে করা সকল নেক আমল কবুল করে আপনাকে জান্নাতুল ফেরদৌসের অনন্ত শান্তির আশ্রয় দান করুন। আল্লাহ আপনাকে তাঁর প্রিয় বান্দাদের কাতারে স্থান দিন এবং চিরস্থায়ী মর্যাদা দান করুন। আমীন।
28/12/2025
Tax Day extended to 31 January 2026.
So Tax return submission deadline is extended to another 1 month…
21/12/2025
🔔 ই-রিটার্ন ব্যবস্থায় যুক্ত হবে ব্যাংকিং তথ্য: এনবিআর চেয়ারম্যান
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান জানিয়েছেন, খুব শিগগিরই ই-রিটার্ন সিস্টেমের সঙ্গে ব্যাংকিং তথ্য সংযুক্ত করা হবে। এর ফলে আয়কর রিটার্ন দাখিল হবে আরও স্বচ্ছ, স্বয়ংক্রিয় ও নির্ভুল।
এই উদ্যোগের মাধ্যমে—
✅ কর ফাঁকি কমবে
✅ রিটার্ন যাচাই সহজ হবে
✅ করদাতার প্রকৃত আয় শনাক্ত করা সম্ভব হবে
✅ হয়রানি ছাড়াই ডিজিটাল ট্যাক্স সিস্টেম গড়ে উঠবে
এনবিআর চেয়ারম্যান আরও জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কর ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য।
📌 করদাতাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন—এখন থেকেই সঠিক ব্যাংকিং ও আয় সংক্রান্ত তথ্য সংরক্ষণ করা জরুরি।
10/12/2025
Very effective steps by regulator::
28/11/2025
অনেক করদাতার আয়কর রিটার্ন বিভিন্ন কারণে নিরীক্ষায় হয়। প্রথম আলো তে প্রকাশিত রিটার্ন নিরীক্ষায় পড়ার প্রধান কারণগুলো সংক্ষেপে আলোচনা করা হলো :
১) রিটার্নের তথ্য, উৎসে কর কর্তন ও ব্যাংক লেনদেনে অসামঞ্জস্য।
২) আগের বছরের তুলনায় হঠাৎ অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি।
৩) আয় কম দেখিয়ে সম্পদ বেশি দেখানো।
৪) ব্যবসার খরচ অস্বাভাবিক বেশি দেখানো।
৫) উৎসে কর দাবি না করা বা ভুল তথ্য দেওয়া।
৬) অসম্পূর্ণ বা ভুল কাগজপত্র।
৭) হাতে নগদ বেশি দেখানো।
৮) ঋণ বা দায় অস্বাভাবিক বেশি দেখানো।
৯) উচ্চ ঝুঁকিপূর্ণ খাতের করদাতা হওয়া।
১০) বড় অঙ্কের ব্যাংক লেনদেন রিটার্নে না দেখানো।
১১) সম্পদ ক্রয়-বিক্রয়ের তথ্য গোপন করা।
১২) ভুল বা অতিরিক্ত বিনিয়োগ দেখানো।
১৩) দৈবচয়ন ভিত্তিতে নির্বাচিত হওয়া।
১৪) প্রথম রিটার্নেই অতিরিক্ত সম্পদ দেখানো বা দীর্ঘদিন পর রিটার্ন দাখিল।
১৫) আগের বছরের নিরীক্ষায় সমস্যা পাওয়া।
23/11/2025
জাতীয় রাজস্ব বোর্ড, জনস্বার্থে, কোম্পানি ব্যতীত সকল করদাতার ২০২৫-২০২৬ করবর্ষের জন্য রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ ৩১ ডিসেম্বর ২০২৫ খ্রি. পর্যন্ত সময়সীমা বর্ধিতকরণ সংক্রান্ত আদেশ।
31/10/2025
ই-রিটার্ন সিস্টেমে কারিগরি সমস্যার কারণে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে অক্ষম ব্যক্তি করদাতাদের আবেদনের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জারি করা এক বিশেষ আদেশ (নং ০২/২০২৫) অনুসারে, বিশেষ আদেশ নং ০১/২০২৫ এর ক্রমিক নং ১ এর অধীনে নির্দিষ্টভাবে উল্লেখিত ব্যক্তিদের ব্যতীত, ব্যক্তিগত করদাতাদের অবশ্যই এনবিআরের ই-ট্যাক্স পোর্টাল-এর মাধ্যমে অনলাইনে তাদের রিটার্ন জমা দিতে হবে।
তারা হলেন- ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিক, শারীরিকভাবে প্রতিবন্ধী বা বিশেষভাবে সক্ষম করদাতা (বৈধ সার্টিফিকেশন জমা দেওয়ার পরে), বিদেশে বসবাসকারী বাংলাদেশি করদাতা; এবং মৃত করদাতাদের পক্ষে রিটার্ন দাখিলকারী আইনী প্রতিনিধি।
আরও পড়ুন: গণভোট কবে হবে, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা: আইন উপদেষ্টা
তবে যারা নিবন্ধন সংক্রান্ত বা অন্যান্য সিস্টেম-সংক্রান্ত সমস্যার কারণে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারছেন না, তারা এখন ১৫ নভেম্বর, ২০২৫ তারিখের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের নিকট তাদের নির্দিষ্ট সমস্যার ব্যাখ্যাসহ আবেদন করতে পারবেন।
সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে এসব করদাতাকে কাগজে রিটার্ন দাখিলের অনুমতি দেয়া হবে।
এর আগে ৩১ অক্টোবর পর্যন্ত এ ধরনের আবেদন জমা দেয়ার শেষ তারিখ নির্ধারিত ছিল।
এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান স্বাক্ষরিত এই আদেশের লক্ষ্য হলো ‘সম্মতি সহজতর করা এবং অনলাইনে ফাইলিং-সংক্রান্ত সমস্যার সম্মুখীন প্রকৃত করদাতাদের শাস্তি না দেয়া।
আয়কর আইন, ২০২৩ অনুযায়ী এনবিআর ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল রিটার্ন দাখিল ব্যবস্থা বাস্তবায়ন করছে, যার লক্ষ্য কর ব্যবস্থায় স্বচ্ছতা বৃদ্ধি ও করদাতাদের জন্য সহজতর সেবা নিশ্চিত করা।
চলতি ২০২৫-২৬ করবর্ষের জন্য সকল ব্যক্তিগত করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে।
24/10/2025
Important Massage from NBR chairman
23/10/2025
বিদেশে অবস্থানরত বাংলাদেশী করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সহজ হলো