BD Tax Clinic

BD Tax Clinic

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BD Tax Clinic, Tax preparation service, Dhaka.

02/08/2023

আয়কর আইন ২০২৩ এর অধীন নতুন ট্যাক্স রিটার্নের প্রাপ্তিস্বীকার পত্রের নমুনা। সূত্র: সংগৃহীত।

10/06/2023
03/06/2023

বর্তমানে যে ৩৮ ধরনের সেবা নেওয়ার জন্য আয়কর রিটার্ন জমা দিতে হয়, জেনে নেওয়া যাক সেগুলো কী কী।
১. ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে পাঁচ লাখ টাকা বা তার বেশি অঙ্কের ঋণের আবেদন করলে;
২. কোম্পানির পরিচালক বা উদ্যোক্তা পরিচালক হলে;
৩. আমদানি ও রপ্তানি নিবন্ধন প্রত্যয়নপত্র পেতে;
৪. সিটি করপোরেশন বা পৌরসভার অধীনে ট্রেড লাইসেন্স লাভ বা নবায়ন, সমবায় সমিতির নিবন্ধন লাভ;
৫. সমবায় সমিতির নিবন্ধন লাভের ক্ষেত্রে;
৬. সাধারণ বিমা কোম্পানির সার্ভেয়ার হিসেবে লাইসেন্স পেতে বা তালিকাভুক্ত হতে;
৭. নিবন্ধন, স্থানান্তর চুক্তি, বায়নানামা, আমমোক্তারনামা, জমি বিক্রয়, সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা সদরে অ্যাপার্টমেন্ট নির্মাণ, যেখানে চুক্তিমূল্য ১০ লাখ টাকার বেশি;
৮. ক্রেডিট কার্ড নেওয়া বা ধারাবাহিক ব্যবহারের ক্ষেত্রে (শিক্ষার্থীদের জন্য দুই লাখ টাকা পর্যন্ত ছাড়);
৯. চিকিৎসক, ডেন্টিস্ট, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্ট, প্রকৌশলী, স্থপতি, সার্ভেয়ার বা অন্যান্য সমজাতীয় পেশাদারদের পেশাদার সংগঠনের সদস্যপদ লাভ বা টিকিয়ে রাখতে;
১০. মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) আইনের অধীনে লাইসেন্স লাভ ও টিকিয়ে রাখতে;
২৯. কোনো উপদেষ্টা বা পরামর্শ পরিষেবা, ক্যাটারিং পরিষেবা, ইভেন্ট ম্যানেজমেন্ট পরিষেবা, জনবল সরবরাহ বা নিরাপত্তা পরিষেবা প্রদানের জন্য কোনো সংস্থার কাছ থেকে কোনো নিবাসীর অর্থ গ্রহণ;
৩০. মাসিক পেমেন্ট অর্ডারের (এমপিও) অধীনে সরকারের কাছ থেকে কোনো পরিমাণ অর্থ গ্রহণ করা, যদি তার পরিমাণ প্রতি মাসে ১৬ হাজার টাকার বেশি হয়;
৩১. বিমা কোম্পানির এজেন্সি প্রত্যয়নপত্রের নিবন্ধন বা নবায়ন;
৩২. দুই-তিন চাকার গাড়ি ব্যতীত যেকোনো ধরনের মোটর গাড়ির ফিটনেস নিবন্ধন, মালিকানা পরিবর্তন বা নবায়নের ক্ষেত্রে;
৩৩. এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোতে নিবন্ধিত বেসরকারি সংস্থাকে বা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির লাইসেন্সধারী ক্ষুদ্র ঋণ বিতরণকারী সংস্থার বিদেশি অনুদান দেওয়া;
৩৪. বাংলাদেশের ভোক্তাদের কাছে যেকোনো ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোনো পণ্য বা সেবা বিক্রি করা;
৩৫. কোম্পানি আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন) ও সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট, ১৮৬০ (১৮৬০ সালের আইন নং XXI) এর অধীনে নিবন্ধিত ক্লাবের সদস্যপদ লাভের জন্য আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে;
৩৬. পণ্য সরবরাহ, চুক্তি সম্পাদন বা পরিষেবা প্রদানের উদ্দেশ্যে একজন নির্বাহীর দরপত্র নথি জমা দেওয়া;
৩৭. আমদানি বা রপ্তানির জন্য বিল অব এন্ট্রি জমা দেওয়া;
৩৮. রাজউক, সিডিএ, কেডিএ, আরডিএ বা সিটি করপোরেশন ও পৌরসভা এলাকায় যেকোনো ভবন নির্মাণের পরিকল্পনা জমা দেওয়া

03/06/2023

"২০২৩-২৪ করবর্ষ থেকে সকল ই-টিন গ্রহীতাকে নূন্যতম ২,০০০ টাকা ট্যাক্স দিতে হবে" এটি নিয়ে অনেকেই হতাশ। কারণ তাদের ধারণা রিটার্ন দাখিলের সময় এই টাকা সম্পূর্ণ জমা দিতে হবে। এটি অনেকটা ভুল ধারণা। আমাদের অনেকেরই বছরব্যাপী বিভিন্ন ধরনের আয়ের উপর TDS কর্তন হয়ে থাকে। যেমন ধরুন, বেতন প্রদানের সময়, ব্যাংক ইন্টারেস্ট প্রদানের সময়, সঞ্চয়পত্রের মুনাফা প্রদানের সময়, যেকোন ধরনের বিল প্রদানের সময়, ট্রেড লাইসেন্স নবায়নের সময়, গাড়ির ফিটনেস নবায়নের সময় ইত্যাদি। আপনি কিন্তু ওই TDS এর অর্থ এখানে সমন্বয় করতে পারবেন।

একটি দেশ পরিচালনা এবং দেশের উন্নয়নের জন্য প্রচুর অর্থের প্রয়োজন। সরকার যে সমস্ত কাজে রিটার্ন জমার স্লিপ প্রদর্শন করা বাধ্যতামূলক করেছে সেগুলোর সঙ্গে যারা জড়িত আছেন আমি নিশ্চিত তাদের প্রায় প্রত্যেকেরই আয় আছে এবং তাদের বার্ষিক ২,০০০ টাকা ট্যাক্স দেয়ার সামর্থ আছে। যদিও তাদের অনেকেরই বছরে এর চেয়ে বেশি টাকা উৎসে কর্তিত হয়ে থাকে। একটি দেশে বসবাস করে দেশের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ভোগ করে বছরে এই সামান্য টাকা ট্যাক্স প্রদান করাটা খুব বেশি কিছু নয়।

এদেশে ১৭ কোটি মানুষের মধ্যে টিন গ্রহীতার সংখ্যা মাত্র ৭৫ লাখ এর মত। তারমধ্যে মাত্র ২৪ লাখের মত মানুষ ট্যাক্স রিটার্ন দাখিল করেন তাদের মধ্যে আবার অধিকাংশ ব্যাক্তি জিরো রিটার্ন দাখিল করেন! বাকিরা বছরে যে ট্যাক্স প্রদান করে তা মোট আদায়কৃত রাজস্বের একটি ক্ষুদ্র অংশ মাত্র। সুতরাং প্রত্যেকটি সামর্থ্যবান ব্যক্তির এই ন্যূনতম ট্যাক্স দিয়ে দেশের উন্নয়নে শরিক হওয়া নৈতিক দায়িত্ব। অনেকেই বলেন সরকার আমাকে কি সুবিধা দেয় যে আমি সরকারকে ট্যাক্স দিব? তাদের উদ্দেশ্যে বলতে চাই একটু চোখ বন্ধ করে চিন্তা করুন এদেশে আপনার নিরাপত্তা, রাস্তাঘাটে আরামে চলাচল করা, সল্প বেতনে স্কুল-কলেজে পড়াশুনা, বিদ্যুৎ, গ্যাস, পানি ব্যবহার, চিকিৎসা সুবিধা ইত্যাদিতে সরকারের মুখ্য অবদান রয়েছে। কোথাও সম্পূর্ণ আবার কোথাও ভর্তুকি দিয়ে সরকার জনগণকে সহযোগিতা করছে। এগুলো কিন্তু সেই ট্যাক্স এর টাকায় হচ্ছে।

যারা না বুঝে কিংবা অপ্রয়োজনীয় কাজে টিন খুলেছেন। তারা চাইলে আগামীতে টিন বন্ধ করতে পারবেন। একটি দেশ পরিচালনার মূল রসদ হল রাজস্ব। এ দেশে কোটি কোটি ফ্ল্যাট, বাড়ি, গাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক রয়েছে অথচ তাদের অনেকে ট্যাক্স রিটার্ন দাখিল করে না। আবার যারা নিয়মিত দাখিল করেন তারা ট্যাক্স ফাইলে যে আয় প্রদর্শন করা হয় তা খুবই নগণ্য।

সুতরাং শুধু তর্কের জন্য সমালোচনা না করে বাস্তবতার নিরিখে চিন্তা করুন এবং যেটা সঠিক সেটিকে সমর্থন করুন।

30/05/2023

বাড়বে করের বোঝা

31/10/2022

প্রশ্নঃ
ডিপিএস এর মেয়াদ পূর্তি হয়েছে, সাথে গ্রাচুইটির টাকা অগ্রিম তুলে ব্যাংকে রাখা হয় পার্সোনাল কারনে। যা ব্যাংক স্টেটমেন্ট এ দেখানো আছে। ট্যাক্স রিটার্ন ফর্মের IT-10B পেজ এর Ser- 20 Total fund outflow এবং 21 Source of fund এর মাঝে অনেক পার্থক্য হচ্ছে। এক্ষেত্রে কিভাবে ডিফারেন্স টা শুন্য আনা যায়?

উত্তর :
IT-10B এর Serial 20 এবং 21এর মধ্যে পার্থক্য হচ্ছে কারন সম্ভবত আপনি ডিপিএস'এর মেয়াদ পুর্তির মুনাফা এবং অগ্রিম গ্রাচুইটি প্রপ্তির বিষয়টি কোথাও দেখাননি। কেবল ব্যাংক ব্যালেন্সে যোগ করেছেন।

ডিপিএস এর মুনাফা (উৎসে কর বাদ দেবার পূর্বের মোট পরিমান) Part-II এর Serial-30 তে আয় হিসেবে দেখাতে হবে।

আর গ্রাচুইটি অগ্রিম তোলাতে তা দায় হিসেবে IT-10B ·র Serial-15C তে দেখাতে পারেন। পরবর্তী বছরে গ্রাচুইটি প্রাপ্য হলে তখন এটা সমন্বয় হবে। (অর্থাৎ এটা বাদ যাবে এবং সম্পূর্ন গ্রাচুইটি করমুক্ত আয় হিসেবে দেখাতে হবে)

31/10/2022
31/10/2022

আয়কর বর্ষ ২০২২-২০২৩এ আয়কর রিটার্ন জমা দিতে আপনার যা যা প্রয়োজন -

ব্যক্তিগত তথ্য :
1. Photocopy of E-TIN certificate.
2. Photocopy of NID.
3. 1 copy Passport size photo

চাকুরির তথ্য :
1. Salary certificate.
2. Bank statement from 01-07-2021 to 30-06-2022.
3. Provident fund info. (if any)

ব্যবসায়ের তথ্য:
1. ট্রেড লাইসেন্স
2. বার্ষিক ক্রয়-বিক্রয় ও আয় বিবরনী
3. সম্পদ ও দ্বায় বিবরনী
4. ব্যাংক স্টেটমেন্ট

বিনিয়োগের তথ্য:
1. D.P.S (যদি থাকে)
2. Insurance certificate (যদি থাকে).
3. Share Market Investment (যদি থাকে)
4. (সঞ্চয় পত্র - যদি থাকে)

সম্পদ ও দায় বিবরনীঃ
1. House, Apartment (যদি নিজ নামে থাকে)
2. Land, Car , Furniture , Electronics, etc. (যদি নিজের নামে থাকে)
3. Bank Loan info. (যদি নিজ নামে হয়)
4. Others Loan (যদি নিজ নামে হয়)।

বি দ্রঃ যদি আপনি আগে রিটার্ন জমা দিয়ে থাকেন তাহলে অবস্যই ঐ রিটানের একটি ফটো কপি লাগবে।











#আয়কর
#রিটার্ন

Want your business to be the top-listed Accountant in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Dhaka