10/03/2024
বাজার তার নিজ গতিতেই চলবে; আবেগ , অপেক্ষা নিয়ন্ত্রণ সংস্থার তদবীর আর স্টক এক্সচেঞ্জ আর মার্কেট অপারেটরদের দেন দরবারে কিছুই হবে না। যেটা প্রয়োজন সেটা হল. সঠিক মার্কেট পর্যবেক্ষণ আর ট্রেড অপারেশনে পরিবর্তন।
আলোচনার বিষয়_
(১) মার্কেট মুভমেন্টের সম্ভাব্য মূল কারণ
(২) আসন্ন ট্রেড পরিস্থিতি
(৩) লস্ রিকভারি আর মুনাফা টার্গেট নির্ধারণ সাপেক্ষে ট্রেড
(৪) স্পেশাল প্যাকেজ
বিসমিল্লাহির রাহমানির রাহিম
বাজার তার নিজ গতিতেই চলবে; আবেগ , অপেক্ষা নিয়ন্ত্রণ সংস্থার তদবীর আর স্টক এক্সচেঞ্জ আর মার্কেট অপারেটরদের দেন দরবারে কিছুই হবে না। যেটা প্রয়োজন সেটা হল. সঠিক মার্কেট পর্যবেক্ষণ আর ট্রেড অপারেশনে পরিবর্তন।
তুলনামূলক বিশ্লেষণে যাব না; শুধু মাত্র গত ০২ মাস থেকে মুভমেন্টের যে মাত্রা দেখা যাচ্ছে তাতে শুধু একটা জিনিসই স্পষ্ট; সামনে খারাপ কিছু হতে যাচ্ছে! নিচের ছবিটি যদি খেয়াল করি; এটা গত ২০/০২/২৪ তারিখ থেকে যদি শুধুমাত্র TOP 10 Gainer -ট্র্যাক করতে গিয়ে দেখতে পাই; এখানে ঐ তারিখ থেকে আজ ১০/০৩/২৪ পর্যন্ত মোট কোম্পানির সংখ্যা ৮১! চিন্তা করা যায়?
যেখানে সংখ্যাটা ৩৮-৪৫ এর মধ্যে হওয়ার কথা ছিল! অর্থ্যাত এখানে কি হচ্ছে, প্রতিদিনই নতুন নতুন গ্রুপ স্টক ঢুকছে আর বের হচ্ছে; তারা স্থিরভাবে প্রাইস ধরে রাখতে পারছে না। নিজের অভিজ্ঞতার থেকে যদি গত ১২ বছরের মার্কেট ট্রেন্ডিংয়ের উপর কাজ করার অভিজ্ঞতা থেকে যেটা পর্যবেক্ষণ করে পাই সেটা হল- মার্কেটে বড় পতনের সময় হলে- এই ঘূর্ণিপাক টা শুরু হয়! হয়তো বিশেষ মহল ধীরে ধীরে তাদের পজিশন আউট করে নেয়। এটা নিতান্তই পর্যবেক্ষণ অনুমান; এত সিরিয়াস হওয়ার কিছু নেই। ২০১১, ২০১৭, ২০২২ সব সময় মার্কেটের এই আচরণ দেখা গিয়েছে।
অনেকেই ব্রোকারেজে, সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন গ্রুপে তাদের হা-হুতাশ আর লসের পজিশন আর আরেক গ্রুপ বীর দর্পে তাদের লস্ দিব না! ঘোষণা নিয়ে গর্ব করে। কিন্তু সত্যিকার অর্থে যারা ১০ বছর+ মার্কেটে আছেন তাদের অভিজ্ঞতা যদি নেন, এই পদ্ধতি সম্পূর্ণ ভুল। আপনি আবেগ তাড়িত হয়ে বছরের পর বছর অপেক্ষা করতে পারেস সমস্যা নেই; সে ক্ষেত্রে আপনার বিনিয়োগের অবস্থান যদি বর্তমানে -৬% হয় সেটা আগামী ০৩ মাসে -৪৫% হয়ে যেতে সময় লাগবে না।
এখানে আবার দীর্ঘ মেয়াদে ভাল রিটার্নের কথা বলেন- কথাটা সত্যি। কিন্তু এই সত্যি কথাটা বাস্তবে রূপান্তরের জন্য আপনার পোর্টফোলিও কি ঐভাবে এ্যারেঞ্জ করা; আইটেম/স্টকগুলো কি সেই লং টার্ম ইনভেস্টের জন্য উপযোগী! বিবেচ্য বিষয় সেটাই।
নিজের গ্রাহকদের পজিশন তুলনামূলকভাবে গত অক্টোবর থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত শক্ত অবস্থানে থাকার পরেও, গত ৩ সপ্তাহ একটু নড়বড়ে হয়েছে; তবে সেটা মাত্রা হিসাব করা আর স্টপ লস্ নির্ধারণ করেই নির্দিষ্ট ট্রেড প্ল্যানের উপরেই স্থির আছে। যেখানে নতুন কোন বিনিয়োগ হচ্ছে না; বা ট্রেড হচ্ছে না। সামনের ২০-২৫ ট্রেডিং ডে তে সম্মানিত গ্রাহকদের বিশ্রাম ঘোষণা করব আজ-কালের মধ্যেই।
✅✅✅ সম্ভাব্য সুযোগ ও লস রিকভারি অপারেশন্স-
পূর্বানুমান হিসেবে আসন্ন বিরূপ পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে আছি; সেই সাথে এই পরিস্থিতি থেকে সুযোগ বের করে নেয়ার জন্যও পরিকল্পনা আর সম্ভাব্য কার্যক্রম নিয়ে কাজ করে যাচ্ছি। সেই কার্যক্রমের আওতায় রয়েছে-
(১) ০৪ মাসের ফিক্সড বিনিয়োগ: ৩-৫ টা স্টক কেনা থাকবে যেখানে ১২০ ট্রেডিং দিবসে উচ্চ রিটার্ন নিশ্চিত করবে।
(২) ০২ মাসের ফিক্সড বিনিয়োগ: ২-৩ টা স্টক কেনা থাকবে যেখানে ৪৫ ট্রেডিং দিবসে ৮-১৫% নীট রিটার্ন নিশ্চিত করবে।
(৩) রিকভারি প্রোগ্রাম (শুধুমাত্র এ্যাক্টিভ ট্রেডার)- যারা অতিমাত্রায় লসে আছেন- তাদের জন্য লস্ রিকভারি টার্গেট থাকবে লসের ধরণ ও পরিমাণ অনুযায়ী ০৬ - ১৫ মাসের মধ্যে।
(৫) এক্সেসিভ রিটার্ণ টার্গেট: যাদের মুনাফার হার ১৫%+ ইতোমধ্যে রয়েছে- তাদের নিয়ে Z Category -র কিছু উচ্চ ঝুঁকি সম্পন্ন স্টক বিনিয়োগ করা হবে ০৪ মাস মেয়াদে যেখানে রিটার্নের হার 40% এর বেশি হবে।
✅ এই বাজারে নিজের নিয়ন্ত্রণ যাতে না হারান ছোট্ট একটা পরামর্শ থাকবে-
"বাজার নিয়ে সচেতন থাকুন; পূর্ণমাত্রায় মনোযোগ দিন; এই নেগেটিভ মার্কেটকে কীভাবে কাজে লাগানো যায়; সেটা নিয়ে কাজ করুন; ফলাফর পাবেন। গুজব আর সোশ্যাল মিডিয়ার বিনামূল্যে স্টক পরামর্শ আর আইটেম গিফ্ট পরিহার করুন। "
💊 পরিশেষে, আপনার বিনিয়োগ দেখাশোনার জন্য দক্ষ 'পোর্টফোলিও ম্যানেজার' নিয়োগ দিয়ে, আপনার বিনিয়োগ নিরাপদ রাখুন, নিশ্চিন্তে থাকুন।
সবার বিনিয়োগ সমৃদ্ধির কামনায়-
Tahsin Portfolio Manager
Whatsapp +8801730754563
উ আমরা পোর্টফোলিও ম্যানেজিং সেবা দিচ্ছি।
✅ মেয়াদ ভিত্তিক সেবা
✅ গ্রাহকদের বর্তমান গড় মুনাফা ৬- ১১%+
✅ আপনিও আমন্ত্রিত
#ক্ষুদ্রবিনিয়োগকারী #ক্ষতিগ্রস্থ_ক্ষুদ্র_বিনিয়োগকারী #শেয়ারবাজার
16/02/2024
মার্কেট লেনদেনের ১২ দিনের গড় ৯৭৮ কোটি থেকে ১৮৫৭ কোটি তে উঠলেও কারেকশন হতে পারে সেই আশংকা সবারই ছিল; তখন কিছু স্টকের প্রফিট মার্জিন ভাল রকমের থাকায়; ট্রেড কন্টিনিউ করেছি; কিন্তু লেনদেনের সাথে যখন 12D AVG লেনদেনে বড় রকমের পরিবর্তন এল; মোটামুটি ৯০% স্টকই দ্রুত সেল দিয়ে; লেজার ব্যালেন্স হাতে রাখতে হয়েছে। সেই সাথে গত ১৩ তারিখ রাতেই সকল গ্রাহকে শুধুমাত্র ০২ টা স্টকে এন্ট্রি নিয়ে বাকি ৪০% ব্যালেন্স রাখতে বলেছি; যাতে একেবারে মার্কেট থেকেও বিচ্ছিন্ন হয়ে না পড়ে।
📌 আলোচনার বিষয়_
(ক) একেক সপ্তাহে একেক স্টক টান দিচ্ছে, আবার পরের সপ্তাহেই সেগুলোর পতন হয়ে নতুন সেক্টর/স্টকের দাম বৃদ্ধি পাচ্ছে, এটা কেন?
(খ) মার্কেট মুভমেন্ট
(গ) BANK ও NBFI সেক্টর!
(ঘ) ফ্লোর থেকে ওঠা স্টকের উল্লম্ফন আর অস্বাভাবিক অধ্বপতন; সম্ভাব্য পরিবর্তন কী হতে পারে?
(ঙ) মার্কেট কারেকশন শেষ কবে?
📌 একেক সপ্তাহে একেক স্টক টান দিচ্ছে, আবার পরের সপ্তাহেই সেগুলোর পতন হয়ে নতুন সেক্টর/স্টকের দাম বৃদ্ধি পাচ্ছে এটা কেন?
এর মূল কারণ এখনকার ইনভেস্টরদের ক্ষুদ্র অংশ হচ্ছে সাধারণ পাবলিক তথা ক্ষুদ্র বিনিয়োগকারী; আর বড় একটা অংশ হচ্ছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী! এই সেগমেন্ট ইম্ব্যালেন্সের কারণে মার্কেটে প্রতিনিয়ত এই জায়গায় ক্ষুদ্র বিনিয়োগকারীগণ ধরা খাচ্ছে। ০৫ বছর আগের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ট্রেডিং কৌশল, পজিশন, মার্কেট অপারেট এক ধরনের ছিল; আর গত ০৩ বছর ধরে; উল্লেখযোগ্যভাবে বলতে গেলে ফ্লোর স্টাব্লিশের পর থেকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ট্রেড কৌশল সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেছে। এখানে NBFI, Asset Mgt, Bank , Insurance -এর বড় বড় পোর্টফোলিও অপারেশনে আগে যে রকম লং-টার্ম গোল সেট রেখে ধীরে ধীরে সেকেন্ডারি ট্রেন্ডকে টার্গেট রেখে; তাদের স্টক পজিশন নিত; বর্তমানে গত ১৫ মাসের ফ্লোট পজিশনের পরিরবর্তনের হার আর মার্কেট মুভমেন্টের সাথে সমন্বয় কৌশলে Short Term ট্রেন্ড লক্ষ্য করে Profit Booking হয়ে গেছে Top Priority!
একই সাথে Asst Mgt গুলো বিগত ০৩ বছরে তাদের কর্ম পরিধি বাড়িয়ে চলমান ফিন্যান্সিয়াল মার্কেটের সীমাবদ্ধতা কাজে লাগিয়ে, Low Portion Return VS Semi Risk High Return Possibility ফোকাস করে অন্তত মার্কেটে এটা এস্টাব্লিশ করতে সক্ষম হয়েছে যে, চলমান অর্থনৈতিক খরায় এই লো মার্কেট কন্ডিশনে বাজারে বিদ্যমান অন্যান্য ফিন্যান্সিয়াল ইনভেস্টের চেয়ে স্টক মার্কেটই তুলনামূলক বেটার অপশন! যেমন- গত ০৩ বছর ব্যাংক মুনাফার হার ছিল ৬% - ৭%
তারা পরীক্ষামূলকভাবে নানা প্রকল্প হাতে নিয়েছে যেমন- IDLC, IFIC, IBBL সহ আরো কিছু আর্থিক প্রতিষ্ঠান তাদের অন্যান্য Financial Product -এর সাথে নতুন প্রোডাক্ট হিসেবে স্টক মার্কেট ক্যাপিটাল স্কীম চালু করেছে (ছবি-১) নরমাল Growth Fund -এর সাথে সাথে Shariah Base Growth Fund ! যেখানে আপনি এককালীন জমার সাথে সাথে মাসিক কিস্তিতে দীর্ঘ মেয়াদে ক্রমাগত স্কীম পদ্ধতিতে বিনিয়োগ করছেন; আর তারা সেই টাকা মার্কেটে ইনভেস্ট করে নীট-মুনাফার উপর আপনাকে লভ্যাংশ প্রদান করছে।
এটা গেল ব্যক্তি কেন্দ্রিক বিনিয়োগের একটা উদাহরণ! সেই সাথে অফলাইন মার্কেটিংয়ের মাধ্যমে তারা অন্তত শত শত প্রতিষ্ঠানকে এটা বুঝাতে সক্ষম হয়েছে যেখানে স্টক মার্কেটে দীর্ঘ মেয়াদের জন্য ইনভেস্ট করতে উদ্ধুদ্ধ করে সফলতা লাভ করেছে। সেই হিসাবে মার্কেট ক্যাপিটাল তো অনেক বেশি হওয়ার কথা, সেটা হল না কেন? সেটা হয়নি কারণ, বাজারে কৃত্রিম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কারণে ফ্লোর, নেগেটিফ সার্কিট, নির্দিষ্ট টাইম ফ্রেমে লক সেল, ব্লক ট্রেড, এসএমই মার্কেট বিভিন্নভাবে নির্দিষ্ট পোর্শনে ধাপে ধাপে বিনিয়োগ হয়েছে; যার রিটার্ন টার্গেটের হিসেবও করা আছে। এটা নিয়ে বিস্তারিত লিখতে গিলে আরো ৫ হাজার শব্দেও কুলাবে না! শুধু ১ম প্যারাতে ফোকাস দেন, ওটুকুই গ্রহন করতে সম্মত হোন।
📌 (খ + গ) মার্কেট মুভমেন্ট & ও সেক্টর!
মার্কেটের মোচড় বা পতনের মূল ফ্যাক্টর এখানে ২ টা-
(১) ক্রমাগত মার্কেটের লেনদেন বৃদ্ধিতে আসন্ন কারেকশন।
(২) এই চলমান উর্ধ্বগতির মাঝেই BSEC-র B Category'র কোম্পানীগুলো 28 Feb এর মধ্যে Z Category -তে স্থানান্তরের পরিকল্পনা।
প্রথমটাতে দ্বি-মুখী একটা বিষয় ছিল; চলমান স্টকগুলোর ট্রেন্ডিং হওয়া; আর ফ্লোর থেকে উঠা স্টকগুলোর ক্রমাগত ৪০% দর পতনের ফলে; সেখানে স্টক দখলে নেয়ার জন্য অতিরিক্ত Demand -এর কারণে ফ্লোরের স্টকগুলোর দাম বৃদ্ধি। আবার একই সাথে দীর্ঘদিনে মলিন হওয়া মার্কেটের সবচেয়ে বড় সেক্টর BANK ও NBFI -এর হঠাৎ দাম বৃদ্ধির সাথে সাথে পুরো সেক্টর এখানে খুব ভালজনক অবস্থানের ইঙ্গিত দিয়েছিল। সেই সাথে ২টা সেক্টরই একই সাথে মার্কেট ধ্বসের কবলে পড়ে; এবং যেই হারে তাদের উত্থান ছিল; পতনের হারও তেমন। আমার ধারণা অনুযায়ী এখানে এই ২টি সেক্টরেই যথেষ্ট ভাল রিটার্ন দিবে; আগামী ০৩-০৬ মাসে। এখন এই ২টার অবস্থান আর মার্কেটের লেনদেন সামঞ্জস্য এখানে গুরুত্বের সাথে নিয়ে; ট্র্যাক করতে পারলে; ট্রেড প্ল্যান ঠিকঠাক করতে সুবিধা হবে।
মার্কেট কারেকশন না কি রিট্রেসমেন্ট না কি Pull Back?
এই প্রশ্নে যাওয়ার আগে মার্কেটের লেনদেন ফ্লো যদি খেয়াল করি; তাহলে দেখতে পাই আর সেক্টরের জানুয়ারির মূল লেনেদন আর গড় ০৫ দিনের লেনদেনের; সাথে ফেব্রুয়ারির লেনদেনর ২ প্যারামিটারের ভিন্নরকম তারতম্য! (ছবি-২) এটা কেন হচ্ছে? এই বিশেষ প্যাটার্ন আপনি যদি প্রতিটা সেক্টর খেয়াল করেন তবে ৩/৪ টা সেক্টর বাদে বাইক সবগুলো সেক্টরে একই রকম চিত্র দেখতে পাবেন। মার্কেট মুভমেন্টের সাথে এটার সরাসরি সম্পর্ক রয়েছে।
📌 ফ্লোর থেকে ওঠা স্টকের উল্লম্ফন আর অস্বাভাবিক অধঃপতন; সম্ভাব্য পরিবর্তন কী হতে পারে?
ফ্লোরের স্টকের বিষয়ে গত ২ সপ্তাহ আগের পোস্টে বলা হয়েছে, সেই ধারণা সম্পূর্ণরূপে প্রতিফলন হয়েছে। একই সাথে এখানে বর্তমানে যে অতি মুনাফা অথবা ক্যপিটাল আটকে যাওয়ার যে ব্যাপারটা দেখা যাচ্ছে, সেটা পুরোটায় উপরে নির্দেশিত পরিবর্তনের দিকটার কারণেই হচ্ছে। এখানে মাল্টিপল সেগমেন্টে বড় আকারের এ্যাডজাস্টমেন্ট আর সম্ভাব্য কারেকশন নিয়ে নিজেরা প্রফিট বুকিং আর দীর্ঘ মেয়াদে নিজেদের পজিশন তৈরিতে একটা ভূমিকা রাখছে।
📌 মার্কেট কারেকশন শেষ কবে?
মার্কেটের কারেকশন অভশ্যাম্ভাবী হলেও এর সাথে B to Z ক্যাটাগরি ইস্যু ছিল মূল নিয়ামক। খুশির খবর এই যে, বিনিয়োগকারী জোট সম্মিলিতভাবে BSEC'র এই সিদ্ধান্তকে প্রতিহত করতে পেরেছে এবং BSEC 'র এই হটকারী সিদ্ধান্তের প্রতিবাদে মূলত বড় প্রভাব পড়েছিল; যা কারেকশন হিসেবেই ফোকাস পেয়েছে বেশি। শেষ পর্যন্ত BSEC -তার এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। সেই হিসেবে আগামী কয়েক কার্যদিবসের মধ্যেই আশা করতে পারি, বাজারে লেনদেনে আবার গতি ফিরেছে। গতি ফেরার সাথে সাথে সেক্টর ভিত্তিক স্টকের দিকেই নজর দিতে হবে বেশি।
গত ০৪ সপ্তাহে গ্রাহকদের মোটামুটি ভাল একটা প্রফিট দিয়েছি; বেশ কিছু ট্রেন্ডিং স্টকে ঢুকে সর্বোচ্চ প্রফিট নিশ্চিত করেছি;
38%
19%
22%
18%
14%
কিছু গ্রাহক পরিমিত ঝুঁকি নিতে পারেনি বিধায় কিছুটা বঞ্চিত হয়েছে; আর কিছু গ্রাহক সঠিক সময়ে ফোকাস দিতে না পারায় অথবা তাদের ঝুঁকিটা আরেকটু বেশি মাত্রায় নিতে গিয়ে তাদের মুনাফায়ও টান পড়েছে। তাতে অসুবিধা নেই নিজের সর্বোচ্চ পরিশ্রম দিয়ে তাদের সর্বোচ্চ মুনাফা নিশ্চিত করতে বদ্ধ পরিকর আছি; চেষ্টা চলমান আছে, সবসময় থাকবে। সেই সব অভিজ্ঞতা নিয়ে ইন-শা-আল্লাহ কালকের মধ্যেই লিখব। আপাতত মার্কেটের হাল-হকিকত নিয়েই লিখলাম, কারো উপকারে আসলে ধন্য হব।
💊 পরিশেষে, আপনার বিনিয়োগ দেখাশোনার জন্য দক্ষ 'পোর্টফোলিও ম্যানেজার' নিয়োগ দিয়ে, আপনার বিনিয়োগ নিরাপদ রাখুন, নিশ্চিন্তে থাকুন।
সবার বিনিয়োগ সমৃদ্ধির কামনায়-
Tahsin Portfolio Manager
Whatsapp +8801730754563
Mobile # +8801575726429
আমরা পোর্টফোলিও ম্যানেজিং সেবা দিচ্ছি।
✅ মেয়াদ ভিত্তিক সেবা
✅ গ্রাহকদের বর্তমান গড় মুনাফা ০৯ -৩৮%+
✅ আপনিও আমন্ত্রিত
#ক্ষুদ্রবিনিয়োগকারী #ক্ষতিগ্রস্থ_ক্ষুদ্র_বিনিয়োগকারী #শেয়ারবাজার
03/02/2024
HackPack!
আজকের মার্কেটের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হতে যাচ্ছে- গতকালের Hault Item গুলোর মধ্যে যুদ্ধ! এই যুদ্ধে যে কোন একটা ব্যাচ ধরাশায়ী হবে! আর যেই গ্রুপটা টিকে যাবে; তার গ্রাহকদের জন্য শুভ কামনা!
আপনাদের Holdings বড় আকারের রিটার্ন নিয়ে আসবে!
02/02/2024
ফ্লোর আইটেমের মারাত্মক ধ্বস আর বাজার সাপেক্ষে ট্রেড অপারেশন!
গত ০২ সপ্তাহের বাজার ছিল খুবই চ্যালেঞ্জিং; যদিও গতকাল (০১/০২/২০২৪) বাজারে বড় ধরনের চমক কাজ করেছে; অনেকের কাছে অপ্রত্যাশিত হলেও গতকালের মভমেন্টটাই মূলত স্বাভাবিক।
বিসমিল্লাহির রাহমানির রাহিম
📌 মূল আলোচনা-
(ক) ফ্লোর আইটেমের ট্রেড ও ফ্লোর আইটেমে প্রভাব
(খ) ফ্লোর আইটেমের ট্রেড ও মার্কেটের অন্য স্টকে প্রভাব
(গ) ফ্লোর ট্রেডে পজিটিভ-নেগেটিভের উপর মার্কেট টার্ন করার সম্ভবনা!
২১/০১/২০২৪ খ্রি. তারিখে ফ্লোর যখন ছেড়ে দিল; বাজারে প্রধান শঙ্ক্ষা ছিল; ফ্লোরগুলোর কি হবে; দাম বাড়বে না কমবে? গ্রাহক ও শুভানুধ্যায়ীদের অনেকের কমন জিজ্ঞাসা ছিল ফ্লোর নিয়ে পরিকল্পনা কী? স্বাভাবিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমের বড় অংশ জুড়ে এই ফ্লোর নিয়ে এত আলোচনা হয়েছে, এজন্য এটা নিয়ে আর কোন পোস্ট ছিল না। সবারই কমন মেসেজ ছিল বাজার একটা শক্ যাবে; শক্ কাটিয়ে আবার বাজার নিজের অবস্থানে ফিরে আসবে। কিন্তু কারো পোস্ট/ভিডিও তে ফ্লোর আইটেমে ট্রেডের বিষয়ে কোন নির্দেশনা ছিল না; বাজারের শক্ টা কেমন? কতটুকু হবে এ ব্যাপারেও কোন স্পষ্ট কিছু বলা ছিল না। বাজার নিয়ে যেহেতু কাজ করি, ধাপে ধাপে গত ০৩ মাসের প্রস্তুতি ছিল এই ফ্লোর উঠে গেলে কী হবে? ট্রেড কতটুক করব বা বিরত থাকব... এসব নিয়ে।
📌 পূর্ণ আলোচনা-
গ্রাহকদের অনেকেই পরামর্শ দিয়েছিল ফ্লোরের আইটেম নিয়ে রাখেন তলায় আছে! কেউ বার বার তাগাদাও দিচ্ছিল! TahsinPM যে কোন অনিশ্চিত ও যে বিষয় এখনো সুস্পষ্ট নয় সে ক্ষেত্রে কিছুটা রক্ষণাত্মক কৌশল গ্রহন করে থাকে। তাই মোটামুটি একরকম সম্পূর্ণ ফ্লোর মুভমেন্ট থেকে একরকম বিরত থাকে; এমনকি কোন কোন ফ্লোর আইটেম -40% দাম পড়ে যাওয়ার পরেও কোন প্রকার ট্রেড থেকে বিরত থাকে। শুধুমাত্র গ্রাহকদের সম্ভাব্য আশঙ্ক্ষা জানিয়ে আলাদা করে মেসেজ দেয়া হয়েছিল (ছবি ২)
এখানে ০৪ রকম পরিকল্পনা আগে থেকেই নেয়া ছিল;
(১) মার্কেট ভাল হওয়ার আগে তো ফ্লোর উঠবে না; তারমানে মার্কেট আপ-ট্রেন্ডে থাকবে; তাহলে রানিং স্টকগুলো ট্রেন্ডিংয়ে থাকলে স্টক হোল্ড রাখা হবে ক্যাশ ফ্রী অপশন রেখে।
(২) ফ্লোরের স্টকগুলো ফ্লোর তোলার পর নূন্যতম ০২ সপ্তাহ কোন ফ্লোরের স্টক নেয়া হবে না; শুধুমাত্র তাদের মুভমেন্ট ফলো করা হবে আর মার্কেটে তাদের Demand-Supply Volatility যাচাই করা হবে। সেইসাথে নন-ফ্লোর আইটেমের দিকে নজর রাখতে হবে।
(৩) ফ্লোরের স্টকগুলো ফ্লোর তোলার পর যদি ৮০% স্টকের দাম গড়ে ৩৫%+ হয় তাহলে তার এফেক্টটা কেমন হবে? - মার্কেটে লেনদেন বেড়ে যাবে আর ফ্লোর বাদে বাকি স্টকগুলো থেকে বায়ার-রা ফ্লোরের আইটেমে থাকতে চাইবে! তখন পুরো বাজারে নন-ফ্লোর আইটেমে অস্থিরতা চলে আসবে; ট্রেন্ডিং স্টকগুলো ভাল রকমের একটা কারেকশন/রিট্রেসমেন্টে যেতে পারে। সেক্ষেত্রে নন-ফ্লোর আইটেমগুলোতে প্রফিট বুকিং করে; বেরিয়ে যেতে হবে; কারেকশন/রিট্রেসমেন্ট শেষ হওয়ার অপেক্ষা করতে হবে; সেই সাথে ফ্লোরের স্টকগুলোও একটা দূর্দান্ত মুভমেন্ট শেষ করে একটু বিশ্রাম নিবে; তখন ওগুলোতে এন্ট্রি নিতে হবে।
(৪) ফ্লোরের স্টকগুলো ফ্লোর তোলার পর যদি ৮০% স্টকের দাম গড়ে -৩০% এর বেশি পড়ে যায়; তাহলে তার এফেক্টটা কেমন হবে? স্বাভাবিক ভাবেই পুরো মার্কেটের বৃহৎ একটা অংশ জুড়ে মার্জিন লোনে আছে লক্ষাধিক ক্ষুদ্র-বিনিয়োগকারী আর মোটামুটি অর্ধশতক প্রতিষ্ঠান! যদি ফ্লোর আইটেম -১০% করে ০৩ দিন দাম পড়ে যায়; তাহলে স্বাভাবিকভাবেই তাদের মার্জিন লিমিট বড় রকম ধাক্কা খাবে; আর ব্রোকারেজ তার তহবিল বাঁচানোর জন্য হেঁচকা টানে ফোর্স সেল অবশ্যই দিতে বাধ্য! এই ফোর্স-সেলকে টার্গেট করেই একরকম মার্জিন স্টকগুলো থেকে দূরে ছিলাম; আর এজন্যই মূলত এটা ঘটলে ফ্লোর আইটেমে আরো ২/১ সপ্তাহ দেরিতে এন্ট্রি নেয়ার পরিকল্পনা আছে।
✅✅✅
০৪ নং প্রভাবটাই বাজারে কাজ করেছে; বাজার ০৩ দিনে -২৭৪ পয়েন্ট নেমে গিয়েছিল (ছবি ০১); লেনদেন ১২০০ কোটি থেকে আবার ৬০০ কোটির রেঞ্জে চলে এসেছিল! এই ০২ সপ্তাহের ধৈর্য্যের ফল মোটামুটি হাতে হাতে পেয়েছি; আরহামদুলিল্লাহ্। যেহেতু TahsinPM ফ্লোরে এন্ট্রি নেয় নাই আর ফোর্স সেলের প্রভাবের বিষয়টা আগে থেকে প্রস্তুতি ছিল; সে হিসেবে এখানে ট্রেড হয়েছে খুবই সতর্কতার সাথে; যার ফলাফল বিনিয়োগ ইতিবাচক পরিরর্তনের সাথে দৃঢ় অবস্থান নিশ্চিত করেছে।
📌 এখন ফ্লোরের ৩য় সপ্তাহের সম্ভবনাময় প্রেডিকশনে ২টি মূল ধাক্কা সামলিয়ে বেশ কিছু ফ্লোর স্টক আবার তাদের অবস্থানে আর সেই সাথে ২য় সপ্তাহ শেষে রেগুলার স্টক তার আগের অবস্থানে ফেরত এসেছে; কিন্তু একই সাথে ২য় সপ্তাহে বেশ কিছু ফ্লোরে ফান্ড ঢুকেছে যথেষ্ট; সামনের সপ্তাহের ট্রেন্ড পরিবর্তন আর প্রফিট বুকিংয়ের হিসাব নিকাশের মাধ্যমেই এই মাসের (পূর্ব নির্ধারিত) ট্রেড পরিকল্পনা আর হালনাগাদ পরিবর্তনে কতটুকু পরিবর্তন করা যায়; সেটা নিয়ে কাজ করাই মূখ্য।
💊 পরিশেষে, আপনার বিনিয়োগ দেখাশোনার জন্য দক্ষ 'পোর্টফোলিও ম্যানেজার' নিয়োগ দিয়ে, আপনার বিনিয়োগ নিরাপদ রাখুন, নিশ্চিন্তে থাকুন।
সবার বিনিয়োগ সমৃদ্ধির কামনায়-
Tahsin Portfolio Manager
Whatsapp +8801730754563
✅ আমরা পোর্টফোলিও ম্যানেজিং সেবা দিচ্ছি।
✅ মেয়াদ ভিত্তিক সেবা
✅ গ্রাহকদের বর্তমান গড় মুনাফা ১২- ৪৭%+
✅ আপনিও আমন্ত্রিত
#ক্ষুদ্রবিনিয়োগকারী #ক্ষতিগ্রস্থ_ক্ষুদ্র_বিনিয়োগকারী #শেয়ারবাজার
25/01/2024
বিসমিল্লাহির রাহমানির রাহিম
ফ্লোর নিয়েই আজকের আলোচনা, পাশাপাশি অন্যান্য সেক্টর আর পুরো মার্কেটের প্রভাব তো সবারই দেখা, সেদিকে আর বেশি যাব না। তবে আজকের মূল আলোচনা
[N.B. সাধারণত Financial Data এবং চার্ট তেমন একটা তুলে ধরি না, কারণ ডাটা বিভিন্ন TRADE APP এর মাধ্যমে এমনিতেই পাওয়া যায়; আলোচনার বিষয়বস্তুগুলো সাধারণ বিনিয়োগকারীদের জন্য, টেকনিক্যাল লিখা যথাসম্ভব এড়িয়ে যাই, যাতে লিখা মোটামুটি সংক্ষিপ্ত রাখা যায়]
০৪ টা প্রধান বিষয় আলোচনা করব-
-এ হুমড়ি খেয়ে পড়াটা কতটুকু যুক্তিসঙ্গত ছিল?
গুলোর মুভমেন্ট কেমন ছিল?
রিকভারির জন্য কী করতে পারি?
ITEM রিকভারি vs OVERALL INVESTMENT RECOVERY
এই সপ্তাহ সবচেয়ে বেশি উত্তেজনা ও শঙ্ক্ষাপূর্ণ ছিল। যেখানে ফ্লোর নিয়ে ইতিবাচক লেনদেনের আশায় থেকে চরম হতাশায় গেল। তবে এই ফ্লোর উঠানোর সপ্তাহে যে মূল চমক ছিল সেটি ছিল আর সেক্টরের উত্থান! দীর্ঘদিন পর এই ২টি লিডিং সেক্টরের মুভমেন্ট বাজারে নতুন গতির সম্ভাবনা আরো বাড়িয়ে দিল। তবে সপ্তাহ শেষে কিন্তু ইনডেক্স -180 পয়েন্ট কমে গেল। [ছবি ০১, ০২]
এখানে আমার-আপনার মত সাধারণ বিনিয়োগকারী এই সেক্টর মুভমেন্টের সময় কী করল..! যখনই 5/6 টা স্টক খুব বড় ভলিউমে দাম বাড়তে লাগল, সাধারণ বিনিয়োগকারীরা হুমড়ি খেয়ে সেদিকেই গেল! কারণ দীর্ঘদিন প্রচুর স্টকের মুভমেন্ট নাই এই সুযোগটা নিয়ে নিবে! কিন্তু বাস্তবে দেখা গেল ফানেলের মত ফাঁপা! বাজারকে দোষ দেয়া ছাড়া আর কিছু করার নাই!
কিন্তু এখানে যদি একটু ভিন্নভাবে চিন্তা করেন, দীর্ঘদিন পরে এসব ব্যাংকে আপনার মুভমেন্টটা কেমন হবে, আর বড় অপারেটরদের মুভমেন্টটা কেমন হবে? এই সেক্টরে ৩৫ টা ব্যাংকের প্রাতিষ্ঠানিক সেগমেন্ট ৩০% এর বেশি রয়েছে ১৭ ব্যাংকের। তাহলে সে এতদিন ধৈর্য্য ধরে কম প্রাইসে তার লট কভার করছে, সে কি এটার সুযোগ নিবে না? ফ্লোর ছাড়ল বলে কি বড় অপারেটররা রাতারাতি স্টক সেল করে দিবে? না, বরং তারা এই পরিস্থিতিকে তাদের বেজ গ্রাউন্ড হিসেবে মুভমেন্টের রিসোর্স হিসেবে ব্যবহার করবে। যাতে আরেকটু স্টক পজিশন বাড়িয়ে নেয়া যায়, আর তাদের কালেকশনের কিছু স্টাইল রয়েছে, সেই জায়গায় আমার-আপনার মত সাধারণ বিনিয়োগকারী কোনটা পজিশন টেকিং মুভমেন্ট, কোনটা রিয়েল-মুভমেন্ট এটা বিচার বিবেচনা করেই, দৌড়ের প্রতিযোগিতায় নেমে আরেকটু নেগেটিভে নেমে যাওয়া ছাড়া কিছু করার থাকবে না।
যেই ১৭ টা কোম্পানীর কথা উল্লেখ করেছি, তাদের মধ্যে ১০% এর বেশি দাম পড়েছে; এবার বোঝেন তাদের পজিশনিং ট্যাক্টিসের ধারে কাছে আছেন কি না? এই সেক্টর আর সমমনা অন্য সেক্টরের মুভমেন্টটা গড় লেনদেন আর সাম্প্রতিক লেনদেনের সাথে কতটুকু সামঞ্জস্য ছিল, সেটা নিজের কিছু কাজ করা ছবিগুলোর মধ্যেই দেয়া আছে [ছবি ০৩, ০৪]; যারা একটু ভাল করে দেখবেন, বিষয়টি মোটামুটি অনুধাবন করতে পারবেন। সংক্ষিপ্তভাবে বললে, হঠাত বেড়ে উঠা লেনদেন, গড় ০৩/০৫/০৯ দিনের লেনদেনের সাথে ঠিকভাবে এলাইন করছিল না, যার ফলে বোঝা যায় যে, এই মুভমেন্টটা নাও টিকতে পারে।
উপরের আলোচনা এখানেও প্রযোজ্য।
অন্যান্য বাকি সেক্টগুলোতে ফ্লোর আর সেক্টরের পজিশন রিলিজের মিশ্র প্রতিক্রিয়া ছিল, যেটা আলাদা আলাদা গ্রুপ ভেদে হয়েছে, নির্দিষ্টভাবে ক্যাটাগরাইজ করছি না।
ITEM
ফ্লোর প্রাইজ তুলে দেয়ার পর বড় একটা ধাক্কা দিল ইনডেক্সে! শুধু ফ্লোর রিলিজের আগের দিন থেকে আজ সপ্তাহের শেষ দিনের Close Price অনুযায়ী শুধু এই সপ্তাহে ৮৪ টা স্টকের দাম -২৫% এর বেশি পড়েছে; যার মধ্যে -৪০% আছে ০২ টি; -৩০% এর বেশি আছে ২৪ টি কোম্পানি! এখন এই ফ্লোর প্রাইজ অনুযায়ী সাধারণ বিনিয়োগকারীদের এমনিতেই লস ছিল, তার সাথে এই সপ্তাহে যোগ হল আরো -৩০% তাদের কি হবে?
বরাবরের মত এইখানেও আপনি সহজ ২টা রাস্তা বেছে নিতে পারেন-
(১) আগের মত বছরের পর বছর অপেক্ষায় থাকতে পারেন
(২) এখান থেকেই প্রতি মাসে ৩-৫% রিকভার করার টার্গেট নিয়ে ধীরে ধীরে এগোতে থাকবেন; ১২ মাসে যদি ০৩ মাসে খারাপও যায়, আপনার গড় রিকভারের সম্ভাবনা ২৭-৪৫% !!! বিষয়টা সাদামাটাভাবে ২৭-৪৫% বলা হলেও এতটা সহজ আমার-আপনার জন্য নাও হতে পারে। কারণ এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে; এই প্রশ্নগুলো আপনাকে আপনার ইনভেস্টমেন্ট রিকভারিতে সবচেয়ে বেশি সহযোগিতা করবে।
(ক) আপনি মার্কেট নিয়ে কতটুকু পরিশ্রম করছেন,
(খ) মার্কেট নিয়ে আপনি কতটুকু আপডেটেড থাকেন,
(গ) ট্রেড কৌশল আর স্টক এনালাইসিসের কতটুকু আপনাকে সাপোর্ট দিবে এই রিকভারি প্ল্যানে?
(ঘ) না কি গুজব আর অনুমান নির্ভর ট্রেডই করতে থাকবেন আগের মত? ঐ ট্রেডগুলোতে আপনার গড়ে কয়টা ট্রেড সঠিক ছিল?
(ঙ) গুজব নির্ভর ট্রেডগুলোতে কোন স্টক আশানুরূপ দাম না বেড়ে দাম কমতে থাকলে, আপনার হাতে কি কি অপশন ছিল? কতটুকু সাপোর্ট পেয়েছিলেন ঐ গুজব গুলোতে- সেটা ব্রোকারেজ থেকে হোক বা আশেপাশে সহকর্মী-বন্ধুবান্ধব থেকে হোক;
(চ) গুজব আর দিক নির্দেশনা নির্ভর ট্রেডগুলোতে রিকভারি প্ল্যান ছিল কী?
এই প্রশ্নগুলোর মাধ্যমে সঠিকভাবে কাজে লাগিয়ে আপনার বিনিয়োগ সঠিকভাবে সমৃদ্ধি লাভ করুক।
ITEM রিকভারি vs OVERALL INVESTMENT RECOVERY
ফ্লোর আইটেম সহ যাবতীয় ক্যাপিটাল রিকভারি করে নিজের ক্যাপিটাল তুলে নেয়া বা মুনাফায় চলে আসার পরিকল্পনার কয়েকভাগে ভাগ করে আর এর সহযোগিতায়; ধীরে ধীরে নিজের স্টকগুলোতে পজিশন নিয়ে আসা সম্ভব; কিন্তু এই ব্যাপারগুলো হতে হয় বহুঅনুশীলন আর পদ্ধতিগতভাবে কিছু নিয়মিত হোমওয়ার্ক যা আপনাকে মোটামুটি একটা পর্যায়ে সুবিধাজনক অবস্থায় পৌছে দিতে পারে। নিচে আর এই ২টার নমুনা ছবি দেয়া হল [ছবি ৫, ৬, 7]
এখানে ফ্লোরের ক্ষেত্রে বিভিন্ন টাইপ পরিস্থিতি ও ক্যাপাসিটির সাথে সমন্বয় করে বিভিন্নরকম পন্থায় আর এর মাধ্যমে নিজের মূলধনকে এগিয়ে নেয়াটাই প্রধান গুরুত্ব পাওয়া উচিত।
(ক) যাদের Cash Position আছে
(খ) যাদের Additional Capital Add করার Ability আছে
(গ) মার্জিনে যাদের Invest রয়েছে
(ঘ) যারা কোনরকমই কোন Capital এ্যাড করতে পারবেন না!
এদের প্রত্যেকেরই স্ট্রাটেজি ভিন্ন ভিন্ন হবে; যার প্রস্তুতি যত ভাল হবে, তার বিনিয়োগ রিকভারি তত ভাল হওয়ার সম্ভবনায় বেশি। গুজব নির্ভর ট্রেড এখানে সত্যিকার অর্থে কিছুই দিবে না, যতটুকু দিবে সেটা আপনার পরিশ্রম আর আপনার পরিকল্পনা, কীভাবে আপনি বাজারে ভাল করতে পারবেন।
💊 পরিশেষে, আপনার বিনিয়োগ দেখাশোনার জন্য দক্ষ 'পোর্টফোলিও ম্যানেজার' নিয়োগ দিয়ে, আপনার বিনিয়োগ নিরাপদ রাখুন, নিশ্চিন্তে থাকুন।
সবার বিনিয়োগ সমৃদ্ধির কামনায়-
Tahsin Portfolio Manager
Whatsapp +8801730754563
✅ আমরা পোর্টফোলিও ম্যানেজিং সেবা দিচ্ছি।
✅ মেয়াদ ভিত্তিক সেবা
✅ গ্রাহকদের বর্তমান গড় মুনাফা ১৩-৪৪%+
✅ আপনিও আমন্ত্রিত
#ক্ষুদ্রবিনিয়োগকারী #ক্ষতিগ্রস্থ_ক্ষুদ্র_বিনিয়োগকারী #শেয়ারবাজার
21/01/2024
শুধুমাত্র এই এর ট্রেড দিয়ে 40% গ্রাহককে ভাল প্রফিট পজিশনে পৌছে দিয়েছি; এর ফলে এই উঠতি মার্কেটে আরেকটু রিস্ক নিয়ে এগোতে আরো সহজ হবে।
আজকে এই নিয়ে যে ট্রেড-কৌশল প্রয়োগ করেছি, তার আংশিক শেয়ার করব; যাতে এই ট্রেড কৌশল অন্য কোন স্টকের সময় একই রকম ট্রেন্ড সিগন্যাল দিলে সতর্কতার সাথে ট্রেড করা যায়।
স্টক মার্কেটে মুনাফা করার পদ্ধতিগুলোর মধ্যে সবচেয়ে লাভজনক ও দ্রুততম কৌশলগুলোর মধ্যে একটি হল; কোন স্টক যদি সত্যিকার অর্থে Mark Up Stage কনফার্ম করে সেক্ষেত্রে এটাতে ক্ষণে ক্ষনে Trade Flow -এর সাথে BUY করা আর যে মুহুর্তে প্রফিট বুকিং করার চান্স থাকে বা বোঝা যায় যে এটা রিট্রেসেমেন্ট লেভেল কনফার্ম করছে তাহলে ঠিক সেই লেভেলে সেল দিয়ে আবার বেরিয়ে আসা। সোজা কথায় Crawl-Grab-Exit > Equip again & again!
নিচের প্রথম ছবিতে খেয়াল করলে দেখতে পাই দীর্ঘমেয়াদে Accumulation Stage এ গিয়েছে খুব কম লেভেলে Price Volatility -এর মাধ্যমে; যেটা পজিটিভ ছিল যে, যদি সে বিজনেস গ্রোথ আর ম্যানেজমেন্টের দিকে Spoil না হয়; তাহলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই তার Accumulation Stage শেষ করে Mark Up শুরু করে দিবে; আর এই স্টেজেই সবচেয়ে ভাল প্রফিট করা যায়। গত 2021 থেকে একরকম খুব স্লথ গতিতে তার পজিশন নিয়ে এগোচ্ছিল, যদিও 2024 -এ এসে সে তার আচরণে যথেষ্ট সন্দেহের সৃষ্টি করেছিল! অবশেষে কয়েক মাস পরেই মোটামুটি গড় লেনদেন আর অন্যান্য ইন্ডিকেটর পজিটিভ হলে অল্প একটু আশা জাগায়।
সে হিসেবে গত জুলাই, ২৩ থেকে এই নিয়মিত track করা হচ্ছিল পুঙ্খানুপুঙ্খভাবে; যেখানে তার Price Level -এর উঠা-নামাই Trade Behave আর Volatility Response আর Relative Strength -এর রেসপন্স টেস্টের মাধ্যমে Price Return Test আর Confluence Test ছিল আশানুরূপ ভাল। যেটা তার Mark Up স্টেজে আসতে পারার ব্যাপারে খুবই উপযোগি এবং আশাবাদী সে হিসেবে -তে প্রথম Entry নিলাম 05/11/2023
এরপর এখানে বিভিন্ন গ্রাহকের ট্রেড ক্যাপাসিটি, পোর্টফোলিও মুনাফার অবস্থান এবং ট্রেড অর্ডারের রেসপন্সের উপর ভিত্তি করে গত 78 দিনে এখন পর্যন্ত 06 বার ঢুকেছি এবং 07 বার ঢুকেছি-
নিচে এন্ট্রি exit দেয়া হল- (ছবি ২) সাথে গ্রাহকদের সাথে কথোপকথনের খন্ডচিত্র জোটগত ভাবে (ছবি ৩)
2023 w43 & w44 Net Gain 23.64%
2023 w45 Net Gain -2.49%
2023 w46 Net Gain 38.18%
2023 w49 Net Gain 41.56% [এখনো সেল দিই নাই; Hault অবস্থায় আছে]
2024 w3 Net Gain 14.23% [এখনো সেল দিই নাই; Hault অবস্থায় আছে]
এভাবে আরো 04 টা কোম্পানি থেকে ভাল রিটার্ন নিয়েছি- এবং [100% Sold]
বর্তমানে Trade Map -এর 04 টা কোম্পানি Congruence পর্যায়ে রয়েছে
বর্তমানে Trade Map -এর 07 টা কোম্পানি Congruence পর্যায়ে রয়েছে
বর্তমানে Trade Map -এর 13 টা কোম্পানি Confluence পর্যায়ে রয়েছে; যার মধ্যে 05 টাই Retracement Level ইতিবাচক
বর্তমানে Trade Map -এর 12 টা কোম্পানি Reverse রয়েছে।
যাই হোক এ ধরনের Up Market -এ আপনার এনালাইসিসের সাথে খুব সতর্কতার সাথে যদি TRADE PLAN তৈরি করতে পারেন সে ক্ষেত্রে আপনি এই সময়ে ভাল রিটার্ন নিয়ে আসতে পারেন।
বি.দ্র. বরাবরের মত সবাই ফ্লোর নিয়ে মেতে আছে; ফ্লোর তুললে PLAN-A, B, C তৈরি করা আছে গত নভেম্বর, 2023 থেকে যা বর্তমানের প্রেক্ষাপটে গতানুগতিক আচরণ আর সবচেয়ে খারাপ কী হতে পারে তার উপর ভিত্তি করে তৈরি করা। এক্ষেত্রে ২/১ জন গ্রাহক ফ্লোর তোলা নিয়ে কেন লিখছিনা জানতে চেয়েছেন; এটা খুবই সাধারণ- কিছু কমন বিষয় থাকে যেটা নিয়ে সবাই লিখে; তাই ওখানে আর নতুন করে কিছু লিখার নেই; ১৯/২০ এটুকুই তফাত। আমি মূলত বাজারে দৃশ্যমান সুযোগ গুলোকে কীভাবে কাজে লাগানো যায় এটা নিয়ে কাজ করে থাকি।
💊 পরিশেষে, আপনার বিনিয়োগ দেখাশোনার জন্য দক্ষ 'পোর্টফোলিও ম্যানেজার' নিয়োগ দিয়ে, আপনার বিনিয়োগ নিরাপদ রাখুন, নিশ্চিন্তে থাকুন।
সবার বিনিয়োগ সমৃদ্ধির কামনায়-
Tahsin Portfolio Manager
Whatsapp +8801730754563
✅ আমরা পোর্টফোলিও ম্যানেজিং সেবা দিচ্ছি।
✅ মেয়াদ ভিত্তিক সেবা
✅ গ্রাহকদের বর্তমান গড় মুনাফা ৯-৩৮%+
✅ আপনিও আমন্ত্রিত
#ক্ষুদ্রবিনিয়োগকারী #ক্ষতিগ্রস্থ_ক্ষুদ্র_বিনিয়োগকারী #শেয়ারবাজার
29/12/2023
স্টকের দাম হুটহাট বাড়ছে আর পড়ছে, বিনিয়োগকারিদের যথেষ্ট উদ্বিগ্ন হওয়ার কারণ রয়েছে। কিন্তু এই অবস্থা যদি যথাযথ পর্যবেক্ষণ করা যায়, তাহলে এখান থেকে নিজের বিনিয়োগ সুরক্ষিত রেখে সুবিধাজনক চেষ্টা করা যায়।
✅ Market Transition & Stock Volatility
১ম অংশ: স্টকের হঠাৎ দর পতনের কারণ।
২য় অংশ: সেক্টরাল মুভমেন্ট প্রেডিকশন।
৩য় অংশ: স্টকের দাম পতনের পর ফিরে আসা।
৪র্থ অংশ: আগামীর সম্ভাব্য লিড দেয়া সেক্টরগুলো!
৫ম অংশ: বিশেষ সতর্কতা! ☢️
৬ষ্ট অংশ: 🔥 পোর্টফলিও ম্যানেজার কেন নিয়োগ দিবেন ❓
গত সপ্তাহ এবং তার আগের সপ্তাহ গেল চরম অস্থিরতায়, এর মূল কারণ হল সেক্টরাল মুভমেন্ট/ট্রানজিশন। মিউচুয়াল ফান্ড আর বীমা, জীবন-বীমার হঠাৎ উল্লম্ফনে টার্যাকে থাকা প্রকৌশল আর 'ঔষধ ও রাসায়নিক' খাতের স্টকগুলো ছিটকে পরে যায়। এখানে উল্লেখ্য 'বস্ত্র (Textile)', 'ব্যাংক ও NBFI' এর কয়েকটি খাতের হাতে গোনা কয়েকটি স্টকও এই ট্র্যাকে ছিল; আর সেগুলো ফিরে আসতেও সময় নিবে না।
এখন বাজারের এই ট্রাজিশনাল স্টেজের সুবিধাটা বরাবরের মত মার্কেট অপারেটররা ছাড়বে না এবং ছাড় দেবেও না।
বাজারের ট্রেড ম্যাপ (TRADE MAP) -এর শুরুতেই সেক্টরাল ট্রানজিশনের বিষয়টা মাথায় নিয়েই যথাক্রমে সেক্টর ও স্টক নির্ধারণ করা হয়েছে ও নিয়ম ও শিডিউল অনুযায়ী সেগুলো বিভিন্ন টেকনিক্যাল টুলস দ্বারা পর্যবেক্ষণ করুন, Trend Confirming Tools গুলো ৮০% পজিটিভ হলেও Trade Plan অনুযায়ী বিনিয়োগ বৃদ্ধি করুন।
মার্কেট সাইকেলের মত সেক্টরাল সাইকেলও একটা নির্দিষ্ট স্টেজে আবর্তিত হয়-
(ক) Market Botyom
(খ) Bull Market
(গ) Market Top
(ঘ) Bear Market
এই স্টেজ নির্ভর করে সেক্টরাল রোটেশন ট্র্যাক করে জোর দিন। সেক্টরাল রোটেশন কিন্তু নির্ভর করে ইকোনমিক সাইকেলের উপর; এবং এখানে উল্লেখ্য সেক্টরাল রোটেশন কিন্তু সবসময় ইকোনমিক সাইকেলের উপর না হয়ে, অনেকটা ইকোনমিক সাইকেল কি হতে পারে তার উপর পূর্বানুমানের ভিত্তিতে হয়ে থাকে। ইকোনমিক সাইকেল নিয়ে এখানে লিখব না, লং টার্ম ইনভেস্টরদের কাজে লাগে বেশি।
বিষয়টা উদাহরণ দিয়ে যদি বলি- বর্তমান নির্বাচন উপলক্ষে কেন্দ্র করে Textile খাতে European Sanction কিন্তু ইকনমিকাল একটা প্রভাব পড়ার সম্ভবনা বেশি, যার কারণে এই সেক্টরের কোম্পানিগুলোর পূর্বপ্রস্তুতি ও সেই সাথে এদের বিজনেস অপারেশনে কতটুকু ইমপ্যাক্ট পড়বে এটার উপর ভিত্তি করে এখানে Fund Generate অথবা Release হতে পারে।
অন্যদিকে ক্রমাগত ঋণ নির্ভর অর্থনীতি ও বাণিজ্য ঘাটতির কারণে ডলারের বিপরীতে টাকার অবনমন কত% হয়; আর মার্কেটের বর্তমান ও বিগত ৫ বছরের গড় রিটার্নের কত তফাৎ এন উপর পজিটিভ কিছু থাকলেই বিদেশি ইনভেস্টররা এখানে ইনভেস্ট রাখবে, বাড়াবে আর বিপরীত হলে তুলে ফেলবে।
একই সাথে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারিরা ঝুঁকতে পারে পরেন এক্সচেঞ্জ বিনিয়োগে (গোপন/প্রকাশ্যে)। এ্যাসেট ম্যানেজমেন্ট কোং উপর চাপ হিতে বিপরীত হতে পারে।
২য় অংশ: সেক্টরাল মুভমেন্ট / রোটেশন
শেষ ২ সপ্তাহ আগে Insurnce লীড দিলেও, পরবর্তী সপ্তাহে Mutual Fund এর আবির্ভাব ও সেই সাথে Insurance চরে গেল লিডিং এর দিক দিয়ে ৫ম অবস্থানে: প্রকৌশল আর ঔষধ রসায়ন 3-5 এর মধ্যে অবস্থান করলেও সেখানে। Financial Data আর এখানে আনলাম না।
আবার যদি ৪ মাস পেছনে যায় তাহলে আগস্টের শেষ দিকে লিড দিয়েছিল- Pharma & Eng এর পাশাপাশি Travel & Food; গড় লেনদেন
অক্টোবরের ১ম দিকে- Food, Miscellaneous & IT
নভেম্বরের ১ম দিকে- Insurance, Paper & Printing, Cement
৩য় অংশ:
এভাবে সেক্টর ট্রানজিশন আপনার স্টককে প্রভাবিত করে; যদি গড় লেনদেন খেয়াল করেন শেষ ০৬ সপ্তাহে গড় লেনদেন সেক্টর মুভমেন্টের সময় 550 কোটি থেকে ধপ করে নেমে 430 কোটিতে নেমে আসে। অর্থাৎ ঠিক নরমাল মার্কেট কারেকশন না বরং এটা মার্কেটে সেক্টরার রোটেশনের কারনে। এটা জানা থাকলে আপনি এটাও জানবেন, আপনার পোর্টফলিওতে থাকা স্টকের দাম যদি 'মার্কেট কারেকশন' আর 'সেক্টরাল ট্রানজিশনের কোন অবস্থানে দিক পাল্টাচ্ছে, তাহলে এটাও হিসাব করতে পারবেন, আপনার লটে থাকা স্টক ঠিক কীভাবে আবার ট্র্যাকে ফিরে আসবে।
৪র্থ অংশ:
সেক্টরাল ট্রানজিশন সাইকেল অনুযায়ী অবস্থান ভিত্তিতে ক্লোজ মনিটরিংয়ের মাধ্যমে এই সেত্টরের স্টকগুলো থেকে ভাল রিটার্ন উঠিয়ে নেয়া যেতে পারে। এখানে মার্কেটের ভোলাটিলিটি'র উপর ভিত্তি করে ৪৮ মাসের সাইকেল ধরা হয়েছে; ক্ষেত্রবিশেষে এই সাইকেলের expansion & contraction পরিমার্জন আবশ্যক; যেটা Confluence Test এর মধ্যে তুলনামূলক নির্ভরযোগ্যতা আশা করা যায়:
Lower Point:
Textile, Bank, NBFI, Mutual Fund, Telecom
Semi Volatile:
Engineering, Insurance, Miscellaneous, Paper & Printing, Tannery
High Volatile:
Food & Allied, Jute, Life Insurance, Pharmaceutical,
Service and Travel & Leisure
Exception:
Fuel & Power
☢️ বিশেষ সতর্কতা:
সাধারণত সাধারণ বিনিয়োগকারিরা স্টক ভিত্তিক খোঁজখবর আর সাধারণ ফান্ডামেন্টাল ডাটা আর প্রাইস হিস্টোরি ভিত্তিক তথ্যের উপর নির্ভর করে নিজেদের পোর্টফলিও সাজান পদ্ধতিগত কোন ট্রেড প্ল্যান ছাড়াই।
তাদের জ্ঞাতার্থে বলছি, ফান্ডামেন্টাল ডাটা অনেকটা সার্বজনীন তথ্য এটা কোম্পানির প্রাইস মুভমেন্টে তেমন ভূমিকা রাখে না; NAV, EPS, P/E Ratio, Cash Flow আর AGM/EGM, Board Meeting সম্ভাব্য Dividend এই সবই অনেকটা তার আগের ৫ বছরের পারফরম্যান্স আর আগের 03 কোয়ার্টারের ডাটা থেকে এমনিই প্রেডিকশন করা যায়; এটা প্রাইস মুভমেন্টে এতটা ভূমিকা রাখে না; যেটা রাখে সেটা হল দীর্ঘমেয়াদে (০৪-০৮ বছর) তার বিজনেস গ্রোথ অনুযায়ী মার্কেট সেগমেন্ট অনুযায়ী কতটা Mark Up আর Distribution স্টেজে পাবলিককে কতটুকু গেলাতে পারবে তার উপর! আপনার বিনিয়োগ সমৃদ্ধিতে কৌশলগত বিনিয়োগের জন্য নিজের জ্ঞান ও অভিজ্ঞতা সমৃদ্ধ করুন।
৬ষ্ট অংশ:
🔥 পোর্টফলিও ম্যানেজার কেন নিয়োগ দিবেন ❓❓❓
লিংক সংযোগ:
https://m.facebook.com/story.php?story_fbid=310594244104222&id=101883954975253&mibextid=Nif5oz
💊💊💊
আপনার বিনিয়োগ দেখাশোনার জন্য দক্ষ 'পোর্টফোলিও ম্যানেজার' নিয়োগ দিয়ে, আপনার বিনিয়োগ নিরাপদ রাখুন, নিশ্চিন্তে থাকুন।
সবার বিনিয়োগ সমৃদ্ধির কামনায়-
Tahsin Portfolio Manager
Whatsapp 01730-754563
✅ আমরা পোর্টফোলিও ম্যানেজিং সেবা দিচ্ছি।
✅ মেয়াদ ভিত্তিক সেবা
✅ গ্রাহকদের বর্তমান গড় মুনাফা ১১-৩৪%+
✅ আপনিও আমন্ত্রিত
#ক্ষুদ্রবিনিয়োগকারী #ক্ষতিগ্রস্থ_ক্ষুদ্র_বিনিয়োগকারী #শেয়ারবাজার