Tax BD Cox Bazar

Tax BD Cox Bazar

Share

vat tax service providing

05/12/2025

দেশের অন্যতম কর সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইনকাম ট্যাক্স বিডি এখন কক্সবাজারে

05/12/2025

ঘুষ নিয়ে করদাতার সম্পদ বৃদ্ধি। উচ্চমান সহকারী মোঃ মাহবুব হোসেন বরখাস্ত। কর অঞ্চল-৩, ঢাকা।

National Board of Revenue, Bangladesh

03/12/2025

কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা ২০২৪ এর সনদ প্রদান এর বিজ্ঞপ্তি

Photos from Tax BD Cox Bazar 's post 28/11/2025

কক্সবাজার সদর উপজেলার অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের (যাদের প্রয়োজন) জেলা পরিষদের শিক্ষাবৃত্তির আবেদন করার জন্য অনুরোধ জানাচ্ছি।

28/11/2025

অনেক করদাতার আয়কর রিটার্ন বিভিন্ন কারণে নিরীক্ষায় হয়। প্রথম আলো তে প্রকাশিত রিটার্ন নিরীক্ষায় পড়ার প্রধান কারণগুলো সংক্ষেপে আলোচনা করা হলো :

১) রিটার্নের তথ্য, উৎসে কর কর্তন ও ব্যাংক লেনদেনে অসামঞ্জস্য।
২) আগের বছরের তুলনায় হঠাৎ অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি।
৩) আয় কম দেখিয়ে সম্পদ বেশি দেখানো।
৪) ব্যবসার খরচ অস্বাভাবিক বেশি দেখানো।
৫) উৎসে কর দাবি না করা বা ভুল তথ্য দেওয়া।
৬) অসম্পূর্ণ বা ভুল কাগজপত্র।
৭) হাতে নগদ বেশি দেখানো।
৮) ঋণ বা দায় অস্বাভাবিক বেশি দেখানো।
৯) উচ্চ ঝুঁকিপূর্ণ খাতের করদাতা হওয়া।
১০) বড় অঙ্কের ব্যাংক লেনদেন রিটার্নে না দেখানো।
১১) সম্পদ ক্রয়-বিক্রয়ের তথ্য গোপন করা।
১২) ভুল বা অতিরিক্ত বিনিয়োগ দেখানো।
১৩) দৈবচয়ন ভিত্তিতে নির্বাচিত হওয়া।
১৪) প্রথম রিটার্নেই অতিরিক্ত সম্পদ দেখানো বা দীর্ঘদিন পর রিটার্ন দাখিল।
১৫) আগের বছরের নিরীক্ষায় সমস্যা পাওয়া।

06/11/2025

ট্যাক্স রিটার্ন জমা না করলে বিপদ শুনুন এন বি আর এর চেয়ারম্যান এর বক্তব্যে

26/10/2025

🧾 প্রথম ট্যাক্স রিটার্ন: একটি শুভ সূচনা

জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ যাত্রা একদিন প্রথম পদক্ষেপ দিয়েই শুরু হয়। যেমন শিক্ষার প্রথম দিন, চাকরির প্রথম দিন, বা প্রথম বিনিয়োগ—তেমনি প্রথম আয়কর রিটার্ন জমা করাটাও জীবনের আর্থিক পরিসরে এক অনন্য মাইলফলক।

অনেকেই ট্যাক্স রিটার্নকে কেবল একটি বাধ্যতামূলক আনুষ্ঠানিকতা মনে করেন। কিন্তু বাস্তবে এটি একটি অর্থনৈতিক পরিচয়ের সূচনা—যার মাধ্যমে আপনি জানান দেন, আপনি একজন দায়িত্বশীল নাগরিক; দেশের উন্নয়নে আপনার অংশ রয়েছে।

আপনি হয়তো মনে করেন, ট্যাক্স রিটার্ন শুধুমাত্র ধনীদের বিষয়। আসলে না—এটি প্রত্যেক সচেতন নাগরিকের আত্মসম্মানের প্রতীক।
একটি গুছানো ট্যাক্স রিটার্ন মানে শুধু হিসাবের শুদ্ধতা নয়, বরং জীবনকে পরিপাটি রাখার এক প্রতিজ্ঞা।

প্রথম রিটার্ন জমা দেয়ার অভিজ্ঞতা কিছুটা নতুন ও অনিশ্চিত লাগতে পারে। কোথা থেকে শুরু করবেন, কীভাবে ফাইল করবেন, কোন কাগজ লাগবে—এসব প্রশ্নে মন বিভ্রান্ত হতে পারে। কিন্তু মনে রাখুন, প্রথম পদক্ষেপটাই সবচেয়ে সাহসী সিদ্ধান্ত। একবার শুরু করলে, পরবর্তী বছরগুলো সহজ, সুন্দর ও আত্মবিশ্বাসে ভরপুর হয়ে উঠবে।

আজকের অগোছালো ফাইলিং আগামী দিনে দায় বা ঝামেলা ডেকে আনতে পারে।
আর আজকের সচেতন ও যত্নশীল রিটার্ন হতে পারে আপনার ভবিষ্যৎ আর্থিক স্থিতিশীলতার ভিত্তি।

যেমনভাবে আমরা একটি ভালো ক্যারিয়ার, সুন্দর পরিবার, বা সুখী জীবন গড়ার স্বপ্ন দেখি—তেমনি একটি সুশৃঙ্খল ট্যাক্স রিটার্ন সেই স্বপ্ন পূরণের অর্থনৈতিক শৃঙ্খলা তৈরি করে।

তাই ভয় নয়, গর্ব অনুভব করুন—
কারণ আপনার প্রথম ট্যাক্স রিটার্ন শুধু সরকারের কাছে একটি হিসাব নয়, এটি আপনার আর্থিক পরিপক্বতার প্রথম স্বাক্ষর,
আপনার জীবনের এক শুভ যাত্রার সূচনা।

আমান উল্লাহ সরকার
ফাউন্ডার
ইনকাম ট্যাক্স বিডি

20/10/2025

জিরো রিটার্নের ফাঁদে করদাতারা
বাংলাদেশে আয়কর রিটার্ন দাখিলের সংস্কৃতি ক্রমশ বিস্তৃত হচ্ছে। এটি নিঃসন্দেহে ইতিবাচক দিক। তবে এর পাশাপাশি এক ধরনের অস্বাস্থ্যকর প্রবণতাও দেখা যাচ্ছে—যথাযথ তথ্য গোপন করে বা বুঝে না নিয়ে ‘জিরো রিটার্ন’ দাখিল করা। এর ফলে হাজার হাজার করদাতা আজ নানারকম জটিল সমস্যায় জড়িয়ে পড়ছেন।
কিছু বাস্তব ঘটনা
🔹 সম্প্রতি একজন করদাতা আমার কাছে এসে একটি নোটিশের কপি দেখালেন। নোটিশে ৩০ হাজার টাকা ট্যাক্স ডিমান্ড করা হয়েছে। তিনি হতভম্ব—“আমি তো জিরো রিটার্ন দিয়েছি, তবুও কেন ট্যাক্স চাইছে?”
🔹 দুই বছর আগে এক ব্যাংক কর্মকর্তা এক ভদ্রমহিলাকে আমার কাছে পাঠিয়েছিলেন। তাঁর নগদ টাকা ছিল প্রায় ১ কোটি, কিন্তু তিনি ‘জিরো রিটার্ন’ দিতে চান। আমি বিনয়ের সাথে অপারগতা প্রকাশ করি। আজ সেই মহিলার হাতে ৩০ লাখ টাকার ডিমান্ড নোটিশ। তিনি জানতে এসেছেন আমাদের সেই সময়ের পরামর্শ মতে এখন সমাধান করার সুযোগ আছে কিনা ।
🔹 একজন করদাতা, যার নামে দুটি গাড়ি আছে, সারচার্জ প্রযোজ্য হয় তাই অনলাইনে জিরো রিটার্ন সাবমিট করে দিয়েছেন। ট্যাক্স অফিস থেকে নোটিশ এসেছে —“আপনার নামে গাড়ি থাকা সত্ত্বেও রিটার্নে প্রদর্শন করেননি। আগামী -- --- --- তারিখে শুনানিতে হাজির হোন।”
🔹 একজন করদাতা রিটার্নে শুধুমাত্র চলতি বছরের বিনিয়োগ ৩.৫ লাখ টাকার সঞ্চয়পত্র ট্যাক্স রিটার্নে প্রদর্শন করেছেন । সঞ্চয় পত্রের উৎস কর থাকা সত্ত্বেও রিটার্নে কর পরিশোধ এবং আয় জিরো । ট্যাক্স অফিস থেকে নোটিশ এসেছে — আপনার সঞ্চয়পত্রে বিনিয়োগ ৪৫ লাখ টাকা। অপ্রদর্শিত বিনিয়োগের কি হবে ?
🔹 অভিজাত অফিসে গিয়েছি । গম্ভীর ভি আই পি করদাতা, মুখে দুশ্চিন্তা । সাম্প্রতিক ডেটা এনালাইস করে সুস্পষ্ট ভাবে বিগত ১০ বছরের ট্যাক্স ফাইল পুনঃ উম্মোচন হয়েছে। সাম্প্রতিক টেকনোলজি বেইজ ডেটা সিস্টেম বা বিশ্লেষণ উনার কোন ভাবেই পছন্দ নয় ।
কেন ঘটছে এমন পরিস্থিতি?
অনলাইনে ট্যাক্স রিটার্ন জমার পদ্ধতি সহজ হয়েছে । সহজ সাবমিট এবং ডকুমেন্টস প্রাপ্তির কারনে আপাতত জবাবদিহিতার কোন সুযোগ নেই কিন্তু সরকারি তথ্য ভান্ডারে ভুল তথ্য বা তথ্য ফাঁকি দেয়া হলে তার সংশোধন কতটা তিক্ত হতে পারে ভুক্তভোগী মাত্রই হয়তো জানেন । অনেকে ভাবছেন —“রিটার্ন জমা দিলেই হলো, সরকার সন্তুষ্ট।” তাই অনেকে তথ্য না বুঝেই জিরো রিটার্ন বা ভুল তথ্য সমেবেত রিটার্ণ দিয়ে দিচ্ছেন। অথচ এনবিআর এখন ব্যাংক, গাড়ি, সঞ্চয়পত্র, জমি—সব তথ্যই স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করার চেষ্টা করছে। ফলে আজ গোপন থাকলেও ভুল রিটার্ণ জমার তারিখে আপনার অন্যান্য ডিজিটাল রেকর্ড কোন ভাবেই মুছে ফেলতে পারবেন না ।
১. রিটার্ন জমা হয়ে গেলেই সব দায় শেষ নয়
২. ভুল পরামর্শ – অনেক সময় অপেশাদার বা অনভিজ্ঞ পরামর্শকরা করদাতাদের ভুল পথে পরিচালিত করছেন।
৩.ডেটার স্বচ্ছতা – সরকারের বিভিন্ন ডাটাবেজ একীভূত হওয়ায় তথ্য গোপন করা তথ্য উদ্ঘাটন পর্যায়ক্রমে আরো সক্রিয় হবে।
রিটার্ন মানে শুধু ফরম পূরণ নয় – এটি আপনার আয়, ব্যয় ও সম্পদের সঠিক প্রতিবেদন।
রিটার্ন জমা করাই সমাধান নয় – আপনার আয় বা সম্পদ থাকলে তা গোপন করলে ভবিষ্যতে নোটিশ, জরিমানা ও সুদ নিশ্চিত।
প্রফেশনাল সাহায্য নিন – অভিজ্ঞ ট্যাক্স কনসালট্যান্ট বা আইনজীবীর সহায়তা ছাড়া জটিল ক্ষেত্রে ভুল করার সম্ভাবনা বেশি।
বাংলাদেশে জিরো রিটার্ন এখন এক ধরনের “শিল্পে” পরিণত হয়েছে। কম্পিউটার দোকান বা ফার্মেসির কর্মীরা অল্প টাকায় রিটার্ন জমা দিচ্ছেন, কিন্তু এর ফলে সাধারণ করদাতারা পরবর্তীতে নোটিশ, জরিমানা ও আইনি জটিলতায় পড়ছেন।
কর প্রশাসন যেমন তথ্য প্রযুক্তির মাধ্যমে আরও শক্তিশালী হচ্ছে, তেমনি করদাতাদেরও বুঝতে হবে—রিটার্ন জমা দেওয়া শুধু দায়সারা কাজ নয়, বরং এটি আপনার আর্থিক জীবনের বৈধ সুরক্ষা।
Aman Ullah Sarker
Founder Income Tax BD

20/10/2025

📌 আয়কর অফিস থেকে নোটিশ এলে করণীয়। প্রাথমিক ভাবে রিটার্ন জমা করে নাই এমন ৩০ লাখ নোটিশের সম্ভাবনা।

বাংলাদেশে ট্যাক্স ব্যবস্থায় করদাতাকে বিভিন্ন সময়ে নোটিশ পাঠানো হয়। এটি হতে পারে রিটার্ন সংক্রান্ত, ট্যাক্স নিরীক্ষা, কর দাবী বা অন্য যেকোনো কারণ। কিন্তু অধিকাংশ করদাতা নোটিশ পেয়ে বিভ্রান্ত হয়ে যান, অনেক সময় অবহেলা করেন, যা ভবিষ্যতে গুরুতর আইনগত জটিলতার কারণ হয়ে দাঁড়ায়। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে অনেক সমস্যাই সহজে সমাধান সম্ভব।

নোটিশ এলে আপনার করণীয়:

1️⃣ অবহেলা করবেন না– ট্যাক্স অফিসের কোনো নোটিশ কখনোই হালকাভাবে নেবেন না। অবহেলা করলে একতরফা আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

2️⃣ বিষয়বস্তু বোঝার চেষ্টা করুন– নোটিশে কী বিষয়ে বলা হয়েছে এবং কী চাওয়া হয়েছে তা মনোযোগ দিয়ে পড়ুন।

3️⃣ ধারা অনুযায়ী বুঝুন– কোন ধারা বা আইনের কোন অংশের ভিত্তিতে নোটিশ দেওয়া হয়েছে তা জেনে নিন। এতে প্রতিরক্ষা বা জবাব প্রস্তুত করা সহজ হবে।

4️⃣ তারিখ লক্ষ রাখুন– প্রতিটি নোটিশে সাধারণত জবাব দেওয়ার শেষ তারিখ বা শুনানির তারিখ থাকে। নির্দিষ্ট সময়ে সাড়া না দিলে কর্তৃপক্ষ আপনার অনুপস্থিতিতেই সিদ্ধান্ত নিতে পারে।

5️⃣ সময়মতো ব্যবস্থা নিন– চিঠি অনুযায়ী নির্ধারিত তারিখে উত্তর দিন, শুনানিতে উপস্থিত হন বা প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিন।

6️⃣ সময় প্রয়োজন হলে আবেদন করুন– প্রস্তুতি সম্পূর্ণ না থাকলে লিখিতভাবে সময় বাড়ানোর জন্য আবেদন করতে পারেন।

7️⃣ ডকুমেন্টস ও প্রমাণ পেশ করুন– নোটিশের প্রতিটি চাহিদা অনুযায়ী প্রমাণসহ স্পষ্ট ব্যাখ্যা দিন।

8️⃣ প্রফেশনাল সহায়তা নিন– হিসাব ও আইন জটিল হলে একজন অভিজ্ঞ ট্যাক্স কনসালট্যান্ট বা পেশাদারের সাহায্য নিন।

ঠিকানা হালনাগাদ রাখা কেন জরুরি

আপনার TIN এ প্রদত্ত মেইলিং এড্রেস বা বর্তমান ঠিকানায়** ট্যাক্স অফিস নোটিশ পাঠায়। যদি আপনি সেই ঠিকানায় না থাকেন বা ঠিকানা পুরনো থাকে, তাহলে নোটিশ আপনি হাতে না পেলেও ট্যাক্স অফিস ধরে নেবে নোটিশ প্রদান সম্পন্ন হয়েছে। তখন আপনি সুযোগ না পেয়েও মামলার পরবর্তী ধাপের সম্মুখীন হবেন।

➡️ তাই TIN এ সবসময় সঠিক ও কার্যকর ঠিকানা রাখতে হবে। প্রয়োজন হলে দ্রুত ঠিকানা পরিবর্তন বা সংশোধনের আবেদন করতে হবে।

ট্যাক্স অফিস থেকে নোটিশ পাওয়া মানেই আতঙ্কিত হওয়ার কিছু নেই। বরং এটি একটি আইনগত প্রক্রিয়া, যা করদাতার অধিকার ও দায়বদ্ধতার অংশ। সচেতন থেকে সময়মতো জবাব দেওয়া এবং প্রফেশনাল সহায়তা নিলে যেকোনো জটিলতা সহজেই সমাধান করা সম্ভব।

19/10/2025
18/10/2025

ইনকাম ট্যাক্স কি?

আসুন সহজ ভাষায় বুঝি...

আয়কর (Income Tax) হলো এমন একটি সরাসরি কর (Direct Tax) যা সরকার ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের আয়ের ওপর ধার্য করে।

সহজভাবে বলতে গেলে —
👉 কেউ যখন ব্যবসা, চাকরি, সম্পদ, বিনিয়োগ বা অন্য কোনো উৎস থেকে আয় করে,
👉 সেই আয়ের একটি নির্দিষ্ট অংশ সরকারকে কর হিসেবে দিতে হয় — একেই বলা হয় আয়কর।

🔹 আয়করের মূল উদ্দেশ্য:

1. সরকারি রাজস্ব বৃদ্ধি করা— রাষ্ট্রের উন্নয়ন ও জনসেবার ব্যয় মেটাতে।
2. অর্থনৈতিক বৈষম্য কমানো— উচ্চ আয়ের ব্যক্তিদের কাছ থেকে তুলনামূলক বেশি কর আদায় করে।
3. সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করা— নাগরিকদের বৈধ আয় ও সম্পদের হিসাব সংরক্ষণের মাধ্যমে।

🔹 বাংলাদেশে আয়কর আদায়ের আইন:

বাংলাদেশে আয়কর আদায় হয় আয়কর আইন, ২০২৩ (Income Tax Law 2023)” অনুযায়ী।
এটি ১ জুলাই ২০২৩ থেকে কার্যকর হয়েছে এবং পূর্বের আয়কর অধ্যাদেশ ১৯৮৪ কে প্রতিস্থাপন করেছে।

🔹 আয়করের প্রধান উৎসসমূহ:

* চাকরি থেকে আয়
* ব্যবসা বা পেশাগত আয়
* ভাড়া বা সম্পত্তি থেকে আয়
* সুদ, লভ্যাংশ বা বিনিয়োগ আয়
* মূলধনী লাভ (Capital Gain)
* অন্যান্য খাত থেকে আয়
* কৃষি খাত থেকে আয়.

ট্যাক্স ভ্যাট এবং ব্যবসার পরিপালনীয় জানতে আমাদের সাথে যুক্ত থাকুন।

Want your business to be the top-listed Accountant in Cox's Bazar?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Coxbazar
Cox's Bazar
4700