Ashraf & Associates -Tax & VAT

Ashraf & Associates -Tax & VAT

Share

Professional Tax, VAT, Accounting Services & Company Law Adviser
| Helping Businesses Stay Compliant & Grow |

Photos from Ashraf & Associates -Tax & VAT's post 01/07/2026

২০২৬–২০২৭ করবর্ষে নতুন আয়কর স্ল্যাব:
জাতীয় রাজস্ব বোর্ড (NBR) নতুন করবর্ষের জন্য ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর হার ও করমুক্ত আয়ের সীমা নির্ধারণ করেছে।

📌 আয়কর হার:
➡️ প্রথম ৳৪,০০,০০০ পর্যন্ত — ০%
➡️ পরবর্তী ৳৩,০০,০০০ — ১০%
➡️ পরবর্তী ৳৪,০০,০০০ — ১৫%
➡️ পরবর্তী ৳৫,০০,০০০ — ২০%
➡️ পরবর্তী ৳২০,০০,০০০ — ২৫%
➡️ অবশিষ্ট অংশ — ৩০%

✅ করমুক্ত আয়ের সীমা:
🔹 সাধারণ করদাতা: ৳৪,০০,০০০
🔹 নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব করদাতা:
৳৪,৫০,০০০
🔹 তৃতীয় লিঙ্গের করদাতা ও প্রতিবন্ধী ব্যক্তি: ৳৫,২৫,০০০
🔹 গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা: ৳৫,০০,০০০

⚠️ মোট আয় করমুক্ত আয়ের সীমাঅতিক্রম করিলে ন্যূনতম করের পরিমাণ হইবে 5000 টাকা এবং নতুন করদাতার ক্ষেত্রে নূন্যতম করের পরিমান ১০০০ টাকা।
আপনার আয়কর পরিকল্পনা, রিটার্ন প্রস্তুত বা নতুন কর আইনের বিষয়ে কোনো প্রশ্ন থাকলে ইনবক্স করুন।

মোঃ আশরাফুল ইসলাল
আয়কর আইনজীবী

30/06/2026

করবর্ষ ২০২৩-২০২৪ এর তৃতীয় ধাপের অডিট লিস্ট প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড ....

অডিট লিস্ট চেক করতে জাতীয় রাজস্ব বোর্ড এর ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন অথবা আমার থেকে যেনে নিতে পারেন.....

আয়কর আইনজীবী
মো: আশরাফুল ইসলাম
মেম্বার: চট্টগ্রাম ট্যাক্স বারে এসোসিয়েশন

28/06/2026

স্বাভাবিক ব্যক্তি (Individual) করদাতাগণের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সংক্রান্ত জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ আদেশ।

25/06/2026

বাতিল হচ্ছে ব্যাংক হিসাবে বাধ্যতামূলক টিআইএন দাখিলের প্রস্তাব!

13/06/2026

জনকল্যাণমুখী ১১টি প্রতিষ্ঠানে দান/অনুদানের উপর আয়কর রেয়াত প্রাদান করেছে জাতীয় রাজস্ব বোর্ডে।

আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ৭৬ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার, উক্ত আইনের ষষ্ঠ তফসিলের অংশ ৩ এর অনুচ্ছেদ ২ এর দফা (১৩) এর বিধানের আওতায় নিম্নবর্ণিত প্রতিষ্ঠানসমূহকে জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে গণ্য করিয়া উক্ত প্রতিষ্ঠানসমূহের অনুকূলে কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা কর্তৃক প্রদত্ত দান বা অনুদানকে উক্ত করদাতার অনুকূলে উক্ত আইনের অধীন প্রদেয় আয়কর হইতে রেয়াত প্রদান করিল, যথা:-

09/06/2026

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক প্রণীত নতুন আয়কর নীতি অনুযায়ী,ব্যক্তিশ্রেণির করদাতারা বছরের যেকোনো সময় রিটার্ন জমা দিতে পারবেন।

পুরো বছরকে ৪টি ত্রৈমাসিকে (Quarter) ভাগ করে এই করছাড় ও জরিমানার নিয়ম নির্ধারণ করা হয়েছে:

■ জুলাই – সেপ্টেম্বর: এই সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে পরিশোধিত করের ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত করছাড় পাওয়া যাবে।

■ অক্টোবর – ডিসেম্বর: এই সময়ে জমা দিলে কোনো জরিমানা নেই, তবে বিনিয়োগজনিত কর রেয়াত সুবিধা বাতিল হবে।

■ জানুয়ারি – মার্চ: এই সময়ে রিটার্ন দাখিল করলে ২ শতাংশ হারে বা সর্বনিম্ন ৩,০০০ টাকা জরিমানা গুণতে হবে।

■ এপ্রিল – জুন: এই সময়ের মধ্যে জমা দিলে ৫ শতাংশ হারে বা সর্বনিম্ন ৫,০০০ টাকা বিলম্ব ফি বা জরিমানা প্রযোজ্য হবে।

03/06/2026

Bangladesh's Five-Year Roadmap for Personal Income Tax (2026–2031)

27/05/2026

🌙✨ Eid Al-Adha 2026 Mubarak ✨🌙

May this blessed occasion bring peace, happiness, prosperity, and countless blessings to you and your family. 🤍

May Allah accept your sacrifices and fill your life with joy and success.
🐐 Eid Mubarak from Ashraf & Associate🌊

19/05/2026

সরকারি সকল রাজস্ব ও প্রাপ্তি 'এ-চালান' (A-Challan) এর মাধ্যমে ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্ট (TSA)-এ জমা নিশ্চিতকরণ এবং ম্যানুয়াল চালান পদ্ধতি রহিতকরণ।

14/05/2026

🔰কোম্পানি করদাতাদের আয়কর রিটার্ন দাখিল আগামীকাল শেষ দিন।
🔰কিন্তু এটি ছুটির দিন হওয়ায় আগামী ১৭ তারিখ শেষ দিন হিসাবে গণ্য হবে।

Want your business to be the top-listed Accountant in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Aturardipu, Mirpara, Amin Jute Mills. Baizid
Chittagong