Tax Guide Bangladesh

Tax Guide Bangladesh

Share

Your reliable partner for tax and legal guidance || Simplifying taxes, protecting your business || Trusted by professionals

19/11/2025

টিন সার্টিফিকেট: শুধু কাগজ না—এটা আপনার ব্যক্তিগত সম্পদ
অনেকে এখনো জানেন না টিন সার্টিফিকেট (TIN) আসলে কী, এর কোনো ভ্যালু আছে কি না, বা এটা না দিলে কোনো সমস্যা হবে কি না।
আবার অনেকে মনে করেন, “আমার আয় নাই, তাই রিটার্ন জমা দেব না।”
এই চিন্তাটাই ভুল এবং ভবিষ্যতে মারাত্মক আইনি সমস্যার কারণ হতে পারে।
টিন সার্টিফিকেট আসলে কী?
যেমন এনআইডি আপনার ব্যক্তিগত পরিচয়—
ঠিক তেমনি টিন সার্টিফিকেট আপনার আর্থিক পরিচয়।
এটি সরকারকে জানানোর একটি অফিসিয়াল মাধ্যম যে—
➡️ আপনার আয় কত
➡️ ব্যয় কত
➡️ আয় আছে নাকি নেই
সরকার আপনার ইনকাম জানবে কোথা থেকে?
আপনি না বলা পর্যন্ত সরকার কখনোই ধরেই নেবে না যে আপনার আয় শূন্য।
তাহলে আয় নাই — রিটার্ন জমা দেব না?
না ভাই, এটা সম্পূর্ণ ভুল।
আপনার আয় না থাকলেও সরকারকে জানানোর নামই হলো “জিরো রিটার্ন”।
অর্থাৎ, আপনি সরকারকে জানান:
👉 “আমার এই বছর আয় ছিল না।”
এটাই আইন।
এটা না করলে আপনি আইনগত বিপদে পড়তে পারেন।
কেন রিটার্ন জমা দেওয়া জরুরি?
✔ আয় থাকুক বা না থাকুক—প্রতিবছর রিটার্ন জমা দিতে হবে
✔ রিটার্ন না দিলে আয়কর অফিস নোটিশ পাঠাতে পারে
✔ নোটিশ এলে জরিমানা + অতিরিক্ত চার্জ দিতে হবে
✔ মানসিক টেনশনও কয়েকগুণ বেড়ে যায়
ইতিমধ্যে অনেকের কাছে নোটিশ পৌঁছানো শুরু হয়েছে।
কারণ তারা বছর বছর রিটার্ন না দিয়ে সময় পার করছিলেন।
টিন সার্টিফিকেট একবার করলে বাতিল করা যায় না?
হ্যাঁ, সাধারণভাবে TIN বাতিল হয় না।
কিন্তু চাইলে আপনি—
👉 ধারাবাহিক ৩ বছর জিরো রিটার্ন জমা দিয়ে
👉 সকল ডকুমেন্টসহ কর অফিসে আবেদন করে
TIN বন্ধ (inactive) করতে পারবেন, যাতে ভবিষ্যতে আর নোটিশ না আসে।
শেষ কথা
আপনি যেদিন টিন সার্টিফিকেট করেছেন, সেদিন থেকেই আপনি করদাতা তালিকায় যুক্ত হয়েছেন।
তাই—
➡️ আয় থাকুক আর নাই থাকুক
➡️ রিটার্ন জমা দিন
➡️ আইনগত ঝামেলা থেকে নিজেকে নিরাপদ রাখুন
একটি রিটার্ন আপনাকে বাঁচায় অনেক বড় আইনি ঝামেলা এবং অপ্রয়োজনীয় খরচ থেকে।
যদি রিটার্ন জমা দেওয়া বা জিরো রিটার্ন নিয়ে কোনো সহায়তা লাগে—
ইনবক্স করুন, আমরা সম্পূর্ণ সহায়তা করছি।(0184-6639964)
জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর
#টিনসার্টিফিকেট #হিসাবনিকাশ #আয়কর #জিরোরিটার্ন #রিটার্ন

15/10/2025

আয়কর রিটার্ন দাখিল না করলে,পরবর্তীতে যেটা হবে 👇

27/09/2025
Want your business to be the top-listed Accountant in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Agrabad
Chittagong