TaxCraft

TaxCraft

Share

Expert Tax Solutions | Trusted Compliance | Your Partner in Growth

19/07/2026

আয়কর আইন ২০২৩ এর ধারা ১৪৭ এর বিষয়ে সম্মানিত করদাতাগণের জ্ঞাতব্য

17/07/2026

ধারা ১৭০: রিটার্ন দাখিলের সময়সীমা

ধারা ১৭০-এর মূল উদ্দেশ্য (Core Concept)
এই ধারার মূল উদ্দেশ্য হলো— কোন করদাতাকে কখন আয়কর রিটার্ন দাখিল করতে হবে এবং নির্ধারিত সময়ের আগে বা পরে রিটার্ন দাখিল করলে কী সুবিধা বা অসুবিধা হবে, তা নির্ধারণ করা।

সহজভাবে বললে—
ধারা ১৭০ আমাদের শেখায়—"রিটার্ন কখন দিতে হবে?" এবং "আগে বা পরে দিলে কী হবে?"

ধারা ১৭০(১)
আইনটি কী বলছে?
স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবারের (HUF) করদাতারা আয়বর্ষ শেষ হওয়ার পরে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করবেন। এখানে আইন প্রথমেই একটি সাধারণ নিয়ম দিয়েছে।

যদি আপনি একজন—
• চাকরিজীবী
• ব্যবসায়ী
• ডাক্তার
• প্রকৌশলী
• আইনজীবী
• ফ্রিল্যান্সার
• অথবা অন্য কোনো স্বাভাবিক ব্যক্তি হন,

তাহলে আপনার রিটার্ন নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে।

অর্থাৎ, সবার জন্য একই শেষ তারিখ নয়; আইন নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেছে।
মূল থিম : Natural Person-এর Return Due Date নির্ধারণ করা।

ধারা ১৭০(১)(ক)
কী বলা হয়েছে?
যদি করদাতা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করেন, তাহলে কখনো কর প্রণোদনা (Tax Rebate/Incentive) পাবেন, আবার কখনো কোনো অতিরিক্ত করও দিতে হবে না।

আইন এখানে চারটি সময়সীমা নির্ধারণ করেছে।

প্রথম সময়সীমা : ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রিটার্ন
এটি হলো Early Return। যদি করদাতা খুব দ্রুত রিটার্ন জমা দেন, তাহলে সরকার তাকে উৎসাহ হিসেবে কর প্রণোদনা দেয়।
সুবিধা : পরিশোধযোগ্য করের ৫% অথবা সর্বোচ্চ ২৫,০০০ টাকা (যেটি কম হবে) কর প্রণোদনা পাবেন।

উদাহরণ ধরা যাক, কর পরিশোধযোগ্য = ২,০০,০০০ টাকা ৫% = ১০,০০০ টাকা
সর্বোচ্চ সীমা = ২৫,০০০ টাকা অতএব করদাতা পাবেন ১০,০০০ টাকা কর প্রণোদনা।

আরেকটি উদাহরণ কর = ৮,০০,০০০ টাকা, ৫% = ৪০,০০০ টাকা কিন্তু আইন বলছে সর্বোচ্চ ২৫,০০০ টাকা। অতএব তিনি পাবেন ২৫,০০০ টাকা।

মনে রাখুন
আগে রিটার্ন = Tax Incentive

দ্বিতীয় সময়সীমা : ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর
এটাই হচ্ছে Normal Due Date। এই সময়ে রিটার্ন দিলে
• কোনো Bonus নেই
• কোনো অতিরিক্ত করও নেই।

অর্থাৎ, Neither Reward nor Penalty.

উদাহরণ : রিটার্ন ২০ নভেম্বর জমা দিলেন। কোনো Incentive নেই। কোনো অতিরিক্ত করও নেই।
মূল থিম : Normal Filing Period

তৃতীয় সময়সীমা : ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ
এখন আপনি নির্ধারিত সময় অতিক্রম করেছেন। এটি Late Return। ফলে অতিরিক্ত কর দিতে হবে।

অতিরিক্ত কর
পরিশোধযোগ্য করের ২% অথবা ৩,০০০ টাকা (যেটি বেশি) অতিরিক্ত কর দিতে হবে।

উদাহরণ কর = ১,০০,০০০ টাকা
২% = ২,০০০ টাকা
ন্যূনতম = ৩,০০০ টাকা অতএব দিতে হবে ৩,০০০ টাকা।

আরেকটি উদাহরণ, কর = ৫,০০,০০০ টাকা
২% = ১০,০০০ টাকা, এটি ৩,০০০ টাকার বেশি। অতএব দিতে হবে ১০,০০০ টাকা।
মনে রাখুন Late Return = Additional Tax

চতুর্থ সময়সীমা
১ এপ্রিল থেকে ৩০ জুন এটি আরও দেরিতে রিটার্ন দাখিল। এক্ষেত্রে অতিরিক্ত কর বেড়ে যায়।
অতিরিক্ত কর
পরিশোধযোগ্য করের ৫% অথবা ৫,০০০ টাকা (যেটি বেশি) অতিরিক্ত কর দিতে হবে।
উদাহরণ
কর = ৫০,০০০ টাকা, ৫% = ২,৫০০ টাকা কিন্তু ন্যূনতম ৫,০০০ টাকা। অতএব অতিরিক্ত কর ৫,০০০ টাকা।
আরেকটি উদাহরণ, কর = ৩,০০,০০০ টাকা, ৫% = ১৫,০০০ টাকা অতএব অতিরিক্ত কর ১৫,০০০ টাকা।
মূল থিম যত বেশি দেরি হবে, তত বেশি অতিরিক্ত কর।

চারটি সময়সীমা এক নজরে
রিটার্ন দাখিলের সময় ফলাফল
১ জুলাই–৩০ সেপ্টেম্বর ৫% (সর্বোচ্চ ২৫,০০০ টাকা) কর প্রণোদনা
১ অক্টোবর–৩১ ডিসেম্বর কোনো প্রণোদনা বা অতিরিক্ত কর নয়
১ জানুয়ারি–৩১ মার্চ ২% অথবা ন্যূনতম ৩,০০০ টাকা অতিরিক্ত কর
১ এপ্রিল–৩০ জুন ৫% অথবা ন্যূনতম ৫,০০০ টাকা অতিরিক্ত কর

Remember :
✅ Early Return → Incentive
✅ Normal Return → Nothing
✅ Late Return → ২%
✅ Very Late Return → ৫%

© Copy Post

30/06/2026

📢 করদাতাদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি

জাতীয় রাজস্ব বোর্ড (NBR) বিশেষ আদেশ নং-১/২০২৬ জারি করেছে।

এখন থেকে অধিকাংশ ব্যক্তি (Individual) করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক। তবে নির্দিষ্ট কিছু শ্রেণির করদাতাদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।

✅ আপনি যদি একজন করদাতা হন, তাহলে বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে আপনার কর রিটার্ন সময়মতো দাখিল করুন।

✴️ রির্টান সাবমিট করতে আমাদের পেইজে যোগাযোগ করুন।🖤🖤

📄 বিস্তারিত জানতে সংযুক্ত বিজ্ঞপ্তিটি দেখুন।

14/05/2026
Photos from National Board of Revenue, Bangladesh's post 09/12/2025
03/12/2025

জাতীয় রাজস্ব বোর্ড (NBR) অবশেষে প্রকাশ করেছে কর আইনজীবী (ITP) পরীক্ষা–২০২৪ এর উত্তীর্ণদের সনদ বিতরণের সময়সূচি।

যাদের রোল নম্বর তালিকার যে তারিখে রয়েছে, তারা নির্ধারিত সেই তারিখেই রাজস্ব ভবন, আগারগাঁও, ঢাকা থেকে সনদ সংগ্রহ করতে পারবেন।

সনদ বিতরণের তারিখ:

০৮ ডিসেম্বর ২০২৫ – ২৮ ডিসেম্বর ২০২৫
⏰ সময়: সকাল ১০টা – বিকাল ৫টা
📍 স্থান: রাজস্ব ভবন, আগারগাঁও, ঢাকা।

📝 সনদ সংগ্রহের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

✔ টি আই এন সনদ ((TIN)
✔ জাতীয় পরিচয়পত্র (NID)
✔ পরীক্ষার মূল প্রবেশপত্র(Admit Card)

Photos from TaxCraft's post 23/11/2025

২০২৫-২০২৬ কর বছরের আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ালেন জাতীয় রাজস্ব বোর্ড!!!

20/11/2025

মূল্য সংযোজন কর আইন, ২০১২, কাস্টমস আইন, ২০২৩ এবং আয়কর আইন, ২০২৩ এর Authentic English Text সরকারি গেজেট নোটিফিকেশন আকারে প্রকাশ করলো জাতীয় রাজস্ব বোর্ড

19/11/2025

Introducing Md Amanat Ullah Rokon — Partner, TaxCraft

Behind every successful financial decision stands the right advisor.
With deep industry insight and solid professional achievements - BBA (Hon’s), CA (CC), ITP (NBR) - Md Amanat Ullah Rokon delivers strategic, accurate, and compliant tax solutions you can rely on.

From individual to corporate tax, from return filing to complex assessment handling, he ensures every step is managed with clarity, confidence, and absolute accountability.

At TaxCraft, we don’t just process tax matters —
We craft solutions that protect your interests and secure your peace of mind.

Trust TaxCraft. Grow with Confidence.
Your Tax. Our Commitment.

📞 For Expert Assistance: 01840-402929
🔗 Stay Connected: TaxCraft — Your Trust, Our Expertise

19/11/2025

Meet Partha Modak — Partner at TaxCraft

Experience. Expertise. Excellence.
With strong professional qualifications — MBA (Masters), BBA (Hon’s), CA (CC), ITP (NBR) — Partha Modak brings you trusted and result-driven tax solutions.

From tax consultancy, return filing, assessment support, tax planning, to full compliance management, he ensures your matters are handled with precision and complete responsibility.

At TaxCraft, your trust fuels our commitment.
Your Tax, Our Expertise. Your Peace of Mind.

📞 For Assistance: 01842-642049
🔗 Follow us on Facebook: TaxCraft — Your Trust, Our Tax Expertise

Want your business to be the top-listed Accountant in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Chittagong
4000