04/01/2026
আমি যদি নেতা হতাম---
১) দেশের প্রত্যেক মানুষের ১০-২০% সেভিংস রাখার ব্যবস্থা করতাম, যেন তারা শক্তিশালী হয়। সেভিংস বাড়া মানেইই আমাদের দেশের মানুষ পার ক্যাপিটা ইনকাম বা গড় আয়ও বেড়ে যাবে।
২) দেশের অর্থনীতি স্বাবলম্বী করতাম যেন অন্য দেশের থেকে আমাদের ফান্ডামেন্টাল পণ্য না নেওয়া লাগতো।
৩) দেশের মানুষদের রক্ষক হিসেবে গড়ে তুলতাম যেন ছাত্র ছাত্রীরা কমান্ডো ট্রেনিং এর মাধ্যমে তাদের উঠতি বয়স এক্সাইটিং করে ফেলতো, এবং ভবিষ্যৎ প্রজন্মকে উচ্চ গতিসম্পন্ন বানিয়ে ফেলতাম।
৪) মানুষদের বহু ভাষাবিদ বানাতাম কারণ বিভিন্ন দেশের মানুষের অন্তর কে বুঝা লাগবে
৫) উচ্চাভিলাস প্রজেক্ট এর চেয়েও যুগোপযোগী সম্পদ যেমন আধুনিক ড্রোন, মেশিনারি, অস্ত্র দিয়ে দেশ ও সমাজের আধুনিক কাঠামো গড়ে তুলতাম, মোদ্দাকথা দেশকে নিয়ে কোনো মানুষ যেন অবহেলার চোখে না দেখে। বরং এটাই ভাবে ওরে নিয়ে নেগেটিভ ভাবা যাবে না যেকোনো সময় ফাইট ব্যাক করতে পারে। ইনশাআল্লাহ।
24/12/2025
দেশ ও দশের মেইন গেমচেঞ্জার হচ্ছে ব্যবসায়।
একটা প্রবন্ধ বা অনুচ্ছেদ যা ই বুঝায় লিখবো ইনশাআল্লাহ।
23/12/2025
মানুষের জীবনে ফিলোসোফি খুবই প্রয়োজন, মানুষ সুন্দর হয় যখন তার ফিলোসোফি সুন্দর হয়। আমার খুব হতাশা কাজ করে যখন আমি নামাজ মিস করে ফেলি, সেদিন ঘুমাতে গেলে মনে হয় এই নামাজগুলো পড়তে পারতাম যদি এরকম করতে পারতাম এই সেই, এই নামাজই বেহেশতের চাবি এবং নামাজ পড়লে ইসলামের অনেক চিন্তাই আমাদের মাথায় আসে এগুলো মানুষের রিলিজিয়াস পারসেপশন। ইদানীং ফেসবুক এ সময় পরিচালনা দেখি আর চিন্তা করি যে না এখন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এ ৩০-৪০ মিনিটের বেশি নয়। বই পড়া বা দক্ষতা বাড়াতে পারছি না অথচ কতগুলো সময় নষ্ট করি, আল্লাহ আমাদের রহমত দিক আমাদের সুন্দর ফিলোসোফি দিক যেন মানুষ হিসেবে সুন্দর ফিলোসোফি নিয়ে একটা ব্লাক এন্ড হোয়াইট জীবন পার করতে পারি। অযথা মানুষের দোষ ত্রুটি নিয়ে পড়ে না থেকে বই পত্রিকা পড়ে বা যে বিষয় গুলো নিজের আয়ত্তে আনা যায় সে চেষ্টা করলে জীবন কত সুন্দর হয়।
15/12/2025
আমাদের সবারই অতীত কিছু স্মৃতি থাকে, যা খুব সুন্দর আবার যা খুব ভয়াবহ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ার সময় আমি আমার বাবা মা ভাইবোনের থেকে দূরে ছিলাম। একা এক শহরে যেখানে চেনাজানা মানুষ নেই বললেই চলে। একবার আমার হাতে টাকা নেই, নতুন নতুন চট্টগ্রাম শহরে হয়তো এক/ দেড় বছর হয়েছে সবে মাত্র টিউশন গুলো শুরু করেছি। টিউশন এ যেতেও ভাড়া লাগে ৭০/৮০৳। আমার অনেক ভালো ভালো অবস্থান ওয়ালা আত্মীয় বা আপনজন থাকা স্বত্বেও কারো কাছ টাকা খুজলাম না। একজন হয়তো ২০০৳ দিয়েছিলো আমি সারাদিন মনে মনে ভাবছিলাম আজ যেনো টিউশনির টাকা টা পাই, আল্লাহর কুদরতে রাতেই টাকা টা পাই। পেয়েই বাসায় যার যার দরকার ছিল দিয়ে দিয়েছি। এই জীবনে হয়তো মানুষ হিসেবে খুবই নগন্য খুবই অযোগ্য তবে চাই একটা সুন্দর সমাজ হোক, মানুষ যেনো ভালো সমাজ গড়ে তুলতে পারে।
27/11/2025
Impact is the percentage not the amount.
22/11/2025
The magical moment of our Bangali life..
19/11/2025
জীবনের সবচেয়ে বড় দুঃখের বিষয় হতে পারে অস্বাভাবিক গতিতে এগিয়ে যাওয়া। কেউই অস্বাভাবিক গতিতে এগিয়ে যেতে পারবে না যদি সে অস্বাভাবিক না হয়। সহজ সরল স্বাভাবিক চিন্তায় মানুষ এগিয়ে যাবে ধারাবাহিকতা রক্ষা করে ইতিহাস রচনা করবে তবেই তা হয় সৌন্দর্য্য, বেচেঁ থাকার সৌন্দর্য্য।