Rezaul Karim Chowdhury

Rezaul Karim Chowdhury

Share

Commissioner of Taxes ( Retd) Partner : (1) SHARJA Associates , Dhaka (2) Legal Guide , Ctg .

Photos from Rezaul Karim Chowdhury's post 02/05/2026

২৯.০৪.২০২৬ঃ রিটায়ার্ড ট্যাক্স অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন "(রেটোয়া / RETOWA )এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান বিয়াম মিলনায়তনে বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিসিএস কর ক‍্যাডারের বিভিন্ন পর্যায়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ সস্ত্রীক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করেন । অনুষ্ঠানে ১৯৬৮ সালের পিটিএস ব‍্যাচ কর্মকর্তা হতে ১৫ ব‍্যাচের অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণ সস্ত্রীক উপস্হিত ছিলেন ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন
প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিন । সফল নির্বাচন আয়োজনের জন‍্য স‍্যারকে রেটোয়ার পক্ষ থেকে ফুলেল অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেটোয়ার মহাসচিব ও সিনিয়র সচিব জনাব মোহাম্মদ ওয়াহিদ হোসেন , সাবেক জারাবো সদস‍্য জনাব এ এস জহির মোহাম্মদ , রেটোয়ার প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক জারাবো সদস‍্য জনাব হারুন উর রশীদ । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব অসীম কুমার রায় । তিনি তঁার বক্তব্যে আগামীতে সংগঠনের তহবিল বৃদ্ধি ও আকর্ষণীয় অনুষ্ঠানমালা আয়োজনের প্রতিশ্রুতি প্রদান করেন।
অনুষ্ঠানটি উপস্থাপনা ও সঞ্চালন করেন সংগঠনের যুগ্ম মহাসচিব জনাব কাজী ইমদাদুল হক।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীদের পুরানো দিনের গানের সুরের মূর্ছনা সকলে উপভোগ করেন এবং নৈশভোজে অংশ গ্রহণ করেন।

21/03/2026

আসসালামু আলাইকুম।
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
ঈদ মোবারক॥

28/12/2025

আয়কর রিটার্ন দাখিলের সময় ৩১ জানুয়ারি,২০২৬ পর্যন্ত বর্ধিত করা হলো । জাতীয় রাজস্ব বোর্ডকে অসংখ্য ধন‍্যবাদ ॥

11/12/2025

আজ দশম বিসিএস ফোরামের জন‍্য ঐতিহাসিক ১১ ডিসেম্বর । ১৯৯১ সালের এ দিনে
বিসিএস ১০ম ব্যাচের কর্মকর্তা হিসাবে কর ক‍্যাডারে চাকুরীতে যোগদান করেছিলাম ॥
আজ এদিনে সকল ব‍্যাচমেটদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও শান্তিময় জীবনযাপনের প্রত‍্যাশা করি ।
সকলকে শুভেচ্ছা। সকলে ভাল থাকিও ॥

- মোঃ রেজাউল করিম চৌধুরী
মহাসচিব , দশম বিসিএস ফোরাম ॥

Photos from Rezaul Karim Chowdhury's post 20/11/2025

১৯.১১.২০২৫ঃ আমার কর ক‍্যাডারের ব‍্যাচমেটগণ (১০ম ব‍্যাচ) এর বেশ কিছুদিন পর আমার অবসরকালীন নতুন দপ্তরে (“ সেইফমার্ক এসোসিয়েটস” ৪ বিজয়নগর, ঢাকা) শুভাগমন ঘটে।
প্রায় সকলকে নস্টালজিয়ায় পেয়েছিল। নতুন পুরাতন গল্প আড্ডায় জমে ছিলাম আমরা। আমরা একত্রে অনেকক্ষণ থাকলেও মনে হচ্ছিল অল্প কিছুক্ষণ ছিলাম। আমাদের মধ‍্যে ফেরদৌস রাজশাহী বসবাস করে।আর সবাই ঢাকায় ও মাঝে মাঝে বিদেশে। ফেরদৌস বেশ অসুস্হ। ডায়লাসিসে ক্লান্ত।
সুস্থতার সাথে ও শান্তিতে যেন বেঁচে থাকতে পারি - সকলের কাছে এ দোয়া চাই , আমিন ॥
আজকের অনুষ্ঠানের স্মৃতিচারণ এর জন‍্য কয়েকটি ছবি পোস্ট করলাম ঃ-

31/03/2025
Photos from Rezaul Karim Chowdhury's post 18/02/2025

১৮ঃ২ঃ২০২৫- আমার সেইফমার্ক এসোসিয়েটস অফিসে দশম বিসিএস ফোরামের বনভোজনের আয়োজনের প্রাক প্রস্তুতির কাজ চলছিল।এ ব‍্যস্ততায় অফিসের অনেককে সম্পৃক্ত করা হয়েছে । এরই মাঝে অফিসের ১/২ জন অনুযোগের সুরে বনভোজনের আয়োজনের জন‍্য আলোচনা করছিল। কর সংক্রান্ত পরামর্শক অফিস এর প্রারম্ভিক দিনের এখনও বৎসর পূর্তি হয়নি।দ্বিধাদ্বন্দে দিন যাচ্ছিল।
এমনি সময়ে আমার খালাত ভাই আলমগীর বনভোজনের সকল দায়িত্ব নিয়ে নিল।
তার পরামর্শে আজ মংগলবার কর্মদিবসে বনভোজনের আয়োজন করা হল ।
সর্বসাকল‍্যে ১২ জনকে নিয়ে সেইফমার্ক এর প্রথম বনভোজনের আয়োজন হয়ে গেল ।
মধ‍্যাহ্ন ভোজে মাওয়া রিসোর্টের ইলিশ ভাজা , বিকালে খেলাধুলা ও পদ্মায় নৌ ভ্রমন সকলে দারুন উপভোগ করেছে। সাথে পারিবারিক উপহার ত ছিলই।
বিদায় বেলায় সকলের অভিব‍্যক্তিতে অপার সুখ অনুভব করলাম।অনেক সময়ে আমরা অল্পতেই তুস্ট হই।
ধন‍্যবাদ অংশগ্রহণকারী সকলকে ।আর কৃতজ্ঞতা আমার ছোট ভাই আলমগীরকে-এত সুন্দর আয়োজন করার জন‍্য।

Photos from Rezaul Karim Chowdhury's post 14/11/2024

১৪-১১-২০১৪: আমার ব‍্যচমেট ও বন্ধু এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষ এর নির্বাহী চেয়ারম‍্যান কবিরুল ইজদানী খান এর আজ শেষ কর্মদিবস ছিল ।
কর ক‍্যাডারের বিসিএস দশম ব‍্যাচ থেকে তঁাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ।
কর ক‍্যাডারের দশম ব‍্যাচ এর শেষ কর্মকর্তার কর্মজীবনের সমাপ্ত হল । তবে ইজদানী ৩ বৎসরের জন‍্য অগ্রনী ব‍্যাংক লিঃ এর পরিচালক পর্ষদ এর পরিচালক এর দায়িত্ব পেয়েছে ।
আমরা তার সুস্হতা ও সুন্দর জীবন এর জন‍্য দোয়া করছি।

Want your business to be the top-listed Accountant in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Chittagong